Class 10 Science Important Chapter 4 কার্বন এবং ইহার যৌগ

Class 10 Science Important Chapter 4 কার্বন এবং ইহার যৌগ Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Science Important Chapter 4 কার্বন এবং ইহার যৌগ Solutions and select need one. SEBA Class 10 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 10 Science Important Question Answer.

Class 10 Science Important Chapter 4 কার্বন এবং ইহার যৌগ

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 10 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 4

অতিরিক্ত প্রশ্নোত্তর

১। সংপৃক্ত এবং অসংপৃক্ত যৌগ কি?

উত্তরঃ যে সকল জৈব যৌগিক পদার্থের অণুতে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে এক সমযােজকের সাহায্যে যুক্ত থাকে তাদের সংপৃক্ত যৌগ বলে। যেমন- ইথেন, ইথাইল এলকোহল, প্রপেন ইত্যাদি সংপৃক্ত যৌগ।

সংপৃক্ত যৌগের বৈশিষ্ট্য এই যে এরা খুব নিষ্ক্রিয় এবং প্রতিস্থাপন ক্রিয়ার ফলে প্রতিস্থাপিত যৌগ উৎপাদন করে।

যে সকল যৌগিক পদার্থের অণুতে একটি দ্বি-বন্ধ বা ত্রিবন্ধ থাকে তাকে অসংপৃক্ত যৌগ বলে। যেমন-ইথিলিন, এসিটিলিন ইত্যাদি।

অসংপৃক্ত যৌগের বৈশিষ্ট্য হল এরা খুব সক্রিয় এবং যুত- ক্রিয়ার ফলে যুত যৌগ গঠন করে।

২। ফরমিক এসিড বা এসিটিক এসিডের উদাহরণ দ্বারা বর্ণনা দাও।

উত্তরঃ (i) ফরমিক এসিড এবং এসিটিক এসিডের জলীয় দ্রবণ নীল লিটমাস লাল করে।

(ii) এরা সােডিয়াম কার্বোনেট বা বাইকার্বোনেট হতে কার্বন ডাই-অক্সাইড নির্গত করে।

(iii) ক্ষারের সঙ্গে লবণ ও জল উৎপন্ন করে।

HCOOH + NaOH = HCOONa + H₂O

CH₃COOH + NaOH = CH₂COONa + H₂O

(iv) এলকোহলের সঙ্গে এটার উৎপন্ন করে।

HCOOH + C₂H₅OH = HCOOC₂H₅ + H₂O

CH₃COOH + C₂H₅OH = CH₃-COOC₂H₅ + H₂O

৩। অ্যালকিনের সাধারণ সংকেত কি?

উত্তরঃ CₙH₂ₙ

৪। অ্যালকেনের অন্য একটি নাম কি?

উত্তরঃ পারাফিন।

৫। অ্যালকিনের অন্য একটি নাম কি?

উত্তরঃ অ্যালিফিন।

৬। অ্যালকিন এবং অ্যালকাইনের একটি সাধারণ প্রাথমিক ধর্ম কি?

উত্তরঃ এরা যােগাত্মক বিক্রিয়া দেখায়।

৭। ইথেনের গঠন সংকেত লিখ।

উত্তরঃ ইথেন (C₂H₆) -এর গঠন সংকেত হল-

৮। জৈব যৌগসমূহকে সাধারণত একটি আলাদা শাখায় অধ্যয়ন করা হয় কেন?

উত্তরঃ কার্বনের কিছু বিশেষ ধর্মের জন্য কার্বনের যৌগ বা জৈব যৌগসমূহ অজৈব যৌগের তুলনায় অনেক বেশি। তদুপরি এদের ধর্ম অজৈব যৌগসমূহের তুলনায় ভিন্ন ধরনের। তাই জৈব যৌগসমূহকে একটি বিশেষ শাখায় অধ্যয়ন করা হয়।

৯। সংপৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বুঝ?

উত্তরঃ যে সকল হাইড্রোকার্বন অণুতে কার্বন পরমাণুগুলি শুধুমাত্র একবন্ধনী দ্বারা যােজিত হয়ে থাকে সেগুলােকে সংপৃক্ত হাইড্রোকার্বন বলা হয়।

১০। অ্যালকেল থেকে অ্যালকিন বা অ্যালাকাইনগুলি বেশি সক্রিয় কেন?

