Class 10 Science Chapter 3 ধাতু এবং অধাতু 

Class 10 Science Chapter 3 ধাতু এবং অধাতু Notes to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Class 10 Science Chapter 3 ধাতু এবং অধাতু and select needs one.

Class 10 Science Chapter 3 ধাতু এবং অধাতু

Join Telegram channel
Follow us:
facebook sharing button
whatsappp sharing button
instagram sharing button

Also, you can read SCERT book online in these sections Class 10 Science Chapter 3 ধাতু এবং অধাতু Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. Class 10 Science Chapter 3 ধাতু এবং অধাতু These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Class 10 Science Chapter 3 ধাতু এবং অধাতু for All Subject, You can practice these here…

ধাতু এবং অধাতু 

               Chapter – 3

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

১। একটি ধাতুর উদাহরণ দাও যা-

(i) সাধারণ উষ্ণতায় তরল।

(ii) সহজেই ছুরি দিয়ে কাটা যায়।

(ii) তাপের সবচেয়ে সুপরিবাহী।

(iv) তাপের কুপরিবাহী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Join Now

উত্তরঃ (i) পারদ।

(ii) সােডিয়াম।

(ii) সিলভার (রূপা)

(iv) তামা ।

২। ঘাত সহনীয়তা এবং নমনীয়তা বলতে কি বুঝ ?

উত্তরঃ নমনীয় (malleable)- নমনীয় ধাতুর এমন একটি ধর্ম যার ফলে ধাতুকে টেনে খুব সরু তারে এবং পিটিয়ে খুব পাতলা পাতে পরিণত করা যায়। পুনরায় এটি আগের অবস্থায় ফিরে আসে না।

প্রসারণশীল (ductile)- প্রসারণশীল হল ধাতুর এমন একটি ধর্ম যাতে একে টেনে সরু রে পরিণত করা যায়।

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

১। সসাডিয়ামকে কেন কেরােসিন তেলে ডুবিয়ে রাখা হয় ?

উত্তরঃ সােডিয়াম খুব সক্রিয়। যদি ইহা বায়ুর সংস্পর্শে আসে তবে জ্বলে উঠে। সেইজন্য সােডিয়ামকে কেরােসিন তেলে ডুবিয়ে রাখা হয়।

২। নিম্নোক্ত বিক্রিয়াগুলির জন্য সমীকরণ লিখ।

(i) স্টীমের বা ভাপের সঙ্গে আয়রন।

(ii) জলের সঙ্গে ক্যালসিয়াম এবং পটাসিয়াম।

উত্তরঃ (i) 3 Fe + 4 H₂O        (g) – Fe₃ O₄ + 4H₂

             [লােহা]   [জল]             [লােহার অক্সাইড] [হাইড্রোজেন]

(ii) Ca + 2 H₂O – Ca (OH)₂ + H₂

        (কেলসিয়াম)  (কেলসিয়াম হাইড্রক্সাইড)

2 K + 2 H₂O – 2 KOH + H₂

 (পটাসিয়াম)     (পটাসিয়াম হাইড্রক্সাইড)

৩। A, B, C, D এই চারটি ধাতুর নমুনা নিয়ে এগুলােকে নিম্নোক্ত দ্রবণে একে একে যােগ করা হয়। তার ফলে যা লক্ষ করা গেল তা লিপিকাবদ্ধ করা হল।

ধাতুআয়রন (ii) সালফেটকপার (ii) সালফেটজিংক সালফেটসিলভার সালফেট
Aবিক্রিয়া নাইপ্রতিস্থাপন…………..…………..
Bপ্রতিস্থাপন…………..বিক্রিয়া নাই…………..
Cবিক্রিয়া নাইবিক্রিয়া নাইবিক্রিয়া নাইপ্রতিস্থাপন
Dবিক্রিয়া নাইবিক্রিয়া নাইবিক্রিয়া নাইবিক্রিয়া নাই

A, B, C, D এই ধাতুগুলাে সম্বন্ধে নিম্নোক্ত প্রশ্নগুলাের উত্তর দিতে উপরােক্ত তালিকাটি ব্যবহার কর।

(i) কোনটি সবচেয়ে বেশি সক্রিয় ধাতু।

(ii) B-কেকপার  (ii) সালফেটের দ্রবণে যােগ করা হলে কি করবে?

