Class 10 Science Important Chapter 13 বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Science Important Chapter 13 বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব Solutions and select need one. SEBA Class 10 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 10 Science Important Question Answer.
Class 10 Science Important Chapter 13 বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 10 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Science Additional Solutions for All Chapters, You can practice these here.
বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব
Chapter: 13
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
১। বিদ্যুৎ প্রবাহী কোনাে পরিবাহীর নিকট চুম্বকীয় বলরেখা বা ক্ষেত্ররেখাগুলির আকার কি ধরনের?
উত্তরঃ

বলরেখার আকার বৃত্তাকার।
২। ম্যাক্সওয়েলের ডানহাতের নিয়ম’ কি বুঝায়? নিয়মটি কি?
উত্তরঃ ম্যাক্সওয়েলের ডানহাতের নিয়ম দ্বারা চুম্বকক্ষেত্রের দিক্ নিৰ্ণয় করা যায়।
নিয়ম হল এইরূপ-
বিদ্যুৎ প্রবাহের দিকে বুড়া আঙ্গুলটি রেখে প্রবাহী তারটি মুঠো করে ধরার কল্পনা করলে বাকি আঙুলগুলি যেদিকে পাক খায় সেই দিকেই চুম্বক ক্ষেত্রের দিক।
৩। মনে কর, 50টি বৃত্তাকার কুণ্ডলী একটির মধ্য দিয়া প্রবাহ পাঠালে কেন্দ্রে হওয়া চুম্বকক্ষেত্রটির প্রবলতা ‘X’। প্রবাহ একই রেখে পাকের সংখ্যা 10 -এ কমিয়ে আনলে নতুন ক্ষেত্রটির প্রবল হবে।
(a) 10X
(b) X/5
(c) 5x
(d) 50x
উত্তরঃ (b) X/5
৪। সলিনয়েড কি?
উত্তরঃ একটি লম্বা অন্তরিত তার বৃত্তাকার পাকিয়ে স্পিংয়ের মতাে কুণ্ডলী করে তার মধ্য দিয়া বিদ্যুৎ প্রবাহ পাঠালে কুণ্ডলীটিকে সলিনয়েড বলে।
৫। লােহার একটি টুকরাকে কিভাবে চুম্বক পরিবর্তন করবে তা ব্যাখ্যা কর।
উত্তরঃ এক টুকরা লােহাকে সলিনয়েডের কুণ্ডলীর ভিতর রেখে কুণ্ডলীর মধ্য দিয়া প্রবাহ চালিত করলে লােহার চুকরাটি চুম্বকত্ব লাভ করে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে সঙ্গে সঙ্গে চুম্বকক্ষেত্রের সঙ্গে লােহার চুকরাটিও চুম্বকত্ব হারায়।
৬। ফ্লেমিং-এর বামহস্তের নীতি কি সূচনা করে ? নীতিটি লিখ?
উত্তরঃ ফ্লেমিং-এর বামহস্তের নীতি দ্বারা প্রবাহ এবং চুম্বকক্ষেত্রের দিকের সাপেক্ষে চৌম্বক বলের দিক নির্ণয় করা যায়।
এই নীতিটি হল এইরূপ-
বামহস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনী পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বকক্ষেত্রের দিক এবং মধ্যমা বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে।
৭। পশ্চিম হতে পূর্বে প্রবাহিত হওয়া পরিবাহী একটি চুম্বকক্ষেত্ৰতে রাখা হয়েছে। চুম্বক ক্ষেত্রের দিক যদি উলম্বভাবে উপরের দিকে হয় তবে পরিবাহীটির উপর কোনদিকে চৌম্বিক বল ক্রিয়া করবে?
উত্তরঃ চুম্বকক্ষেত্রের সঙ্গে সমান্তরাল হয়ে থাকা ছাড়া বাকি যেকোন দিবিন্যাসেই চৌম্বক বল পরিবাহীটির উপর ক্রিয়া করবে। এখানে দক্ষিণ থেকে উত্তরদিকে হবে।
৮। বিদ্যুৎ প্রবাহিত না হওয়া পরিবাহী একটিতে অনেক মুক্ত ইলেক্ট্রন থাকে। কিন্তু চুম্বকক্ষেত্রে রাখলে প্রবাহ না থাকা পরিবাহীর উপর কোনাে বল ক্রিয়া করে না অথচ প্রবাহী পরিবাহীর উপর বল ক্রিয়া করে। এর কারণ কি?
