Class 9 Science Chapter 3 পরমাণু এবং অণু

Class 9 Science Chapter 3 পরমাণু এবং অণু Notes to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Class 9 Science Chapter 3 পরমাণু এবং অণু and select needs one.

Class 9 Science Chapter 3 পরমাণু এবং অণু

Join Telegram channel
Follow us:
facebook sharing button
whatsappp sharing button
instagram sharing button

Also, you can read SCERT book online in these sections Class 9 Science Chapter 3 পরমাণু এবং অণু Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. Class 9 Science Chapter 3 পরমাণু এবং অণু These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Class 9 Science in Bengali Chapter 3 পরমাণু এবং অণু for All Subject, You can practice these here…

পরমাণু এবং অণু

               Chapter – 3

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। কোন এক রাসায়নিক বিক্রিয়ায় 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট 6 গ্রাম ইথায়নিক এসিডের সঙ্গে বিক্রিয়া করে। ফলে 2.2 গ্রাম কার্বন ডাই-অক্সাইড, 0.9 গ্রাম জল এবং 8.2 গ্রাম সোডিয়াম ইথানয়েট উৎপন্ন হয়। দেখাও যে পর্যবেক্ষণগুলো ভর সংরক্ষণ সূত্র অনুযায়ী হয়েছে। সোডিয়াম কার্বনেট + ইথায়নিক এসিড – সোডিয়াম ইথানয়েট + কার্বন-ডাই-অক্সাইড + জল।

উত্তরঃ বিক্রিয়কের ভর = সোডিয়াম কার্বনেটের ভর + ইথায়নিক এসিডের ভর।

= (5.3 + 6) গ্রাম

= 11.3 গ্রাম।

উৎপাদকের ভর = কার্বন ডাই-অক্সাইডের ভর+জলের ভর+ সোডিয়াম ইথায়নিক-এর ভর = (2.2 + .9 + 8.2) গ্রাম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

= 11.3 গ্রাম।

∴ বিক্রিয়কের ভর এবং উৎপাদকের ভর সমান সুতরাং ভর সৃষ্টিও হয় নাই এবং নষ্ট হয় নাই, এটি কেবলমাত্র রাসায়নিক পরিবর্তনে ভরের সংরক্ষণ নীতি মেনে চলে।

প্রশ্ন ২। হাইড্রোজেন ও অক্সিজেন 1:8 ভরের অনুপাতে যোজিত হয়ে জল উৎপন্ন হয়। 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণভাবে যোজিত হতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন।

উত্তরঃ যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেন ভর হিসাবে 1:8 পাতে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে জল উৎপন্ন করে। সুতরাং মনে করি x গ্রাম হাইড্রোজেন, ৪ × x গ্রাম অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে জল উৎপন্ন করে।

∴ এখানে 3 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে জল উৎপন্ন করতে অক্সিজেন লাগবে 3 × 8 = 24 গ্রাম।

প্রশ্ন ৩। ডেল্টনের পরমাণুবাদের কোন স্বীকার্যটি (Postulate) ভর সংরক্ষণ সূত্রের ফল ?

উত্তরঃ “পরমাণুগুলি অদৃশ্য কণা, যাহারা রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্টি বা বিনাশ হয় না।”

প্রশ্ন ৪। ডেল্টনের পরমাণুবাদের স্বীকার্যটি স্থির অণুপাতের সূত্র ব্যাখ্যা করতে পারে ?

উত্তরঃ “যে কোন যৌগে আপেক্ষিক সংজ্ঞা এবং পরমাণুর ধরন সর্বদা ধ্রুবক হয়”।

প্রশ্ন ৫। পারমাণবিক ভর এককের সংজ্ঞা লিখ।

উত্তরঃ 12C -র একটি পরমাণুর ভরের 1/12 ভাগকে 1 পারমাণবিক ভর একক বলা হয়। এর চিহ্ন হইল U অর্থাৎ 1 পারমাণবিক ভর একক = 1U 

= 1/2 × 12C সমস্থানিকের একটি পরমাণুর ভর।

প্রশ্ন ৬। একটি পরমাণুকে খালি চোখে দেখা যায় না কেন ?