(iii) A, B, C, D এই চারটি ধাতুকে তাদের সক্রিয়তার অধঃক্রম অনুযায়ী সাজাও।

উত্তরঃ (i) সবচেয়ে সক্রিয় ধাতু B, টেবিল থেকে আমরা দেখতে পাই যে B, লােহাকে অপসারিত করতে পারে কিন্তু জিংককে পারে না। সুতরাং Zn, B অপেক্ষা শক্তিশালী। আবার B, Fe হতে অধিক শক্তিশালী। সুতরাং B A, C এবং D হতে অধিক শক্তিশালী কারণ এরা Fe হতে কম সক্রিয়।।

(ii) B, Fe হতে অধিক সক্রিয় সেইজন্য B কপার হতেও সক্রিয়। সুতরাং B দ্রবণ হতে কপারকে পৃথক করে। B কপার সালফেট দ্রবণে যুক্ত করলে কপার সালফেটের রং হালকা হয়।

B + CuSO₄ – Cu + BSO₄

(iii) D সবচেয়ে কম সক্রিয়, C আবার A থেকে কম সক্রিয়।

এতেকে A, B, C, D -র সক্রিয়তার অধঃক্রম হল-

B>A> C> D

৪। কোন সক্রিয় ধাতুর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক এসিড যােগ করলে কি গ্যাস উৎপন্ন হয় ?

আয়রন লঘু সালফিউরিক এসিডের সঙ্গে বিক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়াটি লিখ।

উত্তরঃ লঘু HCl যখন সক্রিয় ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।

লােহার সঙ্গে H₂SO₄ -এর বিক্রিয়া, Fe + H₂SO₄ – FeSO₄ + H₂

৫। জিংক আয়রন (ii) সালফেটের দ্রবণে যােগ করলে কি লক্ষ করবে ? যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটে তা লিখ।

উত্তরঃ Zn, লােহা’ হতে অধিক সক্রিয়। সুতরাং Zn-কে যখন আয়রন সালফেটের সঙ্গে যুক্ত করা যায় তখন আয়রন দ্রবণ হতে মুক্ত হয় এবং আয়রন সালফেটের সবুজ রং হালকা হয়।

Zn (s) + FeSO₄ (aq) – Fe (s) + ZnSO₄ (aq)

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

১। (i) সােডিয়াম অক্সিজেন এবং ম্যাগনেসিয়ামের ইলেক্ট্রন ডট গঠন আঁক ?

(ii) ইলেক্ট্রন স্থানান্তরের দ্বারা Na,0 এবং Mgo কিভাবে গঠিত হয় দেখাও।

(iii) এই যৌগগুলিতে কি কি আয়ন আছে ?

উত্তরঃ 

(iii) Na₂O -তে আয়ন থাকে Na⁺ এবং O⁻⁻

MgO -তে আয়ন থাকে Mg⁺⁺ এবং O⁻⁻

২। আয়নীয় যৌগের গলনাংক কেন উচ্চ ?

উত্তরঃ আয়নিক যৌগতে কোনাে অণু থাকে না কিন্তু বড় বড় ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সমষ্টি থাকার জন্য এতে একটি শক্তিশালী বৈদ্যুতিক আকর্ষণ থাকে। সেইজন্য আয়নিক যৌগগুলির অধিক গলনাংক থাকে।

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

১। নিম্নোক্ত শব্দগুলাের সংজ্ঞা লিখ।

(i) খনিজ। 

(ii) আকরিক। 

(iii) খনিজ মল।

উত্তরঃ (i) খনিজ- পৃথিবীপৃষ্ঠে থাকা প্রাকৃতিক মৌল এবং যৌগগুলিকে খনিজ বলে।

(ii) আকরিক – অধিকাংশ ধাতুই যৌগরূপে মাটির নীচে বা উপরে কঠিন প্রস্তরের আকারে থাকে। এরা হল খনিজ পদার্থ। যে সকল খনিজ পদার্থ হতে ধাতু নিষ্কাষিত করা হয় তাদেরকে উক্ত ধাতুর আকরিক বলে। যেমন- জিংক এর আকরিক জিংক ব্লেন্ড (ZnS)

