Class 10 Science Important Chapter 12 বিদ্যুৎ বিজ্ঞান Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Science Important Chapter 12 বিদ্যুৎ বিজ্ঞান Solutions and select need one. SEBA Class 10 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 10 Science Important Question Answer.
Class 10 Science Important Chapter 12 বিদ্যুৎ বিজ্ঞান
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 10 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Science Additional Solutions for All Chapters, You can practice these here.
বিদ্যুৎ বিজ্ঞান
Chapter: 12
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
১। একটি ধাতুর তারের মধ্য দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহ পাঠানাে যায়? যখন তারটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কি প্রকারের আধান তারের মধ্য দিয়ে গতিশীল হয়?
উত্তরঃ ধাতব তার একটির দুই প্রান্তে এক বিভবভেদ স্থাপন করে তারটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালিত করা যায়! এই বিদ্যুৎপ্রবাহ তারটিতে থাকা মুক্ত ইলেক্টনের গতির জন্য সৃষ্টি হয়। তারের মধ্য দিয়ে ধনাত্মক আধান গতিশী হয়।
২। এখন একটি যন্ত্রের নাম লিখ যা একটি পরিবাহীর দুইপ্রান্তে এক বিভবভেদ সর্বদা রাখতে পারে।
উত্তরঃ বিদ্যুৎ কোষ।
৩। বিদ্যুৎ প্রবাহ্বে পরম্পরাগত দিক কি? বিদ্যুৎ প্রবাহিত পরিবাহী একটির মধ্য দিয়ে প্রকৃত গতি করা আধানের গতির দিকের সঙ্গে এই দিকের পার্থক্য কি?
উত্তরঃ ধনাত্মক আধান যেদিকে গতিশীল হয় সেই দিকই বিদ্যুৎ প্রবাহের দিক। ইহাই বিদ্যুৎ প্রবাহের পরম্পরাগত দিক।
কৃত ধাতব পরিবাহীর বিদ্যুৎ প্রবাহের দিক এবং আধানের গতির দিক সম্পূর্ণ বিপরীত।
৪। বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা দাও এবং এর এস. আই. একক লিখ।
উত্তরঃ ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলে। এর এস. আই. একক হল এম্পিয়ার।
৫। একটি পরিবাহীর মধ্য দিয়ে যাওয়া প্রবাহ 1 এম্পিয়ার- এই কথার অর্থ কি?
উত্তরঃ কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেণ্ডে 1 কুলম্ব আধান পার হয়ে গেলে তাকে 1 এম্পিয়ার বলে।
অর্থাৎ 1 এম্পিয়ার =1 কুলম্ব /সেকেণ্ড।
৬। একটি তারের যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 মিনিটে কত আধান পার হয়ে যেতে 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে?
উত্তরঃ আধান = 2 এম্পিয়ার x 1 মিনিট
= 2 এম্পিয়ার x 60 সেকেণ্ড
= 120 কুলম্ব।
৭। আমেরিকা যুক্তরাষ্ট্রে (USA) মােগান ধরা পরিবর্তী প্রবাহের কম্পনাংক 60 হার্জ। সেকেণ্ড এই প্রবাহ কতবার দিক পরিবর্তন করবে?
উত্তরঃ একশ বিশ বার।
৮। বিদ্যুৎ বিজ্ঞানের ওহমের সূত্রটি লেখ। 1 ওহমের সংজ্ঞা দাও।
উত্তরঃ কোনাে নির্দিষ্ট উষ্ণতায় পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতী।
অর্থাৎ, I ∝ V
= V = I.R
= R = V/1
এটাই ওহমের সূত্র।
1 ওহম 1 ভােল্ট/1 এম্পিয়ার।
৯। একটি পরিবাহীর রােধ কি কি কারকের উপর নির্ভর করে।
উত্তরঃ পরিবাহীর রােধ নির্ভর করা কারকগুলি হল-
(i) তারটির দৈর্ঘ্য।
(ii) তারটির প্রস্থচ্ছেদ।এবং
(iii) এর পদার্থ।
১০। পদার্থের আপেক্ষিক রােধের সংজ্ঞা দাও। এর, এস. আই. একক কি লিখ।
উত্তরঃ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের পরিবাহী একটির মধ্য দিয়েbপ্রস্থচ্ছেদের লম্বভাবে প্রবাহ চালিত হলে দুই প্রান্তের মধ্যে যে রােধ সেই রােধই পরিবাহীটির আপেক্ষিক রােধ।
এর এস. আই. একক ওম-মিটার (Ωm)
১১। মনে কর একটি পরিবাহীর রােধ R। এখন যদি একই পদার্থের অন্য একটি পরিবাহী লওয়া হয় যার দৈর্ঘ্য আগের দুগুণ কিন্তু প্রস্থচ্ছেদ অর্ধেক, তাহলে দ্বিতীয় পরিবাহীটির রোধ কত হবে?
