Class 11 Logic and Philosophy Chapter 5 দর্শন Question Answer to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Assam Board Bengali Medium Class 11 Logic and Philosophy Chapter 5 দর্শন and select needs one.
Class 11 Logic and Philosophy Chapter 5 দর্শন
Also, you can read the AHSEC book online in these sections Solutions by Expert Teachers as per AHSEC (CBSE) Book guidelines. These solutions are part of AHSEC All Subject Solutions. Here we have given Assam Board Class 11 Logic and Philosophy Chapter 5 দর্শন Bengali Medium Solutions for All Subject, You can practice these here.
দর্শন
পাঠ: ৫
দ্বিতীয় খণ্ড
অতি- সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। ইংরেজি ‘Philosophy’ শব্দের অর্থ কী?
উত্তরঃ জ্ঞানের প্রতি প্রেম বা ভালোবাসা বা অনুরাগ।
প্রশ্ন ২। পাশ্চাত্য দর্শনের জনক কে?
উত্তরঃ থেলিস।
প্রশ্ন ৩। ‘দর্শন’ শব্দটি কোন্ ধাতু থেকে উৎপন্ন হয়েছে?
উত্তরঃ ‘দৃশ’ ধাতু থেকে।
প্রশ্ন ৪। কে প্রথম জ্ঞানসম্পৰ্কীয় বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেন?
উত্তরঃ ব্রিটিশ দার্শনিক জন লক্ সর্বপ্রথম জ্ঞানের বিষয় সম্পর্কে আলোচনা করে দর্শনের ক্ষেত্রে জ্ঞানসম্পর্কীয় আলোচনার স্বীকৃতি দেন।
প্রশ্ন ৫। Critique of Pure Reason গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট।
প্রশ্ন ৬। অধিবিদ্যাকে ‘প্রথম দর্শন’ বলে কে অভিহিত করেছেন?
উত্তরঃ অ্যারিস্টটল।
প্রশ্ন ৭। “দর্শন বিজ্ঞানের বিজ্ঞান।” উক্তিটি কার?
উত্তরঃ দার্শনিক কোঁতে (Komte)।
প্রশ্ন ৮। ‘দর্শন’ বলতে কী বোঝায়?
উত্তরঃ ‘দর্শন’ বলতে তত্ত্বদর্শন অর্থাৎ এই বিশ্বজগৎ এবং তার অন্তর্গত জগৎ ও জীবের স্বরূপ উপলব্ধি করাই বোঝায়।
প্রশ্ন ৯। “দর্শন হল জ্ঞান, বিজ্ঞান এবং সমালোচনা।” উক্তিটি কার?
উত্তরঃ ইমানুয়েল কান্ট।
প্রশ্ন ১০। অধিবিদ্যার আলোচ্য বিষয় কী?
উত্তরঃ বস্তুর আন্তর-সত্তা বা পরমসত্তাই অধিবিদ্যার আলোচ্য বিষয়।
প্রশ্ন ১১। কোন্ বিদ্যাকে তত্ত্ববিজ্ঞান বলে?
উত্তরঃ অধিবিদ্যাকে।
প্রশ্ন ১২। “দর্শন সার্বিকতার উচ্চতম পরিণামের জ্ঞান।” উক্তিটি কার?
উত্তরঃ হার্বাট স্পেনসরের।
প্রশ্ন ১৩। দর্শন উৎপত্তির মূল উৎসসমূহ কী কী?
উত্তরঃ বিস্ময়, সংশয়, সন্দেহ, জিজ্ঞাসা, উপযোগিতা ইত্যাদি।
প্রশ্ন ১৪। দর্শনের আদিগুরু থেলিসের মতে জগতের আদিমূল কী?
উত্তরঃ জল।
প্রশ্ন ১৫। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কে?
উত্তরঃ রেনে ডেকার্ত।
প্রশ্ন ১৬। “আমি চিন্তা করি, অতএব, আমি আছি।” কথাটি কার?
উত্তরঃ রেনে ডেকার্তের।
প্রশ্ন ১৭। “দর্শন জগৎ এবং জীবনসম্পর্কিত সুসংহত এবং যুক্তিপূর্ণ জ্ঞান”। কথাটি কি সত্য?
উত্তরঃ হ্যাঁ, সত্য।
প্রশ্ন ১৮। প্লেটোর মতে, দর্শনের মূল উৎস কী?
উত্তরঃ বিস্ময়।
প্রশ্ন ১৯। কয়েকজন উপযোগিতাবাদীর নাম লেখো।
উত্তরঃ জেমস, ডিউই, শিলার ইত্যাদি।
প্রশ্ন ২০। “অধিবিদ্যা প্রথম দর্শন।” কে বলেছিলেন?
