Class 9 History MCQ Chapter 6 উত্তর-পূর্ব ভারতের সামাজিক ও রাজনৈতিক উত্থান ১৫৮ Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 History MCQ Chapter 6 উত্তর-পূর্ব ভারতের সামাজিক ও রাজনৈতিক উত্থান ১৫৮ Solutions and select need one. SEBA Class 9 History MCQ in Bengali Medium Download PDF. SEBA Class 9 History Objective Type Question Answer.
Class 9 History MCQ Chapter 6 উত্তর-পূর্ব ভারতের সামাজিক ও রাজনৈতিক উত্থান ১৫৮
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. SEBA Class 9 History Multiple Choice Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 History MCQs in Bengali for All Chapters, You can practice these here.
উত্তর-পূর্ব ভারতের সামাজিক ও রাজনৈতিক উত্থান ১৫৮
Chapter: 6
| MCQ |
১। অসমের ইতিহাসে কত বছর ধরে বিচ্ছিন্নভাবে মোয়ামরিয়া বিদ্রোহ চলে আসছিল?
(ক) প্রায় পঁচিশ বছর।
(খ) প্রায় পঁয়ত্রিশ বছর।
(গ) প্রায় পঁয়তাল্লিশ বছর।
(ঘ) প্রায় পঞ্চাশ বছর।
উত্তরঃ (খ) প্রায় পঁয়ত্রিশ বছর।
২। মোয়ামরিয়া সত্র কোন ধর্মীয় সংহতির অন্তর্গত ছিল?
(ক) ব্রহ্ম সংহতি।
(খ) পুরুষ সংহতি।
(গ) কালসংহতি।
(ঘ) নিকা সংহতি।
উত্তরঃ (গ) কালসংহতি।
৩। মায়ামরা সত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) মহাপুরুষ শংকরদেব।
(খ) অনিরুদ্ধদেব।
(গ) মহাপুরুষ মাধবদেব।
(ঘ) গোপালদেব।
উত্তরঃ (খ) অনিরুদ্ধদেব।
৪। মায়ামরা সত্রের শিষ্যদের অধিকাংশই কোন জনগোষ্ঠীর মানুষ ছিলেন?
(ক) আহোম।
(খ) মরাণ মটক।
(গ) চুতিয়া।
(ঘ) কাছারি।
উত্তরঃ (খ) মরাণ মটক।
৫। কার রাজত্বকালে শান্ত ধর্ম বা শাক্ত ধর্ম অসমে বিশেষ শক্তিশালী হয়ে উঠেছিল?
(ক) স্বর্গদেব রুদ্র সিংহ।
(খ) স্বর্গদেব শিব সিংহ।
(গ) স্বর্গদেব রাজেশ্বর সিংহ।
(ঘ) স্বর্গদেব প্রমত্ত সিংহ।
উত্তরঃ (খ) স্বর্গদেব শিব সিংহ।
৬। স্বর্গদেব শিব সিংহ বঙ্গদেশ থেকে কোন শাক্ত গুরুকে অসমে ডেকে এনেছিলেন?
(ক) কৃষ্ণরাম ভট্টাচার্য।
(খ) পরমানন্দ সন্ন্যাসী।
(গ) রাঘব আচার্য।
(ঘ) রামচন্দ্র দেব।
উত্তরঃ (ক) কৃষ্ণরাম ভট্টাচার্য।
৭। কৃষ্ণরাম ভট্টাচার্য অসমে কী নামে পরিচিত ছিলেন?
(ক) বররাজা।
(খ) পর্বতীয়া গোঁসাই।
(গ) দিহিং গোঁসাই।
(ঘ) সত্ৰাধিকার।
উত্তরঃ (খ) পর্বতীয়া গোঁসাই।
৮। কৃষ্ণরাম ভট্টাচার্যের প্রভাবে শিব সিংহের কোন মহিষী ‘বররাজা’ উপাধি ধারণ করে শাসনকার্য পরিচালনা করেছিলেন?
(ক) ফুলেশ্বরী।
(খ) অম্বিকা।
(গ) সর্বেশ্বরী।
(ঘ) কুড়ঙ্গনয়নী।
উত্তরঃ (ক) ফুলেশ্বরী।
৯। আহোম শাসন ব্যবস্থায় কত বছর বয়সের সব পুরুষ প্রজাকে ‘পাইক’ বলা হত?
(ক) ১২ থেকে ৫০ বছর।
(খ) ১৫ থেকে ৫০ বছর।
(গ) ১৮ থেকে ৬০ বছর।
(ঘ) ১৫ থেকে ৪৫ বছর।
উত্তরঃ (খ) ১৫ থেকে ৫০ বছর।
১০। আহোম শাসন ব্যবস্থার শুরুতে কতজন পাইক নিয়ে একটি ‘গোট’ গঠিত হত?
(ক) তিনজন পাইক।
(খ) চারজন পাইক।
(গ) পাঁচজন পাইক।
(ঘ) গণনা করা সম্ভব নয়।
উত্তরঃ (খ) চারজন পাইক।
১১। গোটের প্রথম পাইককে কী বলা হত?
(ক) দেওয়াল।
(খ) তেওয়াল।
(গ) মূল।
(ঘ) পাইকার।
উত্তরঃ (গ) মূল।
১২। আহোম শাসন ব্যবস্থায় খাটুনি দেওয়ার বাবদ পাইকেরা কত বিঘা করমুক্ত জমি পেত?
(ক) পাঁচ বিঘা।
(খ) আট বিঘা।
(গ) দশ বিঘা।
(ঘ) বারো বিঘা।
উত্তরঃ (খ) আট বিঘা।
১৩। স্বর্গদেব উদয়াদিত্য সিংহ কতজন মহন্তকে ‘পরমানন্দ সন্ন্যাসী’ নামক এক ব্রাহ্মণের শরণ নেওয়ার আদেশ দিয়েছিলেন?
(ক) ১০ জন।
(খ) ১২ জন।
(গ) ১৫ জন।
(ঘ) ২০ জন।
উত্তরঃ (খ) ১২ জন।
১৪। রাজেশ্বর সিংহের রাজত্বকালে কে মোয়ামরিয়া মহন্তের প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘দিহিং সত্র’ স্থাপন করেছিলেন?
(ক) কীর্তিচন্দ্র বরবরুয়া।
(খ) ডেবেরা হাজারিকা।
(গ) পূর্ণানন্দ বুঢ়াগোহাঁই।
(ঘ) লালুকসোলা বরফুকন।
উত্তরঃ (ক) কীর্তিচন্দ্র বরবরুয়া।
১৫। ১৭৬৯ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে কোন দুই মোয়ামরিয়া নেতাকে কীর্তিচন্দ্র বরবরুয়া চরম অপমান ও প্রহার করেছিলেন?
(ক) রাঘব নেওগ ও নাহরখোয়া শইকীয়া।
(খ) সর্বানন্দ ও বেন্দরা।
(গ) রমাকান্ত ও রাঘব।
(ঘ) গণনা করা সম্ভব নয়।
উত্তরঃ (ক) রাঘব নেওগ ও নাহরখোয়া শইকীয়া।

