Class 9 History MCQ Chapter 3 শিল্প বিপ্লব

Class 9 History MCQ Chapter 3 শিল্প বিপ্লব Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 History MCQ Chapter 3 শিল্প বিপ্লব Solutions and select need one. SEBA Class 9 History MCQ in Bengali Medium Download PDF. SEBA Class 9 History Objective Type Question Answer.

Class 9 History MCQ Chapter 3 শিল্প বিপ্লব

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. SEBA Class 9 History Multiple Choice Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 History MCQs in Bengali for All Chapters, You can practice these here.

Chapter: 3

MCQ

১। কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের সহযোগে উৎপাদন প্রক্রিয়ায় আমূল পরিবর্তন বোঝাতে কে প্রথম ‘শিল্প বিপ্লব’ শব্দটি প্রচলন করেন? 

(ক) আর্নল্ড টয়েনবি।

(খ) লর্ড টাউনশেন্ড।

(গ) রবার্ট বেকওয়েল।

(ঘ) জেমস ওয়াট।

উত্তরঃ (ক) আর্নল্ড টয়েনবি।

২। কার মতে ‘শিল্প বিপ্লব’ কথাটি শুধুমাত্র কয়েকটি যন্ত্রপাতির আবিষ্কারের কালটিকে না বুঝিয়ে কৃষি ও বাণিজ্যের পরিবর্তে কল-কারখানা ও যন্ত্রপাতির ব্যাপক প্রচলনের কালটিকেই বোঝানো উচিত? 

(ক) আর্নল্ড টয়েনবি।

(খ) হেস।

(গ) জেথ্রু টুল।

(ঘ) রবার্ট বেকওয়েল।

উত্তরঃ (খ) হেস।

৩। ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বপ্রথম কোন দেশে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল?

(ক) ফ্রান্স।

(খ) জার্মানি।

(গ) ইংল্যান্ড।

(ঘ) বেলজিয়াম।

উত্তরঃ (গ) ইংল্যান্ড।

৪। শিল্প বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে কোনটিকে আবিষ্কারের মূল বলে অভিহিত করা হয়েছে?

(ক) অভাববোধ।

(খ) অতিরিক্ত পুঁজি।

(গ) বিজ্ঞানীর বুদ্ধি।

(ঘ) জনসংখ্যা বৃদ্ধি।

উত্তরঃ (ক) অভাববোধ।

৫। কৃষিক্ষেত্রে নির্দিষ্ট দূরত্বে নালা কেটে বীজ বপনের জন্য ‘ড্রিল’ (Drill) নামক যন্ত্রটি কে উদ্ভাবন করেছিলেন? 

(ক) লর্ড টাউনশেন্ড।

(খ) জেথ্রু টুল।

(গ) রবার্ট বেকওয়েল।

(ঘ) চার্লস কলিঙ।

উত্তরঃ (খ) জেথ্রু টুল।

৬। ১৭৩০ খ্রিষ্টাব্দে কে নিজ ফার্মে পরীক্ষা চালিয়ে প্রমাণ করেছিলেন যে মাটিতে খড় ফেলার পরিবর্তে অদল-বদল করে চারবার চাষ করলে উর্বরতা শক্তি বৃদ্ধি পায়? 

(ক) জেথ্রু টুল।

(খ) লর্ড টাউনশেন্ড।

(গ) রবার্ট বেকওয়েল।

(ঘ) জন কে।

উত্তরঃ (খ) লর্ড টাউনশেন্ড।

৭। পশুপালনের ক্ষেত্রে কে ‘মঠহর্ন’ নামে এক জাতের উন্নত এবং অধিক কার্যক্ষম গো-প্রজনন করতে সক্ষম হয়েছিলেন?

(ক) রবার্ট বেকওয়েল।

(খ) চার্লস কলিঙ।

(গ) জন কে।

(ঘ) জেমস হারগ্রিভস।

উত্তরঃ (ক) রবার্ট বেকওয়েল।

৮। ইংল্যান্ডের জন কে কত খ্রিষ্টাব্দে ‘ফ্লাইং সাটল’ নামক বস্ত্র বোনার যন্ত্রটি আবিষ্কার করেছিলেন? 