উত্তরঃ আমরা জানি, R = f L/A যেখানে L দৈর্ঘ্য এবং A প্রস্থচ্ছেদ। F একটি ধ্রুবক।
দৈর্ঘ্য দুগুণ হলে হবে 2L এবং প্রস্থচ্ছেদ আধা হলে হবে A/2।
∴ R =f 2L/ A/2
= f 4L/A
= 4 f L/A
অর্থাৎ রােধ চারগুণ হবে।
১২। তােমাকে A এবং B.দুটি রােধ দেওয়া আছে। একটি উৎসের সঙ্গে একটির পর আরেকটি সংযােগ করে দেখলে যে A-র মধ্য দিয়ে 0.5 এম্পিয়ার এবং Bর দিয়ে 1.5 এম্পিয়ার প্রবাহ প্রবাহিত হচ্ছে। কোনটির রােধ বেশি?
উত্তরঃ A -র রােধ বেশি হবে।
কারণ, R = V/I
মনে করি, V ধ্রুবক যার মান 50 volt
∴ A -তে R = V/I
= 50/5
= 500/5
= 100Ω
B -তে R = V/I
= 50/1.5
= 500/15
= 33.32Ω
∴ A -এর রােধ বেশি।
১৩। 2 ওহম, 5 ওহম এবং X ওহমের তিনটি রােধকে শ্রেণিবদ্ধভাবে সংযােগ করলে তাদের সমতুল্য রােধ হয় 11 ওহম। তবে X ওহমের মান কত?
উত্তরঃ 2 + 5 + X = 11
= 7 + X = 11
= X = 11 – 7
∴ X = 4 Ω
১৪। নীচে দেওয়া রােধক কয়টি সমান্তরাল সজ্জায় সংযােগ করলে তাদের সমতুল্য রোেধ কত হবে নির্ণয় কর।
(i) 5 ওহম এবং 10 ওহম।
(ii) 1 ওহম এবং 500 ওহম।
উত্তরঃ (i) 1/R = 1/5 + 1/10
= 2+1/10
= 3/10
∴ R = 10/3
= 3.3Ω
(ii) 1/R = 1/1 + 1/500
= 500+1/500
= 501/500
∴ R = 500/500
= 0.99Ω
১৫। তােমাকে 1 ওহম, 2 ওহম এবং 5 ওহমের তিনটি রােধক দেওয়া আছে। এই রােধকগুলি সংযােগ করে সংযােগকারী।
(i) সর্বোচ্চ এবং
(ii) সর্বনিম্ন রােধ কত হবে?
