Class 9 Science Chapter 9 বল এবং গতির সূত্রসমূহ

Class 9 Science Chapter 9 বল এবং গতির সূত্রসমূহ Notes to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Class 9 Science Chapter 9 বল এবং গতির সূত্রসমূহ and select needs one.

Class 9 Science Chapter 9 বল এবং গতির সূত্রসমূহ

Join Telegram channel

Also, you can read SCERT book online in these sections Class 9 Science Chapter 9 বল এবং গতির সূত্রসমূহত্র্য Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. Class 9 Science Chapter 9 বল এবং গতির সূত্রসমূহ These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Class 9 Science in Bengali Chapter 9 বল এবং গতির সূত্রসমূহ for All Subject, You can practice these here…

বল এবং গতির সূত্রসমূহ

               Chapter – 9

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। কোনটির ভর বেশি-

(ক) একই আকারের একটি রাবার বল এবং একটি শিলাখণ্ড?

(খ) একটি পাঁচটাকার মুদ্রা এবং একটি এক টাকার মুদ্রা?

উত্তরঃ (ক) শিলাখণ্ড।

(খ) পাঁচ টাকার মুদ্রা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

প্রশ্ন ২। নিম্নলিখিত উদাহরণে কতবার বলের বেগের পরিবর্তন হয় নির্ণয় কর- একজন ফুটবল খেলোয়াড় তার সহ খেলোয়াড়কে বল মেরে পাঠায় যে বলটির বিপক্ষের গোলের দিকে যাবে। বিপক্ষের গোলকিপার বলটি সংগ্রহ করে তার দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে মেরে পাঠায়। প্রত্যেক ক্ষেত্রে বলের উৎপাদককেও চিহ্নিত কর।

উত্তরঃ বলটির বেগ তিনবার পরিবর্তিত হয়।

প্রথমবার, বেগের পরিবর্তন হয় যখন ফুটবল খেলোয়াড় তার সহ খেলোয়াড়কে বল মেরে পাঠায়।

দ্বিতীয়বার, বেগের পরিবর্তন হয় যখন একই দলের অপর খেলোয়াড় বলটি কিক্ মেরে পাঠায়।

তৃতীয়বার, বেগের পরিবর্তন হয় যখন বিপরীত দলের গোলকিপার বলটি কিক্ মেরে পাঠায়।

উপরে দাগ দেওয়াগুলি হল বলের উৎপাদক।

প্রশ্ন ৩। গাছের কোন ডাল জোরে ঝাঁকালে কিছু সংখ্যক পাতা গাছ থেকে ঝরতে পারে কেন ব্যাখ্যা কর।

উত্তরঃ গাছটি ঝাঁকানোর পূর্বে পাতাগুলি স্থির অবস্থায় থাকে। যখন কোন ডাল ঝাঁকানো হয় তখন পাতাগুলির মধ্যে গতির সৃষ্টি হয় কিন্তু স্থিতি জড়তার নিয়ম অনুযায়ী পাতাগুলি স্থির অবস্থায় থাকতে চায়। ফলে পাতাগুলি ডাল হতে পৃথক হয়ে নীচে পড়ে।

প্রশ্ন ৪। চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি এবং যখন স্থির অবস্থা থেকে হঠাৎ গাড়িটি চলতে শুরু করে আমরা পিছন দিকে ঝুঁকি। কেন, ব্যাখ্যা কর।

উত্তরঃ চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে গাড়ির গতি ধীর হয়, কিন্তু গতি জড়তার জন্য আমাদের দেহ গতি অবস্থায় থাকতে চায়, ফলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই।

স্থির অবস্থা থেকে হঠাৎ গাড়িটি চলতে শুরু করলে আমরা পিছন দিকে হেলে যাই। কারণ এই হঠাৎ গতির ফলে গাড়িটি এবং গাড়ির মেঝের সঙ্গে লেগে থাকা আমাদের পা দুটি গতিশীল হয়। কিন্তু স্থিতি জড়তার জন্য দেহের ঊর্দ্ধাংশ এই গতি বাধা দেয়।

প্রশ্ন ৫। যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয়, তবে ব্যাখ্যা কর একটি ঘোড়া একটি গাড়িকে টানে কিভাবে?

