Class 10 Science Important Chapter 1 রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ

Class 10 Science Important Chapter 1 রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Science Important Chapter 1 রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ Solutions and select need one. SEBA Class 10 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 10 Science Important Question Answer.

Class 10 Science Important Chapter 1 রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 10 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 1

অতিরিক্ত প্রশ্নোত্তর

১। প্রত্যক্ষ সংযোেগ বা সংশ্লেষণ কি?

উত্তরঃ যখন কোনাে যৌগিক পদার্থ তার উপাদান-মৌলিক পদার্থ হতে প্রত্যক্ষ সংযােগে উৎপন্ন হয় তখন প্রক্রিয়াটিকে প্রত্যক্ষ সংযােগ বলে।

যেমন- 2 Mg + O₂ – 2 MgO

২। প্রত্যক্ষ বিয়ােজন বা বিশ্লেষণ কি?

উত্তরঃ এই প্রক্রিয়ায় একটি যৌগিক পদার্থ একাধিক মৌলিক বা যৌগিক পদার্থে পরিণত হয়।

মারকিউরিক অক্সাইড উত্তপ্ত করলে এর উপাদান মারকারি ও অক্সিজেনে বিশ্লিষ্ট হয়।

2 HgO – 2Hg + O₂

৩। প্রভাবক বা অনুঘটক কাকে বলে?

উত্তরঃ কতগুলি পদার্থ খুব অল্প পরিমাণে প্রকৃত বিক্রিয়াগুলির সঙ্গে কেবলমাত্র উপস্থিত থেকে কোনাে কোনাে রাসায়নিক ক্রিয়ার গতিকে বর্ধিত বা হ্রাস করে, কিন্তু বিক্রিয়া শেষে এই পদার্থগুলির ওজন ও রাসায়নিক সংযুতির কোনরূপ পরিবর্তন হয় না। এদের প্রভাবক বা অনুঘটক বলে।

৪। পরা-প্রভাবক এবং অপরা-প্রভাবক কাকে বলে?

উত্তরঃ যখন কোনাে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতিকে বর্ধিত করে তখন তাকে পরা-প্রভাবক বলে। পটাসিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতকালে ম্যাংগানিজ ডাই-অক্সাইড পরা-প্রভাবকরূপে ব্যবহৃত হয়। ইহা পটাসিয়াম ক্লোরেটের বিয়ােজন ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে ওজনে এবং গঠনে একই থাকে।

আবার যখন কোনাে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে তখন তাকে অপরা-প্রভাবক বলে। হাইড্রোজেন পার অক্সাইড সাধারণ তাপমাত্রায় রাখলে ধীরে ধীরে জল ও অক্সিজেনে বিশ্লিষ্ট হতে থাকে। কিন্তু সামান্য পরিমাণ ফসফরিক এসিডের উপস্থিতিতে এই বিশ্লেষণের গতি হ্রাসপ্রাপ্ত হয়। ফসফরিক এসিড এখানে অপরা-প্রভাবকের কাজ করে।

৫। ভ্রংশ বা প্রতিস্থাপন প্রক্রিয়া বলতে কি বুঝ?

উত্তরঃ এই প্রক্রিয়ায় একটি মৌলিক পদার্থ একটি যৌগিক পদার্থ হতে অপর একটি মৌলিক পদার্থকে বিচ্যুত করে তার স্থান অধিকার করে।

যেমন- Zn + H₂SO₄ –  ZnSO₄ + H₂

এখানে Zn এসিড হতে হাইড্রোজেন বিচ্যুত করে এর স্থান অধিকার করে।

৬। বিপরিবর্ত বা বিনিময় প্রক্রিয়া বলতে কি বুঝ?

উত্তরঃ এই প্রক্রিয়ায় দুইটি যৌগিক পদার্থের উপাদানগুলি পরস্পর স্থান পরিবর্তন করে। যেমন, মারকিউরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে পটাসিয়াম আয়ােডাইডের জলীয় দ্রবণ মিশালে বিপরিবর্ত ঘটে এবং মারকিউরিক আয়ােডাইড ও পটাসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়।

Hg Cl₂ + 2KI – 2KCI + HgI₂

৭। পারমাণবিক পুনঃ ব্যবস্থাপন বলতে কি বুঝ?

