Class 9 History MCQ Chapter 4 রুশ বিপ্লব Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 History MCQ Chapter 4 রুশ বিপ্লব Solutions and select need one. SEBA Class 9 History MCQ in Bengali Medium Download PDF. SEBA Class 9 History Objective Type Question Answer.
Class 9 History MCQ Chapter 4 রুশ বিপ্লব
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. SEBA Class 9 History Multiple Choice Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 History MCQs in Bengali for All Chapters, You can practice these here.
রুশ বিপ্লব
Chapter: 4
| MCQ |
১। রুশ বিপ্লবে কোন ব্যবস্থার প্রবর্তন সবচেয়ে অভিনব ও বিস্ময়কর ধারণা ছিল?
(ক) স্বৈরাচারী রাজতন্ত্রের।
(খ) প্রোলেতারিয়েত বা শ্রমজীবীর শাসনতন্ত্রের।
(গ) সামন্ততান্ত্রিক ব্যবস্থার।
(ঘ) ধনতান্ত্রিক অর্থনীতির।
উত্তরঃ (খ) প্রোলেতারিয়েত বা শ্রমজীবীর শাসনতন্ত্রের।
২। রাশিয়ায় রোমানভ বংশের প্রতিষ্ঠা কোন শতাব্দীতে হয়েছিল?
(ক) পঞ্চদশ শতাব্দীতে।
(খ) ষোড়শ শতাব্দীতে।
(গ) সপ্তদশ শতাব্দীতে।
(ঘ) অষ্টাদশ শতাব্দীতে।
উত্তরঃ (গ) সপ্তদশ শতাব্দীতে।
৩। রাশিয়ার ইতিহাসে ১৬৮২ থেকে ১৭২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত কার রাজত্বকালকে অগ্রগতির যুগ বলা হয় এবং তাঁকে ‘মহান পিটার’ রূপে আখ্যায়িত করা হয়?
(ক) জার প্রথম নিকোলাস।
(খ) পিটার।
(গ) দ্বিতীয় আলেকজান্ডার।
(ঘ) জার প্রথম আলেকজান্ডার।
উত্তরঃ (খ) পিটার।
৪। প্রাক-বিপ্লব রাশিয়ার শাসন ব্যবস্থায় পুলিশের গুপ্তচর বিভাগকে কী বলা হত?
(ক) জেমসভো।
(খ) থার্ড সেকশন।
(গ) ডুমা।
(ঘ) চেকা।
উত্তরঃ (খ) থার্ড সেকশন।
৫। কোন রুশ জার ফরাসি বিপ্লবের নায়ক নেপোলিয়ন বোনাপার্টকে প্রতিহত করে ১৮১৫ সালের ভিয়েনা কংগ্রেসে স্বীকৃতি পেয়েছিলেন?
(ক) প্রথম আলেকজান্ডার।
(খ) দ্বিতীয় আলেকজান্ডার।
(গ) প্রথম নিকোলাস।
(ঘ) দ্বিতীয় নিকোলাস।
উত্তরঃ (ক) প্রথম আলেকজান্ডার।
৬। ১৮৩৩ খ্রিষ্টাব্দে উনকেয়ার স্কেলোসির সন্ধির মাধ্যমে কৃষ্ণসাগরকে প্রায় রুশ হ্রদে পরিণত করেছিলেন কোন জার?
(ক) জার প্রথম আলেকজান্ডার।
(খ) জার প্রথম নিকোলাস।
(গ) জার দ্বিতীয় আলেকজান্ডার।
(ঘ) জার দ্বিতীয় নিকোলাস।
উত্তরঃ (খ) জার প্রথম নিকোলাস।
৭। রাশিয়ার মধ্যযুগীয় সমাজ ব্যবস্থায় প্রতি হাজার জনসংখ্যার মধ্যে কতজন অভিজাত শ্রেণীর লোক ছিলেন?
