Class 9 Science Chapter 10 মহাকর্ষণ Notes to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Class 9 Science Chapter 10 মহাকর্ষণ and select needs one.
Class 9 Science Chapter 10 মহাকর্ষণ
Also, you can read SCERT book online in these sections Class 9 Science Chapter 10 মহাকর্ষণ Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. Class 9 Science Chapter 10 মহাকর্ষণ These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Class 9 Science in Bengali Chapter 10 মহাকর্ষণ for All Subject, You can practice these here…
মহাকর্ষণ
Chapter – 10
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। মহাকর্ষণের বিশ্বজনীন সূত্র লিখ।
উত্তরঃ বিশ্বের প্রত্যেক বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল তাদের ভরের পুরণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটি বস্তুর কেন্দ্র সংযোগী সরলরেখায় এই বল কার্যকর।

প্রশ্ন ২। পৃথিবী এবং ভূপৃষ্ঠের কোন বস্তুর মধ্যে মাধ্যাকর্ষণ বলের পরিমাণ নির্ণয়ের সূত্র লিখ।
উত্তরঃ M এবং m ভরবিশিষ্ট দুটি সুষম বস্তু A এবং B -এর মধ্যে দূরত্ব d এবং বস্তু দুটির পরস্পর আকর্ষণ বল F এবং বিশ্বজনীন মহাকর্ষণীয় ধ্রুবক G হলে মহাকর্ষণের বিশ্বজনীন সূত্রটি হল,
F = G Mm/d²
প্রশ্ন ৩। মুক্ত পতন বলতে কি বুঝায়?
উত্তরঃ কোন একটি বস্তুকে (শিলাখণ্ড) উপরদিকে ছুঁড়ে মারলে একটি বিশেষ উচ্চতা পর্যন্ত উঠে পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত বলের জন্য আবার নীচের দিকে পড়তে থাকে। একেই মুক্তপতন বলে।
প্রশ্ন ৪। মাধ্যাকর্ষণীয় ত্বরণ বলতে কি বুঝায়?
উত্তরঃ পতনশীল বস্তুর পৃথিবীর আকর্ষণের জন্য বেগের পরিবর্তন হয়, ফলে ত্বরণের সৃষ্টি হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য এই ত্বরণের উৎপত্তি। সেইজন্য এই ত্বরণকে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলজনিত ত্বরণ বা মাধ্যাকর্ষণীয় ত্বরণ বলে। একে ‘g’ দ্বারা চিহ্নিত করা হয়।
g = GM /d²
প্রশ্ন ৫। বস্তুর ভর এবং ওজনের পার্থক্য কি?
উত্তরঃ
| ভর | ওজন |
| (ক) বস্তুর পদার্থের পরিমাণই হল ভর। | (ক) বস্তুর উপর ক্রিয়াশীল পৃথিবীর মাধ্যাকর্ষণ বলই হল ওজন। |
| (খ) ভর একটি স্কেলার রাশি। | (খ) ওজন একটি ভেক্টর রাশি। |
| (গ) বস্তুর ভরের পরিবর্তন হয় না। | (গ) স্থানভেদে বস্তুর ওজনে পরিবর্তন হয়। |
| (ঘ) ভর সাধারণ তুলাযন্ত্র দ্বারা মাপা হয়। | (ঘ) ওজন স্প্রিং তুলাযন্ত্রের দ্বারা মাপা হয়। |
| (ঙ) এর একক k.g। | (ঙ) এর একক নিউটন। |
| (চ) ভর কখনো শূন্য হয় না। | (চ) ওজন শূন্য হতে পারে যদি g = 0 হয়। |
প্রশ্ন ৬। চন্দ্রে কোন বস্তুর ওজন, পৃথিবীতে বস্তুটির ওজনের 1/6 অংশকেন?