উত্তরঃ এই প্রক্রিয়ায় কোনাে যৌগিক পদার্থের অনুর অন্তঃস্থিত পরমাণুগুলির ব্যবস্থাপন পরিবর্তিত হয়ে নূতন যৌগিকে অনু সৃষ্টি হয়, কিন্তু পরমাণুর সংখ্যা একই থাকে।

এমমানিয়াম সায়ানেট উত্তপ্ত করলে উহা ইউরিয়াতে পরিণত হয়।

NH₄OCN = CO (NH₂)₂

৮। সমসত্ব ও অসমসত্ব পদার্থ কি?

উত্তরঃ যে সকল পদার্থের বিভিন্ন অংশের গঠন ও ধর্ম এক তাদের সমসত্ব পদার্থ বলে। আবার যে সকল পদার্থের বিভিন্ন অংশের গঠন ও ধর্ম বিভিন্ন তাদের অসমসত্ব পদার্থ বলে। জল, বিশুদ্ধ কপার সালফেট, সােডিয়াম ক্লোরাইড ইত্যাদি সমসত্ব পদার্থ এবং বারুদ অসমসত্ব পদার্থ।

৯। নিম্নলিখিত শমিত রাসায়নিক সমীকরণগুলি থেকে কী কী বিষয় জানা যায়?

১। H₂ + Cl₂ = 2HCI

২। 2H₂ + O₂ = 2H₂O

৩। N₃ + 3H₂ = 2NH₃

৪। C + O₂ = CO₂

৫। CaCo₃ + CaO + CO₂

উত্তরঃ ১। H₂ + Cl₂ = 2HCl –  এই রাসায়নিক সমীকরণ থেকে নিম্নলিখিত বিষয়গুলি জানা যায়-

(a) গুণগত তথ্য ও হাইড্রোজেন এবং ক্লোরিনের রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়।

(b) পরিমাণগত তথ্য – 

(i) 1 অণু হাইড্রোজেন 1 অণু ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে।

(ii) বিক্রিয়ক হাইড্রোজেন এবং ক্লোরিনের মােট পরমাণু সংখ্যা [ (2 + 2) = 4 ], বিক্রিয়াজাত হাইড্রোজেন ক্লোরাইডের পরমাণুর সংখ্যা [ 2 x (1 + 1) = 4 ]-এর সমান হয়।

(iii) এখানে (2 x 1) বা 2 ভাগ ওজনের হাইড্রোজেন, (2 x 35.5) বা 71 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ায় [ 2 x (1 + 35.5 ] বা 73 ভাগ ওজনের হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে।

(iv) একই চাপ ও উষ্ণতায় I আয়তন হাইড্রোজেন 1 আয়তন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে।

(v) প্রমাণ চাপ ও উষ্ণতায় 22.4L হাইড্রোজেনের সঙ্গে 22.4L ক্লোরিন বিক্রিয়া করে 2 x 22.4 = 44.8L হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়।

২। 2H₂ + O₂ = 2H₂O –  এই শমিত রাসায়নিক সমীকরণ থেকে জানা যায়-

(a) গুণগত তথ্য ও হাইড্রোজেন এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় জল উৎপন্ন হয়।

(b) পরিমাণগত তথ্য – 

(i) 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 2 অণু জল উৎপন্ন করে।

(ii) বিক্রিয়ক হাইড্রোজেন এবং অক্সিজেনের মােট পরমাণু সংখ্যা [ (2 x 2) + 2 = 6 ], বিক্রিয়াজাত জলের পরমাণু সংখ্যা [ 2 (2 + 1) = 6 ]-এর সমান।

(iii) এখানে [ 2 (2 x 1) ] বা 4 ভাগ ওজনের হাইড্রোজেন (2 x 16) বা 32 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় [ 2 x (2 x 1 + 16) ] বা 36 ভাগ ওজনের জল উৎপন্ন করে।

(iv) একই চাপ ও উষ্ণতায় 2 আয়তন হাইড্রোজেন 1 আয়তন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 আয়তন স্টিম বা জলীয় বাষ্প উৎপন্ন করে।

(v) প্রমাণ চাপ ও উষ্ণতায় (2 x 22.4) বা 448L হাইড্রোজেনের সঙ্গে 22.4L অক্সিজেন বিক্রিয়া করে (2 x 22.4) বা 44.8L স্টিম উৎপন্ন হয়।

৩। N₂ + 3H₂ = 2NH₃ এই শমিত রাসায়নিক সমীকরণ থেকে জানা যায়-

(a) গুণগত তথ্য – নাইট্রোজেন এবং হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়ায়। অ্যামােনিয়া উৎপন্ন হয়।

