Class 10 Science Important Chapter 10 আলােক-প্রতিফলন এবং প্রতিসরণ Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Science Important Chapter 10 আলােক-প্রতিফলন এবং প্রতিসরণ Solutions and select need one. SEBA Class 10 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 10 Science Important Question Answer.
Class 10 Science Important Chapter 10 আলােক-প্রতিফলন এবং প্রতিসরণ
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 10 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Science Additional Solutions for All Chapters, You can practice these here.
আলােক-প্রতিফলন এবং প্রতিসরণ
Chapter: 10
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
১। নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও-
(a) লক্ষ্যবস্তুর দূরত্ব যতই হউক না কেন, দর্পণে গঠিত প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর সমান।দর্পণের প্রকৃতি সনাক্ত কর।
উত্তরঃ দর্পণটি সমতল দর্পণ।
(b) একটি গােলাকার দর্পণে অসৎ এবং সংকুচিত প্রতিবিম্বের গঠন হয়েছে। দর্পণের প্রকৃতি সনাক্ত কর।
উত্তরঃ দর্পণটি উত্তল দর্পণ।
(c) অবতল দর্পণের ফোকাসে একটি লক্ষ্যবস্তু রাখা হয়েছে। প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে লিখ।
উত্তরঃ প্রতিবিম্ব অসীমে গঠিত হবে।
(d) অবতল দর্পণের সম্মুখের কি অবস্থানে লক্ষ্যবস্তু একটি স্থাপন করলে কি বিবর্ধনের প্রতিবিম্ব পাওয়া যায়?
উত্তরঃ ভাজকেন্দ্রে স্থাপন করলে -1 বিবর্ধন পাওয়া যায়।
(e) গােলাকার দর্পণের ফোকাস দূরত্ব এবং ভাজ ব্যাসার্ধের সম্বন্ধ লিখ।
উত্তরঃ ভাজ ব্যাসার্ধ (R) = 2x ফোকাস দূরত্ব (f)
২। রশ্মিচিত্র অংকন করে দেখাও –
(a) উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সদ এবং বর্ধিতাকার হয়।
উত্তরঃ উত্তল লেন্সের সম্মুখে মুখ্য ফোকাসের বাইরে কোনাে বস্তু স্থাপন করলে লেন্সের বিপরীত দিকে সদ্ এবং বর্ধিতকার প্রতিবিম্ব গঠিত হয়।
AB বস্তুর A থেকে অপসারী রশ্মিসমূহের মধ্যে AC রশ্মি মুখ্য অক্ষের সমান্তরালভাবে যায় এবং প্রতিসরণের পর ফোকাস F দিয়ে যায়। কেন্দ্রগামী AO রশ্মি দিক পরিবর্তন না করে লেন্স অতিক্রম করে। এই প্রতিসরিত রশ্মিদ্বয়।

(A) বিন্দুতে ছাে করে। A’ হল A -র বাস্তব প্রতিবিম্ব। সুতরাং AB হল AB -র সদ্ এবং বর্ধিত প্রতিবিম্ব। প্রতিবিম্বটি উল্টা হবে।
(b) উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব স এবং ক্ষুদ্রাকার হয়।
উত্তরঃ বস্তু অসীম এবং 2f -এর মধ্যে অবস্থিত হলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সদ এবং ক্ষুদ্রাকার হবে।

এখানে AB বস্তুটি অসীম এবং 2f -এর মধ্যে অবস্থিত। A’B’ লেন্সের বিপরীত দিকে উল্টা এবং ছােট সবিম্ব গঠিত হয়।
(c) উত্তল লেন্সে গঠিত হওয়া অসদ প্রতিবিম্ব।
