Class 10 Science Important Chapter 7 নিয়ন্ত্রণ ও সমন্বয়

Class 10 Science Important Chapter 7 নিয়ন্ত্রণ ও সমন্বয় Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Science Important Chapter 7 নিয়ন্ত্রণ ও সমন্বয় Solutions and select need one. SEBA Class 10 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 10 Science Important Question Answer.

Class 10 Science Important Chapter 7 নিয়ন্ত্রণ ও সমন্বয়

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 10 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 7

অতিরিক্ত প্রশ্নোত্তর

১। সমন্বয় সাধন বা কো-অর্ডিনেশন কাকে বলে?

উত্তরঃ জীবদেহের বিশেষত প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে যােগাযােগ ব্যবস্থাকে কো-অর্ডিনেশন বা সমন্বয় সাধন বলে।

২। স্নায়ুম্পন্দন কাকে বলে?

উত্তরঃ সূক্ষ্ম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আয়নের পরিবর্তন ঘটিয়ে যে বিশেষ তরঙ্গ স্নায়ুকোষে একস্থান থেকে অন্যস্থানে এবং এক স্নায়ুকোষ থেকে অপর স্নায়ুকোষে প্রবাহিত হয় তাকে স্নায়ুস্পন্দন বলে।

৩। কয়েক প্রকার গ্রাহকের উদাহরণ দাও।

উত্তরঃ চাপগ্রাহক, তাপগ্রাহক, টানগ্রাহক, বর্ণগ্রাহক, স্বাদগ্রাহক, স্পর্শগ্রাহক, বেদনাগ্রাহক ইত্যাদি।

৪। অ্যাক্সন এবং ডেনড্রাইটের পার্থক্য কি?

উত্তরঃ অ্যাক্সন স্নায়ু-সংবেদ বহন করে এবং ডেনড্রাইট স্নায়ু সংবেদ গ্রহণ করে।

৫। শুদ্ধ উত্তরটি বেছে বের কর-

(a) নিম্নলিখিত কোন তন্ত্র প্রাণীদেরে বিভিন্ন তন্ত্রসমূহের মধ্যে সমন্বয় রক্ষা করে?

(i) স্নায়ুতন্ত্র।

(ii) শ্বাসতন্ত্র।

(iii) রক্ত সঞ্চালনতন্ত্র।

(iv) প্রজননতন্ত্র।

উত্তরঃ (i) স্নায়ুতন্ত্র।

(b) হরমােন একটি-

(i) রাসায়নিক বাহক।

(ii) উৎসেচক।

(iii) উপজাত দ্রব্য।

(iv) নাইট্রোজেন জাতীয় পদার্থ

উত্তরঃ (i) রাসায়নিক বাহক।

(c) দেহে থাকা অন্তঃস্রাবী গ্রন্থিগুলির নিম্নলিখিত কোনটি রাসায়নিক দ্রব্য ক্ষরণ করে?

(i) হরমােন।

(ii) উৎসেচক।

(iii) প্লাজমা।

(iv) ভিটামিন।

উত্তরঃ (i) হরমােন।

(d) নীচে দেওয়া কোন গ্রন্থিটি অন্তঃস্রাবী নয়।

(i) এড্রিনেল গ্রন্থি।

(ii) থাইরয়েড গ্রন্থি।

(iii) প্রষ্টেট গ্রন্থি।

(iv) অগ্নাশয় গ্রন্থি।

উত্তরঃ (iii) প্রষ্টেট গ্রন্থি।

(e) নীচে দেওয়া অন্তঃস্রাবী গ্রন্থিগুলির কোনটি শরীরে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা কার্যে জড়িত?

(i) পিটুইটারী।

(ii) থাইরয়েড।

(iii) অগ্নাশয়।

(iv) শুক্রাশয়।

উত্তরঃ (iii) অগ্নাশয়।

(f) গলগণ্ড রােগ কোনপ্রকার হরমােনের অভাবে হয়?

(i) বৃদ্ধি হরমন।

(ii) থাইরয়েড উদ্দীপক হরমন।

(iii) থাইরক্সিন।

(iv) ইনসুলিন।

উত্তরঃ (iii) থাইরক্সিন।

(g) নীচে দেওয়াগুলির কোনটিকে মিশ্রগ্রন্থি বলে?