উত্তরঃ মনে করি কোন বস্তুর ভর m এবং চন্দ্রে ওই বস্তুর ওজন Wₘ। মনে করি চন্দ্রের ভর Mₘ এবং চন্দ্রের ব্যাসার্দ্ধ
Rₘ।
মহাকর্ষণের বিশ্বজনীন সূত্র অনুসারে চন্দ্রে বস্তুর ওজন হবে— Wₘ = G Mₘ×m /Rₘ² – (i)
মনে করি পৃথিবীতে একই বস্তুর ওজন wₑ। পৃথিবীর ভর M এবং ব্যাসার্দ্ধ R।
পৃথিবীর ভর 5.98 × 10²⁴ kg. এবং চন্দ্রের ভর 7.36 x 10²² kg. আবার পৃথিবীর ব্যাসার্দ্ধ 6.37 × 10⁶m এবং চন্দ্রের ব্যাসার্দ্ধ 1.74 x 10⁶m
আবার Wₑ = G M x m/R² -(ii)
(i) হতে পাই,
∴ Wₘ = G 7.36 x 10²² kg x m /(1.74 x 10⁶m)²
= 2.431x 10¹⁰ x G x m
(ii) হতে পাই,
Wₑ = 1.474 x 10¹¹ x G x m
∴ Wm/We = 2.431×10¹⁰ /1.474 x 10¹¹
⇒ Wm/ We = 0.165
⇒ Wm/ We = 1/6
⇒ চন্দ্রে বস্তুর ওজন /পৃথিবীতে বস্তুর ওজন = 1/6
∴ চন্দ্রে বস্তুর ওজন = 1/6 × পৃথিবীতে বস্তুর ওজন।
প্রশ্ন ৭। সরু এবং দৃঢ় রশির হাতল থাকা স্কুলব্যাগ ধরা কষ্টকর কেন?
উত্তরঃ আমরা জানি একই বল ক্ষুদ্রতর ক্ষেত্রফলের উপর অধিকতর চাপ প্রয়োগ করে এবং বৃহত্তর ক্ষেত্রফলের উপর ক্ষুদ্রতর চাপ প্রয়োগ করে। সরু এবং দৃঢ় রশির হাতল থাকা স্কুলব্যাগ-এর উপর অধিকতর চাপ পড়ে বলে ধরা কষ্টকর হয়।
প্রশ্ন ৮। প্লাবিতা কাকে বলে?
উত্তরঃ কোন তরলের ঊর্দ্ধমুখী চাপ দেওয়ার প্রবণতাকে প্লাবিতা বলে। প্রাবিতার জন্য লোহা এবং ইস্পাতের তৈরি জাহাজ সাগরের জলে ভেসে থাকে।
প্রশ্ন ৯। জলের পৃষ্ঠতলে রাখা বস্তু ডোবার বা ভাসার কারণ কি?
উত্তরঃ কোন বস্তুর ঘনত্ব জলের ঘনত্বের থেকে বেশি হলে তা জলে ডুবে যায়। আবার কোন বস্তুর ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম হলে তা জলে ভেসে থাকে।
প্রশ্ন ১০। একটি ওজনমাপক যন্ত্রে তোমার ভর 42kg. তোমার ভর কি 42 kg. এর চেয়ে কম না বেশি?
উত্তরঃ ভর 42 kg. হতে বেশি হবে কারণ, ওজনমাপক যন্ত্রে কিছুটা কম ওজন পরিলক্ষিত হয় বায়ুর ঊর্দ্ধমুখী চাপ দেহের উপর পড়ে বলে।
প্রশ্ন ১১। তোমার এক ব্যাগ তুলা এবং একটি লোহার দণ্ড আছে। ওজন-মাপক যন্ত্রে প্রত্যেকটি ভর 100kg. বাস্তবে একটি অপরটি থেকে ভারী। কোনটি বেশি ভারী এবং কেন?