(b) পরিমাণগত তথ্য – 

(i) 1 অণু নাইট্রোজেন ও অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে 2 অণু অ্যামেনিয়া উৎপন্ন করে।

(ii) বিক্রিয়ক নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মােট পরমাণু সংখ্যা [ 2 + (3 x 2) = 8 ], বিক্রিয়াজাত অ্যামােনিয়ার পরমাণু সংখ্যা [ 2 x (1 + 3) = 8 ]-এর সমান।

(iii) এখানে (2 x 14) বা 28 ভাগ ওজনের নাইট্রোজেন, [ 3 x (2 x 1) ] বা 6 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় [ 2 x (14 x 3 x 1) ] বা 34 ভাগ ওজনের অ্যামােনিয়া উৎপন্ন করে।

(iv) একই চাপ ও উষ্ণতায় 1 আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 আয়তন অ্যামােনিয়া উৎপন্ন করে।

(v) প্রমাণ চাপ ও উষ্ণতায় 22.4L নাইট্রোজেনের সঙ্গে (3 x 22.4) বা 67:2L হাইড্রোজেন বিক্রিয়া করে (2 x 22.4) বা 44.48L অ্যামােনিয়া উৎপন্ন হয়।

৪। C+O₂=CO₂ – এই শমিত রাসায়নিক সমীকরণ থেকে জানা যায়-

(a) গুণগত তথ্য – কার্বন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়।

(b) পরিমাণগত তথ্য – 

(i) 1 অণু কার্বন । অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 1 অণু কার্বন-ডাইঅক্সাইড উৎপন্ন করে।

(ii) বিক্রিয়ক কার্বন এবং অক্সিজেনের মােট পরমাণু সংখ্যা [ (1 x 2) = 3 ], বিক্রিয়াজাত কার্বন ডাইঅক্সাইডের পরমাণু সংখ্যা [ (1 + 2) = 31 ]-এর সমান।

(iii) 12 ভাগ ওজনের কার্বন (2 x 16) বা 32 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় [ (12 + (2 x 16) ] বা 44 ভাগ ওজনের কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।

(iv) 12g. ওজনের কার্বন এবং প্রমাণ উষ্ণতা ও চাপে 22.4L অক্সিজেনের বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে 22.4L কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।

৫। (5) CaCo₃ + CaO + CO₂ – এই শমিত রাসায়নিক সমীকরণ থেকে নীচের বিষয়গুলি জানা যায়-

(a) গুণগত তথ্য – ক্যালশিয়াম কার্বনেট বিশ্লিষ্ট হয়ে ক্যালশিয়াম অক্সাইড এবং কার্বন ডাইক্সাইডে পরিণত হয়।

(b) পরিমাণগত তথ্য –

(i) 1 অণু ক্যালশিয়াম কার্বনেট বিশ্লিষ্ট হয়ে 1 অণু ক্যালশিয়াম অক্সাইড এবং1 অণু কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।

(ii) বিক্রিয়ক ক্যালশিয়াম কার্বনেটের পরমাণুর সংখ্যা [ (1 + 1 + 3) = 5 ], বিক্রিয়াজাত ক্যালশিয়াম অক্সাইড এবং কার্বন ডাই-অক্সাইডের পরমাণুর সংখ্যা [ (2 + 3) = 5 ]-এর সমান।

(iii) (40 + 12 + 48) বা 100 ভাগ ওজনের ক্যালশিয়াম কার্বনেট বিশ্লিষ্ট হয়ে (40 + 16) বা 56 ভাগ ওজনের ক্যালশিয়াম অক্সাইড এবং (12 + 32) বা 44 ভাগ ওজনের কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।

(iv) 100g ওজনের ক্যালশিয়াম কার্বনেট বিশ্লিষ্ট হয়ে 56g ক্যালশিয়াম অক্সাইড এবং প্রমাণ উষ্ণতা ও চাপে 22.4L কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।