(i) পিটুইটারী।

(ii) থাইরয়েড।

(iii) অগ্নাশয়।

(iv) এড্রিনেল।

উত্তরঃ (iii) অগ্নাশয়।

৬। শূন্যস্থান পূরণ কর-

(a) স্নায়ুতন্ত্রের সূক্ষ্মতম কার্যকরী একককে ________বলে।

উত্তরঃ স্নায়ুকোষ বা নিউরণ।

(b) অ্যাক্সন এবং _______ কে স্নায়ুপ্রবর্ধ বলা হয়

উত্তরঃ ডেনড্রাইট।

(c) স্নায়ুকোষের সুদীর্ঘ স্নায়ুপ্রবধর্টিকে ________ বলে।

উত্তরঃ অ্যাক্সন।

(d) অ্যাক্সন ও ডেনড্রাইটের মধ্যে সংযােগী পথকে ________ বলে।

উত্তরঃ সাইন্যাপস।

(e) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে স্নায়ুপ্রেরণা পরিবহণ করা স্নায়ুকোষকে ________ স্নায়ুকোষ বলে।

উত্তরঃ আজ্ঞাবাহী।

(f) স্তন্যপায়ী প্রাণীদের ________ জোড়া করােটি স্নায়ু এবং _________জোড়া রঞ্জু স্নায়ু থাকে।

উত্তরঃ 12 ; 31

৭। মস্তিষ্ক হতে বের হওয়া স্নায়ুকে __________স্নায়ু বলা হয়।

উত্তরঃ আজ্ঞাবাহী।

সংক্ষিপ্ত উত্তর দাও-

(a) একটি স্নায়ুকোষের প্রধান অংশগুলির নাম লিখ।

উত্তরঃ স্নায়ুকোষের প্রধান অংশগুলির নাম হল-

(i) দৈহকোষ।এবং

(ii) স্নায়ুপ্রবর্ধ।

(b) অ্যাক্সন ও ডেনড্রাইটের কার্যপ্রণালী বর্ণনা কর।

উত্তরঃ কোষমধ্যস্থ প্রােটোপ্লাজম একদিকে সুতার মতাে বর্ধিত হয়। এই সূত্রবৎ বর্ধিত অংশের নাম অ্যাক্সন! অ্যাক্সনের অন্তিম প্রান্তটি কিছু ছােট ছােট মিহি প্রশাখায় বিভক্ত হয়ে থাকে। এই প্রশাখাগুলিকে ডেনড্রাইট বলে। ডেনড্রাইটগুলির দ্বারাই বাহ্যিক উত্তেজনা কোষটির ভিতর প্রবেশ করে এবং অ্যাক্সনগুলি দ্বারা কোষটি হতে উত্তেজনা বের হয়ে যায়।

(c) বিভিন্ন প্রকারের স্নায়ুকোষ এবং তাদের কার্য উল্লেখ কর।

উত্তরঃ স্নায়ুকোষগুলিকে নি ভাগে ভাগ করা হয়। যেমন-

(i) সংজ্ঞাবাহী স্নায়ুকোষ।

(ii) আজ্ঞাবাহী স্নায়ুকোষ।

(iii) পর্যায়ক, বা অন্তঃবর্তী স্নায়ুকোষ।

স্নায়ুকোষগুলির বিভিন্ন কার্য নীচে উল্লেখ করা হল-

(i) সংজ্ঞাবাহী স্নায়ুকোষ- জীবদেহে থাকা বিভিন্ন সংগ্রাহক অঙ্গ হতে সংজ্ঞাবাহী স্নায়ুকোষে স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে।

(ii) আজ্ঞাবাহী স্নায়ুকোষ- আজ্ঞাবাহী স্নায়ুকোষে স্নায়ু প্রেরণা বা নির্দেশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হতে কার্যকরী অঙ্গে প্রেরণ করে।

(iii) পর্যায়ক বা অন্তবর্তী স্নায়ুকোষ- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকা ধরনের স্নায়ুকোষে অথবা স্নায়ুকোষ বা সংজ্ঞাবাহী ও আজ্ঞাবাহী স্নায়ুকোষের মধ্যে পর্যায়ক্রমে স্নায়ু প্রেরণা করে।

(d) মানুষের স্নায়ুতন্ত্রের প্রধান ভাগ কয়টির নাম লিখ।

উত্তরঃ মানুষের স্নায়ুতন্ত্রের প্রধান ভাগ কয়টি হল-

(i) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।

(ii) প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং।

(iii) স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।

(e) চারটি অন্তঃস্রাবী গ্রন্থির নাম লিখ।

উত্তরঃ চারটি অন্তঃস্রাবী গ্রন্থি হল-

(i) পিটুইটারী গ্রন্থি।

(ii) থাইরয়েড গ্রন্থি।

(iii) প্যারাথাইরয়েড গ্রন্থি এবং।

(iv) অ্যাড্রিনাল গ্রন্থি বা অধিবৃক্কীয় গ্রন্থির।

৯। দুইটি রাসায়নিক স্নায়ুপ্রেরকের নাম লিখ।

উত্তরঃ দুইটি রাসায়নিক স্নায়ুপ্রেরকের নাম হল-

(i) অ্যাসিটাইলকোলিন এবং।

(ii) অ্যাড্রিনালিন।

১০। স্নায়ুসমূহের ক্রিয়ার উপরে ভিত্তি করে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