উত্তরঃ অ্যারিস্টটল।
প্রশ্ন ২১। ‘Episteme’ কথাটির অর্থ কী?
উত্তরঃ জ্ঞান।
প্রশ্ন ২২। “দর্শন কেবল অধিবিদ্যা বা তত্ত্বমীমাংসার সমস্যাগুলি নিয়ে আলোচনা করে।” একথা কি সত্য?
উত্তরঃ না, সত্য নয়।
প্রশ্ন ২৩। “বিজ্ঞান ও দর্শনের মূল লক্ষ্য একই।” উক্তিটি কি সত্য?
উত্তরঃ হ্যাঁ, সত্য।
প্রশ্ন ২৪। “দর্শনহীন বিজ্ঞান আত্মাহীন দেহের মতো।” কথাটি কি সত্য?
উত্তরঃ হ্যাঁ, সত্য।
প্রশ্ন ২৫ | জ্ঞানমীমাংসার জ্ঞানের উৎস সম্পর্কে প্রধান সিদ্ধান্তগুলি কী কী?
উত্তরঃ বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, সবিচারবাদ ও প্রজ্ঞাবাদ।
প্রশ্ন ২৬। দর্শনের প্রধান শাখাগুলির নাম উল্লেখ করো।
উত্তরঃ জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং প্রমূল্যবিদ্যা।
প্রশ্ন ২৭। প্ৰমূল্যবিজ্ঞানের তিনটি পরম আদর্শ কী?
উত্তরঃ সত্য, কল্যাণ এবং সৌন্দর্য (সত্য, শিব, সুন্দর)।
প্রশ্ন ২৮। জ্ঞানবিদ্যা কী?
উত্তরঃ জ্ঞান-সম্পর্কিত বিভিন্ন বিষয়ের বিজ্ঞানসম্মত আলোচনা।
প্রশ্ন ২৯। অধিবিদ্যা কী?
উত্তরঃ দৃশ্যমান জগতের অন্তরালে থাকা পরমসত্তার যথার্থ স্বরূপ-সম্পর্কিত অধ্যয়ন।
প্রশ্ন ৩০। তর্কবিজ্ঞানের আদর্শ কী?
উত্তরঃ সত্য।
প্রশ্ন ৩১। নীতিবিজ্ঞানের আদর্শ কী?
উত্তরঃ কল্যাণ বা মঙ্গল (শিব)।
প্রশ্ন ৩২। নন্দনতত্ত্ব বা সৌন্দর্যবিদ্যার বা কান্তি বিজ্ঞানের আদর্শ কী?
উত্তরঃ সুন্দর বা সৌন্দর্য।
প্রশ্ন ৩৩। তিনজন পাশ্চাত্য দার্শনিকের নাম লেখো।
উত্তরঃ সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল।
প্রশ্ন ৩৪। ধর্মীয় দর্শন প্রমূল্যবিজ্ঞান কি?
উত্তরঃ হ্যাঁ।
প্রশ্ন ৩৫। ধর্মীয় দর্শন বা ধর্মবিদ্যার আদর্শ কী?
উত্তরঃ পবিত্রতা।
প্রশ্ন ৩৬। “অধিবিদ্যা কেবল সত্তাসম্বন্ধীয় সমস্যাগুলির অধ্যয়ন।” কথাটি কী সত্য?
উত্তরঃ হ্যাঁ।
প্রশ্ন ৩৭। তত্ত্ববিদ্যা কী?
উত্তরঃ অধিবিদ্যাকে তত্ত্ববিদ্যা বা তত্ত্ববিজ্ঞান বা Ontology বলে। ‘Onto’ শব্দের অর্থ ‘মূলতত্ত্ব’ এবং ‘logos’ শব্দের অর্থ বিজ্ঞান।
প্রশ্ন ৩৮। “জ্ঞানবিদ্যা কেবল জ্ঞানসম্পর্কীয় সমস্যাগুলোরই আলোচনা করে।” কথাটি কি সত্য?
উত্তরঃ হ্যাঁ।
প্রশ্ন ৩৯। “দর্শন জ্ঞানের বিজ্ঞান এবং সমালোচনা।” কথাটি কে বলেছিলেন?
উত্তরঃ ইমানুয়েল কান্ট।
প্রশ্ন ৪০। কোন্ দার্শনিক সর্বপ্রথম দর্শনের ক্ষেত্রে জ্ঞানসম্পর্কীয় আলোচনার স্বীকৃতি দেন?
উত্তরঃ ব্রিটিশ দার্শনিক জন লক্।
প্রশ্ন ৪১। “দর্শন হচ্ছে জ্ঞানের বিজ্ঞান।” উক্তিটি কার?