উত্তরঃ একটি ঘোড়া গাড়িটিকে বল (ক্রিয়া) দ্বারা সামনের দিকে টানে। গাড়িটিও ঘোড়াটিকে বল (প্রতিক্রিয়া) দ্বারা পিছনের দিকে টানে। এখানে উভয় বল সমান। গাড়িটিকে টানার সময় ঘোড়া পা দ্বারা মাটিকে পিছনের দিকে ঠেলে দেয়। ফলে প্রতিক্রিয়া বলের জন্য গাড়িটি সামনের দিকে এগিয়ে যায়। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাই, একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই দুইটি বলের পরিমাণ সমান এবং ক্রিয়ার দিক বিপরীতমুখী।

প্রশ্ন ৬। হৌসপাইপ থেকে দ্রুতবেগে বৃহৎ পরিমাণ জল নির্গমনের সময় দমকলকর্মীর পক্ষে হৌসপাইপ ধরে রাখা কঠিন হয়? ব্যাখ্যা কর।

উত্তরঃ হৌসপাইপ থেকে দ্রুতবেগে বৃহৎ পরিমাণ জল নির্গমনের সময় যে বল (ক্রিয়া) কাজ করে, প্রতিক্রিয়া বলও সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য দমকলবাহীর পক্ষে হৌসপাইপ ধরে রাখা কঠিন হয়। এটি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী হয়ে থাকে।

প্রশ্ন ৭। একটি বন্দুক থেকে 50gm. ভরের একটি বুলেট 35ms⁻¹ প্রারম্ভিক বেগে ছোঁড়া হল। বন্দুকের পশ্চাদপসরণের প্রারম্ভিক বেগ নির্ণয় কর। (বন্দুকের ভর 4 kg.)

উত্তরঃ বুলেটের ভর m₁ = 50gm

= 0.05 k.g.

বন্দুকের ভর m₂ = 4kg.

বুলেটের প্রারম্ভিক বেগ, u₁ = 0

বন্দুকের প্রারম্ভিক বেগ, u₂ = 0

বুলেটের অন্তিম বেগ, v₁ = 35 ms

বন্দুকের অন্তিম বেগ, v₂ =?

∴ ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী, বন্দুক থেকে গুলি ছোঁড়ার পরের ভরবেগ = বন্দুক থেকে গুলি ছোঁড়ার আগের ভরবেগ।

⇒ m₁ v₁ + m₂ v₂ = m₁ u₁ + m₂ u₂

⇒ 0.05 × 35 + 4 v₂ = 0 + 0

⇒ 4v₂ = 0.05 x 35

⇒ v₂ = 0.05 × 35 /4

⇒ v₂ = 5×35/ 4×100

⇒ v₂ = 7/16

⇒ v₂ = 0.44 ms

∴ বন্দুকের অন্তিম বেগ = – 0.44 ms⁻¹

প্রশ্ন ৮। 100g. এবং 200g. ভরের দুইটি বস্তু একই রেখায় একই দিকে ক্রমে 2ms⁻¹ এবং 1ms⁻¹ বেগে গতি করছে। তারা পরস্পরকে ধাক্কা দেয় এবং সংঘর্ষের পর প্রথম বস্তু 1.67 ms⁻¹ বেগে গতি করে। দ্বিতীয় বস্তুর বেগ নির্ণয় কর।

উত্তরঃ এখানে, m₁ = 100g

= 0.1 kg

m₂ = 200g

= 0.2 kg

u₁ = 2 ms

u₂ = 1 ms

v₁ =1.67 ms

v₂ = ?

∴ ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী,

m₁u₁ + m₂u₂ = m₁v₁ + m₂v₂

⇒ 0.1 × 2 + 0.2 × 1 = 0.1 × 1.67 + 0.2 v₂

⇒ 0.4 = 0.167 + 0.2 v₂

⇒ 0.2v₂ = 0.4 – 0.167

⇒ v₂ = 0.4 – 0.167/0.2

⇒ v₂ = 0.233/0.2

⇒ v₂ = 1.165 ms⁻¹

∴ দ্বিতীয় বস্তুর বেগ = 1.165 ms⁻¹

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। একটি বস্তুর উপর কোন বাহ্যিক অসমতুল বল ক্রিয়াশীল নয়। বস্তুটি কি যে কোন বেগে ক্রিয়াশীল নয়। বস্তুটি কি যে কোন বেগে (শূন্য নয়) গতিশীল থাকতে পারে? যদি সম্ভব, বস্তুর বেগের পরিমাণ এবং দিকের উপর আরোপিত শর্ত্ত উল্লেখ কর। যদি অসম্ভব, কারণ উল্লেখ কর।