উত্তরঃ তুলার ব্যাগ লোহার দণ্ড অপেক্ষা ভারী হবে। কারণ তুলার ব্যাগে লোহার দণ্ড অপেক্ষা বায়ুর অধিক ঊর্দ্ধমুখী চাপ ক্রিয়া করবে।
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। দুটি বস্তুর দূরত্ব অর্দ্ধেক করলে মহাকর্ষণ বলের কি পরিবর্তন সাধিত হয়?
উত্তরঃ মাধ্যাকর্ষণের সূত্র মতে, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল
F = G m₁m₂/r²
যখন দূরত্ব অৰ্দ্ধেক হয় তখন r’ = r/2
∴ F’ = G m₁m₂ / r’²
= G = m₁m₂/ (r/2)²
= G = m₁m₂/ r²/4
= 4G = m₁m₂/ r²
= 4F
∴ মাধ্যাকর্ষণ বল আসল বলের চারগুণ হবে।
প্ৰশ্ন ২। বস্তুর উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বল বস্তুর ভরের সমানুপাতিক। তাহলে কোন ভারী বস্তু কোন হালকা বস্তু থেকে দ্রুত পড়ে না কেন?
উত্তরঃ m ভরের বস্তুর উপর মাধ্যাকর্ষণ বল F হলে,
F = G Mm/r²
⇒ F = mg
⇒ g = GM/r²
স্পষ্টতই Fαm কিন্তু g -র মান ভর m-এর উপর নির্ভর করে না। সুতরাং কোন ভারী বস্তু কোন হালকা বস্তু থেকে দ্রুত পড়ে না।
প্রশ্ন ৩। পৃথিবী এবং ভূপৃষ্ঠে থাকা 1kg ভরের বস্তুর মধ্যে মাধ্যাকর্ষণ বলের পরিমাণ নির্ণয় কর (পৃথিবীর ভর 6×10²⁴ kg এবং ব্যাসার্দ্ধ 6.4 x 10⁶m)
উত্তরঃ এখানে বস্তুটির ভর (m)=1 kg.
পৃথিবীর ভর (M) = 6 x 10²⁴ kg.
পৃথিবীর ব্যাসার্দ্ধ (R) = 6.4 x 10⁶ m
∴ 1 kg ভরের বস্তু এবং পৃথিবীর মধ্যে থাকা মাধ্যাকর্ষণ বলের মানে
F = G Mm/R²
⇒ F = 6.67 × 10¹¹ x 6 x 10²⁴ x 1 /(6.4 × 10⁶)² নিউটন
⇒ F = 6.67 x 6 × 10 /6.4 × 6.4 নিউটন
⇒ F = 9.77 নিউটন
⇒ F = 9.8 নিউটন
প্রশ্ন ৪। পৃথিবী এবং চন্দ্র পরস্পরকে মাধ্যাকর্ষণ বলের দ্বারা আকর্ষণ করে। পৃথিবী যে বলের দ্বারা চন্দ্রকে আকর্ষণ করে, চন্দ্রের আকর্ষণ বল তার থেকে বেশি না কম না সমান? কেন?
উত্তরঃ পৃথিবী যে বলের দ্বারা চন্দ্রকে আকর্ষণ করে, চন্দ্রও সেই একই বলের দ্বারা পৃথিবীকে আকর্ষণ করে। নিউটনের তৃতীয় গতিসূত্র মতে এই বল দুটি সমান এবং বিপরীতমুখী।
প্রশ্ন ৫। চন্দ্ৰ যদি পৃথিবীকে আকর্ষণ করছে তবে পৃথিবী চন্দ্রের দিকে সরে যায় না কেন?
