Class 10 Science Important Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Science Important Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন Solutions and select need one. SEBA Class 10 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 10 Science Important Question Answer.
Class 10 Science Important Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 10 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Science Additional Solutions for All Chapters, You can practice these here.
মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন
Chapter: 5
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
১। নীচে দেওয়া বিকল্পগুলি হতে শুদ্ধ উত্তরটি বেছে বের কর-
(i) আয়রনের প্রধান আকরিকটির নাম হল-
(a) আর্জেন্টাইট।
(b) ক্যালমাইন।
(c) গেলেনা।
(d) হেমেটাইট।
উত্তরঃ (d) হেমেটাইট।
(ii) ব্রোঞ্জে থাকা ধাতু কয়টি হল-
(a) Cu, Zn
(b) Cu, Ag
(c) Cu, Sn
(d) Cu, Au
উত্তরঃ (c) Cu, Sn.
(iii) নীচে দেওয়া কোন আকরিক ফেনাভাসন পদ্ধতিতে গাঢ় হয়?
(a) হেমেটাইট।
(b) কপার পাইরাইটিস।
(c) জিংকাইট।
(d) হর্ণ সিলভার।
উত্তরঃ (b) কপার পাইরাইটিস।
(iv) নীচের কোন ধাতু পাতন পদ্ধতিতে শােধন করা যায়?
(a) আয়ন।
(b) কপার।
(c) অ্যালুমিনিয়াম।
(d) জিংক।
উত্তরঃ (d) জিংক।
২। আধুনিক পর্যাবৃত্ত তালিকার প্রথম দশটি মৌলের ধাতুগুলির নাম লিখ।
উত্তরঃ লিথিয়াম (Li) সােডিয়াম (Na) পটাসিয়াম (K) রুবিডিয়াম (Rb) সিজিয়াম (Cs) ফ্লেন্সিয়াম (Be); বেরিলিয়াম (Be) ম্যাগনেসিয়াম (Mg) ক্যালসিয়াম (Ca) ষ্ট্রনসিয়াম (Sr) ইত্যাদি।
৩। মৌল একটির ইলেক্ট্রনীয় বিন্যাসের থেকে এর যােজ্যতা কিভাবে গণনা করবে?
উত্তরঃ বর্গ এক থেকে বর্গ চার পর্যন্ত যােজক হলেঞ্জনই মৌলটির যােজ্যতা, এবং বর্গ পাঁচ থেকে বর্গ আট পর্যন্ত (8-যোজন ইলেক্ট্রন) হল মৌলটির যােজ্যতা।
৪। যােজক কক্ষে একটি এবং দুইটি ইলেক্ট্রন থাকা দুইটি মৌলের নাম লিখ।
উত্তরঃ যােজক কক্ষে একটি ইলেক্ট্রন থাকা মৌল হাইড্রোজেন, লিথিয়াম ইত্যাদি।
দুটি ইলেক্ট্রন থাকা মৌল হিলিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি।
৫। পর্যাবৃত্ত তালিকার প্রথম বর্গের সবচেয়ে কম সক্রিয় এবং অতি সক্রিয় ধাতু দুইটির নাম লিখ।
উত্তরঃ কম সক্রিয় লিথিয়াম (Li)
অতি সক্রিয় ফ্রেন্সিয়াম (Fr)।
৬। ক্যালসিয়ামের স্থান পর্যাবৃত্ত তালিকাতে কোথায় হবে লিখ।
