Class 10 Science Chapter 2 এসিড, ক্ষার ও লবণ Notes to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Class 10 Science Chapter 2 এসিড, ক্ষার ও লবণ and select needs one.
Class 10 Science Chapter 2 এসিড, ক্ষার ও লবণ
Also, you can read SCERT book online in these sections Class 10 Science Chapter 2 এসিড, ক্ষার ও লবণ Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. Class 10 Science Chapter 2 এসিড, ক্ষার ও লবণ These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Class 10 Science Chapter 2 এসিড, ক্ষার ও লবণ for All Subject, You can practice these here…
এসিড, ক্ষার ও লবণ
Chapter – 2
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। তােমাকে তিনটি পরীক্ষানলী দেওয়া হল। একটিতে আছে পাতিত জল (distilled water), বাকি দুটোর একটিতে এসিডিক দ্রবণ ও আরেকটিতে ক্ষারকীর দ্রবণ। তােমাকে যদি শুধু লাল লিটমাস কাগজ দেওয়া হয় তাহলে তুমি কিভাবে এই দ্রবণগুলাে সনাক্ত করবে ?
উত্তরঃ প্রথমে লিটমাস কাগজটি তিন টুকরা করে প্রতিটি টেষ্টটিউবে একটি করে ডুবাও। যেখানে লাল লিটমাস কাগজটি লি হবে সেটি ক্ষারের দ্রবণ। এইবার এই নীল লিটমাস কাগজটি অপর দুইটিতে ডুবাও। দেখবে যে একটিতে উহা পুনরায় লাল হয়েছে। সুতরাং ইহা অম্ল বা এসিড। যেহেতু তৃতীয় টেষ্টটিউবে লিটমাসের কোনাে পরিবর্তন হবে না, সুতরাং ইহা বিশুদ্ধ জল।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। দই এবং অন্যান্য টক দ্রব্য পিতল (brass) এবং তামার (কপার) পাত্রে রাখা হয় না কেন ?
উত্তরঃ দই বা টক জিনিসে এসিড থাকে। সুতরাং এগুলি পিতল বা তামার পাত্রে রাখলে রাসায়নিক বিক্রিয়া ঘটে। সেইজন্য এইগুলিকে পিতল বা তামার পাত্রে রাখা হয় না।
২। যখন এসিড় ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন কি গ্যাস উৎপন্ন হয় ? উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর। এই গ্যাসটি কিভাবে সনাক্ত করা হয় ?
উত্তরঃ ধাতুর সঙ্গে এসিডের বিক্রিয়ার ফলে H₂ গ্যাস উৎপন্ন হয়। একটি টেষ্টটিউবে কয়েকটি দস্তার (Zn) টুকরা নিয়ে সেখানে 5 মি.লি. লঘু হাইড্রোক্লোরিক এসিড আস্তে আস্তে ঢাল। সঙ্গে সঙ্গে HCl দস্তার সঙ্গে বিক্রিয়া করে H₂ গ্যাস উৎপন্ন হবে।
Zn + 2 HCl → ZnCl₂ + H₂
হাইড্রোজেন গ্যাস জলে দ্রবীভূত হয় না। হাইড্রোজেন গ্যাসের মধ্যে সাবানের জল প্রবাহিত করলে বুদবুদের সৃষ্টি হবে এবং আগুনের সংস্পর্শে জ্বলে উঠবে।
৩। ধাতব যৌগ A লঘু হাইড্রোক্লোরিক এসিডের সঙ্গে বিক্রিয়া করার ফলে হিহিস্ শব্দ করে বুবু উৎপন্ন হয়। উৎপন্ন হওয়া গ্যাসটি জুলন্ত মােমবাতি নিভিয়ে দেয়। এই বিক্রিয়ায় একটি বিক্রিয়াজাত যৌগ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। বিক্রিয়াটির সন্তুলিত সমীকরণ লিখ।
উত্তরঃ যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এবং জ্বলন্ত মােমবাতিকে নিভিয়ে দেবে সুতরাং গ্যাসটি কার্বন-ডাই-অক্সাইড (CO₂) এবং ধাতুর যৌগ A হবে ক্যালসিয়াম কার্বোনেট।
সুতরাং ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া হবে-
CaCO₃ + 2HCl – CaCl₂ + CO₂ + H₂O
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। HCl, HNO₃ ইত্যাদির জলীয় দ্রবণ কেন আম্লিক (এসিডিক) ধর্ম দেখায় কিন্তু এলকোহল, গ্লুকোজ ইত্যাদি যৌগের দ্রবণগুলাে এসিডিক ধর্ম দেখায় না ?