লেডের আকরিক গ্যালেনা (PbS)

এলুমিনিয়ামের আকরিক বক্সাইট (AlO, 2H,O)

(ii) খনিজ মল – খনিজ হতে আহরণ করার পর ধাতুর আকরিকে থাকা নানাপ্রকার অশুদ্ধিগুলিকে খনিজ মল বলে।

যেমন- SiO, PO CaO, MgCO, FeO ইত্যাদি।

২। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন দুটো ধাতুর নাম লিখ।

উত্তরঃ গােল্ড এবং প্লাটিনাম।

৩। কোন ধাতুকে তার অক্সাইড থেকে নিষ্কাশন করতে হলে কোন, রাসায়নিক পদ্ধতিটি ব্যবহার করা হয়।

উত্তরঃ বিজারণ প্রক্রিয়ায় ধাতুর অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন করা যায়।

যেমন- ZnO -কে কার্বনের সঙ্গে উত্তপ্ত করলে Zn বিজারিত হয়।

ZnO (s) + C (s) – Zn (s) + CO (g)

কার্বন ছাড়া উচ্চ সক্রিয় ধাতু যেমন, ক্যালসিয়াম, এলুমিনিয়াম ইত্যাদি বিজারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়।

এরা ধাতুর অক্সাইড থেকে ধাতুকে বিজারিত করে।

Fe,O (s) + 2 Al (s) – 2 Fe + Al,O + তাপ।

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

১। জিংক, ম্যাগনেসিয়াম এবং কপারের অক্সাইডগুলােকে নিম্নোক্ত ধাতুর সাথে উত্তপ্ত করা হয়।

ধাতব অক্সাইডজিংকম্যাগনেসিয়ামকপার
জিংক অক্সাইড………………………………………
ম্যাগনেসিয়াম অক্সাইড………………………………………
কপার অক্সাইড………………………………………

উত্তরঃ

ধাতব অক্সাইডজিংকম্যাগনেসিয়ামকপার
জিংক অক্সাইডহবে নাহবেহবে না
ম্যাগনেসিয়াম অক্সাইডহবে নাহবে নাহবে না
কপার অক্সাইডহবেহবেহবে না

২। কোন ধাতুগুলাের সহজে মরচে ধরে না ?

উত্তরঃ গােল্ড এবং প্লাটিনাম।।

৩। সংকর ধাতু কাকে বলে ?

উত্তরঃ ধাতু সংকর ও দুই বা ততােধিক ধাতুর সাধারণ মিশ্রণ বা কঠিন দ্রবণ বা কঠিন যৌগ। অথবা এদের যেকোন সংযােগকে ধাতু-সংকর বলে। ধাতু-সংকর সমসত্ব বা অসমসত্ব উভয়ই হতে পারে।

যেমন- পিতল (Cu + Zn)

ব্ৰোঞ্জ(Cu + Sn)

জার্মান সিলভার (Cu + Zn + Ni)

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

১। নিম্নোক্ত জোড়াগুলাের কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবে ?

(a) NaCl দ্রবণ এবং কপার ধাতু।

(b) MgCl₂ দ্রবণ এবং এলুমিনিয়াম ধাতু।

(c) FeSO₄ দ্রবণ এবং সিলভার ধাতু।

(d) AgNO₃ দ্রবণ এবং কপার ধাতু।

উত্তরঃ (d) AgNO₃ দ্রবণ এবং কপার ধাতু।

2AgNO₃ (aq) + Cu (s) → Cu (NO₃)₂ (aq) + 2Ag (s)

২। লােহার ফ্রাইপেনের (লােহার তাওয়া) মরচে ধরার প্রতিরােধক হিসাবে নিম্নোক্ত কোন প্রক্রিয়াটি উপযুক্ত হবে ?