উত্তরঃ নিউটনের তৃতীয় গতিসূত্র মতে চন্দ্র পৃথিবীকে যে বল দ্বারা আকর্ষণ করে পৃথিবীকেও চন্দ্রকে সেই একই বল দ্বারা আকর্ষণ করে কিন্তু পৃথিবী চন্দ্ৰ অপেক্ষা অনেক বড় হওয়ার জন্য পৃথিবী দ্বারা সৃষ্ট ত্বরণের পরিমাণ খুবই কম হয়, (aα 1/m) সেইজন্য পৃথিবী চন্দ্রের দিকে সরে যায় না।
প্রশ্ন ৬। দুইটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলের কি পরিবর্তন ঘটে যদি—
(i) একটি বস্তুর ভর দ্বিগুণ করা হয়?
(ii) বস্তু দুইটির দূরত্ব ক্রমে দ্বিগুণ এবং তিনগুণ করা হয়।
(iii) উভয় বস্তুর ভর দ্বিগুণ করা হয়।
উত্তরঃ মাধ্যাকর্ষণ বল, F = G m₁m₂/r²
(i) যখন একটি বস্তুর ভর (m₁ বা m₂) দ্বিগুণ করা হয় তখন বল ও দ্বিগুণ হইবে।
= 2G m₁m₂/r²
= 2F
(ii) বস্তু দুটির দূরত্ব দ্বিগুণ করলে
F¹ = G m₁m₂/(2r)²
= 1/4G m₁m₂/r²
= 1/4 F
∴ বল পূর্বের বলের à হবে। আবার বস্তু দুটির দূরত্ব তিনগুণ করলে,
F¹ = G m₁m₂/ (3r)²
= 1/9 G m₁m₂/r²
1/9F
∴ বল পূর্বের বলের 1/9 হবে।
(ii) যখন উভয় বস্তুর ভর দ্বিগুণ করা হয়,
F¹ = G m₁m₂/r²
= G (2m₁ ) (2m₂)/r²
= 4G m₁m₂/r²
= 4F
∴ বল পূর্বের ভরের 4 গুণ হবে।
প্রশ্ন ৭। মহাকর্ষণের বিশ্বজনীন সূত্রের উপযোগিতা কি?
উত্তরঃ মহাকর্ষণের বিশ্বজনীন সূত্রের সহায়তায় এমন বহু পরিঘটনার অকাট্য ব্যাখ্যা করা সম্ভব হয়েছে যেগুলি পরস্পর অসংযুক্ত নয় বলে বিশ্বাস। যেমন—
(i) যে বল আমাদের পৃথিবীর সংগে জুড়ে রেখেছে।
(ii) পৃথিবীর চারদিকে চন্দ্রের পরিভ্রমণ।
(iii) সূর্যের চারিদিকে গ্রহদের গতি।
(iv) সূর্য এবং চন্দ্রের প্রভাবে জোয়ার ভাটা।
প্রশ্ন ৮। মুক্ত পতনশীল বস্তুর ত্বরণ কাকে বলে?
উত্তরঃ যে কোন বস্তুকে বাধাহীনভাবে উপর থেকে ভূপৃষ্ঠে পড়তে দিলে এর বেগ ক্রমশ বৃদ্ধি পায়। এইভাবে পৃথিবীর আকর্ষণের জন্য সৃষ্টি হওয়া ত্বরণকে মাধ্যাকর্ষণিক ত্বরণ বলে। একে g অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। পরীক্ষার দ্বারা জানা গেছে g = 9.81 মি/সেকেণ্ড²।
প্রশ্ন ৯। পৃথিবী এবং কোন বস্তুর মধ্যবর্তী মহাকর্ষণ বলকে কি বলা হয়?
