Class 9 Science Chapter 8 গতি Notes to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Class 9 Science Chapter 8 গতি and select needs one.
Class 9 Science Chapter 8 গতি
Also, you can read SCERT book online in these sections Class 9 Science Chapter 8 গতি Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. Class 9 Science Chapter 8 গতি These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Class 9 Science in Bengali Chapter 8 গতি for All Subject, You can practice these here…
গতি
Chapter – 8
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। একটি বস্তু কিছু দূরত্ব অতিক্রম করল। এর সরণের মান শূন্য হতে পারে কি? যদি পারে, তোমার উত্তরের সপক্ষে একটি উদাহরণ দাও।
উত্তরঃ হ্যাঁ সরণের মান শূন্য হতে পারে। মনে করি একটি বলকে উপরের দিকে উচ্চতায় ছুঁড়ে দেওয়া হল এবং কিছুক্ষণের মধ্যেই বলটি আবার হাতে এসে পড়বে। সুতরাং বলটি দূরত্ব অতিক্রম করল h + h = 2h এবং বলটির সরণ হল শূন্য।
প্রশ্ন ২। একজন কৃষক 10m বাহুবিশিষ্ট একটি বর্গাকার মাটির সীমানা 40 সেকেণ্ডে অতিক্রম করে। 2 মিনিট 20 সেকেণ্ড চলার পর প্রারম্ভিক অবস্থান থেকে তার সরণের পরিমাণ নির্ণয় কর।
উত্তরঃ একজন কৃষকের 10m বাহুবিশিষ্ট বর্গাকার মাটির সীমানা অতিক্রম করতে 40 সেকেণ্ড সময় লাগল। মনে করি সে A হতে যাত্রা শুরু করল এবং কর্ণ AC বরাবর 2 মিনিট 20 সেকেণ্ডে অর্থাৎ 2 x 60 + 20 = 140 সেকেণ্ড C

প্রশ্ন ৩। সরণের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য ?
(a) সরণ শূন্য হতে পারে না।
(b) বস্তুর দ্বারা অতিক্রম করা দূরত্বের পরিমাণ থেকে সরণের পরিমাণ বেশী।
উত্তরঃ (a) এবং (b) কোনটিই সত্য নয়।
প্রশ্ন ৪। দ্রুতি এবং বেগের পার্থক্য লেখ।
উত্তরঃ
| দ্ৰুতি | বেগ |
| (ক) কোন গতিশীল বস্তুর দ্বারা একক সময়ে অতিক্রম করা দূরত্বকে বস্তুটির দ্রুতি বলে। | (ক) কোন নির্দিষ্ট দিকে দ্রুতিই হল বেগ। অর্থাৎ কোন গতিশীল বস্তু কোন নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বস্তুটির বেগ বলে। |
| (খ) দ্রুতি একটি স্কেলার রাশি। | (খ) বেগ একটি ভেক্টর রাশি। |
| (গ) ইহা সর্বদা ধনাত্মক অথবা শূন্য হয় কিন্তু ঋণাত্মক হয় না। | (গ) ইহা ধণাত্মক, ঋণাত্মক বা 0 হতে পারে। |
| (ঘ) দ্রুতির S.I. একক মিটার/ সেকেণ্ড। | (ঘ) বেগের S.I. একক মিটার/ সেকেণ্ড। |
প্রশ্ন ৫। কি কি শর্ত সাপেক্ষে কোন বস্তুর গড়বেগ এবং গড়দ্রুতি সমান হয় ?
উত্তরঃ অতিক্রম করা মোট দূরত্বকে সেই দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় মোট সময় দিয়ে ভাগ করে বস্তুর গড় দ্রুতি নির্ণয় করা হয়। অর্থাৎ,
গড় দ্রুতি = অতিক্রম করা মোট দূরত্ব/ মোট সময়
আবার যদি বস্তুর বেগ সমহারে পরিবর্তন হয় তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রারম্ভিক বেগ এবং অন্তিম বেগের সমান্তর মধ্য নির্ণয় করে গড়বেগ পাওয়া যায়, অর্থাৎ,
গড়বেগ = প্রারম্ভিক বেগ + অন্তিম বেগ /2
যখন কোন বস্তু সরলরেখা বরাবর একই দিকে গতিশীল হয় তখন মোট দূরত্ব এবং সরণের মান সমান হয়। সুতরাং এই ক্ষেত্রে গড় দ্রুতি এবং গড়বেগের মান সমান হয়।
প্রশ্ন ৬। মোটর গাড়ির ওডোমিটার (odometer) দ্বারা কি মাপা হয় ?
