SEBA Class 9 Geography Important Chapter 2 মানব ভূগোল: পৃথিবীর মানুষ Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Geography Important Chapter 2 মানব ভূগোল: পৃথিবীর মানুষ Solutions and select need one. Class 9 Elective Geography Additional Notes in Bengali Medium Download PDF. SEBA Class 9 Elective Geography Additional Question Answer.
SEBA Class 9 Geography Important Chapter 2 মানব ভূগোল: পৃথিবীর মানুষ
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines.SEBA Class 9 Geography Important Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Geography Additional Solutions in Bengali for All Chapters, You can practice these here.
মানব ভূগোল: পৃথিবীর মানুষ
Chapter: 2
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
১। মানব ভূগোল কাকে বলে?
উত্তরঃ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক এবং এর ফলে মানুষের সৃষ্টি করা মানব পরিবেশের বিষয়ে স্থান-কাল সাপেক্ষে যে অধ্যয়ন করা হয়, তাকে মানব ভূগোল বলে।
২। মানবজাতি ইংরেজিতে কী নামে পরিচিত?
উত্তরঃ মানবজাতি ইংরেজিতে Human Race নামে পরিচিত।
৩। পৃথিবীতে বসবাসকারী সকল মানুষ কোন বিশেষ প্রজাতির অন্তর্গত?
উত্তরঃ পৃথিবীতে বসবাসকারী সকল মানুষ হোমোসেপিয়েন্স প্রজাতির অন্তর্গত।
৪। মানবজাতিকে প্রধানত কয়টি মানবগোষ্ঠীতে ভাগ করা হয়েছে?
উত্তরঃ মানবজাতিকে প্রধানত তিনটি মানবগোষ্ঠীতে ভাগ করা হয়েছে।
এগুলি হলো— ককেশীয়, নিয়োগ্রয়েড ও মঙ্গোলীয়।
৫। পৃথিবীর প্রধান মানবগোষ্ঠীগুলির নাম কী কী?
উত্তরঃ পৃথিবীর প্রধান মানবগোষ্ঠীগুলি হলো— ককেশীয়, নিয়োগ্রয়েড এবং মঙ্গোলীয়।
৬। ককেশীয় গোষ্ঠীর মানুষের প্রধান বিস্তৃতি কোথায়?
উত্তরঃ ককেশীয় গোষ্ঠীর মানুষের প্রধান বিস্তৃতি ইউরোপ, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় দেখা যায়।
৭। নিয়োগ্রয়েড গোষ্ঠীর মানুষের প্রধান বসবাসের অঞ্চল কোথায়?
উত্তরঃ নিয়োগ্রয়েড গোষ্ঠীর মানুষের প্রধান বসবাসের অঞ্চল হলো আফ্রিকা মহাদেশের মধ্য ও দক্ষিণ অংশ।
৮। মঙ্গোলীয় গোষ্ঠীর মানুষের প্রধান বসবাসের অঞ্চল কোথায়?
উত্তরঃ মঙ্গোলীয় গোষ্ঠীর মানুষের প্রধান বসবাসের অঞ্চল হলো মধ্য ও পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল।
৯। নিয়োগ্রয়েড গোষ্ঠীর মানুষের চুল কেমন হয়?
উত্তরঃ নিয়োগ্রয়েড গোষ্ঠীর মানুষের চুল সাধারণত কোঁকড়ানো হয়।
১০। মঙ্গোলীয় গোষ্ঠীর মানুষের ত্বকের রং কেমন?
উত্তরঃ মঙ্গোলীয় গোষ্ঠীর মানুষের দেহের চামড়ার রং সাধারণত হলুদ হয়।
১১। ধর্ম কাকে বলে?
উত্তরঃ পৃথিবীর বিভিন্ন স্থানের বা গোষ্ঠীর মানুষ যেসব ধরা-বাঁধা নিয়মাবলি ও নীতির মধ্য দিয়ে পরিচালিত হয়, তাকে সাধারণ অর্থে ধর্ম বলে।
১২। পৃথিবীর প্রধান ধর্মগুলি কী কী?