(ক) ১৭৩৩ খ্রিষ্টাব্দে।

(খ) ১৭৬৪ খ্রিষ্টাব্দে।

(গ) ১৭৭৯ খ্রিষ্টাব্দে।

(ঘ) ১৭৮৫ খ্রিষ্টাব্দে।

উত্তরঃ (ক) ১৭৩৩ খ্রিষ্টাব্দে।

৯। ১৭৬৪ খ্রিষ্টাব্দে কে ‘স্পিনিং জেনি’ নামক সুতা কাটার যন্ত্রটি আবিষ্কার করেছিলেন? 

(ক) জন কে।

(খ) জেমস হারগ্রিভস।

(গ) রিচার্ড আর্ক রাইট।

(ঘ) এডমাণ্ড কার্টরাইট।

উত্তরঃ (খ) জেমস হারগ্রিভস।

১০। ১৭৬৮ খ্রিষ্টাব্দে সুতা কাটার জন্য ‘ওয়াটার ফ্রেম’ কে আবিষ্কার করেছিলেন? 

(ক) রিচার্ড আর্ক রাইট।

(খ) ক্রিস্পটন।

(গ) জেমস হারগ্রিভস।

(ঘ) এলি হুইটনি।

উত্তরঃ (ক) রিচার্ড আর্ক রাইট।

১১। ১৭৭৯ খ্রিষ্টাব্দে সুতা কাটার জন্য ‘মিউল’ নামক যন্ত্রটি কে আবিষ্কার করেন? 

(ক) ক্রিস্পটন।

(খ) জেমস হারগ্রিভস।

(গ) জন কে।

(ঘ) স্যামুয়েল শ্লেটার।

উত্তরঃ (ক) ক্রিস্পটন।

১২। এডমাণ্ড কার্টরাইট কত খ্রিষ্টাব্দে ‘পাওয়ার লুম’ বা যন্ত্রচালিত তাঁতশালার উদ্ভাবন করে বস্ত্র উৎপাদনে বিপ্লব ঘটিয়েছিলেন? 

(ক) ১৭৩৩ খ্রিষ্টাব্দে।

(খ) ১৭৭৯ খ্রিষ্টাব্দে।

(গ) ১৭৮৫ খ্রিষ্টাব্দে।

(ঘ) ১৭৯৩ খ্রিষ্টাব্দে।

উত্তরঃ (গ) ১৭৮৫ খ্রিষ্টাব্দে।

১৩। ১৭৯৩ খ্রিষ্টাব্দে কে তুলার বিচি ছাড়ানোর জন্য ‘জিন’ নামক ইঞ্জিন আবিষ্কার করেন?

(ক) এলি হুইটনি।

(খ) স্যামুয়েল শ্লেটার।

(গ) এডমাণ্ড কার্টরাইট।

(ঘ) জন স্মিটন।

উত্তরঃ (ক) এলি হুইটনি।

১৪। পাঠ্যপুস্তক অনুযায়ী, ১৭৭১ খ্রিষ্টাব্দে দক্ষিণ আমেরিকায় কে কাপড়ের কারখানা স্থাপন করেছিলেন?

(ক) স্যামুয়েল শ্লেটার।

(খ) হেনরি কর্ট।

(গ) জন স্মিটন।

(ঘ) রবার্ট ফুলটন।

উত্তরঃ (ক) স্যামুয়েল শ্লেটার।

১৫। ১৭৬০ খ্রিষ্টাব্দে কে লোহা গলানোর চুল্লি বা উনান আবিষ্কার করেছিলেন?

(ক) হেনরি কর্ট।

(খ) জন স্মিটন।

(গ) হাম্ফ্রে ডেভি।

(ঘ) জেমস ওয়াট।

উত্তরঃ (খ) জন স্মিটন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top