উত্তরঃ মোটর গাড়িতে দূরত্ব মাপক যন্ত্র হিসাবে ওডোমিটার (odometer) ব্যবহার করা হয়। অর্থাৎ ওডোমিটার দ্বারা দূরত্ব মাপা হয়।
প্রশ্ন ৭। সমগতির ক্ষেত্রে বস্তুর গমন পথ দেখতে কেমন হয় ?
উত্তরঃ সমগতির ক্ষেত্রে বস্তুর গমন পথ সরলরেখার মত হয়।
প্রশ্ন ৮। কোন পরীক্ষা নিরীক্ষার সময় কোন মহাকাশযানের সংকেত ভূ-ষ্টেশনে বা ভূকেন্দ্রে (Grand Station) পৌঁছাতে 5 মিনিট সময় লাগে। মহাকাশযান থেকে ভূ-ষ্টেশনের দূরত্ব কত ? সংকেত আলোর বেগে গতি করে অর্থাৎ 3 x 10⁸ ms⁻¹
উত্তরঃ মনে করি মহাকাশযানের দূরত্ব = s
∴ s = vt
এখানে t = 5 মিনিট
= 5 x 60 = 300 সেকেণ্ড
এবং v = 3 x 10⁸ ms⁻¹
∴ s = 3 x 10⁸ x 300 m
= 9 x 10¹⁰ m.
প্রশ্ন ৯। কখন বলা যায় একটি বস্তু আছে প্রশ্ন
(i) সুষম ত্বরণে।
(ii) অসম ত্বরণে।
উত্তরঃ (i) যদি সমান সমান সময়ের অন্তরালে সরলরেখায় গতি করা কোন বস্তুর বেগের বৃদ্ধি বা হ্রাস সমান সমান হয় তবে ঐ বস্তুর ত্বরণকে সমত্বরণ বা সুষম ত্বরণ বলে।
(ii) মুক্তভাবে পতনশীল বস্তুর ত্বরণ সুষম ত্বরণের উদাহরণ।
(iii) অপরদিকে, যদি কোন বস্তুর অসম হারে বেগের পরিবর্তন হয় তবে বস্তুটি অসম ত্বরণে গতি করে। যেমন, সমান সময়ের ব্যবধানে যদি সরলরেখায় গতি করা কোন বস্তুর বেগ অসম পরিমাণে বাড়তে থাকে তবে বুঝতে হবে গাড়িটি অসম ত্বরণে গতি করছে।
প্রশ্ন ১০। একটি বাসের বেগ 5 সেকেণ্ডে হ্রাস হয় 80 k.mh⁻¹ থেকে 60 k.m.h⁻¹। বাসের ত্বরণ নির্ণয় কর।
উত্তরঃ প্রারম্ভিক বেগ u = 80 k.m h⁻¹
= 80 x 1000 /60 x 60 ms⁻¹
= 800/ 36 ms⁻¹
অন্তিম বেগ v = 60 k.m.h⁻¹
= 60 x 1000/ 60 × 60 ms⁻¹
= 600/ 36 ms⁻¹
∴ বাসের ত্বরণ a = v – u/ t
= 600/36 – 800/36 / 5 ms⁻²
= 600 – 800/36 / 5 ms⁻²
= 200/ 5 x 36 ms⁻²
= – 10/9 ms⁻²
= -1.11ms⁻²
প্রশ্ন ১১। একটি রেলগাড়ি ষ্টেশন থেকে যাত্রা করে 10 মিনিটে বেগ হয় 40 k.m.h⁻¹। যদি গাড়িটি সমত্বরণে গতি করে থাকে তবে এর ত্বরণ নির্ণয় কর।
উত্তরঃ প্রারম্ভিক বেগ, u = 0
অন্তিম বেগ, v = 40 k.m h⁻¹
= 40 x 1000/60×60 ms⁻¹
= 100/9 ms⁻¹
সময়, t = 10 মিনিট
= 10 × 60 সে.
= 600 সে.