উত্তরঃ (i) সর্বোচ্চ রােধ হবে = (1+2+5)Ω
=:8
এবং (ii) সর্বনিম্ন রােধ হবে এইরূপ,
1/R = 1/1 + 1/2 + ⅕
= 10+5+2/10
= 17/10
∴ R = 10/10
= 3.58Ω
১৬। কয়েক ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম শ্রেণিবদ্ধভাবে ব্যাটারীর সঙ্গে সংযােগ করলে হওয়া একটি অসুবিধার কথা লিখ।
উত্তরঃ শ্রেণিবদ্ধ সজ্জায় একটি অসুবিধা হল এতে একটি বাল্ব ফিউজ হলে বাকি বাল্বগুলিও জ্বলবে না।
১৭। কয়েক প্রকারের বৈদ্যুতিক সরঞ্জাম সমান্তরাল সজ্জায় একটি ব্যাটারীর সঙ্গে সংযােগ করার একটি সুবিধার কথা উল্লেখ কর।
উত্তরঃ সমান্তরাল সজ্জাতে প্রত্যেকটি রােধকের দুইপ্রান্তে একই বিভবভেদ কাজ করে। সুতরাং ব্যক্তিগত রােধ অনুসারে সেইগুলির মধ্য দিয়ে পৃথক পৃথক পরিমাণের প্রবাহ চালিত হয়। এর যে কোন একটি শাখা উঠিয়ে নিলেnবাকিগুলির উপর এর কোনাে প্রভাব পড়ে না। আমাদের ঘরে থাকা সকল সরঞ্জামই সমান্তরাল সজ্জায় সজ্জিত।
১৮। 1.6 ভােল্টের দুটি কোষ, একটি বাল্ব, 5 ওহুমের একটি রােধকbএকটি প্লাগকী এবং একটি অ্যামিটারকে শ্রেণিবদ্ধভাবে সংযােগ করে পাওয়া বৈদ্যুতিক বর্তনীর একটি নির্দেশাত্মক চিত্র অংকন কর।
উত্তরঃ

১৯। তিনটি বাল্বকে সমান্তরাল সজ্জায় একটি 12 ভােল্টের ব্যাটারীর সহিত সংযােগ করে পাওয়া বর্তনীটির একটি নির্দেশাত্মক চিত্র অংকন কর।

২০। বিদ্যুৎ আধানের এস. আই. একক কি?
উত্তরঃ কুলম্ব।
২১। একটি বিন্দুতে বৈদুতিক প্রাবল্যের সংজ্ঞা দাও। এর এস. আই. একক লিখ।
উত্তরঃ বৈদ্যুতিক ক্ষেত্রে যে কোনাে বিন্দুতে একক ধন আধানের উপর ক্রিয়াশীল বলকে সেই বিন্দুর বিদ্যুৎ প্রাবল্য বলে। এর এস. আই. একক নিউটন/কুলম্ব।
২২। একটি বিন্দুতে বৈদ্যুতিক বিভবের সংজ্ঞা দাও। এর এস. আই. একক কি?
উত্তরঃ অসীম দূরত্ব হতে একক ধন আধান একটি বিদ্যুৎ ক্ষেত্রের কোনাে বিন্দুতে আনতে আধানের উপর ক্রিয়া করা বিদ্যুৎ বলের বিপরীতে যে কাজ করতে হয় তাকেই সেই বিন্দুর বিভব বলে।
এর এস, আই. একক ভােল্ট।
২৩। দুটি বিন্দুর মধ্যে বিভব ভেদ এক ভােল্ট- এই কথাটির অর্থ কি?
উত্তরঃ 1 ভােল্ট = 1 জুল/1 কুলম্ব।
২৪। “আমাদের ঘরে যােগান ধরা বিদ্যুতের ভােল্টেজ 220 ভােল্ট” -এই উক্তিটির অর্থ তুমি কি বুঝ?
উত্তরঃ এর অর্থ হল যােগান ধরা বিদ্যুতের বিভব পার্থক্য 220 ভোল্ট।
২৫। 40 ভােল্ট বিভবের একটি বিন্দুতে রাখা 2 কুলম্বের আধান একটি কত শক্তি বহন করে?
উত্তরঃ V = 40 ভােল্ট
q = 2 কুলম্ব
∴ শক্তি u = q.v
= 2 x 40
= 80 জুল।
২৬। ধাতব তারের দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয় কেন? আধান প্রকৃতপক্ষে কোনদিকে চালিত হয় ? বিদ্যুৎ প্রবাহের প্রচলিত দিক বলতে কি বুঝায়?