উত্তরঃ পৃথিবী এবং অন্য কোন বস্তুর মধ্যবর্তী মহাকর্ষণ বলকে ‘ওজন’ বলা হয়।
প্রশ্ন ১০। কোন বন্ধুর নির্দেশ মত অমিত মেরুতে কয়েক গ্রাম সোনা ক্রয় করে। সে বন্ধুকে সোনা পৌঁছে দেয় যখন তাহাদের বিষুব অঞ্চলে দেখা হয়। বন্ধু কি সোনার ওজন মেনে নেবে? যদি না, তবে কেন? [g -এর মান বিষুব থেকে মেরুতে বেশি।]
উত্তরঃ বন্ধু সোনার ওজন মেনে নেবে না। কারণ g -র মান মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলে কম হওয়ার জন্য বিষুব অঞ্চলে সোনার ওজন কিছুটা কমে যাবে।
প্রশ্ন ১১। একটি কাগজের পাতা তাকে দুমড়ে মুচরে দেওয়া বলের চেয়ে ধীরে পতিত হয় কেন?
উত্তরঃ একটি কাগজের পাতার পার্শকালি বেশি হওয়ার জন্য বায়ুর উর্দ্ধচাপ বেশি ক্রিয়া করে সেইজন্য এটি বলের চেয়ে ধীরে পতিত হয়।
প্রশ্ন ১২। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের চেয়ে চন্দ্রের মাধ্যাকর্ষণ বল 1/6 অংশ। চন্দ্র এবং পৃথিবীতে 10kg ভরের ওজন নিউটনে নির্ণয় কর।
উত্তরঃ পৃথিবীতে বস্তুটির ওজন
= mg
= 10 x 9.8 নিউটন
= 98 নিউটন।
চন্দ্রে বস্তুটির ওজন
= 1/6 x 98
= 16.3 নিউটন।
প্রশ্ন ১৩। একটি বল 49 m/s বলের দ্বারা উলম্ব দিকে ছুঁড়ে দেওয়া হল। নির্ণয় কর—
(a) বলটির সর্বোচ্চ উচ্চতা কত হবে?
(b) পৃথিবীতে ফিরে আসতে মোট কত সময় লাগবে?
উত্তরঃ (a) যখন বলটি উপরে ছুঁড়ে দেওয়া হবে তখন বেগ হবে ধনাত্মক এবং মাধ্যাকর্ষণীয় ত্বরণ হবে ঋণাত্মক।
∴ u = + 49 ms⁻¹
g = -9.8 ms⁻²
সর্বোচ্চ বিন্দুতে v = 0
∴ v² = u² + 2gs
⇒ 0² = 49² + 2 (-9.8) x s
⇒ 2 x 9.8s = 49 x 49
⇒ s = 49 × 49 /2 x 9.8
⇒ s = 122.5 মিটার।
(b) মনে করি বলটি সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে মোট সময় লাগে t।
∴ v = u + gt
⇒ 0 = 49 + (-9.8) x t
⇒ 9.8t = 49
⇒ t = 49
⇒ t = 59/9.8
⇒ t = 5 সেকেণ্ড।
∴ বলটি পৃথিবীতে ফিরে আসতে মোট সময় লাগবে 2t = 2 × 5 = 10 সেকেণ্ড।
প্রশ্ন ১৪। 19.6 মিটার উচ্চতাবিশিষ্ট স্তম্ভের উপর থেকে একটি শিলাখণ্ড ছেড়ে দেওয়া হল। মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর অন্তিম বেগ নির্ণয় কর।
উত্তরঃ এখানে, u = 0.