∴ ত্বরণ, a = v – u/ t
= 100/9 – 0 / 600 ms⁻²
= 100 / 9 × 600 ms⁻²
= 1/54 ms⁻²
প্রশ্ন ১২। কোন বস্তুর সমগতি এবং অসম গতির দূরত্ব-সময় লেখচিত্রের প্রকৃতি বর্ণনা কর।
উত্তরঃ সমগতির ক্ষেত্রে “দূরত্ব-সময় লেখ” একটি সরলরেখা হবে এবং এর y অক্ষকে দূরত্বের পরিবর্তে সরণ-অক্ষ হিসাবে নিতে হয় এবং x অক্ষ সময় সূচিত করে। অসমগতির ক্ষেত্রে দূরত্ব-সময় লেখটি একটি বক্ররেখা হয়।
প্রশ্ন ১৩। কোন গতির দূরত্ব-সময় লেখটি যদি সময়-অক্ষের সমান্তরাল রেখা হয় তবে বস্তুটির গতির বিষয়ে কি বলা যায় ?
উত্তরঃ বস্তুটি স্থির অবস্থায় আছে।
প্রশ্ন ১৪। কোন বস্তুর দ্রুতি-সময় লেখচিত্র যদি সময় অক্ষের সমান্তরাল সরলরেখা হয় বস্তুটির গতি সম্বন্ধে তোমার ধারণা আলোচনা কর।
উত্তরঃ দ্রুতি-সময় লেখচিত্রটি যদি সময় অক্ষের সমান্তরাল হয় তবে বস্তুটি সুষম দ্রুতিতে গতি করে।
প্রশ্ন ১৫। বেগ-সময় লেখের নিম্নবর্তী অঞ্চলের কালির দ্বারা কোন রাশি মাপা হয় ?
উত্তরঃ নির্দিষ্ট সময় অন্তর বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে তাহা মাপা হয়।
প্রশ্ন ১৬। স্থির অবস্থা থেকে যাত্রা করে একটি বাস 2 মিনিট ধরে 0-1 m.s⁻² সমত্বরণে গতি করছে। বাসটির
(a) দ্রুতি। এবং
(b) অতিক্রম করা দূরত্ব নির্ণয় কর।
উত্তরঃ এখানে, u = 0, a = 0.1 ms⁻²
t = 2 মিনিট = 2 x 60 সে. = 120 সে.
∴ (a) v = u + at
= 0 + 0·1 x 120 = 12 m.s⁻¹
(b) s = ut + 1/2 at²
= 0x 120 + 1/2 × 0.1 × (120)²
= 1 x 120 x 120 / 2 x 10
= 720 মিটার।
প্রশ্ন ১৭। একটি ট্রেনের দ্রুতি 90k.m.h-11-0.5 ms-2 সমত্বরণ উৎপাদনের জন্য ব্রেক প্রয়োগ করা হল। থামার পূর্বে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে নির্ণয় কর।
উত্তরঃ এখানে, u = 90 k.m.h⁻¹
= 90 x 1000/60 x 60 ms⁻¹
= 25 ms⁻¹
a = – 0.5 ms⁻²
v = 0
∴ v² = u² + 2as
⇒ O² = 25² + 2 (-0.5) x s
⇒ s = 25 x 25/ 2 x 0.5
∴ s = 625 মিটার।
প্রশ্ন ১৮। কোন নততলের উপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রলির ত্বরণ 2c.m.s⁻²। 3 সেকেণ্ড পরে এর বেগ কত হবে ?
উত্তরঃ এখানে, u = 0
a = 2 c.m.s⁻²
t = 3s
∴ v = u + at
⇒ v = 0 + 2.3
⇒ v = 6 c.m.s⁻¹।
প্রশ্ন ১৯। একটি চলন্ত গাড়ির সমত্বরণ 4ms-2 যাত্রা করার 10 সেকেণ্ড পরে গাড়িটির দ্বারা অতিক্রম করা দূরত্ব নির্ণয় কর।
উত্তরঃ এখানে, u = 0
a = 4 ms⁻²
t = 10 s
∴ s = ut + 1/2 at²
⇒ s = 0 × 10 + 1/2 × 4 × (10)²
⇒ s = 200 m
প্রশ্ন ২০। একটি পাথরের টুকরো 5ms⁻¹ বেগে উলম্ব দিকে ছোঁড়া হল। যদি নীচের দিকে গতির সময় পাথরের টুকরোটির ত্বরণ 10ms⁻² হয়, তবে পাথরের টুকরাটি কতটা উপর পর্যন্ত উঠবে এবং উঠতে কত সময় লাগবে ?