উত্তরঃ স্নায়ুসমূহের ক্রিয়ার উপরে ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা হয়েছে-

(i) সংবেদী বা সংজ্ঞাবাহী স্নায়ু।

(ii) আজ্ঞাবাহী বা চালক স্নায়ু এবং।

(iii) মিশ্র স্নায়ু।

১১। মানুষের শরীরে থাকা স্নায়ুতন্ত্র এবং অন্তঃস্রাবী তন্ত্রের কাজ কি?

উত্তরঃ মানুষের শরীরে থাকা স্নায়ুতন্ত্র এবং অন্তঃস্রাবী তন্ত্রের কাজ হল মানুষের শরীরে থাকা বিভিন্ন অঙ্গসমূহের মধ্যে সমন্বয় সাধন করা এবং অঙ্গসমূহকে নিয়ন্ত্রণ করা।

১২। স্নায়বিক সমন্বয় কাকে বলে?

উত্তরঃ স্নায়ুতন্ত্র অন্তঃস্রাবী তন্ত্রের মাধ্যমে শরীরের কয়েকটি কার্য সম্পন্ন করে। অর্থাৎ স্নায়ুতন্ত্রের দ্বারা শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধিত হয়। স্নায়ুতন্ত্রের দ্বারা সমন্বয় সাধিত হওয়া প্রক্রিয়াকে স্নায়বিক সমন্বয় বলা হয়।

১৩। অক্সিন কোথায় উৎপন্ন হয়?

উত্তরঃ উদ্ভিদের কাণ্ড এবং মূলের বাড়ন্ত শীর্ষভাগে অক্সিন উৎপন্ন হয়।

১৪। উদ্ভিদ হরমােন কয়প্রকার ও কি কি?

উত্তরঃ উদ্ভিদ হরমােন পাঁচ প্রকার। সেইগুলি হল-

(i) অক্সিন। 

(ii) জিববারেলিন।

(iii) সাইটোকাইনিন।

(iv) ইথিলিন এবং।

(v) এবেসিসিক এসিড।

১৫। সাইটোকাইনিনকে কয় ভাগে ভাগ করতে পারি?

উত্তরঃ সাইটোকাইনিনকে দুইভাগে ভাগ করতে পারি-

(i) প্রাকৃতিক।

(ii) সংশ্লেষিত।

১৬। দুই প্রকার প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম লেখ।

উত্তরঃ দুই প্রকার প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম হল-

(i) কাইনেটিন এবং। 

(ii) জিয়াটিন।

১৭। একপ্রকার সংশ্লেষিত সাইটোকাইনিনের নাম লেখ।

উত্তরঃ বেনজাইল অ্যাডিনাইন।

১৮। সব চাইতে বেশী পরিমাণে পাওয়া জিব্বারেলিনের নাম কি?

উত্তরঃ জিব্বারেলিন।

১৯। উদ্ভিদ সংশ্লেষিত বৃদ্ধি নিয়ন্ত্রক বলতে কি বুঝ?

উত্তরঃ উদ্ভিদ হরমােন উদ্ভিদ দেহের বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে। উদ্ভিদজগতে পাঁচ প্রকারের হরমােন পাওয়া যায়। এই হরমােনগুলি ছাড়াও আরও কয়েকটি সংশ্লেষিত রাসায়নিক পদার্থ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই পদার্থসমূহ উদ্ভিদদেহে হরমােনের মতােই কাজ করে। সেইজন্য এইগুলিকে উদ্ভিদের সংশ্লেষিত বৃদ্ধি নিয়ন্ত্রক বলা হয়।

২০। মানুষের হৃদপিণ্ডের গঠন বর্ণনা করাে।

উত্তরঃ মানুষের হৃৎপিণ্ডের গঠন ও মানুষের হৃৎপিণ্ডের গঠন নীচে বর্ণনা করা হল-

১। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহূরে একটি সূক্ষ্ম আবরণী দিয়ে আবৃত থাকে। একে পেরিকার্ডিয়াম বলে। 

২। হৃৎপিণ্ডের লম্বচ্ছে করলে তাতে চারটি প্রকোষ্ঠ পরিলক্ষিত হয়। উপরের দিকে অবস্থিত প্রকোষ্ঠ দুটিকে অলিন্দ ও নীচের দিকের দুটি প্রকোষ্ঠকে নিলয় বলে। 

