Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন

Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন Notes to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন and select needs one.

Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন

Join Telegram channel
Follow us:
facebook sharing button
whatsappp sharing button
instagram sharing button

Also, you can read SCERT book online in these sections Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন for All Subject, You can practice these here..

মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন

               Chapter – 5

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

১। নিউলেন্ডের অষ্টকস্তম্ভে ডােবেরিনারের ট্রায়াড়ও বর্তমান। তুলনা কর এবং নির্ণয় কর।

উত্তরঃ ডােবেরিনারের ট্রায়াড় নিউলেন্স-এর ওকটেভেও দেখতে পাওয়া যায়। যেমন- Li, Na, k.

২। ডােবেরিনারের শ্রেণি বিভাজনের সীমাবদ্ধতাগুলাে কি কি ?

উত্তরঃ সেই সময় ডােবেরিনার কেবল তিনটি মৌলের ট্রায়াড গঠন করতে পেরেছিলেন।

৩। নিউলেন্ডের অষ্টক সূত্রের সীমাবদ্ধতা কি কি ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

উত্তরঃ নিউলেন্ডের সময় মাত্র 56 টি মৌলের সন্ধান ছিল। ক্যালসিয়াম (পারমাণবিক ভর 40 ) মৌল পর্যন্ত অকটেতে স্থান দিতে পেরেছিলেন। মৌলগুলি পর্যাবৃত্ত তালিকায় সাজানাের সময় তিনি দুইটি মৌলকে একই ছােট ঘরে রেখেছিলেন। যেমন CO এবং Ni -কে একটি ঘরে রেখেছিলেন যে রেখায় F, CL, Br থাকে যাদের ধর্ম বিভিন্ন। অনুরূপে Fe যার সঙ্গে CO এবং Ni সদৃশ আছে তাদের দূরে রাখা হয়েছে।

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

১। মেন্ডেলিফের পর্যাবৃত্ত তালিকার সাহায্যে নিম্নলিখিত মৌলগুলাের অক্সাইডের সংকেতগুলাে কি হবে লেখ K, C, AI, Si, Ba.

উত্তরঃ K₂O, CO₂, Al₂O₃, SiO₂, BaO.

২। মেন্ডেলিফ তার পর্যাবৃত্ত তালিকায় যে মৌলগুলির স্থান খালি রেখেছিলেন এবং পরে যেগুলাে আবিষ্কৃত হয়েছিল তাদের মধ্যে গেলিয়াম ছাড়া আর কোন কোন মৌল ছিল। (যে কোন দুটির নাম লিখ।

উত্তরঃ স্কেন্ডানিয়াম (Scandanium) এবং জারমেনিয়াম (Germanium)।

৩। মেন্ডেলিফ তার পর্যাবৃত্ত তালিকা তৈরি করার সময় কি কি নির্ণায়ক (Criteria) ব্যবহার করেছিলেন ?

উত্তরঃ মেন্ডেলিফ মৌলের পারমাণবিক ভর এবং তাদের ভৌতিক এবং রাসায়নিক ধর্মের সঙ্গে সম্পর্ক রেখে তালিকাটি তৈরি করেছিলেন। রাসায়নিক ধর্মের মধ্যে তিনি অক্সিজেন এবং হাইড্রোজেন মৌল দ্বারা গঠিত যৌগের পরীক্ষা করেছিলেন। তিনি দেখলেন যে সেই সময় আবিষ্কৃত 63 টি মৌলের পারমাণবিক ভরের ঊর্ধক্রমে সাজানাে হয়েছে। একটি মৌল হতে অন্য মৌলে অক্সাইড এবং হাইড্ৰাইটগুলি পরিবর্তন হতে থাকে এবং শেষে আবার হঠাৎ আগের মতাে সাজানাে হয়। এই পরিবর্তনগুলি মেন্ডেলিফ পর্যাবৃত্ত নিয়মে উল্লেখ করেন। অর্থাৎ মৌলের ধর্ম হল পারমাণবিক ভরের পর্যায়ক্রম।

৪। সম্রান্ত গ্যাসগুলাে পৃথক বর্গে (গ্রুপে) রাখা হয় কেন ?