উত্তরঃ পরিবাহীতে থাকা মুক্ত ইলেট্রনের গতিই বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে। প্রবাহী পরিবাহীর একটি যখন চুম্বকক্ষেত্রে রাখা হয়, এই গতিশীল ইলেট্রনগুলির উপর চুম্বকক্ষেত্র বল প্রয়ােগ করে। এই সচল ইলেকট্রনগুলি যেহেতু পরিবাহীর ভিতরে আবদ্ধ হয়ে থাকে সেইজন্য এই বলগুলি পরিবাহীটির উপর ক্রিয়া করে।
৯। বৈদ্যুতিক মােটর নির্মাণে কি নীতি ব্যবহার করা হয়?
উত্তরঃ বৈদ্যুতিক মােটর একটি যান্ত্রিক ব্যবস্থা যার সাহায্যে চুম্বকক্ষেত্র দ্বারা বিদ্যুৎবাহী পরিবাহীর উপর প্রযুক্ত বল বিদ্যুৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
১০। বৈদ্যুতিক মােটরশক্তিশক্তিতে রূপান্তর করা হয়।
উত্তরঃ বিদ্যুৎ; যান্ত্রিক।
১১। বৈদ্যুতিক মােটরে থাকা স্পিল রিংটির কাজ কি?
উত্তরঃ স্পিলট রিংটির কাজ হল বলযুগ্ম কুণ্ডলীকে একই দিকে ঘূর্ণনশীল রাখা।
১২। বিদ্যুৎ উৎপাদকে-
(a) বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়।
(b) যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়।
(c) রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়।
(d) কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ পাঠিয়ে কুণ্ডলীটি ঘুরানাে হয়।
উত্তরঃ (b) যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়।
১৩। একটি বিদ্যুৎবাহী পরিবাহী কোনাে চুম্বকক্ষেত্রের সমান্তরালভাবে স্থাপন করা হয়েছে। পরিবাহীটি কোনমুখী বল অনুভব করবে?
উত্তরঃ বিদ্যুৎবাহী পরিবাহী কোনাে চুম্বকক্ষেত্রে সমান্তরালভাবে স্থাপন করলে পরিবাহীটির বলের মান শূন্য হয়।
১৪। ডান হাত বৃদ্ধাঙ্গুল নিয়মের প্রয়ােজনীয়তা কি?
উত্তরঃ ডান হাত বৃদ্ধাঙ্গুল নিয়মের দ্বারা চুম্বকক্ষেত্রের দিক নির্ণয় করা হয়।
১৫। বিদ্যুৎ চুম্বকের মেরুত্ব কিভাবে পরিবর্তন করা যায়?
উত্তরঃ বিদ্যুৎ চুম্বকের কুণ্ডলীটির প্রবাহের দিক পরিবর্তন করে বিদ্যুৎ চুম্বকের মেরুত্ব পরিবর্তন করা যায় ।
১৬। একটি নিউট্রন (প্রােটনের সমান ভর সম্পন্ন অথচ আধানহীন কণা) একটি চুম্বকক্ষেত্রের মধ্যে গতিশীল। কণাটি কোনাে বল অনুভব করে কি?
উত্তরঃ যেহেতু নিউট্রনগুলি আধানহীন,সেইজন্য চুম্বকক্ষেত্রের মধ্যে গতিশীল নিউটন কণা কোনাে বল অনুভব করে না।
১৭। বৈদ্যুতিক মােটর ব্যবহৃত হয় এমন দুটি নিত্য ব্যবহার্য সরঞ্জামের নাম কর।
উত্তরঃ বৈদ্যুতিক পাখা, মিক্সার ইত্যাদিতে বৈদ্যুতিক মােটর ব্যবহার করা হয়।
১৮। কোনাে স্থির বিদ্যুৎ আধানের উপর চুম্বকক্ষেত্র চুম্বক বল প্রয়ােগ করে কি?
উত্তরঃ স্থির বিদ্যুৎ আধানের উপর কোনাে চুম্বকক্ষেত্র চুম্বকবল ক্রিয়া করে না।
১৯। কোন অনুভূমিক ‘চুম্বকক্ষেত্রের দিক পশ্চিমমুখী। এই চুম্বকক্ষেত্রে একটি ইলেকট্রন যদি অনুভূমিকভাবে উত্তরদিকে গতিশীল হয় তবে চুম্বক বল-এর উপর কোনদিকে ক্রিয়াশীল হয়?