(a) চর্বী লাগানাে।

(b) রঙের প্রলেপ লাগানাে।

(c) জিংক-এর আস্তরণ লাগানাে।

(d) উপরের সবগুলােই।

উত্তরঃ (d) উপরের সবগুলােই।

৩। একটি মৌল অক্সিজেনের সহিত যুক্ত হয়ে একটি যৌগ উৎপন্ন করে। যৌগটি উচ্চ গলনাংকের। যৌগটি জলে দ্রবণীয়। মৌলটি সম্ভবত-

(a) ক্যালসিয়াম।

(b) কার্বন।

(c) সিলিকন। 

(d) আয়রন।

উত্তরঃ (a) ক্যালসিয়াম।

৪। খাদ্যদ্রব্য রাখা পাত্রে টিনের আস্তরণ থাকে কিন্তু জিংকের নয় কারণ-

(a) জিংক টিন থেকে দামী বস্তু।

(b) জিংকের গলনাংক টিনের গলনাংক থেকে বেশি।

(c) জিংক টিন থেকে বেশি সক্রিয়।

(d) জিংক টিন হতে কম সক্রিয়।

উত্তরঃ (c) জিংক টিন হতে বেশি সক্রিয়।

৫। তােমাকে একটি হাতুড়ী, একটি ব্যাটারী, একটি বাল্ব, বিদ্যুৎ পরিবাহী তার এবং একটি সুইচ দেওয়া হল।

(a) ধাতু এবং অধাতুর নমুনার পার্থক্য দেখানাের জন্য এগুলােকে কিভাবে ব্যবহার করবে ?

(b) ধাতু এবং অধাতুর পার্থক্য দেখানাের ক্ষেত্রে এই পরীক্ষাগুলাে কতটুকু ব্যবহার্য তার সমীক্ষা কর।

উত্তরঃ (a) ধাতুকে হাতুড়ি দিয়ে আঘাত করলে ইহা পাতলা পাতে পরিণত হয় কারণ ধাতুর নমনীয়তা থাকে। কিন্তু অধাতুকে হাতুড়ি দিয়ে আঘাত করলে উহা গুড়া হয়ে যায় কারণ অধাতু ভংগুর।

ধাতুর পাতের সঙ্গে ব্যাটারী, বান্ধ, সুই তারের দ্বারা যুক্ত করলে যে বর্তনী তৈরি হবে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং বাল্বটি জ্বলবে।

(b) আঘাত করা একটি বিশ্বস্ত প্রণালী কারণ অধাতুকে আঘাত করলে উহা পাতলা পাতে পরিণত হয় না। কিন্তু অধাতু কার্বন গ্রাফাইট রূপে বিদ্যুতের পরিবাহক।

৬। উভধর্মী অক্সাইড কাকে বলে ? উভধর্মী অক্সাইডের দুইটি উদাহরণ দাও।

উত্তরঃ যে সমস্ত অক্সাইড এসিড এবং ক্ষারক উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাদের এমফোটেরিক অক্সাইড বলে। যেমন- এলুমিনিয়াম অক্সাইড এবং জিংক অক্সাইড।

ZnO + 2HCl – ZnCl, + H,O

ZnO + 2NaOH – Na,ZnO, + H,O

৭। লঘু এসিড় থেকে হাইড্রোজেন অপসারিত করতে পারে এমন দুইটি ধাতুর এবং অপসারণ করতে পারে না এমন দুটো ধাতুর নাম লিখ।

উত্তরঃ (i) সােডিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতু লঘু এসিডের সঙ্গে বিক্রিয়া করে এসিড হতে হাইড্রোজেন বিয়ােজিত করে।

(ii) হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় ধাতু যেমন, কপার, সিলভার ইত্যাদি এসিড থেকে হাইড্রোজেন অপসারিত করতে পারে না।

৮। M ধাতু তড়িৎ বিশ্লেষণ পরিশােধনে এনােড হিসাবে, ক্যাথােড হিসাবে এবং তড়িৎ বিশ্লেষ্য (electrolyte) হিসাবে কি কি ব্যবহার করবে ?