উত্তরঃ পরমাণুর আকার খুবই ছোট তাছাড়া কোন মৌলের পরমাণু স্বতন্ত্রভাবে থাকতে পারে না। পরমাণুর ব্যাসার্দ্ধ 10⁻¹⁰ মিটারের ক্রমে হয়। সেজন্য এদের খালী চোখে দেখা যায় না।

প্রশ্ন ৭। সংকেত লিখ-

(i) সোডিয়াম অক্সাইড। 

(ii) এলুমিনিয়াম ক্লোরাইড। 

(iii) সোডিয়াম সালফাইড। 

(iv) মেগনেশিয়াম হাইড্রক্সাইড।

উত্তরঃ (i) সোডিয়াম অক্সাইড – Na₂O

(ii) এলুমিনিয়াম ক্লোরাইড – ALCI₃

(iii) সোডিয়াম সালফাইড – Na₂S

(iv) মেগনেসিয়াম হাইড্রক্সাইড – Mg (OH)₂

প্রশ্ন ৮। নিম্নোক্ত যৌগগুলোর সংকেত দেওয়া হয়েছে। তাদের নাম লিখ।

(i) AL₂ (SO₄)₃

(ii) CaCl₂

(iii) K₂ SO₄

(iv) KNO₃

(v) CaCo₃

উত্তরঃ (i) AL₂ (SO₄)₃ – এলুমিনিয়াম সালফেট।

(ii) CaCl₂ – ক্যালসিয়াম ক্লোরাইড।

(iii) K₂ SO₄ – পটাসিয়াম সালফেট।

(iv) KNO₃ – পটাসিয়াম নাইট্রেট।

(v) CaCo₃ – ক্যালসিয়াম কার্বনেট।

প্রশ্ন ৯। রাসায়নিক সংকেত বলতে কি বুঝায় ?

উত্তরঃ কোন পদার্থের অণুতে এক বা একাধিক মৌলের পরমাণু নির্দিষ্ট সংখ্যার অনুপাতে থাকে। একটি অণুতে থাকা পরমাণুগুলিকে তাদের চিহ্ন এবং সেই পরমাণুর সংখ্যা চিহ্নটির নীচে পদাংক হিসাবে লিখে অণুটির আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত উপস্থাপনা করা হয়। যেমন- অক্সিজেন অণুর সংকেত O₂ এবং জলের সংকেত H₂O। যোজ্যতা জানা থাকলে যে কোন যৌগের সংকেত সহজেই লেখা যায়।

প্রশ্ন ১০। নিম্নোক্ত পদার্থগুলোতে কতগুলো করে পরমাণু আছে ?

(i) H₂S অণু। এবং 

(ii) PO₄³⁻ আয়ন।

উত্তরঃ (i) H₂S অণুতে 2 +1 = 3 টি পরমাণু আছে।

(ii) PO₄³⁻ আয়নে 5টি পরমাণু থাকে।

প্রশ্ন ১১। নিম্নোক্ত পদার্থগুলোর আণবিক ভর নির্ণয় কর।

H₂, O₂, Cl₂, CO₂, CH₄, C₂H₅, C₂H₄, NH₃, CH₃OH

উত্তরঃ H₂ -এর আণবিক ভর = 1+1 = 2u.

O₂ -এর আণবিক ভর = 16 + 16 = 32u.

Cl₂ – এর আণবিক ভর = 35.5 + 35.5 = 71u.

CO₂ -এর আণবিক ভর = 12 + 32 = 44u.

C₂H₆ এর আণবিক ভর = 12 × 2 + 1 × 6 = 30u.

C₂H₄ -এর আণবিক ভর = 12 x 2 + 1 × 4 = 28u.

NH₃ এর আণবিক ভর = 1 x 14 + 1 x 3 = 17u.

CH₃OH -এর আণবিক ভর = 1 x 12 + 1x 3 + 1 x 16 + 1 × 1 = 32u.