উত্তরঃ হ্যাঁ, বস্তুটি যে কোন বেগে (শূন্য নয়) গতিশীল থাকতে পারে যদিও কোন বাহ্যিক অসমতুল বল বস্তুটির উপর ক্রিয়াশীল না হয়। একটি বৃষ্টির ফোটা সমবেগে নীচের দিকে নামিয়ে আসে। বৃষ্টির ফোঁটার ওজন উহার উপর বায়ুর ঊর্দ্ধচাপ এবং ভিস্ কোনটি সমতা বজায় রাখে। বৃষ্টি ফোঁটার বেগের পরিমাণ শূন্য।

প্রশ্ন ২। একটি কার্পেটকে লাঠির দ্বারা আঘাত করলে এর থেকে ধূলাবালি বেরিয়ে আসে ব্যাখ্যা কর।

উত্তরঃ যখন আমরা কার্পেটকে লাঠির দ্বারা আঘাত করি তখন এতে গতির সৃষ্টি হয়। কিন্তু ধূলাবালি স্থির অবস্থায় থাকতে চায় স্থিতি জড়তার জন্য। ফলে উহারা কার্পেট থেকে বেরিয়ে আসে।

প্রশ্ন ৩। বাসের ছাদে রাখা মালপত্র রশি দিয়ে বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয় কেন?

উত্তরঃ বাসের ছাদে রাখা মালপত্র রশি দিয়ে বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয় কারণ বাস চলার সময় হঠাৎ ঝাঁকানো বা মোড় ঘোরার সময় ছাদে থাকা মালপত্র নীচে পড়ে যেতে পারে কারণ ছাদে থাকা বস্তুগুলি একই দিকে (আগের মত) গতি করতে চায়।

প্রশ্ন ৪। কোন ব্যাটধারী ক্রিকেট বলকে আঘাত করলে বলটি মাটির সমতলের উপর দিয়ে গড়িয়ে যায়। কিছুটা দূরত্ব অতিক্রম করার পর বলটি থেমে যায়। বলটির গতি ধীর হতে হতে থেমে যায় কারণ-

(ক) ব্যাটধারী বলটিকে যথেষ্ট জোরে আঘাত করেনি।

(খ) বলের উপর প্রযুক্ত বল-এর বেগের সমানুপাতিক।

(গ) বলের গতিকে বাধা প্রদানকারী একটি বল আছে।

(ঘ) বলের উপর কোন অসমতুল বল ক্রিয়াশীল নয়, সেজন্য বলটি স্থির অবস্থায় আসতে চায়।

উত্তরঃ (গ) বলের গতিকে বাধা প্রদানকারী একটি বল আছে।

প্রশ্ন ৫। স্থির অবস্থা থেকে একটি ট্রাক পাহাড়ের গা বেয়ে সমত্বরণে গতি করছে, ট্রাকটি 20s এ 400m. দূরত্ব অতিক্রম করে। এর ত্বরণ নির্ণয় কর। যদি ট্রাকের ভর 7 মেট্রিক টন (1 টন = 1000 kg.) হয়। এর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ নির্ণয় কর।

উত্তরঃ এখানে, u = 0

s = 400m.

t = 20s.

∴ s = ut + 1/2 at²

⇒ 400 = 0.20 + 1/2a.(20)²

⇒ 400 = 1/2 a 400

⇒ 800 = a 400

⇒ a = 800/400

∴ s = 2 m/s²

ভর m = 7 মেট্রিক টন

= 7 × 1000 কেজি

=7000 কেজি

∴, বল (F) = m.a

= 7000 x 2 নিউটন

= 14,000 নিউটন।

প্রশ্ন ৬। 20ms⁻¹ বেগে 1 kg. ভরবিশিষ্ট একটি পাথরের টুকরা বরফ জমা হ্রদের উপর দিয়ে ছুঁড়ে দেওয়া হল। 250m. দূরত্ব অতিক্রম করে পাথরটি স্থির অবস্থায় আসে। পাথর এবং বরফের মধ্যে ঘর্ষণ বলের পরিমাণ নির্ণয় কর।

উত্তরঃ এখানে, ভর m = 1 kg.

u = 20 ms⁻¹

v = 0

s = 250m.