উত্তরঃ ধাতব তারের মধ্যে বিভব পার্থক্য থাকলে ইলেকট্রন এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। অর্থাৎ উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। ফলে বিদ্যুৎ প্রবাহিত হয়।
আধান ঋণ মেরু থেকে ধন মেরুর দিকে গতি করে।
বিদ্যুৎ প্রবাহের প্রচলিত দিক হল ধনমেরু থেকে অর্থাৎ উচ্চতর বিভব থেকে ঋণ মেরু অর্থাৎ নিম্নতর বিভবের দিকে।
২৭। ওহমের সূত্র লিখ। একটি কার্য বর্ণনা কর যাতে পরীক্ষার দ্বারা সূত্রের সত্যতা প্রমাণ করা যায়।
উত্তরঃ কোনাে নির্দিষ্ট উষ্ণতায় পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতী।
অর্থাৎ, I a V
= V = I.R
= R = V/1
এটাই ওহমের সূত্র।
কার্য- একটি পাতলা নাইক্রোম তার, কয়েকটি টর্চের ব্যাটারী, একটি ভােল্ট-মিটার, কিছু সংযােগকারী কপার তার এবং একটি সুইচ নেওয়া হল।

ভােল্ট-মিটারের সাহায্যে রােধকের বিভব পার্থক্য পাওয়া যাবে এবং অ্যামিটারের সাহায্যে রােধকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করা যাবে। এখন বিদ্যুৎ প্রবাহ এবং বিভব পার্থক্য বের করে রােধের পরিমাণ নির্ণয় করা যায়।

এবং V-এর মানগুলি ক্রমে y অক্ষএবং x অক্ষে স্থাপন করে লেখ আঁকলে সেটি মূল বিন্দুর মধ্য দিয়ে যাবে। এর দ্বারা R = V/1 নির্ণয় করা যায়। এ থেকেই ওহমের সূত্রের সত্যতা নির্ণয় করা যায়।
২৮। পরিবাহীর রােধ বলতে কি বুঝায় ? রােধের একক কি ? কি কি কারকের উপর পরিবাহীর রােধ নির্ভর করে?
উত্তরঃ কোনাে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং পরিবাহীর মধ্যে চলা বিদ্যুৎ প্রবাহের অনুপাতকে রােধ বলে।
রােধ (R) = বিভব পার্থক্য (V)/বিদ্যুৎ প্রবাহ (I)
রােধের একক হল ওহম (Ω)।
পরিবাহীর রােধ নির্ভর করা কারকগুলি হল-
(i) পরিবাহীর দৈর্ঘ্য।
(ii) পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং উষ্ণতা।
(iii) পরিবাহীর পদার্থটির উপাদান।
২৯। কোনাে পরিবাহীর রােধ 5 ওহম, এর মধ্য দিয়ে 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চলছে। পরিবাহীর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত?
উত্তরঃ এতেকে, R = V/1
∴ V = R x I
= 5 x 2
= 10 ভােল্ট।
৩০। একটি বিদ্যুৎ পরিবাহীর রােধ অপরটির দ্বিগুণ। পরিবাহী দুটির বিভব পার্থক্য সমান হলে ওদের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের অনুপাত কত হবে?
উত্তরঃ মনে করি রােধ দুটি ক্রমে R এবং 2R উভয় পরিবাহীর বিভব পার্থক্য V। পরিবাহী দুটির বিদ্যুৎ প্রবাহ ক্রমে l₁ এবং I₂ হলে,
I₁ = V/R এবং I₂ = V/2R
∴ I₁/I₂ = V/R ÷ V/2R
= V/R × 2R/V
= 2/1
∴ বিদ্যুৎ প্রবাহের অনুপাত 2:1.
৩১। তড়িতাহিতকরণ এবং তড়িৎ আধান বলতে কি বুঝ?
উত্তরঃ ঘর্ষণ বা অনুরূপ প্রক্রিয়ায় কোনাে পদার্থ তড়িৎ-শক্তির সঞ্চারকে তড়িতাহিতকরণ বা Electrification বলে।
তড়িতাহিত পদার্থে নিহিত তড়িৎশক্তিকে তড়িৎ আধান বা Electric Charge বলে।
৩২। তড়িৎ-পরিবাহী কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যেসব পদার্থের এক অংশে তড়িৎ সঞ্চার হলে অন্যান্য অংশে ঐ তড়িৎ শক্তি সঞ্চালিত হয়, তাদের তড়িৎ-পরিবাহী বলে। যেমন- রূপা, তামা, পারদ, কাঠ প্রভৃতি।
৩৩। তড়িৎপ্রবাহ কাকে বলে?
উত্তরঃ বাহ্যিক বলের প্রভাবে নির্দিষ্ট অভিমুখে তুড়িতাহিত কণার স্রোতকে তড়িৎ-প্রবাহ বলে।
৩৪। আয়ন কাকে বলে?
উত্তরঃ তড়িগ্রস্থ বা তড়িতাহত পরমাণু বা পরমাণু জোটসমূহকে আয়ন বলে।