১০। নিম্নলিখিতগুলির রাসায়নিক বিক্রিয়া ও প্রকৃতি উল্লেখ করাে।

উত্তরঃ ১। 2HgO = 2Hg + O₂ – বিয়ােজন প্রক্রিয়া।

২। CH₂ = CH₂ + Br₂ = BrCH₂CH₂Br – যুত বিক্রিয়া।

৩। NaCl + AgNO₃ = AgCl + NaNO₃ – বিনিময় বিক্রিয়া।

৪। 2Mg + O₂ = 2MgO – প্রত্যক্ষ সংযােগ বিক্রিয়া।

৫। NF₄CNO = CO(NH₂)₂ – পুনর্গঠন বিক্রিয়া।

৬। CaCO₃ = CaO + CO₂ –  বিয়ােজন বিক্রিয়া।

৭।  Fe + CuSO₄ = FeSO₄ + Cu –  প্রতিস্থাপন বিক্রিয়া।

৮। Cl₂ + H₂S = S + 2HCl – জারণ-বিজারণ বিক্রিয়া।

৯। 2Pb(NO₃)₂ = 2pb + 4NO₂ + O₂ – বিয়ােজন বিক্রিয়া।

১০। Co + Cl₂ = COCl₂ – যুত বিক্রিয়া।

১১। N₂ + 3H₂ = 2NH₃ – প্রত্যক্ষ সংযােগ বিক্রিয়া।

১২। 2FeCl₃ + SnCl₂ = 2FeCl₂ + SnCl₄ – জারণ-বিজারণ বিক্রিয়া।

১৩।  C₂H₄ + Cl₂ = C₂H₄Cl₂ – যুত বিক্রিয়া।

১৪। NaOH + HCl = NaCl + H₂O – অ্যাসিড-ক্ষার বিক্রিয়া।

১৫। 2H₂O = 2H₂ + O₂ – বিয়ােজন বিক্রিয়া।

১৬। CH₄ + Cl₂ = CH₃Cl + HCl – প্রতিস্থাপন বিক্রিয়া।

১৭। BaCl₂ + H₂SO₄ = BaSO₂ + 2HCl – বিনিময় বিক্রিয়া।

১৮। 2KMnO₄ = K₂MnO₄ + MnO₂ + O₂ – বিয়ােজন বিক্রিয়া।

১৯। 2RSO₃Na + CaCl₂ = (RSO₃)₂Ca + 2NaCl – বিনিময় বিক্রিয়া।

১১। নিম্নলিখিত সমীকরণগুলির সমতা বিধান করাে।

১। Cu + H₂SO₄ – CuSO₄ + CuSO₄ + H₂O + SO₂ ঘন।

উত্তরঃ Cu + 2H₂SO₄ = CuSO₄ + 2H₂O + SO₂ ঘন।

২। P + O₂ – P₂O₅

উত্তরঃ 4P + 5O₂ = 2P₂O₅

৩। Mg + CO₂ – MgO + C

উত্তরঃ 2Mg + CO₂ = 2MgO + C

৪। Fe + H₂O = Fe₃O₄ + H₂

উত্তরঃ 3Fe + 4H₂O = Fe₃ + 4H₂

৫। CaCO₃ + HCI – CaCl₂ + CO₂ + H₂O

উত্তরঃ CaCO₃ + 2HCl – CaCl₂ + CO₂ + H₂O

৬। N₂ + H₂ – 2NH₃

উত্তরঃ N₂ + 3H₂ – NH₃

৭। NH₄Cl + CaO – NH₃ + CaCl₂ + H₂O

উত্তরঃ 2NH₄CI + CaO = 2NH₃ + CaCl₂ + H₂O

৮। MnO₂ + HCI – MnCl₂ + Cl₂ + H₂O ঘন

উত্তরঃ MnO₂ + 4HCI = MnCl₂ + Cl₂ + 2H₂O

৯। ZnO + HCI – ZnCl₂ + H₂O

উত্তরঃ ZnO + 2HCl = ZnCl₂ +H₂O ঘন।

১০। Na + H₂O – NaOH + H₂

উত্তরঃ 2Na + 2H₂O = 2NaOH + H₂

১১। NH₃ + O₂ – N₂ + H₂O

উত্তরঃ 4NH₃ + 3O₂ = 2N₂ + 6H₂O

১২। Fe + Cl₂ – FeCl₃

উত্তরঃ 2Fe + 3Cl₂ = 2FeCl₃

১৩। Al + HCl – AICI₃ + H₂

উত্তরঃ 2Al + 6HCl = 2AICI₃ + 3H₂

১৪। AI + O₂ – Al₂O₃