উত্তরঃ বস্তু ফোকাস এবং আলােক বিন্দুর মধ্যে অবস্থিত হলে প্রতিবিম্ব বস্তুর দিকে গঠিত হয়। এই প্রতিবিম্ব অস এবং আকারে বড়। ইহা মুখ্য অক্ষের উপর সােজাভাবে থাকে। এই নীতির উপর ভিত্তি করে বিবর্ধক কাচ তৈরি করা হয়।

(d) অবতল লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্ব।
উত্তরঃ অবতল লেন্সে বস্তু AB হতে আলােক মুখ্য অক্ষের সমান্তরালভাবে আপতিত হলে সেটি অপসারীভাবে প্রতিসরিত হয়। অপর কেন্দ্রগামী রশ্মি প্রতিসরণের পর অপসারী হয়। রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করলে A’ বিন্দুতে মিলিত হয়। A’B’ হল AB -র ক্ষুদ্র এবং অসদ্ প্রতিবিম্ব।

৩। লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং ক্ষমতার সম্পর্ক কি? একটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তরঃ লেন্সের ক্ষমতাকে ফোকাস দৈর্ঘ্যের অনন্যক হিসাবে প্রকাশ করা যায়। যদি ঐ f ফোকাস দৈর্ঘ্যের লেন্সের ক্ষমতা P হয় তবে P = 1/f
উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত কম হয়, অভিসারী ক্ষমতা তত বেশি হয়।

আবার অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত কম হয়, অপসারী ক্ষমতা তত বেশি হয়।
৪। লেন্সের ক্ষমতার সংজ্ঞা লিখ। এর একক কি?
উত্তরঃ উত্তল লেন্সের ক্ষমতা- কোন এক স্বচ্ছ সমান্তরাল রশ্মিকে অভিসারী করার ক্ষমতাকে উত্তল লেন্সের ক্ষমতা বলে। অবতল লেন্সের ক্ষমতা- কোনাে এক স্বচ্ছ সমান্তরাল রশ্মিকে অপসারী করার ক্ষমতাকে অবতল লেন্সের ক্ষমতা বলে।
ক্ষমতার একক ডায়াপ্টার (D) উত্তল লেন্সের ক্ষমতার একক +D এবং অবতল লেন্সের ক্ষমতার একক -D।
৫। একটি অবতল আয়না হতে 20 সে.মি. দূরে একটি লক্ষ্যবস্তু রাখা হয়েছে। আয়নার ভাজ ব্যাসার্ধ 30 সে.মি। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং বিবর্ধন নির্ণয় কর।
উত্তরঃ U = 20 সে.মি. ; R = 30 সে.মি.
∴ f = R/2
= 30/2
= 15 সে.মি.
∴ 1/u + 1/v = 1/f
∴ 1/v = 1/f = 1/u
= 1/15 – 1/20
= 4-3/60
= 1/60
∴ v = 60 সে.মি.
m = -v/u
m = – 60/20
= -3
∴ প্রতিবিম্বের অবস্থান-
আয়নার সম্মুখে 60 সে.মি. দূরে।
প্রকৃতি- সদ এবং বড়
বিবর্ধন- -3
৬। 15 সে. মি. ফোকাস দৈঘ্যের কোনাে অবতল আয়না বস্তুর অসদবিম্ব গঠন করে। প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায় দ্বিগুণ। আয়না থেকে বস্তুর দূরত্ব নির্ণয় কর।
উত্তরঃ এখানে f = 15 সে.মি.
m = -2 সে.মি.
∴ m = -(v/u)
∴ +v/u = -2
∴ v = -2u
∴ এখন 1/u + 1/v = 1/f
= 1/u – 1/2u = 1/15
= 2-1/2u = 1/15
= 1/2u = 1/15
= 2u = 15
= u = 15/2
= u = 7.5 সে.মি.।
∴ আয়না থেকে বস্তুর দূরত্ব =7.5 সে.মি.।
৭। 30 সে.মি. ফোকাস দৈর্ঘ্যের উত্তল আয়নার সম্মুখে 1 সে.মি. আকারের বস্তু 20 cm. দূরে স্থাপিত হয়েছে। প্রতিবিম্বের আকার নির্ণয় কর। প্রতিবিম্বের প্রকৃতি কি?