উত্তরঃ দ্বিতীয় বর্গের চতুর্থ পর্যায়ে ক্যালসিয়াম অবস্থিত।
৭। পর্যাবৃত্ত তালিকার বর্গ একটিতে ধাতবীয় ধর্ম কিভাবে পরিবর্তন হয় উদাহরণসহ আলােচনা কর।
উত্তরঃ পর্যাবৃত্ত তালিকার বর্গ একটিতে উপর হতে নীচে ধাতবীয় ধর্ম ক্রমান্বয়ে বাড়তে থাকে। উদাহরণস্বরূপ,। বর্গের এলকালি মৌলসমূহের ধাতবীয় গুণ লিথিয়াম হতে ফ্রেন্সিয়ামে বাড়তে থাকে। নীচে এই পরিবর্তন দেখানাে হল-
৮। পর্যাবৃত্ত তালিকায় প্রথম বর্গের মৌলগুলির বিদ্যুৎ ধনাত্মক ধর্মের পরিবর্তন কিভাবে হয় লিখ।
উত্তরঃ ১ম অংশ → এলকালিসমূহ পর্যাবৃত্ত তালিকার প্রথম বর্গে আছে।
২য় অংশ → এই মৌলগুলির বহিঃকক্ষে 1টা ইলেক্ট্রন আছে।
৩য় অংশ → ভৌতিক ধর্ম।
(i) এলকালিগুলি কোমল ধাতু।
(ii) এই মৌলগুলি অতিশয় সক্রিয় সেজন্য এদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না।
রাসায়নিক ধর্ম-
(i) রাসায়নিক বিক্রিয়াতে এরা শক্তিশালী বিকারক রূপে কাজ করে।
(ii) এরা সর্বদা একক ধনাত্মক আয়ন (M⁺) গঠন করে।
যেমন, Li⁺, Na⁺, K⁺
(iii) এরা হাইড্রোজেন, অক্সিজেন এবং হ্যালােজেনের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে হাইড্রাইড, অক্সাইড এবং হেলাইড উৎপন্ন করে। যেমন-
2Na + H₂ – 2NaH (সােডিয়াম হাইড্রাইড)
4Na + O₂ – 2Na₂O (সােডিয়াম অক্সাইড)
2Na + X₂ – 2NaX (যেখোনে X=F, CI, Br, I)
(সােডিয়াম হেলাইড)
(iii) এরা জলের সঙ্গে বিক্রিয়া করে এলকালি (base) এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন-
2Na + 2H₂O – 2NaOH + H₂
(base)
(সসাডিয়াম হাইড্রক্সাইড)
৯। লেন্থেনাইড এবং এক্টিাইডগুলি অন্য কি নামে জানা যায়? এই ধাতুগুলিকে পর্যাবৃত্ত তালিকার কোন স্থানে রাখা হয় ? প্রথম লেন্থেনাইড এবং অন্তিম এক্টিনাইডের নাম লিখ।
উত্তরঃ লেন্থেনাইড এবং এক্টিনাইডগুলির অন্য নাম বিরল মৃত্তিকা ধাতু এবং আন্তঃসংক্রমণশীল ধাতু বলা হয়। এই ধাতুগুলিকে পর্যাবৃত্ত তালিকার একদম নীচের দিকে রাখা হয়।
প্রথম লেন্থেনাইডের নাম Ce⁵⁸ এবং অন্তিম এক্টিনাইডের নাম Lr¹⁰³ ।
১০। আধুনিক পর্যাবৃত্ত তালিকাটিতে ক্যালসিয়ামের (পাঃ সঃ 20 ) চারদিকে থাকা মৌলগুলির পারমাণবিক সংখ্যাগুলি হল 12, 19, 21 এবং 34। এই মৌলগুলির কোনগুলির সঙ্গে ক্যালসিয়ামের ধর্মের সাদৃশ্য থাকবে আলােচনা কর।
উত্তরঃ ক্যালসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের সাদৃশ্য আছে কারণ এরা উভয়ে দ্বিতীয় বর্গের ক্ষার মৃত্তিকা ধাতু।
১১। পর্যাবৃত্ত তালিকার পর্যায় একটিতে মৌলগুলির অধাতবীয় ধর্মের পরিবর্তন কিভাবে হয়?