উত্তরঃ 4Al + 3O₂ = 2Al₂O₃

১৫। C + HNO₃ – CO₂ + NO₂ + H₂O ঘন। 

উত্তরঃ C + 4HNO₃ = CO₂ + 4NO₂ + 2H₂O ঘন।

১৬। S + H₂SO₄ – SO₂ + H₂O ঘন।

উত্তরঃ S + 2H₂SO₄ = 3SO₂ + 2H₂O ঘন।

১৭। Pb(NO₃)₂ – PbO + NO₂ + O₂

উত্তরঃ 2Pb(NO₃)₂ = 2PbO + 4NO₂ + O₂

১৮। NH₃ + Cl₂ – N₂ + HCI

উত্তরঃ 2NH₃ + 3Cl₂ = N₂ + 6BHCl

১৯। KClO₃ – KCl + O₂

উত্তরঃ 2KClO₃ = 2KCl + 3O₂

২০। Al + H₂O + NaOH – NaAlO₂ + H₂

উত্তরঃ 2Al + 2H₂O + 2NaOH = 2NaAlO₂ + 3H₂

২১। Zn + HNO₃ – Zn(NO₃)₂ + NO₂ + H₂O ঘন।

উত্তরঃ Zn + 4HNO₃ = Zn(NO₃)₂ + 2NO₂ + 2H₂O

২২। Cu + HNO₃ – Cu(NO₃)₂ + NO₂ + H₂O ঘন।

উত্তরঃ Cu + 4HNO₃ = Cu(NO₃)₂ + 2NO₂ + 2H₂O ঘন।

২৩। Cl₂ + NaOH – NaCl + NaCIO₃ + H₂O উত্তপ্ত ঘন।

উত্তরঃ 3Cl₂ + 6NaOH = 5 NaCl + NaClO₃ + 3H₂O উত্তপ্ত ঘন।

২৪। Ba(NO₃)₂ + (NH₄)₂SO₄ – BaSO₄ + NH₄NO₃

উত্তরঃ Ba(NO₃)₂ + (NH₄)₂ SO₄ = BaSO₄ + 2NH₄NO₃

২৫। KMnO₄ + SO₂ + H₂O – K₂SO₄ + MnSO₄ + H₂SO₄

উত্তরঃ 2KMnO₄ + 5SO₂ + 2H₂O = K₂SO₄ + 2MnSO₄ + 2H₂SO₄

২৬। H₂SO₄ – SO₂ + O₂ + H₂O

উত্তরঃ 2H₂SO₄ = 2SO₂ + O₂ + 2H₂O

২৭। CuO + NH₃ – Cu + N₂ + H₂O

উত্তরঃ 3CuO + 2NH₃ = 3Cu + N₂ + 3H₂O

২৮। NH₃ + O₂ – H₂O + NO অতিরিক্ত।

উত্তরঃ 4NH₃ + 5O₂ = 6H₂O + 4NO

২৯। Fe + O₂ – Fe₂O₃

উত্তরঃ 4Fe + 3O₂ = 2Fe₂O₃

৩০। C + H₂SO₄ – CO₂ + SO₂ + H₂O

উত্তরঃ C + 2H₂SO₄ = CO₂ + 2SO₂ + 2H₂O

৩১। Al₂O₃ + NaOH – NaAlO₂ + H₂O

উত্তরঃ Al₂O₃ + 2NaOH = 2NaAlO₂ + H₂O

৩২। NH₃ + Cl₂ – N₂ + NH₄CI অতিরিক্ত।

উত্তরঃ 8NH₃ + 3Cl₂ = N₂ + 6NH₄CI অতিরিক্ত।

৩৩। Mg + H₂SO₄ – MgSO₄ + H₂O + SO₂ ঘন।

উত্তরঃ Mg + 2H₂SO₄ = MgSO₄ + 2H₂O + SO₂ঘন।

৩৪। KNO₃ – KNO₂ + O₂

উত্তরঃ 2KNO₃ = 2KNO₂ + O₂

৩৫। Ba(NO₃)₂ + H₂SO₄ – BaSO₄ + HNO₃

উত্তরঃ Ba(NO₃)₂ + H₂SO₄ = BaSO₄

৩৬। FeCl₃ + SnCI₂ – FeCl₂ + SnCI₄

উত্তরঃ 2FeCl₃ + SnCl₃ = 2FeCl₂ + SnCI

৩৭। Ag₂SO₄ + BaCl₂ – BaSO₄ + AgCI

উত্তরঃ Ag₂SO₄ + BaCl₂ = BaSO₄ + 2AgCI

৩৮। Mg + N₂ – Mg₃N₂

উত্তরঃ 3Mg + N₂ = Mg₃N₂

৩৯। HNO₃ + H₂S – NO₂ + S + H₂O ঘন।

উত্তরঃ 2HNO₃ + H₂S = 2NO₂ + S + 2H₂O ঘন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top