উত্তরঃ পৃথিবীর প্রধান ধর্মগুলি হলো— খ্রিস্টান, ইসলাম, হিন্দু ও বৌদ্ধ ধর্ম।
১৩। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি?
উত্তরঃ হিন্দু ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম।
১৪। হিন্দু ধর্মের মূল গ্রন্থ কী?
উত্তরঃ হিন্দু ধর্মের মূল গ্রন্থ হলো বেদ।
১৫। ইসলাম ধর্মের মূল গ্রন্থ কী?
উত্তরঃ ইসলাম ধর্মের মূল গ্রন্থ হলো কোরান।
দীর্ঘ প্রশ্ন ও উত্তর।
১। মানবজাতির সংজ্ঞা ও প্রধান মানবগোষ্ঠীগুলি সম্পর্কে আলোচনা কর।
উত্তরঃ পৃথিবীতে বসবাসকারী প্রত্যেক মানুষ শারীরিকভাবে দেখতে এক নয়। দৈহিক গঠন ও বিভিন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে মানুষের মধ্যে পার্থক্য দেখা যায়। তবে দেহ গঠনের মূল বৈশিষ্ট্যের ক্ষেত্রে সকল মানুষ একই প্রজাতির অন্তর্গত। জীববিদ্যা অনুযায়ী সকল মানুষ হোমোসেপিয়েন্স প্রজাতির অন্তর্গত। মানুষের দৈহিক গঠন, চামড়ার রং, চুল, চোখ, নাক ও মুখের গঠনের পার্থক্যের ভিত্তিতে পৃথিবীর মানুষকে প্রধানত তিনটি মানবগোষ্ঠীতে ভাগ করা হয়েছে।
এগুলি হলো—
১। ককেশীয় গোষ্ঠী।
২। নিয়োগ্রয়েড গোষ্ঠী।
৩। মঙ্গোলীয় গোষ্ঠী।
এই মানবগোষ্ঠীগুলির মানুষের দৈহিক বৈশিষ্ট্য ও ভৌগোলিক বিস্তৃতির মধ্যে পার্থক্য দেখা যায়।
২। ককেশীয়, নিয়োগ্রয়েড ও মঙ্গোলীয় মানবগোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা কর।
উত্তরঃ ককেশীয়, নিয়োগ্রয়েড ও মঙ্গোলীয় মানবগোষ্ঠীর বৈশিষ্ট্য:
(i) ককেশীয় গোষ্ঠীঃ এই গোষ্ঠীর মানুষের বিস্তৃতি প্রধানত ইউরোপ, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায়। এদের চামড়ার রং সাধারণত বাদামি থেকে সাদা এবং চুল সাধারণত সোজা বা কিছুটা ঢেউখেলানো হয়।
(ii) নিয়োগ্রয়েড গোষ্ঠীঃ এই গোষ্ঠীর মানুষের প্রধান বসবাস আফ্রিকা মহাদেশে। এদের চামড়ার রং সাধারণত কালো বা বাদামি। চুল সাধারণত কোঁকড়ানো এবং নাক তুলনামূলকভাবে চওড়া হয়।
(iii) মঙ্গোলীয় গোষ্ঠীঃ এই গোষ্ঠীর মানুষের বসবাস প্রধানত মধ্য ও পূর্ব এশিয়ায়। এদের চামড়ার রং সাধারণত হলুদ, চোখ ছোট-ছোট এবং চুল সাধারণত কালো ও সোজা হয়।
৩। পৃথিবীতে মানুষের বিস্তার সম্পর্কে আলোচনা কর।
উত্তরঃ পৃথিবীতে মানুষের বিস্তার সম্পর্কে আলোচনা করা হলো:
(i) আধুনিক পুরাতাত্ত্বিক তথ্য অনুসারে মানুষের আবির্ভাব হয়েছিল প্রাচীন পৃথিবীর ক্রান্তীয় আফ্রিকার পূর্ব অংশে আনুমানিক এক লক্ষ বছর পূর্বে। সেই সময় মানুষের দৈহিক গঠন ছিল প্রধান তিনটি মানবজাতির সংমিশ্রিত রূপ।