উত্তরঃ অ্যালকেন সংপৃক্ত অন্যদিকে অ্যালকিন এবং অ্যালকাইনগুলি অসংপৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিন এবং অ্যালকাইনগুলি, দুর্বল বন্ধনের দ্বারা বন্ধনী খেয়ে থাকে তাই এরা অ্যালকেনের থেকে বেশি সক্রিয়।

১১। অ্যারােমেটিক হাইড্রোকার্বন কি? একটি অ্যারােমেটিক হাইড্রোকার্বনের নাম লিখে গঠন সংকেত, লিখ।

উত্তরঃ অ্যারােমেটিক হাইড্রোকার্বন একধরনের আবর্ত যৌগ। এই যৌগসমূহে কার্বনের পরমাণুগুলির মধ্যে একান্তরভাবে একবন্ধনী এবং দ্বিবন্ধনী থাকে। শৃংখল হাইড্রোকার্বনের তুলনায় এই হাইড্রোকার্বনে শতকরা সংযুতি বেশি।

একটি অ্যারােমেটিক হাইড্রোকার্বন হল বেনজিন (C₆H₆) নুথার গঠন সংকেত হল-

১২। অ্যালকেনের দুটি ভৌতিক ধর্ম এবং একটি রাসায়নিক ধর্ম লিখ।

উত্তরঃ অ্যালকেনের ভৌতিক ধর্ম-

(i) অ্যালকেনগুলি জলে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়।

(ii) অ্যালকেনগুলি খুব বেশি উদ্বায়ী। তাই এদের উতলাংক কম। রাসায়নিক ধর্ম- অ্যালকেনে থাকা C-H বন্ধনী অপেক্ষাকৃতভাবে দুর্বল। তাই হাইড্রোজেন পরমাণুগুলি হেলােজেন বা একযােজী মূলকের দ্বারা প্রতিস্থাপিত করতে পারা যায়।

১৩। দুটি দ্বিবন্ধনী এবং দুটি ত্রিবন্ধনী যুক্ত যৌগের নাম লিখ এবং তাদের গঠন সংকেত অংকন কর।

উত্তরঃ দ্বিবন্ধনযুক্ত যৌগ-

ত্রিবন্ধনযুক্ত যৌগ-

ইথাইন- C₂H₂, H-C = C-H

১৪। নীচে দেওয়া যৌগগুলির থেকে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনগুলি বেছে বের কর-CH₄, C₂H₄,C₃H₆, C₂H₂, C₃H₈, C₄H₈, C₃H₄, C₂H₆, C₄H₆

উত্তরঃ অ্যালকেন – CH₄, C₃H₈, C₂H₆

অ্যালকিন – C₂H₄, C₃H₆, C₄H₈

অ্যালকাইন – C₂H₂, C₃H₄, C₄H₆

১৫। দুটি কার্বন পরমাণু থাকা 

(i) অ্যালকেন।

(ii) অ্যালকিন।এবং 

(iii) অ্যালকাইনের আণবিক সংকেত লিখ।

উত্তরঃ (i) অ্যালকেনটি হল- C₂H₆ (ইথেন)।

(ii) অ্যালকিন হল- C₂H₄ (ইথিন)।

(iii) অ্যালকাইনটি হল- C₂H₂ (ইথাইন)।

১৬। অ্যালকেনকে কেন পেরাফিন বলা হয়?

উত্তরঃ অ্যালকেনগুলির রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার আসক্তি কম। পেরাফিন একটি ল্যাটিন শব্দ যার অর্থ আসক্তি অর্থাৎ কম আসক্তি।

তাই অ্যালকেনগুলিকে পেরাফিন বলা হয়।

১৭। অ্যালকিনকে কেন অলিফিন বলা হয়?

উত্তরঃ অ্যালকিনগুলি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে তেলের মতাে পদার্থ প্রস্তুত করে। অ্যালকিনের এই গুণের জন্য অ্যালকিনগুলিকে অলিফিন বলা হয়। অলিফিন শব্দটি অলিফিয়েন্ট অর্থাৎ তেল প্রস্তুতকারক গ্যাস থেকে এসেছে।

১৮। অ্যালকিন মূলকের সক্রিয়তার কারণ কি?

উত্তরঃ অ্যালকিন মুলককে অ্যালকেনের থেকে একটি হাইড্রোজেন পরমাণ কম করে থাকে। তার ফলে অ্যালকিন মুলকে একটি একাকী ইলেকট্রন থাকে। এই একাকী ইলেকট্রনটির জন্য অ্যালকিন মুলক অতি সক্রিয় হয়।

১৯। মিথেন থেকে ক্লোরােফর্ম কিভাবে প্রস্তুত করা হয়?

উত্তরঃ

২০। মিথেনের হ্যালােজেন ব্যুৎপন্নের নাম ও সংকেত লিখ।

উত্তরঃ মিথেনের হ্যালােজেন ব্যুৎপন্নের নাম ক্লোরােফর্ম। এর রাসায়নিক সংকেত হল CHCL₃। সংজ্ঞাহীন করতে এর ব্যবহার হয়।

২১। জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার কারণ কী?