∴ v² = u² + 2as

⇒ 0² = 20² + 2.a.250

⇒ 500 a = -400

⇒ a = 400/500

∴ a = -0.8 ms⁻²

∴ ঘর্ষণ বল F = m.a

= 1 x (-0.8) নিউটন।

= – 0.8 নিউটন।

প্রশ্ন ৭। আনুভূমিক রেললাইনের উপর দিয়ে 8000 kg. ভরবিশিষ্ট একটি ইঞ্জিন প্রত্যেকটি 2000kg, ভরবিশিষ্ট 5টি মালবাহী বগীসহ রেলগাড়ি টেনে নিয়ে যাচ্ছে। যদি ইঞ্জিনটির প্রযুক্ত বল 40000N এবং রেললাইনের দ্বারা প্রযুক্ত ঘর্ষণবল 5000N হয়, নির্ণয় কর-

(ক) ত্বরণ সৃষ্টিকারী প্রকৃত বলের পরিমাণ।

(খ) গাড়িটির ত্বরণ।

(গ) প্রথম বগীর দ্বারা দ্বিতীয় বগীর উপর প্রযুক্ত বল।

উত্তরঃ ইঞ্জিন এবং 5টি বগীর মোট ভর

m = (8000 + 5 × 2000) kg.

= (8000 + 10,000) kg.

= 18,000 kg.

(ক) ত্বরণ সৃষ্টিকারী প্রকৃত বলের পরিমাণ

F = ইঞ্জিনের বল – ঘর্ষণ বল

=(40,000 – 5,000) নিউটন

= 35,000 নিউটন।

(খ) গাড়িটির ত্বরণ,

a = F/m

= 35,000/18,000 ms⁻²

= 35/18 ms⁻²

= 1.94 ms⁻²

(গ) প্রথম বগীর দ্বারা দ্বিতীয় বগীর উপর প্রযুক্ত বল,

= ত্বরণ সৃষ্টিকারী প্রকৃত বলের পরিমাণ – বগীর ভর × ত্বরণ

= (35,000 – 2000 × 35/18) নিউটন

= (35,000 -3888.8) নিউটন

= 31,111.2 নিউটন।

প্রশ্ন ৮। একটি মোটরগাড়ির ভর 1500kg. যদি গাড়িটিকে 1.7ms⁻² ঋণাত্মক ত্বরণ প্রয়োগ করে থামাতে হয়, গাড়ি এবং রাস্তার মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ কত হওয়া প্রয়োজন?

উত্তরঃ এখানে, m = 1,500 kg.

a = -1.7 ms⁻²

∴ F = ma

= 1500 x (-1.7) kg. ms⁻²

= -2550 নিউটন।

∴ গাড়ি এবং রাস্তার মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ -2550 নিউটন গাড়ির গতির বিপরীত দিকে হবে।

প্রশ্ন ৯। V বেগে গতিশীল m ভরের বস্তুর ভরবেগ কত?

(ক) (mv)²

(খ) mv²

(গ) 1/2mv²

(ঘ) mv

উত্তরঃ (ঘ) mv

প্রশ্ন ১০। 200N অনুভূমিক বল প্রয়োগ করে আমরা একটি কাষ্ঠখণ্ডকে মেঝের উপর দিয়ে সমবেগে সচল করতে চাই। কাষ্ঠখণ্ডের উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের পরিমাণ কত হবে?

উত্তরঃ যখন মোট বল শূন্য হয় তখন একটি কাষ্ঠখণ্ড সমবেগে মেঝের উপর দিয়ে চলতে পারে।

সুতরাং 200N অনুভূমিক দিকে বল প্রয়োগ করলে ঘর্ষণ বল কাষ্ঠখণ্ডের বেগের বিপরীত দিকে হবে।

প্রশ্ন ১১। প্রত্যেকটি 1.5kg. ভরবিশিষ্ট দুটি বস্তু একই সরলরেখার বিপরীত দিকে গতিশীল। সংঘর্ষে লিপ্ত হওয়ার পূর্বে প্রত্যেকটির বেগ ছিল। 2.5 ms⁻¹। ঘর্ষণের পর সংযুগ্ম বস্তুদ্বয়ের বেগ কত হবে?