(ii) পূর্ব আফ্রিকার ক্রান্তীয় অঞ্চল থেকেই প্রায় ২৫–৩০ হাজার বছর পূর্বে পৃথিবীর বিভিন্ন অংশে মানুষের বিস্তার ঘটেছিল। জলবায়ু ও অন্যান্য প্রাকৃতিক পরিবর্তনের ফলে মানুষের দৈহিক গঠনে পরিবর্তন সাধিত হয়। প্রাকৃতিক নির্বাচন ও বংশানুক্রমিক প্রক্রিয়াও মানুষের দৈহিক পরিবর্তনে ভূমিকা পালন করে।
(iii) পরবর্তী সময়ে দক্ষিণ-পশ্চিম এশিয়া থেকে ককেশীয়, মধ্য এশিয়া থেকে মঙ্গোলীয় এবং মধ্য আফ্রিকা থেকে নিয়োগ্রয়েড জনগোষ্ঠীর মানুষের বিভিন্ন দিকে প্রব্রজন ঘটে। বরফাবৃত বেরিং প্রণালীর মাধ্যমে এশিয়া থেকে আমেরিকাতেও মানুষের প্রব্রজন ঘটেছিল।
৪। ধর্ম কী? পৃথিবীর প্রধান ধর্মসমূহ সম্পর্কে আলোচনা কর।
উত্তরঃ পৃথিবীর বিভিন্ন স্থানের বা গোষ্ঠীর মানুষ যেসব ধরা-বাঁধা নিয়মাবলি ও নীতির মধ্য দিয়ে পরিচালিত হয়, তাকে সাধারণ অর্থে ধর্ম বলে। পৃথিবীতে বহু ধর্মাবলম্বী মানুষ বসবাস করে।
পৃথিবীর প্রধান ধর্মসমূহ সম্পর্কে আলোচনা করা হলো: জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর প্রধান ধর্ম হলো খ্রিস্টান, ইসলাম, হিন্দু ও বৌদ্ধ ধর্ম। বিশ্বের মোট জনসংখ্যার একটি বড় অংশ এই চারটি ধর্মের অন্তর্গত।
(i) হিন্দু ধর্ম: হিন্দু ধর্মের জন্মভূমি ভারতবর্ষ। এই ধর্মের মূল গ্রন্থ হলো বেদ।
(ii) খ্রিস্টান ধর্ম: খ্রিস্টান ধর্ম পৃথিবীর বৃহত্তম ধর্ম। এর প্রধান দুটি ভাগ হলো রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট। এর মূল গ্রন্থ হলো বাইবেল।
(iii) ইসলাম ধর্ম: ইসলাম ধর্ম মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে জন্ম লাভ করে। এর দুটি প্রধান ভাগ হলো সিয়া ও সুন্নি। এর মূল গ্রন্থ হলো কোরান।
(iv) বৌদ্ধ ধর্ম: গৌতম বুদ্ধের নেতৃত্বে বৌদ্ধ ধর্মের জন্ম হয়। এর দুটি প্রধান ভাগ হলো হীনযান ও মহাযান। এর মূল গ্রন্থ হলো ত্রিপিটক।
৫। পৃথিবীর প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলির বিস্তার সম্পর্কে আলোচনা কর।
উত্তরঃ পৃথিবীর প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলির বিস্তার সম্পর্কে আলোচনা করা হলো:
(i) পৃথিবীর প্রধান ধর্মগুলির জন্মভূমি ও তার নিকটবর্তী অঞ্চলে সেই ধর্মাবলম্বী মানুষের ঘনত্ব বেশি। তবে জন-প্রব্রজনের কারণে পৃথিবীর প্রায় সকল স্থানেই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস দেখা যায়।
(ii) খ্রিস্টান ধর্মের বিস্তার সবচেয়ে বেশি। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়ার কিছু অংশ, আফ্রিকার দক্ষিণ অংশ এবং ওসেনিয়ায় বিস্তৃত।
(iii) হিন্দু ধর্মের প্রধান কেন্দ্র হলো ভারতবর্ষ ও তার আশেপাশের অঞ্চল। ইসলাম ধর্মের বিস্তার মধ্যপ্রাচ্য ছাড়াও আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যায়। বৌদ্ধ ধর্মের বিস্তার প্রধানত পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়।