উত্তরঃ জলীয় দ্রবণের H⁺ আয়নই হল আম্লিক চরিত্রের জন্য দায়ী। HCI, HNO₃ ইত্যাদি জলে হাইড্রোজেন আয়নের (H⁺) সৃষ্টি করে যেখানে C₂H₅OH এবং গ্লুকোজ এইরূপ করে না। সেইজন্য,এরা আম্লিক চরিত্র দেখায় না।
২। এসিডের জলীয় দ্রবণ কেন তড়িৎ পরিবাহী ?
উত্তরঃ জলীয় দ্রবণে এসিড আয়ন মুক্ত করে এবং দ্রবণে আয়নের সাহায্যে বিদ্যুৎ বিশ্লেষণ হয়। অর্থাৎ এসিডের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহিত করে।
৩। শুষ্ক HCI গ্যাস কেন শুষ্ক লিটমাস কাগজের রং বদলাতে পারে। না ?
উত্তরঃ শুষ্ক HCI গ্যাস H⁺ আয়ন মুক্ত করতে পারে না। লিটমাস কাগজের রঙের কোনাে পরিবর্তন হয় না।
৪। এসিড লঘুকরণের সময় কেন এসিড জলে যােগ করতে হয় কিন্তু জল এসিড়ে যােগ করা হয় না ?
উত্তরঃ যখন এসিডকে জলের সঙ্গে মিশানাে হয় তখন অধিক পরিমাণে তাপের সৃষ্টি হয়। সেইজন্য এসিড খুব ধীরে ধীরে জলের সঙ্গে মিশাতে হয়। অপরপক্ষে যদি জল এসিডের সঙ্গে মিশানাে হত তবে হঠাৎ অধিক তাপ উৎপন্ন হয়ে বিস্ফোরণ ঘটতে পারে ফলে সমস্ত শরীরে এর ছিটা পড়তে পারে।
৫। কোন এসিডের লঘুকরণ করা হলে হাইড্রনিয়াম আয়নের (H₃O⁺) গাঢ়তা কিভাবে প্রভাবিত হয় ?
উত্তরঃ যখন কোনাে নির্দিষ্ট পরিমাণ এসিড জলের সঙ্গে মিশানাে হয় তখন প্রতি একক আয়তনে নির্দিষ্ট সংখ্যক হাইড্রনিয়াম আয়ন সৃষ্টি হয়। তরলীকৃত করলে প্রতি একক আয়তনে হাইড্রনিয়াম আয়নের সংখ্যা হ্রাস পায় ফলে হাইড্রনিয়াম আয়নের ঘনত্ব কমে।
৬। বেশি পরিমাণে ক্ষার সােডিয়াম হাইড্রক্সাইডের দ্রবণে দ্রবীভূত করা হলে হাইড্রক্সাইড আয়নের (OH) গাঢ়তা কিভাবে প্রভাবিত হয় ?
উত্তরঃ সােডিয়াম হাইড্রক্সাইডের দ্রবণে অতিরিক্ত ক্ষারক দ্রবীভূত করলে হাইড্রক্সাইড আয়নের ঘনত্ব বৃদ্ধি পায়। কারণ প্রতি একক আয়তনে হাইড্রক্সাইড (OH⁺) আয়নের পরিমাণ বাড়ে। যখন ক্ষার জলে দ্রবীভূত হয় তখনই এরকম ঘটে। যদি ক্ষার জলে দ্রবীভূত না হয় তবে (OH⁺) আয়ন একই থাকে।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। তােমার কাছে দুটো দ্রবণ A এবং B আছে। A দ্রবণটির PH হচ্ছে 6 এবং B দ্রবণের Pᴴ হচ্ছে ৪। কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের গাঢ়তা বেশি ? এই দুইটির কোনটি এসিডিক এবং কোনটি ক্ষারকীয় ?
উত্তরঃ A দ্রবণে অধিক হাইড্রোজেন আয়ন ঘনীভূত হয়। দ্রবণ A সামান্য অম্লধর্মী এবং দ্রবণ B সামান্য ক্ষারধর্মী।
২। কোন দ্রবণের প্রকৃতির উপর হাইড্রোজেন আয়নের গাঢ়তার প্রভাব কি ?