উত্তরঃ এখানে, m₁ = m₂ =1.5kg.

u₁ = 2.5 ms

U₂ = -2.5 ms

মনেকরি সংঘর্ষণের পর বস্তুদ্বয়ের সংযুগ্ম বেগ =v

∴ ভরবেগের সংরক্ষণের নীতি অনুযায়ী সংঘর্ষের পর মোট ভরবেগ = সংঘর্ষের আগে মোট ভরবেগ।

∴ m₁v + m₂v = m₁u₁ + m₂u₂

⇒ (m₁ + m₂) v = m₁u₁ + m₂u₂

⇒ (1.5 + 1.5) v = 1.5 × 2.5 + 1.5 × (-2.5)

⇒ 3v = 3.75 – 3.75

⇒ 3v = 0

⇒ v = 0/3

⇒ v = 0 ms⁻¹

∴ সংঘর্ষের পর সংযুগ্ম বস্তুদ্বয়ের বেগ শূন্য হবে।

প্রশ্ন ১২। তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা কোন বস্তুকে ঠেললে বস্তুটি সমান এবং বিপরীতমুখী বলের দ্বারা আমাদের ঠেলবে। যদি বস্তুটি রাস্তার ধারে দাঁড়ানো অতিভারী একটি ট্রাক হয়, সম্ভবত ট্রাকটি সচল হবে না। যুক্তি হিসাবে একজন ছাত্রের উত্তর হল, বিপরীতমুখী সমান বলদ্বয় পরস্পরকে প্রশমিত করে। এই যুক্তির বিষয়ে তোমার মতামত ব্যক্ত কর এবং কেন ট্রাকটি সচল হল না ব্যাখ্যা কর।

উত্তরঃ ক্রিয়া এবং প্রতিক্রিয়া সর্বদা বিভিন্ন বস্তুর উপর কাজ করে, সুতরাং তাহারা পরস্পর নিজেদের মধ্যে কাটিয়া যায় না। যখন আমরা রাস্তার ধারে দাঁড়ানো কোন অতিভারী ট্রাককে ঠেলি তখন টায়ার এবং রাস্তার মধ্যে থাকা ঘর্ষণ বল খুব বেশী হয় এবং সেইজন্য ট্রাকটি সচল হয় না।

প্রশ্ন ১৩। 10ms⁻¹ বেগে গতিশীল 2000g. ভরবিশিষ্ট হকি বলকে একটি হকিষ্টিকের দ্বারা আঘাত করলে বলটি পূর্ববর্তী পথে 5ms⁻¹ বেগে ফিরে আসে। হকিষ্টিক দ্বারা বল প্রয়োগের ফলে হবিলের ভরবেগের পরিবর্তন নির্ণয় কর।

উত্তরঃ এখানে, m = 200g

= 0.2kg.

= u = 10ms⁻¹

v = -5ms⁻¹

∴ ভরবেগের পরিবর্তন = mv – mu

= m (v-u)

= 0.2 x (-5 -10)

= 0.2 x (−15)

= -3kg ms⁻¹

প্রশ্ন ১৪। 150ms বেগে গতিশীল 10 গ্রাম ভরবিশিষ্ট একটি বুলেট একটি স্থির কাঠের টুকরাকে আঘাত করে এবং 0-03s পরে স্থির অবস্থায় আসে। বুলেটটি কাঠের টুকরার ভিতরে কতদূর বিদ্ধ হয় ? কাঠের টুকরোটি বুলেটের উপর কি পরিমাণ বল প্রয়োগ করে নির্ণয় কর।

উত্তরঃ এখানে, m =10g.

= 0.01 kg.

u = 150ms

v = 0

t = 0.035

∴ a = v – u /t

= 0 – 150 /0.03

= -5000 ms²

∴ বুলেটের কাঠের টুকরোর ভিতরে বিদ্ধ করার দূরত্ব-

s = ut + 1/2 at²

= 150 x 0.03 + 1/2 × (-5000) X (0.03)²

= 4.5 – 2.25

= 2.25 মিটার।

আবার কাঠের টুকরোটি বুলেটের উপর ক্রিয়া করা বলের পরিমাণ-

F = m.a

= (0.01 x 5000) নিউটন

= 50 নিউটন।

প্রশ্ন ১৫। 10ms⁻¹ বেগে সরলরেখায় গতি করে 1kg ভরবিশিষ্ট একটি বস্তু এক টুকরো স্থির 5kg ভরবিশিষ্ট কাষ্ঠখণ্ডে আঘাত করে কাঠের সংগে লেগে থাকে। তারা উভয়ে একত্রে একই সরলরেখায় কিছু দূরত্ব অতিক্রম করে। ধাক্কা লাগার ঠিক পূর্বে এবং ঠিক পরে মোট ভরবেগের পরিমাণ নির্ণয় কর। যুগ্ম অবস্থার বস্তু ও কাঠের টুকরোর বেগ নির্ণয় কর।

উত্তরঃ এখানে, m₁ = 1 kg.

m₂ = 5 kg.