g = -9.8 ms⁻²
s= -19.6m
∴ v² = u² + 2gs
⇒ v² = 0² + 2 x (-9.8) × (-19.6)
⇒ v² = (-19.6)²
⇒ v = -19.6 ms⁻¹
ঋণাত্মক চিহ্ন দ্বারা বস্তুটি নীচের দিকে পড়ছে বোঝাবে।
প্রশ্ন ১৫। 40ms⁻¹ প্রারম্ভিক বেগে একটি শিলাখণ্ড উলস্বভাবে উদ্ধদিকে ছুঁড়ে দেওয়া হল। g = 10ms⁻² ধরে নিয়ে শিলাখণ্ডটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় কর। শিলাখণ্ডটির দ্বারা অতিক্রম করা মোট সরণ এবং দূরত্বের পরিমাণ নির্ণয় কর।
উত্তরঃ এখানে, u = 40 ms⁻¹
g = -10 ms⁻²
সর্বোচ্চ উচ্চতা = h
অন্তিম বেগ, v = 0
∴ v² = u² + 2gs
⇒ 0² = 40² + 2 (-10) h
⇒ 20h = 40 x 40
⇒ h= 40 x 40/20
∴ h = 80 মিটার।
∴ মোট অতিক্রান্ত দূরত্ব = h + h
= 80 + 80
= 160 মিটার
মোট সরণ = 80-80
= 0
প্রশ্ন ১৬। পৃথিবীর এবং সূর্যের মধ্যে মহাকর্ষণ বলের পরিমাণ নির্ণয় কর। দেওয়া হয়েছে পৃথিবীর ভর = 6 x 10²⁴ kg এবং সূর্যের ভর =2 x 10³⁰ kg. উভয়ের গড় দূরত্ব 1.5×10¹¹ m
উত্তরঃ এখানে, Mₑ = 6 x 10²⁴ kg
Mₛ = 2 x 10³⁰ kg
r = 1.5 x 10¹¹ m
∴ F = G Mₑ Mₛ/r²
= 6.67 × 10⁻¹¹ x 6 × 10²⁴ x 2 x 10³⁰ / (1.5 x 10¹¹)² N
= 6.67 x 12 x 10²¹/ 1.5 x 1.5 N
= 3.56 x 10²² নিউটন।
প্রশ্ন ১৭। 100m উচ্চ স্তম্ভ থেকে একটি শিলাখণ্ডকে ছেড়ে দেওয়া হল। একই সময়ে 25ms⁻¹ বেগে অপর একটি শিলাখণ্ড ভূমি থেকে উপর দিকে উলম্বভাবে ছুঁড়ে দেওয়া হল। কখন এবং কোথায় শিলাদ্বয় পরস্পর মিলিত হবে নির্ণয় কর।
উত্তরঃ মনে করি t সেকেণ্ড পরে মাটি থেকে x উচ্চতায় দুটি পাথর মিলিত হবে।

∴ A -র নিম্নমুখী গতির ক্ষেত্রে
u = 0
g= -10 ms⁻²
s = – ( 100 – x )
∴ s = ut + 1/2 gt²
⇒ – ( 100 – x) = 0 – 1/2 × 10 x t² -(i)
B -র ঊর্দ্ধমুখী গতির ক্ষেত্রে
u = +25 ms⁻¹
g = -10 ms⁻²
S = + x
∴ s = ut + 1/2 gt²
⇒ x = 25t – 1/2 × 10 x ⁺t² -(ii)
(ii) হতে (i) বিয়োগ করে পাই,
100 = 25t
⇒ t = 100/25
∴ t = 4 সেকেণ্ড।
(ii) হতে পাই,
x = 25 × 4 – 1/2 × 10 × (4)²
=100-80
= 20 মিটার।
∴ পাথর দুটি 4 সে. পর মাটি থেকে 20মি. উপরে এবং উপর হতে ৪০মি. নিচে মিলিত হবে।
প্রশ্ন ১৮। একটি বল উলম্ব দিকে ছুঁড়ে দেওয়ার 6 সেকেণ্ড পরে এই ব্যক্তির নিকট ফিরে এল। নির্ণয় কর-
(a) কি বেগে শিলাখণ্ডটি ছোঁড়া হয়েছিল?
(b) সর্বোচ্চ কোন উচ্চতা পর্যন্ত শিলাখণ্ডটি উঠেছিল?
(c) 4 সেকেণ্ড পরে এর অবস্থান কোথায় ছিল?