উত্তরঃ উদাহরণস্বরূপ তৃতীয় পর্যায়ের সাধারণ মৌলগুলি নেওয়া হল-
তৃতীয় পর্যায়ের প্রথম ক্রিটি মৌল এবং তাদের ধাতবীয় ধর্ম Na হতে A পর্যন্ত ক্রমে হ্রাস পায়। P, S এবং Cl হল অধাতু এবং তাদের অধাতবীয় ধর্ম ক্রমে P হতে Cl পর্যন্ত বেড়ে যায়। আবার Si হল ধাতু এবং অধাতুর আধা মধ্যে অর্থাৎ ধাতুকল্প। সুতরাং দেখা গেল যে পর্যায় একটিতে ধাক্টীয় ধর্ম কমে যেতে থাকে এবং অধাতবীয় ধর্ম বাড়তে থাকে।
১২। নীচে দেওয়া মৌলগুলিতে থাকা ধাতু, অধাতু এবং ধাতুকল্পগুলির শ্রেণিবিন্যাস কর।
Ni, S, Mg, Si, P, As
উত্তরঃ ধাতু- Ni, Mg
অধাতু- S, P
ধাতুকল্প- Si, As
১৩। Li, Na, K, Rb এবং Cs →এর কোনটি H₂O →র সঙ্গে অতি সহজে বিক্রিয়া করে? কারণ দাও।
উত্তরঃ সােডিয়াম। কারণ এটি অধিক সক্রিয়।
2Na + 2H₂O → 2NaOH + H₂
১৪। Mg এবং AI পর্যাবৃত্ত তালিকার কোন বর্গে আছে? এই দুইটির যােজ্যতা কি হবে?
উত্তরঃ Mg ২য় বর্গে এবং এর যােজ্যতা 2
Al ৩য় বর্গে এবং এর যােজ্যতা 3
১৫। ক্ষার মৃত্তিকা ধাতু কাদের বলে? উদাহরণ দাও।
উত্তরঃ 2নং বর্গের ধাতুগুলিকে ক্ষার মৃত্তিকা ধাতু বলে। যেমন- বেরিলিয়াম (Be) ম্যাগনেসিয়াম (Mg) ক্যালসিয়াম (Ca) ষ্ট্রনসিয়াম (Sr) বেরিয়াম (Ba) এবং রেডিয়াম (Ra)।
১৬। আধুনিক পর্যাবৃত্ত সূত্রটি লিখ।
উত্তরঃ আধুনিক পর্যাবৃত্ত সূত্রটি হল- মৌলসমূহের ভৌতিক এবং রাসায়নিক ধর্মসমূহ তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তন হয়।
১৭। সংক্ষিপ্ত টীকা লিখ-
উত্তরঃ (ক) সাধারণ মৌল– 1, 2, 13, 14, 15, 16 এবং 17 বর্গের মৌলগুলিকে সাধারণ মৌল বলা হয়। এই বর্গগুলিতে থাকা মৌলগুলির যােজক কক্ষে ক্রমে 1 থেকে 7 টা পর্যন্ত ইলেকট্রন থাকে। পর্যায় একটিতে বাঁদিক থেকে ডানদিকে সাধারণ মৌলগুলির ধাতবীয় ধর্ম ক্রমান্বয়ে কমে যায় এবং অধাতবীয় ধর্ম ক্রমান্বয়ে বেড়ে যায়। উদাহরণ হিসাবে তৃতীয় পর্যায়ের Na, Mg এবং A মৌলগুলি ধাতু এবং PS এবং C1 মৌলগুলি অধাতু।
(খ) সম্রান্ত গ্যাস- 18 বর্গে থাকা মৌলগুলিকে সম্রান্ত গ্যাস বলা হয়। এই বর্গে ছয়টি মৌল আছে। এই মৌলগুলির বহিঃকক্ষে আটটি ইলেকট্রন থাকে। শুধুমাত্র হিলিয়ামের বহিঃকক্ষে দুইটি ইলেকট্রন থাকে। বহিঃকক্ষে আটটি ইলেকট্রন থাকার জন্য মৌলগুলি সাধারণত রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। এইজন্য এই মৌলগুলিকে সম্ভ্রান্ত গ্যাস বলা হয়।