u₁ = 10 ms

u₂ = 0

মনে করি ধাক্কা লাগার পর যুগ্ম অবস্থায় বস্তু ও কাঠের টুকরোর বেগ = v

∴ ধাক্কা লাগার পূর্বে মোট ভরবেগ

= m₁u₁ + m₂u₂

= 1 x 10 + 5 x 0

= 10kg. ms⁻¹

ধাক্কা লাগার পর মোট ভরবেগ

= m₁v + m₂v

= (m₁ + m₂) v

= (1+5) v

= 6v kg. ms⁻¹

∴ ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী,

6v = 10

⇒ v = 10/6

⇒ v = 5/3 ms⁻¹

∴ ধাক্কার পর মোট ভরবেগ

= m.v

= 6 x 5/3

= 10 ms⁻¹

প্রশ্ন ১৬। সমত্বরণে গতিশীল 100 kg ভরের একটি বস্তুর বেগ 6s এ 5ms⁻¹ থেকে 8ms⁻¹ এ পরিবর্তিত হয়। বস্তুটির প্রারম্ভিক এবং অন্তিম ভরবেগ নির্ণয় কর এবং বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণও নির্ণয় কর।

উত্তরঃ এখানে m = 100kg.

u = 5 ms⁻¹

v = 8ms⁻¹

t = 6s.

∴ প্রারম্ভিক ভরবেগ = mu

= 100 x 5

= 500 kg. ms⁻¹

অন্তিম ভরবেগ = mv

= 100 x 8

= 800 kg. ms⁻¹

∴ বস্তুটির উপর প্রযুক্ত বলের পরিমাণ

F = mv – mu /t

= 800-500 /6

= 300/ 6

= 50 নিউটন।

প্রশ্ন ১৭। আখতার, কিরণ এবং রাহুল অতি উচ্চ বেগে রজপথ দিয়ে মোটরগাড়ি চালিয়ে যাচ্ছিল। এই সময় একটি পতঙ্গ বায়ুরোধী কাচে আঘাত করে কাচের গায়ে লেগে থাকে। আখতার এবং কিরণ পরিস্থিতিটা অনুধাবন করতে চেষ্টা করল, কিরণ বলল, মোটরগাড়ির ভরবেগের পরিবর্তনের চেয়ে পতঙ্গের ভরবেগে পরিবর্তন অনেক বেশি হয়েছে (কারণ পতঙ্গের বেগের পরিবর্তন গাড়ির বেগের পরিবর্তন থেকে বহুগুণ অধিক)। আখতার বলল, মোটরগাড়ি অনেক বেশি বেগে গতিশীল ছিল বলে পতঙ্গের উপর অধিকতর বল প্রয়োগ করেছে এবং এর ফলে পতঙ্গ টির মৃত্যু হয়েছে। রাহুল একটি সম্পূর্ণ নতুন ব্যাখ্যা দিতে গিয়ে বলল, মোটরগাড়ি এবং পতঙ্গ উভয়ে একই বলে পরস্পরকে আঘাত করেছে এবং উভয়ের ভরবেগের পরিবর্তনও সমান। এই বক্তব্য সম্বন্ধে তোমার মন্তব্য কি?

উত্তরঃ মটরগাড়ি এবং পতঙ্গ উভয়ে একই বলে পরস্পরকে আঘাত করেছে এবং উভয়ের ভরবেগের পরিবর্তনও সমান। সুতরাং বাহুলের মন্তব্যের সহিত আমরা একমত। কম ভর বা জড়তার জন্য পতঙ্গটির মৃত্যু হয়েছে।

প্রশ্ন ১৮। 10kg ভরের ডামবেল (dumb-bell) 80m উচ্চতা থেকে মেঝের উপর পড়লে মেঝেতে ভরবেগ স্থানান্তরের পরিমাণ নির্ণয় কর। (ধর নিম্নমুখী ত্বরণ 10ms⁻²)।

উত্তরঃ মনেকরি, ডাম্বেলটি মেঝেতে পড়ার মুহূর্তে বেগ = v এখানে, m = 10 kg.

u = 0

s = 80m

a = 10ms⁻²

∴ v² = u² + 2as

⇒ v² = 0² + 2 x 10 x 80

⇒ v² = 1600

⇒ v = 40ms⁻¹

ডাম্বেলের মেঝেতে পড়ার পর ভরবেগের স্থানান্তরের পরিমাণ-

= mv

= 10 x 40

= 400 kg. ms⁻¹

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds

This will close in 0 seconds

error: Content is protected !!
Scroll to Top