উত্তরঃ দার্শনিক ফিখ্টে (Fichte)
প্রশ্ন ৪২। “দর্শন ব্যতীত বিজ্ঞান ঐক্যহীন সমষ্টি মাত্র, আত্মাহীন দেহমাত্র। আবার বিজ্ঞান ব্যতীত দর্শন দেহহীন আত্মা।” উক্তিটি কার?
উত্তরঃ দার্শনিক ওয়েবার ( Weber)।
শুদ্ধ উত্তর দাও:
১। দর্শন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড/পদার্থ/সংশয় অধ্যয়ন করে।
উত্তরঃ বিশ্বব্রহ্মাণ্ড।
২। দর্শন জ্ঞান-প্রীতি/পদার্থবিজ্ঞান।
উত্তরঃ জ্ঞান-প্রীতি।
৩। অধিবিদ্যা জ্ঞান/সত্তা/প্রমূল্যঅধ্যয়ন।
উত্তরঃ সত্তা।
৪। অধিবিদ্যা কেবল সত্তাসম্বন্ধীয় সমস্যাগুলির অধ্যয়ন করে/করে না।
উত্তরঃ অধ্যয়ন করে।
৫। জ্ঞানতত্ত্ব প্রধানত জ্ঞান/সত্য/মূল্যের বিষয়ে আলোচনা করে।
উত্তরঃ জ্ঞান।
৬। গ্রিক ভাষায় ‘Philos’ শব্দের অর্থ—বীতরাগ/অনুরাগ/বিরাগ।
উত্তরঃ অনুরাগ।
৭। সংস্কৃত ভাষায় দর্শন শব্দটি দৃশ্য/দ্রশ্য/দৃশ্ ধাতু থেকে উৎপন্ন।
উত্তরঃ দৃশ।
৮। “দর্শন বিজ্ঞানের বিজ্ঞান”—উক্তিটি দার্শনিক কোঁতের/ অ্যারিস্টটলের/প্লেটোর।
উত্তরঃ কোঁতের।
৯। দর্শনের আলোচ্য বিষয়— জড় এবং জগৎ/জীবন এবং জড়/জীবন এবং জগৎ।
উত্তরঃ জীবন এবং জগৎ।
১০। “দর্শন সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান”। কথাটি বলেন পলসন/ স্পেন্সার/হেগেল।
উত্তরঃ স্পেন্সার।
শূন্যস্থান পূরণ করো:
১। ‘Philos’ -এর অর্থ ______।
উত্তরঃ অনুরাগ।
২। দর্শন হচ্ছে অভিজ্ঞতার ______।
উত্তরঃ অধিবিদ্যা।
৩। দর্শনের আলোচ্য বিষয় ______ এবং ______।
উত্তরঃ জীবন, জগৎ।
৪। প্রতিটি বিজ্ঞানের পরিসর ______।
উত্তরঃ সীমিত।
৫। দর্শনের দৃষ্টিভঙ্গি ______।
উত্তরঃ বিচারত্মক।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তরঃ ‘দর্শন’ শব্দের ইংরেজি প্রতিশব্দ ‘Philosophy’। ‘Philosophy’ শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে। শব্দ দুটি হল— ‘Philos’ এবং ‘Sophia’. ‘Philos ‘ শব্দের অর্থ হল ‘অনুরাগ’ বা ‘প্রীতি’ এবং ‘Sophia’ শব্দের অর্থ হল জ্ঞান। সুতরাং ‘Philosophy’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ‘জ্ঞানের প্রতি অনুরাগ’।
প্রশ্ন ২। দর্শনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
উত্তরঃ দর্শনের বৈশিষ্টগুলি নিম্নরূপ:
(ক) দর্শন হচ্ছে বিশ্বের এক সামগ্রিক অধ্যয়ন।
(খ) মূল্য বা আদর্শের বিচার দার্শনিক চিন্তায় এক অসাধারণ মাত্রা যোগ করেছে।
(গ) দার্শনিক দৃষ্টি জ্ঞানকেন্দ্রিক। এই জ্ঞান বিশুদ্ধ জ্ঞান এবং সিদ্ধান্তমূলক।
প্রশ্ন ৩। জ্ঞানের কয়টি স্তর এবং কী কী?
উত্তরঃ জ্ঞানের তিনটি স্তর; যথা—সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং দর্শন।
প্রশ্ন ৪। বিজ্ঞান কী?
উত্তরঃ প্রকৃতির কোনো বিশেষ বিভাগ সম্পর্কে যথাযথ সুনিশ্চিত এবং সুসংহত জ্ঞানকে বিজ্ঞান বলে।
প্রশ্ন ৫। দর্শন কী?