(গ) সংক্রমণশীল মৌল- 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12 বর্গের মৌলগুলিকে সংক্রমণশীল মৌল বলে। এই মৌলগুলির বহিঃকক্ষে 1 টি বা 2টি ইলেকট্রন থাকে। কিন্তু এদের বহিঃকক্ষের পূর্ববর্তী কক্ষে 9টি থেকে 18টি পর্যন্ত ইলেকট্রন থাকে।
(ঘ) আন্তঃসংক্রমণশীল মৌল- পর্যাবৃত্ত তালিকার একেবারে নীচে পৃথক ভাবে দুই সারী মৌল আছে। প্রত্যেক সারীতে 14টি করে মৌল আছে। এই মৌলগুলিকে আন্তঃসংক্রমণশীল মৌল বলা হয়। ষষ্ঠ পর্যায়ে লেন্থেনাম (La) এবং হনিয়াম (Hf) মৌল দুইটির মধ্যে থাকা মৌলগুলিকে একসাথে লেন্থানা বলা হয়। সপ্তম পর্যায়ে এক্টিনিয়াম (Ac) এবং উননিল কুয়াডিয়াম মৌল দুইটির মধ্যে থাকা মৌলগুলিকে এক্টিন বলা হয়। এই সমস্ত মৌলগুলিকে মূল তালিকায় রাখলে তালিকাটি যথেষ্ট বড় হবে। সেইজন্য এইগুলিকে পৃথকভাবে নীচে রাখা হয়েছে।
১৮। Na₂O কি প্রকার অক্সাইড।
উত্তরঃ ক্ষারকীয় অক্সাইড।
১৯। নিয়নের বহিঃখখালে থাকা ইলেকট্রনের সংখ্যা কত?
উত্তরঃ 8
২০। পর্যাবৃত্ত তালিকার কোন বর্গে ক্ষার ধাতু থাকে? দুটি ক্ষার ধাতুর নাম ও চিহ্ন লিখ।
উত্তরঃ পর্যাবৃত্ত তালিকার । বর্গে ক্ষার ধাতু থাকে। সােডিয়াম (Na) এবং পটাসিয়াম (K) দুটি ক্ষার ধাতু।
২১। দীর্ঘাকৃতি পর্যাবৃত্ত তালিকার কয়টি বর্গ এবং পর্যায় আছে।
উত্তরঃ দীর্ঘাকৃতি পর্যাবৃত্ত তালিকায় 18টি বর্গ এবং 7টি পর্যায় আছে।
২২। শূন্যস্থান পূরণ কর-
(i) মৌলসমূহের ধর্ম এদের _________ অনুসারে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়।
উত্তরঃ পরমাণু ক্রমাংক।
(ii) Na →_________+ e
উত্তরঃ Na⁺
(iii) Cl +……………. → Cl⁻
উত্তরঃ e
(iv) তৃতীয় পর্যায়ের মৌলগুলি ক্রমে Na, Mg, Al, __________P.S_________ Ar
উত্তরঃ Si, Cl
(v) IA বর্গের মৌলসমূহকে__________ বলে।
উত্তরঃ ক্ষার ধাতু।
(vi) শূন্য বর্গের মৌলসমূহকে __________বলে।
উত্তরঃ নিষ্ক্রিয় গ্যাস মৌল।
(vii) ধাতু এবং অধাতু ধর্ম প্রদর্শন করা মৌলসমূহকে _________ বলে।
উত্তরঃ ধাতুকল্প।
(vii) একই বর্গের মৌলসমূল্পে যােজ্যতা _________ হয়।
উত্তরঃ একই।
(ix) মৌলের ধাতব গুণ পর্যায় একটিও বামদিক হতে ডানদিকে ক্রমান্বয়ে _________হয় এবং বর্গ একটির উপর হতে নিচের দিকে ক্রমান্বয়ে _________হয়।
উত্তরঃ হ্রাস, বৃদ্ধি।
(x) একটি পর্যায়ে মৌলসমূহের যােজ্যতা প্রথমে ________হয় এবং পরে _________হয়।
উত্তরঃ বৃদ্ধি, হ্রাস।