উত্তরঃ এখানে, u = 5ms⁻¹
∴ ত্বরণ প্রারম্ভিক বেগের বিপরীত দিকে কাজ করে সুতরাং ইহা ঋণাত্মক হবে।
∴ a = – 10ms⁻²
সবচেয়ে উঁচু বিন্দুতে v = 0.
∴ v² = u² + 2as হতে পাই,
⇒ 0² = 5² + 2(-10) x s
⇒ S = 25/20
∴ s = 1.25m
∴ পাথরটি 1.25m উপর পর্যন্ত উঠবে।
আবার, v = u + at
⇒ o = 5 + (-10) x t
⇒ t = 5/10
⇒ t = 0.5 সেকেণ্ড
∴ পাথরটির উচ্চ বিন্দুতে যেতে সময় লাগবে 0.5 সেকেণ্ড।
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। 200 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে একপাক ঘুরতে ক্রীড়াবিদের 40 সেকেণ্ড সময় লাগে। 2 মিনিট 20 সে. পরে অতিক্রম করা দূরত্ব এবং সরণের মান নির্ণয় কর।
উত্তরঃ এখানে t = 2 মি. 20 সে.
= 2 x 60 + 20 সে.
= 140 সে.
ব্যাসার্দ্ধ, r = 100 মিটার (কারণ ব্যাস 200 মিটার)
40 সেকেণ্ডে ক্রীড়াবিদ ঘুরে 1 পাক।
∴ 1 সেকেণ্ডে ক্রীড়াবিদ ঘুরে 1/40 পাক
∴ 140 সেকেণ্ডে ক্রীড়াবিদ ঘুরে 140/40 পাক
= 3.5 পাক।
অর্থাৎ 140 সেকেণ্ড 3 1/2 পাক ঘুরবে।
∴ অতিক্রম করা দূরত্ব = 2πr x 3.5
= 2 x 22/7 x 100 x 3.5
= 2200 মিটার।
বেগের শেষে ক্রিয়াবিদজন বিপরীত অবস্থানে থাকবে।
∴ সরণ = ব্যাস = 200 মিটার।
প্রশ্ন ২। যোশেফ 2 মিনিট 30 সেকেণ্ডে একটি সোজা রাস্তার A থেকে B পর্যন্ত 30 মিটার জগিং (Jogging) করতে পারে। পরে ফিরতি পথে আরও 1 মিনিটে 100 মিটার জগিং করে C বিন্দুতে পৌঁছায়।
(a) A থেকে B এবং
(b) A থেকে C তে যেতে যোশেফের গড় দ্রুতি এবং সরণের পরিমাণ নির্ণয় কর।
উত্তরঃ (a) A থেকে B তে বেগ।
দূরত্ব = 300 মি. অর্থাৎ সরণ 300 মিটার।
সময় = 2 মি. 30 সে.
= 2 x 60 + 30 সে.
= 1500 সে.
∴ গড় দ্রুতি = দূৰত্ব/সময়
= 300/150
= 2 মি. সে.⁻¹
এবং গড় বেগ = সরণ/সময়
= 300/150
= 2 মি. সে.⁻¹
(b) A থেকে B হয়ে C তে বেগ
দূরত্ব = 300 + 100 = 400 মি.
∴ সরণ = AB – BC
= 300 – 100 = 200 মি.
সময় = 2 মি. 30 সে. + 1 মিনিট
= 3 মি. 30 সে.
= 3 x 60 + 30
= 210 সেকেণ্ড।
∴ গড় দ্রুতি = দূরত্ব/সময়
= 400/210 ms⁻¹
= 1.90 ms⁻¹
গড় বেগ = সরণ/সময়
= 200/210 ms⁻¹
= 0.952 ms⁻¹
প্রশ্ন ৩। আব্দুল বিদ্যালয়ে যাওয়ার সময় তার বাহনের গড় দ্রুতি ছিল 20 k.m.h⁻¹। ফেরার সময় রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকায় তার বাহনের গড় দ্রুতি ছিল 30 k.m.h⁻¹।আব্দুলের আসা যাওয়ার গড় দ্রুতি নির্ণয় কর।
উত্তরঃ মনে করি, একদিকের দূরত্ব = x k.m.