প্রশ্ন ১২। সংকেত একক ভর নির্ণয় কর-ZnO, Na₂O, K₂CO₃ (পারমাণবিক ভর দেওয়া আছে Zn = 65u, Na = 23u. K = 39u, C = 12u, Q =16u)

উত্তরঃ ZnO -র আণবিক ভর 65 + 16 = 81u.

Na₂O -র আণবিক ভর = 23 × 2 + 16 = 62u.

K₂CO₃ -র আণবিক ভর = 39 × 2 + 12 × 1 + 16 x 3 = 138u.

প্রশ্ন ১৩। যদি 1 মৌল কার্বন পরমাণুর ভর 12gm হয় তবে কার্বনের একটি পরমাণুর গ্যাস হিসাবে ভর কত হবে ?

উত্তরঃ 1 মৌল কার্বন পরমাণু = 6.023 × 10²³ পরমাণু।

∴ 6.023 × 10²³ পরমাণু কার্বনের ভর = 12 গ্রাম।

∴ 1 পরমাণু কার্বনের ভর =

12 / 6.023 x 10²³

= 1.99 × 10⁻²³ গ্যাস।

প্রশ্ন ১৪। নিম্নোক্ত কোনটিতে পরমাণুর সংখ্যা বেশী 100g সোডিয়াম অথবা 100g আয়রন (পারমাণবিক ভর দেওয়া আছে Na = 23u, Fe = 56u) ?

উত্তরঃ 23 গ্রাম সোডিয়াম (1 মোল) = 6.023 × 10²³ পরমাণু

∴ 1 গ্রাম সোডিয়াম (1 মোল) = 6.023 × 10²³/ 23 পরমাণু

∴ 100 গ্রাম সোডিয়াম (1 মোল) = 6.023 × 10²³/ 23 × 100

= 2.617 x 10²⁴ পরমাণু।

আবার, 56 গ্রাম লোহা (1 মৌল) = 6.023 × 10²³ পরমাণু

1গ্রাম লোহা (1 মৌল) = 6.023 × 10²³/ 56

∴ 100 গ্রাম লোহা (1 মৌল) = 6.023 × 10²³ × 100 /56

= 1.075 × 10²⁴ পরমাণু

∴ 100 গ্রাম সোডিয়ামে 100 গ্রাম লোহা থেকে বেশী পরমাণু আছে।

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। বিশেষণ করে দেখা গেল যে অক্সিজেন এবং বোরনের একটি যৌগের 0-24g এ 0.096g বোরন এবং 0.144g অক্সিজেন আছে। যৌগটির ভর হিসাবে সংযুতি শতাংশ গণনা কর।

উত্তরঃ যৌগে বোরনের শতকরা হার

= 0.096/ 0.24 x 100%

= 96/240 × 100%

= 40%

যৌগে অক্সিজেনের শতকরা হার

= 0.144/0.24 × 100%

= 144/240 × 100%

= 60%

∴ যৌগটিতে 40% বোরন এবং 60% অক্সিজেন আছে।

প্রশ্ন ২। 3.0 গ্রাম কার্বন 8.00 গ্রাম অক্সিজেনে জ্বলে 11.00g কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে। 3.00g কার্বন 50.00g অক্সিজেনে জ্বলে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করবে তার ভর নির্ণয় কর। রাসায়নিক সংযোগের কোন সূত্রটির উপর ভিত্তি করে তোমার উত্তর দেবে ?