উত্তরঃ যে শাস্ত্র দৃশ্যমান জগতের অন্তরালে থাকা পরমসত্তার স্বরূপের সন্ধান করে সমগ্র জগৎ ও জীবন সম্পর্কে সুসংহত, যুক্তিপূর্ণ এবং সামগ্রিক জ্ঞান দেয় এবং তার মূল্য নির্ধারণ করে তাকে দর্শন বলে।
প্রশ্ন ৬। দর্শন ও বিজ্ঞান সম্পর্কে বিখ্যাত দার্শনিক ওয়েবার (Weber)-এর উক্তিটি উল্লেখ করো।
উত্তরঃ দর্শন ও বিজ্ঞান সম্পর্কে বিখ্যাত দার্শনিক ওয়েবারের উক্তিটি হল—“দর্শন ব্যতীত বিজ্ঞান ঐক্যহীন সমষ্টিমাত্র, আত্মাহীন দেহমাত্র। আবার বিজ্ঞান ব্যতীত দর্শন দেহহীন আত্মা। নিছক কাব্য ও স্বপ্ন থেকে এর কোনো পার্থক্য নেই।”
প্রশ্ন ৭। ‘জ্ঞানবিদ্যা’ বা ‘জ্ঞানমীমাংসা’ (Epistemology) শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তরঃ ইংরেজিতে জ্ঞানবিদ্যাকে ‘Epistemology’ বলে। ‘Epistemology’ শব্দটি দুটি গ্রিক শব্দ ‘Episteme’ এবং ‘Logos’ থেকে উৎপন্ন হয়েছে। ‘Episteme’ শব্দের অর্থ ‘জ্ঞান’ এবং ‘Logos’ শব্দের অর্থ ‘বিদ্যা’ বা ‘বিজ্ঞান’। সুতরাং ‘Epistemology’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল ‘জ্ঞানসম্পর্কীয় বিজ্ঞান’।
প্রশ্ন ৮। অধিবিদ্যা বা তত্ত্বমীমাংসা বা তত্ত্ববিদ্যা (Metaphysics) শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তরঃ ইংরেজিতে অধিবিদ্যাকে ‘Metaphysics’ বলে। গ্রিক শব্দ ‘Meta’ এবং ‘Physika’ থেকে উদ্ভূত ইংরেজি শব্দ ‘Metaphysics’। ‘Meta’ শব্দের অর্থ হল ‘Beyond’ অর্থাৎ ‘যা অতিক্রম করে যায়’ এবং ‘Physika’ শব্দের অর্থ ‘Physics’ অর্থাৎ ‘পদার্থবিদ্যা’। সুতরাং ‘অধিবিদ্যা’ বা ‘Metaphysics শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল যে বিদ্যা পদার্থবিদ্যার সীমারেখাকে অতিক্রম করে যায়।’
প্রশ্ন ৯। প্ৰমূল্যবিজ্ঞান বা মূল্যবিদ্যা (Axiology) কী?
উত্তরঃ দর্শনের অপর একটি গুরুত্বপূর্ণ শাখা হল মূল্যবিদ্যা বা প্ৰমূল্যবিজ্ঞান। মূল্য কী? মূল্যায়ন বলতে কী বোঝায়? মানবজীবনের পরম মূল্য কী? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা এবং তৎসংক্রান্ত সমস্যাবলি দর্শনের যে শাখায় আলোচিত হয়, সেই শাখাকে বলা হয় মূল্যবিদ্যা।
যে মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, সেই মানদণ্ডকে বলা হয় মূল্য-বিষয়ক মানদণ্ড বা আদর্শ।
প্রশ্ন ১০। “দর্শন ও জ্ঞানবিদ্যা ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে সম্পৃক্ত।”—কীভাবে?
উত্তরঃ “দর্শন ও জ্ঞানবিদ্যা সমার্থক নয়। জ্ঞানবিদ্যাকে দর্শন বলে ভুল করা আর বাড়ির ভিতকে বাড়ি ভাবা, একই কথা।” উক্তিটি জে. এন. সিনহার। তাঁর গ্রন্থে তিনি একথা লিখেছেন। আসলে দর্শনের পথ জ্ঞানের পথ। আর জ্ঞানবিদ্যা জ্ঞানের স্বরূপ, উপকরণ, শর্ত, উৎস, সীমা ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। তাই বলা যায় এদের উভয়ের মধ্যে এক নিবিড় সম্পর্ক আছে।

Hi! my Name is Parimal Roy. I have completed my Bachelor’s degree in Philosophy (B.A.) from Silapathar General College. Currently, I am working as an HR Manager at Dev Library. It is a website that provides study materials for students from Class 3 to 12, including SCERT and NCERT notes. It also offers resources for BA, B.Com, B.Sc, and Computer Science, along with postgraduate notes. Besides study materials, the website has novels, eBooks, health and finance articles, biographies, quotes, and more.