উত্তরঃ দ্রবণে H⁺ আয়ন যত বেশি ঘনীভূত হয় দ্রবণে এসিডের মাত্রা তত বাড়ে।
৩। ক্ষারকীয় দ্রবণেও কি (H⁺) (aq) আয়ন থাকে ? যদি থাকে তবে এই দ্রবণগুলাে কেন ক্ষারকীয় ?
উত্তরঃ মূল দ্রবণে H⁺(aq) আয়ন আছে। কিন্তু ইহা OH⁻ আয়ন অপেক্ষা অনেক কম। অতিরিক্ত OH⁻ আয়নই মূল দ্রবণকে নিয়ন্ত্রণ করে।
৪। মাটির অবস্থা কি হলে একজন কৃষক তার জমির মাটিতে পােড়াচুন (ক্যালসিয়াম অক্সাইড), শিথিলিত চুন বা স্লেকেড লাইম (ক্যালসিয়াম হাইড্রক্সাইড) অথবা চক (ক্যালসিয়াম কার্বোনেট) মেশাবে বলে তুমি মনে কর ?
উত্তরঃ Pᴴ এর মাত্রা 6-8 হলেই গাছ ঠিকমত কাজ করে। সুতরাং যখন মাটি অম্লযুক্ত হয় তখন কৃষকরা মাটিতে ক্যালসিয়াম অক্সাইড (CaO) বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড (Ca (OH)₂) বা ক্যালসিয়াম কার্বোনেট (CaCO₃) দেয়।
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ
১। CaOCI₂ এর সাধারণ নাম কি ?
উত্তরঃ ব্লিচিং পাউডার।
২। ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে যে পদার্থ ব্লিচিং পাউডার উৎপন্ন করে সেই পদার্থটির নাম কি ?
উত্তরঃ চুনের জল।
৩। যে সােডিয়াম যৌগটি খর জলকে মৃদু জলে রূপান্তরিত করতে ব্যবহৃত হয় সেটার নাম লিখ ?
উত্তরঃ সােডিয়াম কার্বোনেট।
৪। সােডিয়াম হাইড্রকার্বোনেটের দ্রবণকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় ? বিক্রিয়াটির সমীকরণ লিখ।
উত্তরঃ সােডিয়াম হাইড্রকার্বোনেটের দ্রবণকে উত্তপ্ত করলে সােডিয়াম কার্বোনেট এবং কার্বন-ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।

৫। প্লাষ্টার অফ পেরিস ও জলের বিক্রিয়ার সমীকরণটি লিখ।
উত্তরঃ 2 CaSO₄ 1/2 H₂O + H₂O – 2 CaSO₄ 2 H₂O
(প্লাষ্টার অফ পেরিস) (জিপসাম)
অনুশীলনীর প্রশ্নোত্তরঃ
১। একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে। এটার Pᴴ হওয়ার কথা-
(a) 1, (b) 4, (c) 5, (d) 10
উত্তরঃ (d) pᴴ = 10
২। একটি দ্রবণ চূর্ণ ডিমের খােলার সঙ্গে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে। গ্যাসটি চূনের জল ঘােলা করে। দ্রবণটিতে আছে-
(a) NaCl (b) HCl (c) LiCI (d) KCl.
উত্তরঃ (b) HCl.
৩। 10 মি. লি. সােডিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ ৪ মি. লি. দ্রবণের দ্বারা সম্পূর্ণভাবে প্রশমিত হয়। আমরা যদি একই সােডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের 20 মি. লি. নিই তবে এটাকে প্রশমিত করতে একই হাইড্রক্লোরিক এসিডের দ্রবণের পরিমাণ হবে-
(a) 4 মি. লি. (b) ৪ মি. লি. (c) 12 মি. লি. (d) 16 মি. লি.
উত্তরঃ (d) 16 মি. লি.।
৪। অজীর্ণতা সারানাের জন্য নিম্নোক্ত ওষুধগুলাের মধ্যে কোনটি ব্যবহৃত হয় ?