উত্তরঃ যখন 3.0 গ্রাম কার্বন 8.00 গ্রাম অক্সিজেনে দাহিত হয় তখন 11.00 গ্রাম কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয়। এ থেকে বুঝা যায় যে সমস্ত কার্বন এবং অক্সিজেন 3:8 অনুপাতে মিলিত হয়ে কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয়েছে। যেখানে 3 গ্রাম কার্বন এবং 50 গ্রাম অক্সিজেন থাকবে সেখানেও কেবল 8 গ্রাম অক্সিজেন ব্যবহার হয়ে 11 গ্রাম কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হবে। অতিরিক্ত অক্সিজেন থেকে যাবে। এটি নির্দিষ্ট অনুপাতের সূত্রকে সূচিত করে। সূত্রটি মতে, যে কোন যৌগে মিশ্রিত মৌলগুলি নির্দিষ্ট ভরের অনুপাতে থাকে।

প্রশ্ন ৩। বহু পারমাণবিক বা বহু পরমাণুক আয়ন কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ যখন দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে একটি পৃথক আধান যুক্ত কণার সৃষ্টি করে তাকে পলিএটমিক বা বহু পারমাণবিক আয়ন বলে। যেমন- অক্সিজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রক্সাইড(OH⁻) আয়নের সৃষ্টি করে।

প্রশ্ন ৪। নিম্নোক্তগুলোর রাসায়নিক সংকেত লিখ-

(a) মেগনেশিয়াম ক্লোরাইড।

(b) কেলসিয়াম অক্সাইড।

(d) এলুমিনিয়াম ক্লোরাইড।

(c) কপার নাইট্রেট।

(e) কেলসিয়াম কার্বনেট।

উত্তরঃ (a) মেগনেশিয়াম ক্লোরাইড – MgCl₂

(b) কেলসিয়াম অক্সাইড – CaO

(c) কপার নাইট্রেট – Cu (Na₃)₂

(d) এলুমিনিয়াম ক্লোরাইড – ALCI₃

(e) কেলসিয়াম কার্বনেট – CaCO₃

প্রশ্ন ৫। নিম্নোক্ত যৌগগুলিতে থাকা মৌলগুলোর নাম লিখ :

(a) পোড়া চূণ (Quick lime)। 

(b) হাইড্রোজেন ক্রোমাইড।

(c) বেকিং পাউডার।

(d) পটাসিয়াম সালফেট।

উত্তরঃ (a) পোড়া চূণ বা কুইক লাইম – কেলসিয়াম এবং অক্সিজেন।

(b) হাইড্রোজেন ব্রোমাইড – হাইড্রোজেন এবং ব্রোমিন।

(c) বেকিং পাউডার – সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন।

(d) পটাসিয়াম সালফেট – পটাসিয়াম, সালফার এবং অক্সিজেন।

প্রশ্ন ৬। নিম্নোক্ত দ্রব্যগুলোর মোলার ভর গণনা কর-

(a) ইথাইল (C₂H₂  )

(b) সালফার অণু, (S₈ ) 

(c) ফসফরাস অণু, P₄ (ফসফরাসের পারমাণবিক ভর = 31)

(d) হাইড্রক্লোরিক এসিড (HCl)

(e) নাইট্রিক এসিড (HNO₃)

উত্তরঃ (a) ইথাইল, C₂H₂ = 2 × 12 + 2 × 1 = 26 গ্রাম!

(b) সালফার অণু, S₈ = 8 x 32 = 256 গ্রাম।

(c) ফসফরাস অণু, P₄ = 4 x 31 = 124 গ্রাম।

(d) হাইড্রোক্লোরিক এসিড, HCl = 1 × 1 + 1 × 35.5 = 36.5 গ্রাম।

(e) নাইট্রিক এসিড, HNO₃ = 1 × 1 + 1 × 14 + 3 x 16 = 63.5 গ্রাম।

প্রশ্ন ৭। ভর নির্ণয় কর-

(a) 1 মোল নাইট্রোজেন পরমাণু। 

(b) 4 মোল এলুমিনিয়াম পরমাণু (এলুমিনিয়ামের পারমাণবিক ভর=27) 

(c) 10 মোল সোডিয়াম সালফাইট (Na₂SO₃ )

উত্তরঃ (a) 1 মোল নাইট্রোজেন পরমাণু = 14u = 14 গ্রাম।

(b) 4 মোল এলুমিনিয়াম পরমাণু = 4 × 27 = 108u. = 108 গ্রাম।

(c) 10 মোল সোডিয়াম সালফাইট

= 10 × ( 2 x 23 + 1 x 32 + 3 x 16)

= 10 x (46 + 32 + 48)

= 10 x 126

= 1260 u.

