Class 10 Science Important Chapter 11 মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Science Important Chapter 11 মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব Solutions and select need one. SEBA Class 10 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 10 Science Important Question Answer.
Class 10 Science Important Chapter 11 মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 10 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Science Additional Solutions for All Chapters, You can practice these here.
মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব
Chapter: 11
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
১। সুস্থ চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
উত্তরঃ 25 সে.মি.।
২। সুস্থ চোখের দূর বিন্দু চোখ হতে কত দূরত্বে অবস্থিত?
উত্তরঃ অসীমে অবস্থিত।
৩। একজন ব্যক্তির স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 25 সে.মি. হলে তার ব্যবহৃত প্রতিকারী লেন্সের প্রকৃতি কি হবে?
উত্তরঃ অবতল।
৪। একজন ব্যক্তির দূরবিন্দুর অবস্থান চোখ হতে 5 মি দূরে অবস্থিত হলে তার ব্যবহৃত প্রতিকারী লেন্সের প্রকৃতি কি হবে?
উত্তরঃ উত্তল।
৫। আলােকের কি পরিঘটনার জন্য আকাশের তারাগুলি মিটমিট করে?
উত্তরঃ আলােকের প্রতিসরণের জন্য।
৬। আকাশের রং নীল হওয়ার কারণ কী?
উত্তরঃ নীল রং-এর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ার জন্য ইহা আকাশে সবচেয়ে বেশী বিক্ষেপিত হয়। সেইজন্য আকাশের রং নীল।
৭। নীচের প্রশ্নসমূল্পে উত্তর দাও-
(a) প্রিজমের মধ্যদিয়ে পার হওয়া একটি আলােক রশ্মির গতিপথ নির্দেশ করে একটি রশ্মিচিত্র অংকন কর।
উত্তরঃ

(b) সূর্যের আলােকে থাকা রং সাতটির নাম লিখ।
উত্তরঃ সূর্যের সাতটি রং হল- বেগুনী, ঘন নীল, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল।
(c) আলােকের বিচ্ছুরণ বলতে কি বুঝ?
উত্তরঃ সূর্যের সাদা আলােকের সাতটি রং-এ পৃথক হওয়াকে আলােকের বিচ্ছুরণ বলে। প্রিজমের মধ্য দিয়ে প্রতিসারিত হলে নির্গত রশ্মিগুলির আপতিত রশ্মির সাপেক্ষে বিচ্যুতি ঘটে। এর ফলে প্রিজমে সাদা আলােকের বিচ্ছুরণ হয়।
(d) চোখের উপযােজন ক্ষমতা বলতে কি বুঝ?
উত্তরঃ লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করার ক্ষমতাকে চোখের উপযােজন ক্ষমতা বলা হয়।
(e) মায়ােপিয়া কি? মায়ােপিয়ার প্রতিকারের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয় এবং কেন?
উত্তরঃ মায়ােপিয়া বা নিকট দৃষ্টিগ্রস্ততা বিকার থাকলে একজন লােক দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। কিন্তু কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে অসুবিধা হয় না। উপযুক্ত ক্ষমতার অবতল লেন্স ব্যবহার করে মায়ােপিয়ার প্রতিকার করা যায়। দূরের লক্ষ্যবস্তু হতে আসায় রশ্মিগুলিকে অবতল লেন্স উপযুক্ত পরিমাণে অপসারী করার পর প্রতিবিম্ব অক্ষিপটে গঠিত হয়।
(f) হাইপারমেট্রোপিয়া কি? হাইপারমেট্রোপিয়ার প্রতিকারের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয় এবং কেন?
উত্তরঃ হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি থাকলে একজন লােক কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না কিন্তু সে দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে বাধাগ্রস্থ হয় না।
উপযুক্ত ক্ষমতার উত্তল লেন্স ব্যবহার করে হাইপারমেট্রোপিয়ার প্রতিকার করা যায়। কাছের লক্ষ্যবস্তু হতে আসা রশ্মিগুলিকে উত্তল লেন্স উপযুক্ত পরিমাণে অভিসারী করার পর প্রতিবিম্ব অক্ষিপটে গঠিত হয়।
৮। টিণ্ডেলের পরিঘটনা কি?
উত্তরঃ পৃথিবীর বায়ুমণ্ডলে ধোঁয়া, জলের ক্ষুদ্রকণিকা এবং ধূলিকণা যথেষ্ট পরিমাণে থাকে। ফলে ইহা একপ্রকার দ্রব্যের রূপ নেয় ; যেখানে ছােট ছােট কণিকাগুলি ভেসে থাকে। যখন এই কণিকাগুলিতে আলােকের বিক্ষেপণ ঘটে তখন আলােকের গতিপথ দৃশ্যমান হয়ে পড়ে। একে টিণ্ডেলের পরিঘটনা বলা হয়।
৯। আকাশের রং কেন নীল?