উত্তরঃ এখানে f = – 30 সে.মি.
u = 20 সে.মি.
∴ 1/u + 1/v = 1/f
= 1/v = 1/f – 1/u
= 1/-30 – 1/20
= -2-3/60
= -5/60
= -1/12
∴ v = -12 সে.মি.
আবার, m = v/u
= -(-12/20)
= +.6
∴ প্রতিবিম্বের আকার = m x উচ্চতা।
= 6 x 1
= 6 সে.মি.
∴ প্রতিবিম্বের প্রকৃতি হবে অস এবং ক্ষুদ্রাকার।
৮। একটি গােলকীয় আয়না থেকে 30 সে.মি. দূরে বস্তু স্থাপিত হয়েছে। আয়নার একই দিকে 20 সে.মি. দূরে প্রতিবিম্ব গঠিত হয়েছে। আয়নার ফোকাস দৈর্ঘ্য নির্ণয় কর। প্রতিবিম্বের প্রকৃতি চিহ্নিত কর।
উত্তরঃ এখানে, u, = 20 সে.মি.
v = 30 সে.মি.
∴ 1/u + 1/v = 1/f
= 1/f = 1/u + 1/v
= 1/20 + 1/30
= 3+2/60
= 5/60
∴ f = 12 সে.মি.
∴ প্রতিবিম্ব সদ্ এবং আয়নাটি অবতল হবে।
৯। আলােক কি?
উত্তরঃ আলাে এক প্রকার শক্তি যা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে আমাদের দর্শন ইন্দ্রিয়ে এক বিশেষ অনুভূতির সৃষ্টি করে এবং নিজে অদৃশ্য থেকে অন্য সকল বস্তুকে দৃশ্যমান করে।
১০। আলােক উৎস কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি?
উত্তরঃ যে সমস্ত বস্তু হতে আলােক বিকিরিত হয় তাদের আলােক উৎস বলা হয়। আলােক উৎস দুইপ্রকার-
(i) স্বপ্রভ।এবং
(ii) নিষ্প্রভ।
যে সমস্ত বস্তুদের নিজস্ব আলোেক আছে সেগুলি স্বপ্ৰভ উৎস, যেমন- যােজক, তীব্র শিখা, নক্ষত্র ইত্যাদি। যে সমস্ত বস্তুর নিজস্ব আলােক নাই, স্বপ্ৰভ বস্তুর আলােকে আলােকিত তাদের অপ্রভ বস্তু বলে। যেমন- চন্দ্র, গ্রহ ইত্যাদি।
১১। আলােক রশ্মি কি ? ইহা কয় প্রকার ও কি কি ?
উত্তরঃ আলােক উৎসের কোনাে বিন্দু হতে আলােক মাধ্যম বরাবর যে পথে আলাে বিকিরিত হয় তাকে আলােক রশ্মি বলে।
আলােক রশ্মি তিন প্রকার-
(i) সমান্তরাল রশ্মি।
(ii) অভিসারী রশ্মিএবং
(iii) অপসারী রশ্মি।

১২। আলােক মাধ্যম কি? ইহা কয়প্রকার ও কি কি?
উত্তরঃ যে মাধ্যমের মধ্য দিয়ে আলােক রশ্মি চলাচল করে তাকে আলােক মাধ্যম বলে। আলােক মাধ্যম দুই প্রকার- সমসত্ত্ব মাধ্যম এবং অসমসত্ত্ব মাধ্যম।
প্রকৃতি অনুযায়ী আলােক মাধ্যম আবার তিন প্রকার-
(i) স্বচ্ছ মাধ্যম।
(ii) অস্বচ্ছ মাধ্যম।এবং
(iii) ঈষদ স্বচ্ছ মাধ্যম।
১৩। আলােকের প্রতিফলন বলতে কি বুঝ ?