= 1260 গ্রাম।

প্রশ্ন ৮। মোলে পরিণত কর।

(a) 12g অক্সিজেন গ্যাস। 

(b) 20g জল। 

(c) 22g কার্বন ডাই অক্সাইড।

উত্তরঃ (a) 32 গ্রাম অক্সিজেন গ্যাস = 1 মোল

∴ 1 গ্রাম অক্সিজেন গ্যাস = 1/32 মোল

∴ 12 গ্রাম অক্সিজেন গ্যাস = 12/32 মোল

= 0.375 মোল।

(b) 18 গ্রাম জল = 1 মোল

1 গ্রাম জল = 1/18 মোল

∴ 20 গ্রাম জল = 20/18 মোল

= 1.1 মোল।

(c) 44 গ্রাম কার্বন-ডাই অক্সাইড = 1 মোল

1 গ্রাম কার্বন-ডাই অক্সাইড = 1/44 মোল

∴ 20 গ্রাম কার্বন-ডাই অক্সাইড = 22/44 মোল

= 0.5 মোল।

প্রশ্ন ৯। নিম্নোক্তগুলোর ভর নির্ণয় কর।

(a) অক্সিজেন পরমাণুর 0.2 মোল। 

(b) জলের অণুর 0.5 মোল।

উত্তরঃ (a) 1 মোল অক্সিজেন পরমাণু = 16 গ্রাম

∴ 0.2 মোল অক্সিজেন পরমাণু = 16 x 0.2 গ্রাম

= 3.2 গ্রাম

(b) 1 মোল জলের অণু = 18 গ্রাম

∴ 0.5 মোল জলের অণু = 18 × 0.5 গ্রাম

= 9 গ্রাম

প্রশ্ন ১০। 16 গ্রাম কঠিন (Solid) সালফার থাকা সালফার অণুর (S₈) সংখ্যা গণনা কর।

উত্তরঃ 1 মোল (S₈) এর ভর = 32 × 8 = 256 গ্রাম।

আবার, 1 মোল S₈ তে অণুর সংখ্যা = 6.023 × 10²³ অণু।

∴ 256 গ্রাম S₈ এ থাকে = 6.023 × 10²³ অণু।

1 গ্রাম S₈ এ থাকে = 6.023 × 10/256 অণু।

∴ 16 গ্রাম S এ থাকে = 6.023 × 10²³/256 × 16 অনু

= 0.376 x 10²³ অণু।

= 3.76 x 10²² অণু।

প্রশ্ন ১১। 0.051g এলুমিনিয়াম অক্সাইড থাকা এলুমিনিয়ামের আয়নের সংখ্যা নির্ণয় কর। (ইংগিত (Hint) : মৌলের পরমাণুর ভর ও ঐ মৌলের আয়নের ভর একই। Al এর পারমাণবিক ভর = 27u)।

উত্তরঃ 1 মোল এলুমিনিয়াম অক্সাইড, AL₂O₃

= 2 x 27 + 3 x 16 = 102u = 102 গ্ৰাম।

∴ 102 গ্রাম AL₂O₃ তে থাকে = 6:023 × 10²³ AL₂O₃ অণু।

1 গ্ৰাম AL₂O₃ তে থাকে =  6.023 × 10²³/102 AL₂O₃ অণু।

∴ 0.051 গ্ৰাম AL₂O₃ তে থাকে  = 6.023 × 10²³× 0.051/102 অণু।

= 3.01 × 10²⁰ AL₂O₃ অণু।

আবার, 1 অণু AL₂O₃ তে থাকে 2Al⁺⁺⁺ আয়ন।

∴ 0.051 গ্রাম AL₂O₃ তে থাকবে 2 x 3.01 × 10²⁰ Al⁺⁺⁺ আয়ন

= 6.023 × 10²⁰ এলুমিনিয়াম আয়ন।

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds

Scroll to Top