∴ 20 k.m.h⁻¹ বেগে যেতে সময় নেয়
= দূরত্ব/সময়
= x/20 ঘণ্টা।
আবার 30 k.m.h⁻¹ বেগে ঘুরে আসতে সময় নেয়
= দূরত্ব/দ্রুতি
= x/30 ঘণ্টা।
∴ আসা-যাওয়ার মোট সময় = x/20 + x/30
= 3x + 2x/60
= 5x/60
= 12 ঘণ্টা।
মোট অতিক্রান্ত দূরত্ব = x + x = 2x কি.মি.।
∴ গড় দ্রুতি = মোট দূরত্ব/মোট সময়
= 2x / x/12
= 2 x 12x / X
= 24 k.m.h⁻¹
প্ৰশ্ন ৪। কোন হ্রদে একটি মোটর বোট স্থির অবস্থা থেকে 3.0 m.s⁻² সমত্বরণে ৪০ সেকেণ্ড ধরে গতি করে। এই সময়ে নৌকাটির দ্বারা অতিক্রম করা দূরত্ব নির্ণয় কর।
উত্তরঃ এখানে, u = 0
a = 3ms⁻²
t = 8s
∴ s = ut + 1/2at²
= 0 x 8 + 1/2 x 3x (8)²
= 3 x 64 / 2
= 96 মিটার।
প্রশ্ন ৫। 52 k.m.h⁻¹ বেগে গতি করা গাড়ির চালক ব্রেক প্রয়োগ করে এবং গাড়িটি বিপরীতমুখী সমত্বরণে 5 সেকেণ্ড পরে থেমে যায়। অন্য একটি গাড়ির চালক 3k.m.h⁻¹ বেগে যাওয়ার সময় ধীরে ধীরে ব্রেক প্রয়োগ করে এবং 10 সেকেণ্ড পরে থেমে যায়। একই ছক কাগজে উভয় গাড়ির দ্রুতি সময় লেখ অংকন কর। ব্রেক প্রয়োগ করার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করে?
উত্তরঃ

AB এবং CD ক্রমে দুইটি গাড়ির দ্রুতি-সময় লেখ যাদের প্রারম্ভিক বেগ ক্রমে 52 k.m.h⁻¹ এবং 3k.m.h।
১ম গাড়িটি থেকে যাওয়ার আগে অতিক্রান্ত দূরত্ব
= AOB-র কালি।
= 1/2 x AO × BO
= 1/2 × 52 k.m.h⁻¹ × 5s
= 1/2 × 52×5×1000/ 60×60 m/ s×s
= 1/2 × 52×5 /18 m
= 36.1 মিটার
২য় গাড়িটি থেমে যাওয়ার আগে অতিক্রান্ত দূরত্ব = COD -এর কালি
= 1/2 CO x OD
= 1/2 x 3 km/h x10s
= 1/2 x 3×1000 / 60×60 m/s × 10s
= 1/2 × 5/6 × 10m
= 25/6 m = 4.17 মিটার।
∴ প্রথম গাড়িটি ব্রেক প্রয়োগ করার পর বেশি দূরত্ব অতিক্রম করে।
প্রশ্ন ৬। চিত্র 8.11 তে তিনটি বস্তু A, B এবং C এর দূরত্ব-সময় লেখ দেওয়া আছে। লেখগুলি পর্যবেক্ষণ কর এবং নীচের প্রশ্নগুলির উত্তর দাও-

(a) কোনটির গতি দ্রুততম।
(b) গতিপথের একই বিন্দুতে গাড়ি তিনটি কখনো কি ছিল ?
(c) B যখন A কে অতিক্রম করে তখন C কতদূরে ছিল ?
(d) c কে অতিক্রম করার সময় B কত দূরে ছিল ?
উত্তরঃ (a) A-র গতি = PN এর স্লোপ
= 10-6/ 1.1-0
= 40/11 km /h
= 3.63 km/ h

B -র গতি = OM এর স্লোপ
= 6-0 / 0.7-0
= 60/7 km/h
= 8.57 km/h
C -র গতি = QM এর স্লোপ
= 6-2/ 0.7-0
= 40 km / h
= 5.71 km/h
∴ B -র গতি দ্রুততম।
(b) নং গাড়ি তিনটি কখনো গতিপথের একই বিন্দুতে মিলিত হয়নি।
(c) যখন B A -কে অতিক্রম করে N বিন্দুতে (1.1 ঘণ্টায়), তখন C মূলবিন্দু O হতে যায় 9 কি.মি. দূরে থাকবে।
(d) B, C -কে অতিক্রম করে 07 ঘণ্টায়। এই সময়ে B 6 কিমি পথ অতিক্রম করে।
প্রশ্ন ৭। একটি বল 20মি. উচ্চতা থেকে ধীরে ফেলে দেওয়া হল। যদি এর বেগ 10ms⁻² হারে বাড়তে থাকে, বলটি কি বেগে মাটিকে স্পর্শ করে এবং কত সময় পরে ?