উত্তরঃ চুম্বক বল ইলেকট্রনটির উপর উধ্বমুখী ক্রিয়া করে।
২০। দুটি সরঞ্জামের নাম কর যাতে কোন চুম্বকক্ষেত্র দ্বারা আধানের উপর একটি প্রযুক্ত বল ব্যবহার করা হয়।
উত্তরঃ অ্যামিটার এবং ভােল্টমিটার।
২১। পরিবাহী দ্বারা তৈরি দুইটি কুণ্ডলী পাশাপাশি রাখা হয়েছে। প্রত্যেকটি কুণ্ডলীর সঙ্গে একটি ব্যাটারী এবং একটি অ্যামিটার সংযােগ করা আছে এবং প্রত্যেকের মধ্য দিয়া স্থির বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন কুণ্ডলী দুইটি যদি সরিয়ে নেওয়া হয় তবে কুণ্ডলী দুইটিতে থাকা অ্যামিটারের পাঠের কোনাে পরিবর্তন হবে কি?
উত্তরঃ অ্যামিটারের কাটা পূর্বের অবস্থান থেকে বিপরীতদিকে ঘুরবে।
২২। একটি পরীক্ষার দ্বারা প্রমাণ কর যে,কোনাে বিদ্যুত্বাহী পরিবাহী চুম্বকক্ষেত্র উৎপন্ন করে?
উত্তরঃ ডেনিস পদার্থবিদ অরস্টেড আবিষ্কার করেছিলেন, কোনাে বিদ্যুত্বাহী পরিবাহীর কাছে কোনাে কম্পাস কাঁটা রাখলে তার বিক্ষেপণ হয়। এ থেকে প্রমাণিত হয় বিদ্যুত্বাহী পরিবাহীর চারপাশে একটি চুম্বকক্ষেত্র উৎপন্ন হয়।

একটি দীর্ঘ অন্তরিত কপার তার, একটি ব্যাটারী এবং একটি সুইচ সংগ্রহ করে একটি বর্তনী গঠন করি যাতে কপার তার উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকে। একটি ছােট কম্পাস কাটা তারের নীচে রাখি। কাছে কোনাে চুম্বক না থাকলে কম্পাস কাঁটা উত্তর-দক্ষিণ দিক নির্দেশ করবে।
এখন সুইচের সাহায্যে বর্তনীর ভিতর বিদ্যুৎপ্রবাহ চালিত করলে কম্পাসু কাটার উত্তর-দক্ষিণ অবস্থানের দিক্ বিচ্যুতি ঘটতে দেখা যাবে। যদি বিদ্যুৎপ্রবাহ তারের মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণের দিকে যায় তবে কম্পাস কাটার উত্তর মেরু পূর্বদিকে যাবে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে কম্পাস কাটা পূর্বের অবস্থান ঘুরে আসবে। বিদ্যুৎপ্রবাহের দিক্ পরিবর্তন করলে কাটার বিক্ষেপণ বিপরীতমুখী হবে।
২৩। অরষ্টেডের পরীক্ষাটি কি ছিল ? এই পরীক্ষা বিদ্যুৎ এবং চুম্বকত্ব সম্পর্কে আমাদের ধারণা কিভাবে বুঝিয়ে দেয় কয়েকটি বাক্যে পরিস্ফুট কর।
উত্তরঃ অরষ্টেড আবিষ্কার করেন- বিদ্যুৎপ্রবাহের ফলে চুম্বকক্ষেত্র উৎপন্ন হয়। এই আবিষ্কারের অল্পকাল পরে ফরাসী বৈজ্ঞানিক আন্দ্রে অ্যাম্পিয়ার এই সিদ্ধান্তে উপনীত হন যে, কোনাে চুম্বকক্ষেত্রও তবে বিদ্যুৎবাহী পরিবাহীর উপর বল প্রয়ােগ করে। কিন্তু উনিশ শতকে বৈজ্ঞানিকেরা বিদ্যুৎ ও চুম্বকের মধ্যে কোনাে সম্পর্ক ও চুম্বকের মধ্যে কোনাে সম্পর্ক আছে বলে ভাবেন নাই। কিন্তু অরষ্টেডের পরীক্ষায় প্রমাণ হয় যে বিদ্যুৎ প্রবাহের ফলে তারে চুম্বকক্ষেত্রের সৃষ্টি হয়।