(a) এন্টিবায়ােটিক (জীবাণুনাশক)
(b) এনালজেসিক (বেদনানাশক)
(c) এন্টাসিড (অম্লনাশক)
(d) এন্টিসেপটিক (রক্ত বিদূষণ নাশক)
উত্তরঃ (c) এন্টাসিড।
৫। নিম্নোক্ত বিক্রিয়াগুলাের জন্য শব্দ সমীকরণ ও তারপর সন্তুলিত সমীকরণ লেখ, যখন-
(a) লঘু সালফিউরিক এসিড জিংক-এর ক্ষুদ্র ক্ষুদ্র কণার সঙ্গে বিক্রিয়া করে।
(b) লঘু হাইড্রক্লোরিক এসিড ম্যাগনেসিয়াম ফিতার সঙ্গে বিক্রিয়া করে।
(C) লঘু সালফিউরিক এসিড এলুমিনিয়াম গুড়ার সঙ্গে বিক্রিয়া করে।
(d) লঘু হাইড্রক্লোরিক এসিড লৌহচুর্ণের সঙ্গে বিক্রিয়া করে।
উত্তরঃ (a) দস্তা + লঘু সালফিউরিক এসিড 23/11 জিংক সালফেট + হাইড্রোজেন।
Zn + H₂SO₄ 23/11 ZnSO₄ + H₂
(b) ম্যাগনেসিয়াম ফিতা + লঘু হাইড্রক্লোরিক এসিড – ম্যাগনেসিয়াম ক্লোরাইড +হাইড্রোজেন।
Mg + 2HCl – MgCl₂ + H₂
(c) এলুমিনিয়াম পাউডার + লঘু সালফিউরিক এসিড – এলুমিনিয়াম সালফেট + হাইড্রোজেন।
2 Al + 3 H₂ SO₄ – Al₂ (SO₄)₃ + 3 H₂
(d) লােহার গুড়া + লঘু হাইড্রক্লোরিক এসিড⇒লােহার ক্লোরাইড + হাইড্রোজেন।
2 Fe + 6HCl – 2 FeCl₃ + 3H₂
৬। এলকোহল গ্লুকোজ ইত্যাদি যৌগতেও হাইড্রোজেন আছে কিন্তু এদেরকে এসিডের শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয় না। একটি পরীক্ষা দ্বারা প্রমান কর।
উত্তরঃ একটি বিকারে এলকোহল এবং গ্লুকোজের দ্রবণ লও। একটি কর্কে দুটো পেরেক এমন ভাবে ঢােকাও যেন এরা শেষ প্রান্ত পর্যন্ত থাকে। একটি অন্তরিত তারের সাহায্যে একটি 6 ভােল্ট ব্যাটারী, একটি সুইচ এবং একটি বাল্ব লাগিয়ে পেরেকের দুই প্রান্ত লাগাও। সুইচ অন করলেও দেখবে যে বাল্বটি জ্বলছে না। এ থেকে বুঝা যায় যে দ্রবণে কোনাে H⁺ আয়ন নাই। সুতরাং এলকোহল এবং গ্লুকোজ এসিড নহে।
৭। পাতিত জল তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু বৃষ্টির জল পারে- কেন ?
উত্তরঃ বিশুদ্ধ জলে এসিডের আয়ন থাকে না বলে বিদ্যুৎ প্রবাহিত হয় না কিন্তু বৃষ্টির জলে এসিডের আয়ন থাকে তাই এতে বিদ্যুৎ প্রবাহিত হয়।
৮। জলের অনুপস্থিতিতে এসিডগুলাে কেন এসিডিক ধর্ম দেখাতে পারে না ?
উত্তরঃ জলের উপস্থিতিতে এসিডে হাইড্রোনিয়াম আয়ন সৃষ্টি হয় বলে ইহা এসিডের মতাে আচরণ করে। কিন্তু জলের অনুপস্থিতিতে এসিড হাইড্রোনিয়াম আয়ন সৃষ্টি করতে পারে না, সেইজন্য ইহা এসিডের মতাে আচরণ করে না।
৯। A, B, C, D এবং E এই পাঁচটি দ্রবণকে যখন সার্বজনীন সূচক দ্বারা পরীক্ষা করা হয় তখন তাদের Pᴴ দেখা গেল যথাক্রমে 4, 1, 11, 7 এবং 9 কোন দ্রবণটি ?