উত্তরঃ উপরে ওঠার সময় = নীচে নামার সময়
= 6/2
= 3 সেকেণ্ড।
(a) বলটি ছোঁড়ার সময়,
v = 0
t = 3 সে.
g = – 9.8ms⁻²
∴ v = u + gt
⇒ 0 = u – 9.8 x 3
⇒ u = 9.8 x 3
∴ u = 29.4 ms⁻¹
(b) উচ্চতার ক্ষেত্রে s = ut + 1/2 gt²
⇒ s = 29.4 x 3 – 1/2 × 9.8 × 3²
⇒ s = 88.2 – 44.1
⇒ s = 44.1m.
(c) 4 সেকেণ্ড পরের অবস্থান,
⇒ s = ut + 1/2 gt²
⇒ s = 29.4 x 4 – 1/2 x 9.8 x 4²
⇒ s = 117.6 – 784
∴ s = 39.2 মিটার।
∴ বলটি মাটি হতে 39.2 মি. উপরে অথবা উপর হতে 4.9 মি. নীচে হবে।
প্রশ্ন ১৯। তরলে নিমজ্জিত কোন বস্তুর উপর প্লাবিত বল কোন দিকে ক্রিয়া করে?
উত্তরঃ তরলে নিমজ্জিত কোন বস্তুর উপর প্লাবিত বল বস্তুটির উপর লম্বভাবে উপর দিকে ক্রিয়া করে। অপসারিত তরলের মধ্যাকর্ষণের কেন্দ্রের দ্বারা অর্থাৎ প্লাবিতার কেন্দ্রে এই বল অনুভূত হয়।
প্রশ্ন ২০। একটি প্লাষ্টিক খণ্ড জলের নীচে ছেড়ে দিলে জলের পৃষ্ঠতল উঠে আসে কেন?
উত্তরঃ জলের প্লাবিতার জন্য একটি প্লাষ্টিক খণ্ড জলের নীচে ছেড়ে দিলে জলের পৃষ্ঠতল উঠে আসে।
প্রশ্ন ২১। 50gm ভরের বস্তুর আয়তন 20cm³। যদি জলের ঘনত্ব 1 gm cm⁻³ হয়, বস্তুটি জলে ভাসবে না ডুববে?
উত্তরঃ বস্তুর ভর = 50gm.
বস্তুর আয়তন = 20cm³
∴ বস্তুটির ঘনত্ব = ভর / আয়তন
= 50gm/20 cm³
= 2.5 gm c.m⁻³
জলের ঘনত্ব = 1 gm c.m⁻³
যেহেতু বস্তুটির ঘনত্ব জলের ঘনত্ব অপেক্ষা বেশি, সেইজন্য বস্তুটি জলে ডুবে।
প্রশ্ন ২২। একটি সীল করা 500gm. ভরের প্যাকেটের আয়তন 350c.m³। প্যাকেটটি ডুবে যাবে না ভাসবে যদি জলের ঘনত্ব 1gm cm⁻³ হয়? প্যাকেটের দ্বারা অপসারিত জলের ভর নির্ণয় কর।
উত্তরঃ প্যাকেটের ভর = 500gm
প্যাকেটের আয়তন = 350 cm³
প্যাকেটের ঘনত্ব = ভর /আয়তন
= 500 gm/350 c.m³
= 1.43 gm cm⁻³
∴ প্যাকেটটির ঘনত্ব (1.43 gm cm⁻³) জলের ঘনত্ব (1 gm cm⁻³) অপেক্ষা বেশি সেইজন্য প্যাকেটটি জলে ডুবে যাবে।
অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

Hi! my Name is Parimal Roy. I have completed my Bachelor’s degree in Philosophy (B.A.) from Silapathar General College. Currently, I am working as an HR Manager at Dev Library. It is a website that provides study materials for students from Class 3 to 12, including SCERT and NCERT notes. It also offers resources for BA, B.Com, B.Sc, and Computer Science, along with postgraduate notes. Besides study materials, the website has novels, eBooks, health and finance articles, biographies, quotes, and more.