(ক) ১৫ জন।
(খ) ১৭ জন।
(গ) ১২৫ জন।
(ঘ) ৮৫৮ জন।
উত্তরঃ (খ) ১৭ জন।
৮। কোন খ্রিষ্টাব্দে জার দ্বিতীয় আলেকজান্ডার ‘মুক্ত-আজ্ঞা’ ঘোষণা করে রাশিয়ার সার্ফদের দাসত্ব থেকে মুক্তি দেন?
(ক) ১৮১৫ খ্রিষ্টাব্দে।
(খ) ১৮৫৬ খ্রিষ্টাব্দে।
(গ) ১৮৬১ খ্রিষ্টাব্দে।
(ঘ) ১৮৮১ খ্রিষ্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮৬১ খ্রিষ্টাব্দে।
৯। জার দ্বিতীয় আলেকজান্ডার স্থানীয় স্বায়ত্তশাসনের উন্নতির জন্য কোন প্রতিনিধি সভা স্থাপন করেছিলেন?
(ক) জেমসভো।
(খ) ডুমা।
(গ) সোভিয়েত।
(ঘ) ওর্গব্যুরো।
উত্তরঃ (ক) জেমসভো।
১০। রাশিয়ার ইতিহাসে কোন সম্রাটকে ‘মুক্তিদাতা জার’ বলে অভিহিত করা হত?
(ক) জার প্রথম আলেকজান্ডার।
(খ) জার দ্বিতীয় আলেকজান্ডার।
(গ) জার তৃতীয় আলেকজান্ডার।
(ঘ) জার দ্বিতীয় নিকোলাস।
উত্তরঃ (খ) জার দ্বিতীয় আলেকজান্ডার।
১১। জার তৃতীয় আলেকজান্ডারের রাজত্বকালে কার নেতৃত্বে রাশিয়ায় শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল?
(ক) সার্জিয়াস ডি উইটি।
(খ) পবিডনোভ।
(গ) প্লেহভি।
(ঘ) ফাদার গেপন।
উত্তরঃ (ক) সার্জিয়াস ডি উইটি।
১২। জার দ্বিতীয় নিকোলাসের শাসনকালে সম্রাজ্ঞী আলেকজান্দ্রা কার আজ্ঞাবহ ছিলেন?
(ক) পবিডনোভ।
(খ) রাসপুটিন নামক এক চরিত্রহীন পুরোহিতের।
(গ) প্লেহভি।
(ঘ) প্রিন্স লভ।
উত্তরঃ (খ) রাসপুটিন নামক এক চরিত্রহীন পুরোহিতের।
১৩। ১৮৮৩ সালে জর্জ প্লেখানভ কার সাম্যবাদী মতাদর্শের আদলে রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি গঠন করেছিলেন?
(ক) কার্ল মার্ক্সের।
(খ) ফ্রেডারিক এঙ্গেলসের।
(গ) ভ্লাদিমির লেনিনের।
(ঘ) লিওন ট্রটস্কির।
উত্তরঃ (ক) কার্ল মার্ক্সের।
১৪। কর্মসূচী নিয়ে মতভেদের কারণে ১৯০৩ সালে রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক লেবার দল কোন দুটি ভাগে বিভক্ত হয়?
(ক) জিরন্ডিস্ট ও জ্যাকোবিন।
(খ) বলশেভিক ও মেনশেভিক।
(গ) ক্যাডেট ও ট্রুডভিক।
(ঘ) অক্টোব্রিস্ট ও সমাজতন্ত্রী।
উত্তরঃ (খ) বলশেভিক ও মেনশেভিক।
১৫। ক্রিমিয়ার যুদ্ধ (১৮৫৪-৫৬) রাশিয়ার কোন জারের শাসনকালে সংঘটিত হয়েছিল, যা রাশিয়ার অভ্যন্তরীণ ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছিল?
(ক) জার প্রথম নিকোলাস।
(খ) জার দ্বিতীয় আলেকজান্ডার।
(গ) জার প্রথম আলেকজান্ডার।
(ঘ) জার দ্বিতীয় নিকোলাস।
উত্তরঃ (খ) জার দ্বিতীয় আলেকজান্ডার।