উত্তরঃ রংভেদে আলােকের তরঙ্গ দৈর্ঘ্য পৃথক পৃথক হয়। বেগুনী আলােকের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ; বায়ুর অণু এবং অন্যান্য ক্ষুদ্র কণিকাগুলির আকার আলােকের যে কোন রং-এর তরঙ্গদৈর্ঘ্য হতে কম, এরা কম তরঙ্গ দৈর্ঘ্যের আলােককে বেশী করে বিক্ষেপিত করে। সেইজন্য, বায়ুতে নীল রং এর আলােকের সর্বাধিক বিক্ষেপণ ঘটে। বিক্ষেপিত আলােকের প্রধান অংশটির রং নীল। এই বিক্ষেপিত নীল আলােকই আমাদের চোখে পড়ে। ফলে আমরা আকাশের রং নীল দেখি।
১০। প্রাথমিক বর্ণ কাকে বলে?
উত্তরঃ যে নিটি বিশেষ বর্ণ যথােপযুক্তভাবে মিশালে যে কোন বর্ণ সৃষ্টি করা যায়। তাদের প্রাথমিক বর্ণ বলে। এই লিটি বিশেষ বর্ণ হল- লাল, সবুজ এবং নীল।
১১। পরিপূরক বর্ণ কাদের বলে?
উত্তরঃ যদি দুইটি বর্ণের মিলনে সাদা বর্ণের সৃষ্টি হয় তবে এই বর্ণ দুইটিকে বলা হয় পরিপূরক বর্ণ। যেমন- হলদে এবং গাঢ় নীল অথবা নারাঙ্গ এবং নীল মিশালে সাদা বর্ণের সৃষ্টি হয়। এরা পরিপূরক বর্ণ।
১২। বর্ণালী কি?
উত্তরঃ প্রিজমের ভিতর দিয়ে যাবার ফলে সাদা রং-এর আলাে বিশ্লিষ্ট হয়ে সাতটি বর্ণের আলােতে বিভক্ত হওয়ার প্রণালীকে আলােকের বিচ্ছুরণ বলে। এই বর্ণের সজ্জাকে বর্ণালী বলে। স্যার আইজেক নিউটন প্রথম এটি আবিষ্কার করেন।
১৩। চোখের উপযােজন ক্ষমতা কি?
উত্তরঃ সিলিয়ারী মাংসপেশীর সংকোচন অথবা প্রসারণ ঘটিয়ে চোখের ফোকাস দূরত্ব পরিবর্তন করে চোখ থেকে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব অক্ষিপটে গঠন করার ক্ষমতাকে চোখের উপযােজন ক্ষমতা বলে।
১৪। দৃষ্টি নিবন্ধ কি?
উত্তরঃ দৃষ্টির অনুভূতির সংকেত না থাকার পরেও সেকেণ্ড পর্যন্ত দৃষ্টির অনুভূতির অস্তিত্ব থাকে। একে দৃষ্টি নিবন্ধ বলে।
১৫। দৃষ্টি দোষ কত প্রকার ও কি কি?
উত্তরঃ দৃষ্টি দোষ সাধারণত তিন প্রকার-
(ক) মায়ােপিয়া।
(খ) হাইপারমেট্রোপিয়া।
(গ) প্রেসবায়ােপিয়া।
১৬। তারারা ঝিকমিক মিটমিট করে। কারণ ব্যাখ্যা কর।
উত্তরঃ বায়ুমণ্ডলের ঘনত্ব পৃথিবীর দিকে ক্রমশ বেশি হয়। ফলে বায়ুমণ্ডলে তারা থেকে আসা আলাের অবিরাম প্রতিসরণ ঘটে। তদুপরি বায়ুমণ্ডলের অবস্থা প্রায়ই পরিবর্তন হয়ে থাকে। তাই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে তারা থেকে আসা আলােকের গতিপথও পরিবর্তন হয়। সেইজন্য তারার আপেক্ষিক অবস্থান এবং আলােকের পরিমাণ পরিবর্তন হলে আমাদের চোখে প্রবেশ করে। সেইজন্যই তারারা ঝিকমিক বা মিটমিট করে।
১৭। কাল এবং সন্ধ্যার সূর্যের রং লাল হয় কেন?
উত্তরঃ সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য দিগন্তের কাছে অবস্থান করে। এই অবস্থায় সূর্য থেকে আসা আলােক বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বেশ দূরত্ব অতিক্রম করে। এই যাত্রাকালে বিক্ষেপণের জন্য সূর্যের আলাের নীল রং প্রায় শেষ হয়ে যায়। লাল রঙের বিক্ষেপণ খুব কম হয়, তাই শুধু লাল রং আমাদের চোখে পড়ে। সেইজন্যই সকাল এবং সন্ধ্যার সূর্যের রং লাল হয়।

