Class 12 Political Science MCQ Chapter 2 দ্বি-মেরু কেন্দ্রের অবসান Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters Class 12 Political Science MCQ Chapter 2 দ্বি-মেরু কেন্দ্রের অবসান Solutions and select need one. Class 12 Political Science Multiple Choice Notes in Bengali Medium Download PDF. AHSEC Class 12 Political Science MCQs Bengali Medium.
Class 12 Political Science MCQ Chapter 2 দ্বি-মেরু কেন্দ্রের অবসান
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 12 Political Science Objective Type Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given HS 2nd Year Political Science MCQ in Bengali for All Chapters, You can practice these here.
দ্বি-মেরু কেন্দ্রের অবসান
Chapter: 2
| Part – 1: সমসাময়িক বিশ্ব ৰাজনীতি |
| MCQ |
১। কোন প্রাচীরটিকে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক বিশ্বের বিভাজনের প্রতীক বলা হতো?
(ক) বার্লিন প্রাচীর।
(খ) গ্রেট ওয়াল।
(গ) ক্রেমলিন প্রাচীর।
(ঘ) ওয়াশিংটন প্রাচীর।
উত্তরঃ (ক) বার্লিন প্রাচীর।
২। বার্লিন প্রাচীর কত সালে নির্মাণ করা হয়েছিল?
(ক) ১৯৪৫ সালে।
(খ) ১৯৫৩ সালে।
(গ) ১৯৬১ সালে।
(ঘ) ১৯৮৯ সালে।
উত্তরঃ (গ) ১৯৬১ সালে।
৩। বার্লিন প্রাচীরটি কত কিলোমিটার দীর্ঘ ছিল?
(ক) ১০০ কিলোমিটার।
(খ) ১২০ কিলোমিটার।
(গ) ১৫০ কিলোমিটার।
(ঘ) ২০০ কিলোমিটার।
উত্তরঃ (গ) ১৫০ কিলোমিটার।
৪। বার্লিন প্রাচীরটি ধ্বংস হওয়ার পূর্বে কত বছর টিকে ছিল?
(ক) ১৫ বছর।
(খ) ২০ বছর।
(গ) ২৮ বছর।
(ঘ) ৩৫ বছর।
উত্তরঃ (গ) ২৮ বছর।
৫। কত সালে এবং কোন তারিখে বার্লিন প্রাচীরটি সাধারণ মানুষের দ্বারা ভেঙে ফেলা হয়?
(ক) ১৯৮৫ সালের ৫ই মার্চ।
(খ) ১৯৮৯ সালের ৯ই নভেম্বর।
(গ) ১৯৯০ সালের ২রা অক্টোবর।
(ঘ) ১৯৯১ সালের ২৫শে ডিসেম্বর।
উত্তরঃ (খ) ১৯৮৯ সালের ৯ই নভেম্বর।
৬। কত সালের সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের জন্ম হয়েছিল?
(ক) ১৯০৫ সালে।
(খ) ১৯১৭ সালে।
(গ) ১৯৪৫ সালে।
(ঘ) ১৯৫৩ সালে।
উত্তরঃ (খ) ১৯১৭ সালে।
৭। সোভিয়েত ইউনিয়ন মূলত কিসের আদর্শে অনুপ্রাণিত হয়ে গঠিত হয়েছিল?
(ক) পুঁজিবাদ ও মুক্ত বাণিজ্য।
(খ) সমাজতন্ত্র ও সাম্যের নীতি।
(গ) ঔপনিবেশিকতাবাদ।
(ঘ) রাজতন্ত্র।
উত্তরঃ (খ) সমাজতন্ত্র ও সাম্যের নীতি।
৮। সোভিয়েত রাজনৈতিক ব্যবস্থায় কোন রাজনৈতিক দলের একচ্ছত্র আধিপত্য ছিল?
(ক) ডেমোক্রেটিক পার্টি।
(খ) কনজারভেটিভ পার্টি।
(গ) কমিউনিস্ট পার্টি।
(ঘ) লিবারেল পার্টি।
উত্তরঃ (গ) কমিউনিস্ট পার্টি।
৯। বলশেভিক কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং ১৯১৭ সালের রুশ বিপ্লবের নেতা কে ছিলেন?
(ক) জোসেফ স্টালিন।
(খ) ভ্লাদিমির লেনিন।
(গ) নিকিতা ক্রুশ্চেভ।
(ঘ) লিওনিড ব্রেজনেভ।
উত্তরঃ (খ) ভ্লাদিমির লেনিন।
১০। সোভিয়েত ইউনিয়নের কোন নেতাকে ১৯৩০-এর দশকের ‘অকল্পনীয় আতঙ্ক’ -এর জন্য দায়ী করা হয়?
(ক) ভ্লাদিমির লেনিন।
(খ) জোসেফ স্টালিন।
(গ) মিখাইল গর্বাচেভ।
(ঘ) বরিস ইয়েলৎসিন।
উত্তরঃ (খ) জোসেফ স্টালিন।
১১। সোভিয়েত ইউনিয়ন কতটি গণরাজ্য বা প্রজাতন্ত্র নিয়ে গঠিত হয়েছিল?
(ক) ১০টি।
(খ) ১২টি।
(গ) ১৫টি।
(ঘ) ২০টি।
উত্তরঃ (গ) ১৫টি।
১২। সোভিয়েত রাশিয়া কোন দেশে ১৯৭৯ সালে সামরিক অভিযান চালিয়েছিল, যা তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাকে আরও দুর্বল করে তোলে?
(ক) কোরিয়া।
(খ) আফগানিস্তান।
(গ) কিউবা।
(ঘ) কঙ্গো।
উত্তরঃ (খ) আফগানিস্তান।
১৩। মিখাইল গর্বাচেভ কত সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন?
(ক) ১৯৭৯ সালে।
(খ) ১৯৮১ সালে।
(গ) ১৯৮৫ সালে।
(ঘ) ১৯৯১ সালে।
উত্তরঃ (গ) ১৯৮৫ সালে।
১৪। মিখাইল গর্বাচেভ প্রবর্তিত ‘পেরেস্ত্রৈকা’ শব্দের অর্থ কী?
(ক) মুক্ত হাওয়া।
(খ) পূর্ণনির্মাণ।
(গ) নিরস্ত্রীকরণ।
(ঘ) সামরিক জোট।
উত্তরঃ (খ) পূর্ণনির্মাণ।
১৫। মিখাইল গর্বাচেভ প্রবর্তিত ‘গ্লাসনস্ত’ শব্দের অর্থ কী?
(ক) সমাজতন্ত্র।
(খ) অর্থনৈতিক সংস্কার।
(গ) মুক্ত হাওয়া।
(ঘ) জাতীয়তাবাদ।
উত্তরঃ (গ) মুক্ত হাওয়া।