উত্তরঃ নােবেল গ্যাস যেমন, হিলিয়াম (He), নিয়ন (Ne), এবং আর্গন (Ar) রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। বায়ুমণ্ডলে এরা কম ঘনত্বে থাকে। সুতরাং তাদের সদৃশ নিষ্ক্রিয় গ্যাসের ধর্মের জন্য এদের একটি পৃথক শ্রেণিতে রাখা হয়েছে।

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

১। আধুনিক পর্যাবৃত্ত তালিকা কিভাবে মেন্ডেলিফের পর্যাবৃত্ত তালিকাতে থাকা অসংগতি বা ব্যতিক্রমগুলাে (anomalies) দূর করতে পেরেছিল ?

উত্তরঃ মেন্ডেলিফের পর্যাবৃত্ত তালিকায় বর্ধিত পারমাণবিক ভরকে নিয়ে গঠন করা হয়েছে ফলে দেখা যায় যে একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট মৌলকে অসদৃশ মৌলের সঙ্গে রাখা হয়েছে। যেমন- আর্গনের পারমাণবিক ভর 39.948 এবং পটাসিয়ামের পারমাণবিক ভর 39.0983 সুতরাং আর্গনকে পটাসিয়ামের পর বসাতে হত। আবার নিকেলের পারমাণবিক ভর 58:69 একে কোবাল্টের আগে রাখা হয়েছে যদিও কোবাল্টের পারমাণবিক ভর 58.93। আধুনিক পর্যাবৃত্ত তালিকা মৌলের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে গঠন করা হয়েছে। একই যােজ্যতা বিশিষ্ট মৌলগুলিকে একই শ্রেণিতে রাখা হয়েছে। যােজক ইলেক্ট্রন অনুযায়ী মৌলগুলি সাজানাে থাকায় মেন্ডেলিফের তালিকার ত্রুটিগুলি দূর করা গেছে।

আবার ক্ষারীয় ধাতুর সঙ্গে হাইড্রোজেনকে রাখা হয়েছে তার ইলেক্ট্রনের অবস্থানের জন্য।

২। এমন দুটো মৌলের নাম কর যেগুলাে ম্যাগনেসিয়ামের ধর্মের মতাে রাসায়নিক ধর্ম দেখাবে বলে আশা করা যায়। তুমি বেছে নেওয়ার ভিত্তি কি ?

উত্তরঃ বেরিলিয়াম (Be) এবং ক্যালসিয়াম (Ca),

Be (পারমাণবিক সংখ্যা = 4) এবং Ca (পারমাণবিক সংখ্যা=20)

উভয়েরই ইলেক্ট্রনীয় বিন্যাস ম্যাগনেসিয়ামের মতাে অর্থাৎ বহিঃতম খােলে 2 টি ইলেক্ট্রন থাকে।

Mg – 2, 8, 2

Be – 2, 2

Ca – 2, 8, 8, 2

এতেকে, Be এবং Ca অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড ক্রমে BeO এবং MgO উৎপন্ন করে।

৩। নাম লিখ-

(a) তিনটি মৌল যাদের সর্ববহিস্থ কক্ষে একটি ইলেক্ট্রন থাকে।

(b) দুটো মৌল যাদের সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেক্ট্রন থাকে।

(c) তিনটি মৌল যাদের সর্ববহিস্থ কক্ষ সম্পূর্ণভাবে পূর্ণ।

উত্তরঃ (a) লিথিয়াম (Li), সােডিয়াম (Na), পটাসিয়াম (K).

(b) বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca).

(c) হিলিয়াম (Hi), নিয়ন (Ne), আর্গন (Ar).

৪। (a) লিথিয়াম, সােডিয়াম, পটাসিয়াম- এই তিনটি ধাতু জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই মােলগুলোর পরমাণুগুলােতে কি কোনাে সাদৃশ্য আছে ?

(b) হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস এবং নিয়ন একটি গ্যাস যায় সক্রিয়তা খুবই কম। যদি এদের পরমাণুর সাধারণ কোনাে বৈশিষ্ট্য থাকে তবে তা কি ?