উত্তরঃ (ক) কার্বন পর্যাবৃত্ত তালিকার প্রায় সমস্ত মৌলের সাথে একজোট হতে পারে।

(খ) সহযােগীবন্ধনীর দ্বারা কার্বন পরমাণু কল যুক্ত শৃংখল গঠন করতে সক্ষম।

(গ) কার্বনের যৌগসমূহে সহযােগিতা দেখা যায়। এই সকল গুণের জন্য কার্বন অসংখ্য যৌগের সৃষ্টি করতে পারে।

২২। তিনটি কার্বন পরমাণু বিশিষ্ট সংপৃক্ত হাইড্রোকার্বনের নাম ও সংকেত লিখ।

উত্তরঃ তিনটি কার্বন পরমাণু বিশিষ্ট সংপৃক্ত হাইড্রোকার্বনের নাম প্রপেন (C₃H₂)।

২৩। মিথেন থেকে পাওয়া যায় এরূপ একটি এলডিহাইড-এর নাম ও সংকেত লিখ।

উত্তরঃ মিথেন থেকে মিথানল (HCHO) পাওয়া যায়। এর সাধারণ নাম ফরমেলডিহাইড।

২৪। স্নেহজ অ্যাসিড কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ কার্বক্সিল মূলক অ্যাসিডগুলিকে স্নেহজ অ্যাসিড (Fatty acid) বলাহয়। যেমন- মিথায়নিক অ্যাসিড (HCOOH) বা ফরমিক অ্যাসিড।

২৫। যােগাত্মক বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃ যে বিক্রিয়ায় দুইটি বিকারক পদার্থের পারস্পরিক সংযােগে একটি মাত্র পদার্থ উৎপন্ন হয় তাকে যােগাত্মক বিক্রিয়া বলে। এলকিনের যাবতীয় বিক্রিয়া যােগাত্মক বিক্রিয়ায় গঠিত। নিম্নে ইথেন এবং ক্লোরিনের যােগাত্মক বিক্রিয়া দেওয়া হল-

২৬। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ বুঝাও।

উত্তরঃ অ্যালকেনের সাথে উপযুক্ত অবস্থায় ক্লোরিনের বিক্রিয়ায় অ্যালকেন অণুর হাইড্রোজেন পরমাণুগুলি ক্লোরিন পরমাণুর দ্বারা একটি করে প্রতিস্থাপিত হয় এবং বিভিন্ন ক্লোরাে- যৌগের মিশ্রণ পাওয়া যায়। এই ধরনের বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন- সূর্যালােকের ছায়ায় মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় বিভিন্ন ক্লোরাইড প্রতিস্থাপিত যৌগ উৎপন্ন হয়। বিক্রিয়া নিচে দেওয়া হল।

CH₃Cl + CI₂ – CH₂Cl₂ + HCI

                       মিথাইলিন ক্লোরাইড

CH₂CI₂ + CI₂ – CHCI₂ + HCI

                       ক্লোরােফর্ম

CHCl₂ + Cl₂ – CCl₄ + HCl

                      কার্বন টেট্রাক্লোরাইড।

২৭। জৈব যৌগের চারিটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তরঃ (i) এইগুলি সাধারণত জলে অদ্রাব্য, কিন্তু জৈব দ্রবকে দ্রাবা।

(ii) গলনাংক তুলনামূলকভাবে কম। 

(iii) সাধারণত দ্রাহ্য। 

(iv) এদের গঠন জটিল।

২৮। শূন্যস্থান পূরণ করাে?

১। রসায়ন বিজ্ঞানে মূল দুইটি ভাগ আছে। এই ভাগ দুইটি হল ……………এবং ………………।

উত্তরঃ জৈব রসায়ন, অজৈব রসায়ন।

২। কার্বনের যৌগসমূহকে ………………. বলে।

উত্তরঃ কার্বনের যৌগ বা জৈব যৌগ।

৩। রসায়নের যে শাখায় জৈব যৌগসমূহের প্রস্তুতি, ধর্ম, গঠন সম্বন্ধে অধ্যয়ন করা হয় তাকে ………….. বলে।

উত্তরঃ জৈব রসায়ন।

৪। জৈব যৌগসমূহ সাধারণত জলে ………..…..।

উত্তরঃ অদ্রবণীয়।

৫। কার্বনের …………… ধর্মের জন্য কার্বন যৌগ সংখ্যায় অধিক।

উত্তরঃ শৃঙ্খল গঠন।

৬। রবার এক প্রকার ………………যৌগ।

উত্তরঃ বহুযযাগী।

৭। বেনজিনের সাথে …………… র বিক্রিয়া ঘটলে প্যারাফিন উৎপন্ন হয়।

উত্তরঃ ক্লোরিন।

৮। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হল……………….।

উত্তরঃ COOH

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top