২৪। একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ কর, কোনাে চুম্বকক্ষেত্রে স্থাপিত বিদ্যুত্বাহী পরিবাহী একটি বল অনুভব করে।
উত্তরঃ একটি শক্তিশালী ইউ আকৃতির চুম্বকের দুই মেরুর মধ্যে একটি কণার বা অ্যালুমিনিয়াম দণ্ড AB অনুভূমিকভাবে স্থাপন করি। চুম্বকের দুই মেরুকে একটির উপর দিকে অপরটি স্থাপন করি যাতে উল্লম্বদিকে চুম্বকক্ষেত্র উৎপন্ন হয়। দণ্ডের দুইপ্রান্ত যেন উত্তর-দক্ষিণমুখী থাকে। এই দণ্ড একটি ব্যাটারী এবং সুইচ পরস্পর যুক্ত করে বর্তনী তৈরি করে। এখন দণ্ডের মধ্য দিয়ে বিদ্যুৎ চালিত করলে এর বিক্ষেপণ ঘটবে এবং চুম্বকের মেরুর মধ্য থেকে বাইরে যাবে।

২৫। ইস্পাতের পরিবর্তে কাচা (নরম) লােহাকে বিদ্যুৎ চুম্বকের সজারূপে ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ ইস্পাত্রে চুম্বকত্ব স্থায়ী কিন্তু কাচা লােহার চুম্বকত্ব অস্থায়ী। সেইজন্য একটি কাচা লােহার দণ্ড সলিনয়েডের কুণ্ডলীর ভিতর রেখে বিদ্যুৎ প্রবাহিত করলে লােহার দণ্ডটি চুম্বকত্ব লাভ করে আবার প্রবাহ বন্ধ করলে চুম্বকত্ব লােপ পায়। ইস্পাতে ইহা সম্ভব নহে।
২৬। বিদ্যুৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র লিখ।
উত্তরঃ বিদ্যুৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র হল-
যখনই পরিবাহী কুণ্ডলী অতিক্রমকারী চুম্বকক্ষেত্র রেখার পরিবর্তন হয়, তখন কুণ্ডলীতে বিভব পার্থক্য আবিষ্ট হয়, বা কুণ্ডলীতে তাৎক্ষণিক বিদ্যুৎ প্রবাহ প্রেরণ করে। যতক্ষণ কুণ্ডলীতে চুম্বকক্ষেত্র রেখার পরিবর্তন হয় ততক্ষণ আবিষ্ট ভােল্টেজ থাকে। আবিষ্ট ভােল্টেজের পরিমাণ কুণ্ডলীতে চুম্বকক্ষেত্র রেখার পরিবর্তনের সমানুপাতিক।
২৭। একটি ঋজু পরিবাহীর নীচে একটি মুক্ত চুম্বক শলাকা আছে। চুম্বকশলাকা উত্তর-দক্ষিণ দিক নির্দেশ করছে। পরিবাহীতে বিদ্যুৎপ্রবাহ চালিত করা সত্ত্বেও চুম্বক শলাকার বিক্ষেপণ হয়নি। এর কারণ কি হতে পারে?
উত্তরঃ পরিবাহীতে বিদ্যুৎপ্রবাহ চালিত করা সত্ত্বেও চুম্বক শলাকার বিক্ষেপ না হওয়ার কারণ হল- চুম্বক শলাকা এবং পরিবাহীর বিদ্যুৎক্ষেত্র পরস্পর সমান্তরালভাবে আছে।
২৮। গতিশীল আধানের উপর চুম্বক বলের ক্রিয়ার দিক্ নিৰ্ণয়ের জন্য ন্যূনতম কি কি জানার প্রয়ােজন হয়?