উত্তরঃ এখানে, u = 0
s = 20 m
a = 10 ms⁻²
v = ?
t = ?
আমরা জানি, v² = u² + 2as
⇒ v² = 0² + 2 × 10 × 20
⇒ v² = 400
⇒ v = 400 = 20 ms⁻¹
এবং t = v – u/a
= 20-0/10
= 2 সেকেণ্ড।
প্রশ্ন ৮। চিত্র 8.12 তে একটি গাড়ির দ্রুতি-সময় লেখচিত্র দেখানো হয়েছে।
(a) প্রথম 4 সেকেণ্ডে গাড়িটির অতিক্রম করা দূরত্ব নির্ণয় কর। ছক কাগজের যে অংশ এই সময়ে গাড়িটির দ্বারা অতিক্রম করা দূরত্ব বুঝায়, সেই অংশ ছায়ান্বিত কর।
(b) লেখচিত্রের কোন অংশ সমদ্রুতি বুঝায় ?

উত্তরঃ অনুভূমিক এবং উলম্ব উভয় অক্ষে প্রতি 10টি ক্ষুদ্রতম ঘরকে 2 একক ধরা হল।
∴ প্রতি 100টি ছোট বর্গের কালি = 2 সে. x 2 মি./সে
= 4 মিটার।
∴ 1টি ছোট বর্গের কালি = 4/100 মিটার
= .04 মিটার।
∴ 0 থেকে 4 সে. -এ দ্রুতি-সময় লেখ হতে
মোট কালি = 385 ছোট বর্গ + 1/2 × 30টি ছোট বর্গ
= 400 ছোট বর্গ।
∴ 4 সেকেণ্ড দূরত্ব অতিক্রম করে
= 400 x 4/100 মিটার
= 16 মিটার
(b) 6 সেকেণ্ড পর গাড়িটি সমদ্রুতিতে যাবে।
প্রশ্ন ৯। নিম্নলিখিত কোনটি সম্ভব বল এবং উভয়ের একটি করে উদাহরণ দাও।
(a) একটি বস্তুর সমত্বরণ আছে কিন্তু বেগ শূন্য।
(b) গতির লম্বদিকে ত্বরিত হয়ে একটি বস্তুর কোন বিশেষ দিকে গতি করছে ?
উত্তরঃ (a) হ্যাঁ, একটি বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকে।
যখন কোন বস্তুকে উপরদিকে ছুঁড়ে দেওয়া হয় তখন সবচেয়ে উচ্চবিন্দুতে বেগ শূন্য হয় কিন্তু ত্বরণ মাধ্যাকর্ষণজনিত ত্বরণের সমান হয়।
(b) হ্যাঁ, যখন একটি উড়োজাহাজ ভূমির সঙ্গে অনুভূমিকভাবে অগ্রসর হয় তখন মাধ্যাকর্ষণজনিত ত্বরণের জন্য এটি লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে।
প্রশ্ন ১০। একটি কৃত্রিম উপগ্রহ 42250 k.m. ব্যাসার্দ্ধ বিশিষ্ট বৃত্তীয় কক্ষে গতি করছে। যদি পৃথিবীর চারদিকে আবর্তন করতে 24 ঘণ্টা সময় লাগে উপগ্রহটির দ্রুতি নির্ণয় কর।
উত্তরঃ এখানে, r = 42250 k.m
= 42250 x 1000 m
t = 24 ঘণ্টা
= 24 x 60 x 60 সে.
∴ দ্রুতি = 2πr / t
= 2 x 3.14 x 42250 x 1000 / 24 × 60 × 60 m/s
= 3070.9 m/s
= 3.07 k.m/s.
অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

Hi! my Name is Parimal Roy. I have completed my Bachelor’s degree in Philosophy (B.A.) from Silapathar General College. Currently, I am working as an HR Manager at Dev Library. It is a website that provides study materials for students from Class 3 to 12, including SCERT and NCERT notes. It also offers resources for BA, B.Com, B.Sc, and Computer Science, along with postgraduate notes. Besides study materials, the website has novels, eBooks, health and finance articles, biographies, quotes, and more.



