Class 12 Political Science MCQ Chapter 1 শীতল যুদ্ধের কাল

Class 12 Political Science MCQ Chapter 1 শীতল যুদ্ধের কাল Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters Class 12 Political Science MCQ Chapter 1 শীতল যুদ্ধের কাল Solutions and select need one. Class 12 Political Science Multiple Choice Notes in Bengali Medium Download PDF. AHSEC Class 12 Political Science MCQs Bengali Medium.

Class 12 Political Science MCQ Chapter 1 শীতল যুদ্ধের কাল

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 12 Political Science Objective Type Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given HS 2nd Year Political Science MCQ in Bengali for All Chapters, You can practice these here.

Chapter: 1

Part – 1: সমসাময়িক বিশ্ব ৰাজনীতি
MCQ

১। শীতল যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী শক্তি দুটি কারা ছিল?

(ক) ব্রিটেন ও ফ্রান্স।

(খ) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।

(গ) জার্মানি ও ইতালি।

(ঘ) চীন ও ভারত।

উত্তরঃ (খ) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।

২। কত সালে জাপানের আইওজিমা যুদ্ধে মার্কিন সেনারা মার্কিন পতাকা উত্তোলন করেছিলেন?

(ক) ১৯৩৯ সালে।

(খ) ১৯৪১ সালে।

(গ) ১৯৪৫ সালে।

(ঘ) ১৯৫০ সালে।

উত্তরঃ (গ) ১৯৪৫ সালে।

৩। আইওজিমায় মার্কিন পতাকা উত্তোলনের বিখ্যাত আলোকচিত্রটি কে তুলেছিলেন?

(ক) ইভগেনি খালদেই।

(খ) জো রসেনথাল।

(গ) জন এফ কেনেডি।

(ঘ) ফিদেল কাস্ত্রো।

উত্তরঃ (খ) জো রসেনথাল।

৪। কিউবা মূলত কোন দেশের উপকূলবর্তী একটি ছোট সাম্যবাদী বা কমিউনিস্ট দ্বীপরাষ্ট্র?

(ক) সোভিয়েত ইউনিয়নের।

(খ) গ্রেট ব্রিটেনের।

(গ) আমেরিকার।

(ঘ) জাপানের।

উত্তরঃ (গ) আমেরিকার।

৫। সোভিয়েত ইউনিয়নের কোন প্রেসিডেন্ট কিউবাকে সোভিয়েত রাশিয়ার সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন?

(ক) নিকিতা ক্রুশ্চেভ।

(খ) লিওনিড ব্রেজনেভ।

(গ) মিখাইল গর্বাচেভ।

(ঘ) বরিস ইয়ালাৎসিন।

উত্তরঃ (ক) নিকিতা ক্রুশ্চেভ।

৬। সোভিয়েত ইউনিয়ন কত সালে কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল?

(ক) ১৯৬১ সালে।

(খ) ১৯৬২ সালে।

(গ) ১৯৬৩ সালে।

(ঘ) ১৯৬৫ সালে।

উত্তরঃ (খ) ১৯৬২ সালে।

৭। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন?

(ক) হ্যারি ট্রুম্যান।

(খ) রিচার্ড নিক্সন।

(গ) জন এফ কেনেডি।

(ঘ) জিমি কার্টার।

উত্তরঃ (গ) জন এফ কেনেডি।

৮। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটের প্রধান আদর্শিক ভিত্তি কী ছিল?

(ক) সমাজতন্ত্র ও সাম্যবাদ।

(খ) উদার গণতন্ত্র ও পুঁজিবাদ।

(গ) ঔপনিবেশিকতাবাদ।

(ঘ) একনায়কতন্ত্র।

উত্তরঃ (খ) উদার গণতন্ত্র ও পুঁজিবাদ।

৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা কোনটি ছিল?

(ক) ১৯১৪-১৯১৮

(খ) ১৯৩৯-১৯৪৫

(গ) ১৯৫০-১৯৫৩

(ঘ) ১৯৬১-১৯৭৫

উত্তরঃ (খ) ১৯৩৯-১৯৪৫

১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিচের কোন দেশটি ‘অক্ষশক্তি’ এর অংশ ছিল?

(ক) সোভিয়েত ইউনিয়ন।

(খ) ফ্রান্স।

(গ) ব্রিটেন।

(ঘ) ইতালি।

উত্তরঃ (ঘ) ইতালি।

১১। ১৯৪৫ সালের কোন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে?

(ক) এপ্রিল।

(খ) মে।

(গ) আগস্ট।

(ঘ) নভেম্বর।

উত্তরঃ (গ) আগস্ট।

১২। হিরোশিমায় নিক্ষিপ্ত প্রথম পারমাণবিক বোমাটির নাম কী ছিল?

(ক) ফ্যাটম্যান।

(খ) লিটল বয়।

(গ) সার বোম্বা।

(ঘ) ডাস্ট বয়।

উত্তরঃ (খ) লিটল বয়।

১৩। ‘ফ্যাটম্যান’ নামক পারমাণবিক বোমার উৎপন্ন ধ্বংসক্ষমতা কত কিলোটন ছিল?

(ক) ১৫ কিলোটন।

(খ) ২১ কিলোটন।

(গ) ৫০ কিলোটন।

(ঘ) ১০০ কিলোটন।

উত্তরঃ (খ) ২১ কিলোটন।

১৪। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো কত সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৪৫ সালের আগস্টে।

(খ) ১৯৪৭ সালের মার্চে।

(গ) ১৯৪৯ সালের এপ্রিলে।

(ঘ) ১৯৫৫ সালের মে মাসে।

উত্তরঃ (গ) ১৯৪৯ সালের এপ্রিলে।

১৫। ন্যাটো প্রতিষ্ঠার সময় কতটি রাষ্ট্র এই চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল?

(ক) ৫টি।

(খ) ১২টি।

(গ) ১৫টি।

(ঘ) ২৫টি।

উত্তরঃ (খ) ১২টি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top