উত্তরঃ (a) লিথিয়াম (Li), সােডিয়াম (Na) এবং পটাসিয়াম (K) এর বহিঃতম খােলে একটি ইলেক্ট্রন থাকে।

(b) হিলিয়াম (Hi) এবং নিয়নের (Ne) বহিঃতম খােল সম্পূর্ণভাবে ভর্তি থাকে। সুতরাং এরা অষ্টক।

৫। আধুনিক পর্যাবৃত্ত তালিকায় থাকা প্রথম দশটি মৌলের মধ্যে কোনগুলি ধাতু।

উত্তরঃ Li, Be এবং B হল ধাতু।

৬। পর্যাবৃত্ত তালিকায় যে স্থান অধিকার করে সেটা লক্ষ্য রেখে নিম্নলিখিত মৌলগুলাের মধ্যে কোনটি সবচেয়ে বেশি ধাতব গুণবিশিষ্ট বলে আশা করা যায়। Ga, Ge, As, Se, Be.

উত্তরঃ Be.

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

১। পর্যাবৃত্ত তালিকার কোনাে পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে পরিবর্তনের ধারা সম্পর্কে নিম্নোক্ত কোন উক্তিটি সত্য নয় ?

(a) মৌলগুলির ধাতবীয় ধর্ম কমতে থাকে।

(b) যােজক ইলেক্ট্রনের সংখ্যা বাড়তে থাকে।

(c) পরমাণুগুলাে সহজেই ইলেক্ট্রন হারায়।

(d) অক্সাইডগুলাের আম্লিকতন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।

উত্তরঃ (c) পরমাণুগুলাে সহজেই ইলেক্ট্রন হারায়।

২। X মৌলটি একটি ক্লোরাইড উৎপন্ন করে যার সংকেত হচ্ছে XCl,। এটি একটি উচ্চ গলনাংক বিশিষ্ট কঠিন ধাতু। x সম্ভবত পর্যাবৃত্ত তালিকার এই বর্গে থাকবে যে বর্গে আছে- 

(a) Na 

(b) Mg 

(c) Al

(d) Si

উত্তরঃ (b) Mg.

৩। কোনাে মৌলের নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকে ?

(a) দুটো কক্ষ- যে দুটোই ইলেক্ট্রন দ্বারা সম্পূর্ণভাবে পূর্ণ।

(b) ইস্ট্রেনীয় সজ্জা 282

(c) মােট তিনটি কক্ষ- যােজক কক্ষে থাকে 3 টি ইলেক্ট্রন।

(d) মােট দুইটি কক্ষ- যােজক কক্ষে থাকে 3 টি ইলেক্ট্রন।

(e) দ্বিতীয় কক্ষের ইলেক্ট্রনের সংখ্যা প্রথম কক্ষের ইলেক্ট্রনের সংখ্যার দ্বিগুণ।

উত্তরঃ (a) Ne (2,8).

(b) Mg (2,8,2). 

(c) Si (2,8, 4).

(d) B (2,3).

(e) C (2,4).

৪। (a) বােরণ পর্যাবৃত্ত তালিকায় যে বর্গে আছে সেই বর্গে থাকা মৌলগুলাের সাধারণ ধর্ম কি ?

উত্তরঃ (a) বােরণের মতাে একই কলম বা শ্রেণিতে থাকা মৌলের যােজ্যতা তিন এবং এরা ধাতুকল্প।

(b) ফ্লোরিণের মতাে একই কলম বা শ্রেণিতে থাকা মৌল এসিডিক অক্সাইড তৈরি করে এবং বহিঃতম খােলে সাতটি ইলেক্ট্রন থাকে।

৫। একটি পরমাণুর ইলেক্ট্রনীয় সজ্জা হচ্ছে 2. ৪. 7.

(a) এই মৌলটির পারমাণবিক সংখ্যা কত ?

(b) নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটির সাথে এই মৌলটির রাসায়নিক সাদৃশ্য আছে? (পারমাণবিক সংখ্যা প্রথম বন্ধনির মধ্যে দেওয়া আছে।) N (7), F (9), P (15), Ar (18)

উত্তরঃ (a) 17

(b) F (9)

৬। পর্যাবৃত্ত তালিকায় তিনটি মৌল A, B এবং C-এর স্থান দেখানাে হল-

16 বর্গ17 বর্গ
______________
_______A
______________
BC

(a) A কি ধাতু না অধাতু ?

(b) C কি A থেকে বেশি সক্রিয় না কম সক্রিয় ?

(c) C কি B থেকে আকারে বড় না ছােট ?

(d) A কি ধরনের আয়ন উৎপন্ন করবে-ক্যাটায়ন না এনায়ন ?