(a) প্রশম।
(b) তীব্র ক্ষারকীয়।
(c) তীব্র এসিডিক।
(d) মৃদু ক্ষারকীয়।
উত্তরঃ (a) D, (b) C, (c) B, (d) A, (e) E হাইড্রোজেন আয়নে.PH এর মানের ঊর্ধ্বক্রম হল 1>4>7>9>11
১০। A এবং B পরীক্ষানলীতে দুটো সমান দৈর্ঘ্যের ম্যাগনেসিয়ামের ফিতা নেওয়া হল। হাইড্রক্লোরিক এসিড (HCl) যােগ করা হল A পরীক্ষানলীতে। B পরীক্ষা-নলীতে যােগ করা হল এসিটিক এসিড (CH₃COOH)। দুইটি অম্নেরই পরিমাণ এবং গাঢ়তা একই। কোন পরীক্ষানলীতে হিসহিস্ শব্দ বেশি হয় এবং কেন ?
উত্তরঃ হাইড্রক্লোরিক এসিড থাকা A টেষ্টটিউবে খুব বেশি হিসহিস শব্দ হবে। কারণ এসিটিক এসিড থেকে হাইড্রক্লোরিক এসিড অধিক শক্তিশালী ফলে ম্যাগনেসিয়াম (Mg) ফিতার সঙ্গে HCl-এর বিক্রিয়া Mg-এর সঙ্গে CH₃COOH এর বিক্রিয়া থেকে বেশি সক্রিয়।
১১। টাটকা দুধের Pᴴ 6। এটা দই-এ পরিণত হলে এটার Pᴴ -এর মান কিভাবে বদলাবে ? ব্যাখ্যাসহ উত্তর দাও।
উত্তরঃ দুধ যখন দৈয়ে পরিণত হয় তখন ল্যাটি এসিড উৎপন্ন হয় ফলে দুধের pᴴ মাত্রা 6-এর নীচে নেমে যায়।
১২। গােয়ালা পাতলা দুধে খুবই অল্প পরিমাণ বেকিং সােডা যােগ করল-
(a) কেন সে টাটকা দুধের pᴴ টা বদলে ঈষৎ ক্ষারকীয় করে দিল ?
(b) এই দুধটি দই-এ জমতে বেশি সময় নেয় কেন ?
উত্তরঃ (a) গােয়ালা দুধের মধ্যে সামান্য বেকিং সােড়া দেয় যাতে দুধ অনেক সময় ভাল থাকে এবং অল্প ক্ষারধর্মী হয় ফলে একে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়।
(b) প্রথমে ল্যাকটিক এসিড তৈরি হয় যা বেকিং পাউডারকে প্রশমিত করে অধিক ল্যাকটিক এসিড তৈরি করে ফলে দুধ দৈয়ে পরিণত হয়।
১৩। প্লাষ্টার অফ পেরিস কেন জলীয় বাষ্পরােধী পাত্রে রাখা উচিৎ ? ব্যাখ্যা কর।
উত্তরঃ প্লাষ্টার অফ পেরিস হল ক্যালসিয়াম সালফেট হেমি হাইড্রেট (CaSO₄ 1/2 H₂O)। ইহা জলীয় বাষ্প শােষণ করে জিপসামে পরিণত হয় (CaSO₄ 1/2 H₂O) যা প্লাস্টার অফ পেরিসের জমাট বাধা ধর্মের বিপরীত।
১৪। প্রশমন বিক্রিয়া কি ? দুটো উদাহরণ দাও।
উত্তরঃ এসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ার ফলে জল এবং লবণ উৎপন্ন হয়। একেই প্রশমন প্রক্রিয়া বলে।এসিড + ক্ষার – লবণ + জল।
উদাহরণঃ (i) HCL + NaOH – NaCl + H₂O
(ii) CH₃COOH + NaOH – CH₃COONa + H₂O
১৫। কাপড় কাচা সােড়া (Washing Soda) এবং বেকিং সােডার গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ কর।
উত্তরঃ বেকিং সােডার ব্যবহার-
(i) বেকারীতে রুটি বানাতে ব্যবহার হয়।
(ii) ইহা সােডা-এসিড অগ্নিনির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়।কাপড় কাচা সােডার ব্যবহার-
(i) ইহা কাচ, সাবান, কাগজ ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।
(ii) ইহা জলের খরতা সম্পূর্ণ দূর করতে ব্যবহার করা হয়।
অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

Hi! my Name is Parimal Roy. I have completed my Bachelor’s degree in Philosophy (B.A.) from Silapathar General College. Currently, I am working as an HR Manager at Dev Library. It is a website that provides study materials for students from Class 3 to 12, including SCERT and NCERT notes. It also offers resources for BA, B.Com, B.Sc, and Computer Science, along with postgraduate notes. Besides study materials, the website has novels, eBooks, health and finance articles, biographies, quotes, and more.