৩। অলিন্দদ্বয় আন্তর অলিন্দ প্রাচীর বা পর্দা দিয়ে পরস্পর থেকে পৃথক থাকে। আবার, নিলয়দ্বয় অন্তর নিলয় প্রাচীর বা পর্দা দ্বারা পৃথক থাকে। 

৪। ডান অলিন্দের নীচে ডান নিলয় ও বাম অলিন্দের নীচে বাম নিলয় থাকে। 

৫। বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে বাইকাসপিড বা দ্বিপত্র বা মিট্রাল কপাটিকা থাকে এবং ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ত্রিপত্র কপাটিকা থাকে। 

৬। হৃৎপিত্রে বাম অলিন্দে চারটি ফুসফুসীয় শিরা উন্মুক্ত হয় এবং এদের মাধ্যমেই বেশি অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। 

৭। ঊধর্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে শরীরের কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে।

৮। বাম নিলয় থেকে রক্ত মহাধমনির মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আবার ডান নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে যায়।

২১। মানবদেহে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্তসংবহনের বিষয় উল্লেখ করাে।

উত্তরঃ মানবদেহে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া- মানবদেহে হৃৎপিণ্ড নির্দিষ্ট ছন্দে সংকুচিত ও প্রসারিত হয়ে সংবহনতন্ত্রে রক্তকে সচল রাখে। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল ও প্রসারণ (স্বাভাবিক অবস্থা) -কে ডায়াস্টোল বলে। হৃৎপিণ্ডের একটি সিস্টোল ও একটি ডায়াস্টোলকে একসঙ্গে একটি হৃৎস্পন্দনবলে। হৃৎপিণ্ডের রক্তসঞ্চালন প্রক্রিয়াটি নিম্নলিখিত কতকগুলি পর্যায়ে বিভক্ত-

১। অলিন্দ পর্যায়- অলিন্দদ্বয় প্রসারিত হলে সারা শরীরের দূষিত রক্ত ঊধর্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে। একই সময় ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে।

২। নিলয় পর্যায়- অলিন্দদ্বয় রক্তপূর্ণ হলে সংকুচিত হয় এবং নিলয়দ্বর প্রসারিত হয়। তখন ডান অলিন্দের রক্ত ত্ৰিপত্ৰ কপাটিকার ভেতর দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত দ্বিপত্র কপাটিকার ভেতর দিয়ে বাম নিলয়ে প্রবেশ করে।

৩। ফুসফুস পর্যায়- নিলয়দ্বয় সম্পূর্ণ রক্তপূর্ণ হলে সংকুচিত হয় এবং রক্ত ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এবং বাম নিলয় থেকে মহাধমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এই সময় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যায় এবং দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা বন্ধ থাকে।

৪। পুনরাবৃত্তি- এরপর আবার অলিন্দদ্বয় প্রসারিত হলে রক্ত অলিন্দে প্রবেশ করে। এইভাবে সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্তসঞ্চালন পদ্ধতিটি অব্যাহত থাকে।

২২। একটি লােহিত রক্তকণিকা পরিবাহিত অক্সিজেন অণুর সংখ্যা হল-

(a) 560 মিলিয়ন অণু।

(b) 1120 মিলিয়ন অণু।

(c) 1560 মিলিয়ন অণু।

(d) 2240 মিলিয়ন অণু।

উত্তরঃ (b) 1120 মিলিয়ন অণু।

২৩। মানবদেহের রক্তে লােহার (Fe⁺⁺) সর্বাধিক পরিমাণ হল-

(a) 1-2 গ্রাম।

(b) 3-4 গ্রাম।

(c) 5-4 গ্রাম।

(d) 7-8 গ্রাম।

উত্তরঃ (b) 3-4 গ্রাম।

২৪। একটি লােহিত রক্তকণিকার কোষে হিমােগ্লোবিন থাকে-

(a) 140 মিলিয়ন অণু।

(b) 220 মিলিয়ন অণু।

(c) 280 মিলিয়ন অণু।

(d) 340 মিলিয়ন অণু।

উত্তরঃ (c) 280 মিলিয়ন অপু।

২৫। এক গ্রাম হিমােগ্লাবিন যে পরিমাণ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। তা হল-

(a) 0.34 মিলিলিটার।

(b) 1.34 মিলিলিটার।

(c) 2.34 মিলিলিটার।

(d) 3.34 মিলিলিটার।

উত্তরঃ (b) 3.34 মিলিলিটার।

২৬। যে শ্বেত রক্তকণিকা যকৃৎ এবং প্লিহাতে উৎপন্ন হতম্ভ তা হল-

(a) নিউট্রোফিল।

(b) বেসােফিল।

(c) লিম্ফোসাইট।

(d) মনােসাইট।

উত্তরঃ (d) মনােসাইট।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top