উত্তরঃ আলােক রশ্মি একটি স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমে অগ্রসর হওয়ার পথে অপর কোনাে অপেক্ষাকৃত, অস্বচ্ছ মাধ্যমে আপতিত হলে দুই মাধ্যমের বিভেদতল থেকে ঐ আপতিত রশ্মির একাংশের দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলাের প্রতিফলন বলে।
১৪। প্রতিবিম্ব কি ? ইহা কয় প্রকার ও কি কি?
উত্তরঃ আলাের কোনাে বিন্দু উৎস থেকে আগত রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনাে একটি বিন্দুতে মিলিত হয় বা কোনাে বিন্দু হতে অপসৃত বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।
প্রতিবিম্ব দুই প্রকার- সদৃবিম্ব এবং অসদৃবিম্ব।
১৫। সবিম্ব এবং অসদৃবিম্বের মধ্যে পার্থক্য কি ?
উত্তরঃ সবিম্ব এবং অসদৃবিম্বের মধ্যে পার্থক্য:
| সদবিম্ব | অসদৃবিম্ব |
| ১। সদৃবিম্ব চোখে দেখা যায়। | ১। অসবিম্ব চোখে দেখা যায়। |
| ২। সবিম্ব পর্দায় ধরা যায়। | ২। অসবিম্ব পর্দায় ধরা যায় না। |
| ৩। সবিম্বের ছবি তােলা যায়। | ৩। অসবিম্বের ছবি তােলা যায় না। |
| ৪। লেন্স বা দর্পণের দ্বারা সৃষ্ট সদবিম্ব সাধারণত বস্তুর সাপেক্ষে উল্টা হয়। | ৪। লেন্স বা দর্পণের দ্বারা সৃষ্ট অসদৃবিম্ব সাধারণত বস্তুর সাপেক্ষে সােজা হয়। |
১৬। আলাের প্রতিসরাংক বলতে কি বুঝ? ইহা কিসের উপর নির্ভর করে?
উত্তরঃ নির্দিষ্ট মাধ্যম যুগলে নির্দিষ্ট বর্ণের আলােক রশ্মির আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এই ধ্রুবককে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাংক বলে। ইহা আলাের রঙ এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে।
১৭। সাধারণ প্রতিফলন এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পার্থক্য কি
উত্তরঃ সাধারণ প্রতিফলন এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পার্থক্য:
| সাধারণ প্রতিফলন | আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন |
| ১। যে কোনাে মাধ্যম থেকে অলােক রশ্মি অপর কোনাে মাধ্যমে পড়লে প্রতিফলন হয়। | ১। ঘনতর মাধ্যম থেকে আলােক রশ্মি লঘুতর মাধ্যমে প্রতিসরণের সময় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে থাকে। |
| ২। মসৃণ অস্বচ্ছ মাধ্যমতল ভালাে প্রতিফলক রূপে কাজ করে। | ২। স্বচ্ছ মাধ্যম যুগলের বিভেদতল পূর্ণ প্রতিফলকের কাজ করে। |
| ৩। আপতন কোণ যে কোনাে মানের হতে পারে। | ৩। আপতন কোণ সব সময় সংকট কোণ হতে বড় হয়। |
| ৪। প্রতিবিম্ব অনুজ্জ্বল হয়। | ৪। প্রতিবিম্ব উজ্জ্বল হয়। |
১৮। বায়ু থেকে একটি কাচের ব্লকে 30° আপতন কোণে আলােকরশ্মি পড়ে 21° কোণে প্রতিসৃত হয়। রশ্মিটির চ্যুতি কত ?
উত্তরঃ বায়ুতে আপতন কোণ (i) = 30°
কাচের প্রতিসরণ কোণ (r) = 21°
সুতরাং রশ্মিটির চ্যুতি কোণ = i – r
= 30° – 21°
= 90°