উত্তরঃ (a) A একটি অধাতু।

(b) C, A অপেক্ষা কম সক্রিয়।

(c) C, B অপেক্ষা আকারে ছােট।

(d) A এনায়ন তৈরি করে।

৭। নাইট্রোজেন (পরমাণু ক্ৰমাংক 1) এবং ফসফরাস (পরমাণু ক্রমাংক 15) পর্যাবৃত্ত তালিকার 15.বর্গে আছে। এই দুটি মৌলের ইলেক্ট্রনীয় সজ্জা লিখ। এই দুটির মধ্যে কোনটি বেশি তড়িৎ ঋণাত্মক ও কেন ?

উত্তরঃ নাইট্রোজেনের ইলেক্ট্রনীয় বিন্যাস : 2. 5।

ফসফরাসের ইলেক্ট্রনীয় বিন্যাস 2. 8. 5।

নাইট্রোজেন অধিক বিদ্যুৎ ঋণাত্মক ধর্মী কারণ বহিঃতম খােল নিউক্লিয়াসের খুব কাছে হওয়ার জন্য নিউক্লিয়াস ইলেক্ট্রনগুলিকে দারুণভাবে আকর্ষণ করে।

৮। কোন পরমাণুর ইলেক্ট্রনীয় সংখ্যা এবং পর্যাবৃত্ত তালিকায় এটার স্থানের সম্পর্ক কি ?

উত্তরঃ পর্যাবৃত্ত তালিকায় পরমাণু বা মৌলের অবস্থান নির্ভর করে বহিঃতম খােলে থাকা ইলেক্ট্রনের উপর। একই কলম বা শ্রেণিতে থাকা মৌলগুলির বহিঃতম খােলে সমান সংখ্যক ইলেক্ট্রন থাকে। যেমন- 11তম শ্রেণিতে প্রত্যেক মৌলের বহিঃতম খােলে 2টি করে ইলেক্ট্রন থাকে।15 তম শ্রেণিতে প্রত্যেক মৌলের বহিঃতম খােলে 5টি করে ইলেক্ট্রন থাকে।

৯। আধুনিক পর্যাবৃত্ত তালিকায় ক্যালসিয়াম (পারমাণবিক সংখ্যা- 20) 12, 19, 21, 38 পারমাণবিক সংখ্যার মৌলগুলাে দ্বারা পরিবৃত্ত হয়ে আছে। এইগুলাের মধ্যে কোনগুলাের ভৌতিক ও রাসায়নিক ধর্ম ক্যালসিয়ামের ধর্মের সঙ্গে সদৃশ ?

উত্তরঃ মৌলের ইলেক্ট্রনীয় বিন্যাস-

পারমাণবিক সংখ্যা 12- 2, 8, 2

পারমাণবিক সংখ্যা 19- 2, 8, 8, 1

পারমাণবিক সংখ্যা 20- 2, 8, 8, 2

পারমাণবিক সংখ্যা 21- 2, 8, 9, 2

পারমাণবিক সংখ্যা 38- 2, 8, 18, 8, 2

এতেকে, পারমাণবিক সংখ্যা 12 র ভৌত এবং রাসায়নিক ধর্মের সঙ্গে পারমাণবিক সংখ্যা 20 এবং 38-এর সাদৃশ্য আছে।

১০। মেন্ডেলিফের পর্যাবৃত্ত তালিকায় এবং আধুনিক পর্যাবৃত্ত তালিকায় মৌলগুলাের সজ্জার তুলনামূলক আলােচনা কর।

উত্তরঃ 

মেন্ডেলিফের পর্যাবৃত্ত তালিকাআধুনিক পর্যাবৃত্ত তালিকা
১। বর্ধিত পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলি সাজানাে থাকে।১। বর্ধিত পারমাণবিক সংখ্যা  অনুযায়ী মৌলগুলি সাজানাে থাকে।
২। নয়টি উলম্ব ঘর থাকে, যাদের শ্রেণি বলে।২। 18 টি উলম্ব ঘর থাকে যাদের শ্রেণি বলে।
৩। পরিবর্তনশীল মৌলগুলি অষ্টম শ্রেণিতে রাখা হয়।৩। পরিবর্তনশীল মৌলগুলি লম্বা পিরিয়ডের মধ্যে থাকে।

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds

Scroll to Top