উত্তরঃ গতিশীল আধানের উপর চুম্বকবলের ক্রিয়ার দিক জানার জন্য ন্যূনতম আধানের গতির দিক এবং চুম্বকক্ষেত্রের দিক জানার প্রয়ােজন।
২৯। সলিনয়েড কি? সলিনয়েডে বিদ্যুৎ প্রবারে ফলে উৎপন্ন চুম্বকক্ষেত্রের একটি পরিষ্কার চিহ্নিত চিত্র অঙ্কন কর।
উত্তরঃ একটি দীর্ঘ অন্তরিত তারকে অনেকগুলি বৃত্তাকার পার্ক দিয়ে স্প্রিং আকৃতির যে কুণ্ডলী উৎপন্ন হয় তাকে সলিনয়েড বলে।

সলিনয়েডের কোনদিক উত্তর মেরু এবং কোনদিক দক্ষিণ মেরু তা জানার জন্য, সলিনয়েডের পাকগুলির মধ্যে যেদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেইদিকে আঙ্গুলগুলি পাক খাইয়ে ডানহাতে সলিনয়েড ধরার কথা কল্পনা করলে বুড়া আঙ্গুলটি যেদিকে থাকবে সেটাই উত্তর মেরু এবং অপর দিকটি দক্ষিণমেরু হবে।
৩০। বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কাকে বলে? বিদ্যুৎ চুম্বকীয় আবেশের পরিঘটনা বুঝার জন্য একটি পরীক্ষা বর্ণনা কর।
উত্তরঃ কোনাে কুণ্ডলীতে চুম্বকীয় বলরেখার পরিবর্তন ঘটিয়ে ক্ষণস্থায়ী বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করার পরিঘটনাকে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বলে। পাশাপাশি

দুটি অন্তরিত কণার তারের কুণ্ডলী লও। প্রথম কুণ্ডলীর সঙ্গে একটি ব্যাটারী একটি সুইচ যুক্ত করে বর্তনী তৈরি কর। অপর কুণ্ডলীর সঙ্গে একটি সংবেদী গ্যালভেনােমিটার যুক্ত কর। এখন একগুচ্ছ লােহার পেরেকের উপর অন্তরিত কণার তার জড়িয়েও বর্তনী তৈরি করা যায়। ভাল ফল পাওয়ার জন্য কুণ্ডলীদ্বয়ে তারের পাকসংখ্যা বেশী হওয়া প্রয়ােজন। প্রথম কুণ্ডলীতে সুইচের সাহায্যে বিদ্যুৎ চালিত কর। সুইচ অন করার সঙ্গে সঙ্গে নিকটবর্তী কুণ্ডলীর গ্যালভেনােমিটারের তাৎক্ষণিক বিক্ষেপণ ঘটে এবং প্রথম কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহের মাত্রা স্থির হওয়ার সঙ্গে সঙ্গে নির্দেশক মধ্য অবস্থানে ফিরে যায়। অনুরূপে প্রথম কুণ্ডলীর সুইচ বন্ধ করলে গ্যালভেনােমিটারের নির্দেশকের বিপরীত দিকে বিক্ষেপণ হয় এবং প্রথম কুণ্ডলীর বিদ্যপ্রবাহ সর্বোচ্চ মান থেকে শূন্যে পৌছালে নির্দেশক মধ্য অবস্থানে ফিরে যায়।
এই পরীক্ষা থেকে বুঝা যায় যে প্রথম কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎপ্রবাহ হলে দ্বিতীয় কুণ্ডলীর মধ্যেও প্রবাহ হয় অর্থাৎ দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহ আবিষ্ট হয়।
৩১। শূন্যস্থান পূর্ণ কর-
(ক) বিদ্যুৎপ্রবাহ একটি __________ক্ষেত্র উৎপন্ন করে এবং পরিবর্তনশীল __________ ক্ষেত্র __________ উৎপন্ন করে।
উত্তরঃ চুম্বক, চুম্বক, বিদ্যুৎ বল।
(খ) ফ্লেমিং-এর বাম হাত নিয়মে যদি তর্জনী __________এর দিকে নির্দেশ করে, মধ্যমা
___________ এর দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুল __________ দিক নির্দেশ করে।
উত্তরঃ চুম্বকক্ষেত্র, প্রবাহ, বলের।
(গ) কোন চুম্বকক্ষেত্রে একটি গতিশীল আধান কণা এর গতির দিকের __________ বল অনুভব করে।
উত্তরঃ লম্ব।
(ঘ) কোন বিদ্যুত্বাহী কুণ্ডলীর কেন্দ্রে চুম্বকক্ষেত্র ___________।
উত্তরঃ সুষম।
(ঙ) বিদ্যুৎ চুম্বক তৈরি করতে আমরা সজ্জা হিসাবে_________ব্যবহার করি।
উত্তরঃ কোমল লােহা।
(চ) লােহার সংকর ধাতু __________ চুম্বক তৈরীর জন্য।
উত্তরঃ স্থায়ী।
(ছ) বৈদ্যুতিক মােটরে__________ শক্তিকে__________শক্তিতে রূপান্তরিত করা হয়।
উত্তরঃ বিদ্যুত, যান্ত্রিক।
(জ) একটি উৎপাদক __________ শক্তিকে _________শক্তিতে রূপান্তরিত করে।
উত্তরঃ যান্ত্রিক, বিদ্যুত।