উত্তরঃ 

ক্যাথােড়বিশুদ্ধ ধাতু।
এনােডঅশুদ্ধ ধাতু।
তড়িৎ বিশ্লেষ্যধাতু লবণের দ্রবণ।

৯। প্রত্যুষ স্পেন্টুলার (চেপ্টা চামচ) উপর সালফারের গুড়াে নিল এবং উত্তপ্ত করল। তার উপর একটি পরীক্ষানলী উপুড় করে রেখে নির্গত হওয়া গ্যাস সংগ্রহ করল। (চিত্রে দেখানাের মতাে)

উত্তরঃ 

(a) নিম্নোক্তগুলাের ওপর গ্যাসটির কি বিক্রিয়া হবে ?

(i) শুদ্ধ লিটমাস কাগজ।

(ii) ভেজা লিটমাস কাগজ।

(b) যে বিক্রিয়াটি ঘটলাে তার একটি সন্তুলিত সমীকরণ লিখ।

উত্তরঃ (a) (i) শুষ্ক লিটমাস কাগজ — কোনাে বিক্রিয়া হবে না।

(ii) সিক্ত লিটমাস কাগজ — লাল হবে।

(b) S + O₂     →      SO₂ + H₂O      →     H₂SO₄ 

    (গন্ধক)       (সালফার-ডাই-অক্সাইড)     (সালফিউরিক এসিড)

১০। লােহায় মরচে ধরার প্রতিরােধের দুটো উপায় লিখ।

উত্তরঃ লােহায় মরিচা ধরা রােধ করার দুইটি উপায় হল-

(a) লােহার উপর রং লাগানাে এবং

(b) লােহার উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়া বা গেলভেইজিং-এর দ্বারা।

১১। অধাতুগুলাে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কি ধরনের অক্সাইড উৎপন্ন হয়।

উত্তরঃ আম্লিক অক্সাইড।

১২। কারণ দেখাও-

(a) অলংকারাদি তৈরি করতে প্লাটিনাম, সােনা, রূপা ব্যবহার করা হয়।

(b) সােডিয়াম, পটাসিয়াম এবং লিথিয়াম তেলের নীচে রাখা হয়।

(c) এলুমিনিয়াম খুবই সক্রিয় ধাতু তবুও এটাকে রান্না করার বাসন বানাতে ব্যবহার করা হয়।

উত্তরঃ (a) প্লাটিনাম, গােচ্ছ এবং সিলভার হল অসক্রিয় এবং এরা চকচকে হয়।

(b) সােডিয়াম, পটাসিয়াম এবং লিথিয়াম অতি সক্রিয় এবং বায়ুর সংস্পর্শে আগুন জ্বলে।

(c) এলুমিনিয়াম এর গায়ে একটি এলুমিনিয়াম অক্সাইডের অসক্রিয় স্তর সৃষ্টি করে।

(d) ইহা সহজে অক্সাইড হতে ধাতুকে পৃথক করে।

১৩। তােমরা নিশ্চয়ই লক্ষ করেছ যে রং নষ্ট হওয়া কপারের পাত্রকে পরিষ্কার করতে লেবু বা তেতুলের রস ব্যবহার করা হয়। এই টক বস্তুগুলাে পাত্র পরিষ্কারের জন্য উপযােগী কেন ব্যাখ্যা কর।

উত্তরঃ কপারের পাত্রে সবুজ রং-এর কপার কার্বোনেটের আস্তরণ পড়ে।

যেহেতু কপার কার্বোনেট লঘু লেমনের এসিড বা টামারিনড় জুইসে দ্রবীভূত হয় সেইজন্য কপার পাত্র পরিষ্কার হয়ে যায়।

১৪। রাসায়নিক ধর্মের ভিত্তিতে ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য দেখাও।

উত্তরঃ 

ধাতুঅধাতু
(i) ধাতুগুলি ইলেক্ট্রন দান করে সুতরাং এরা বিজারক দ্রব্য।Na – e⁻ – Na⁺Al – 3e⁻ – Al³⁺(i) অধাতুগুলি ইলেক্ট্রন গ্রহণ করে সুত্রং এরা জারক দ্রব্য।Cl₂ + 2e⁻ – 2Cl⁻S + 2e⁻ – S²⁻
(ii) ধাতুগুলি এসিডের হাইড্রোজেন প্রতিস্থাপিত করে লবণ উৎপন্ন করে।(ii) অধাতুগুলি এসিড হতে  হাইড্রোজেন নির্গত করে লবণ তৈরি করতে পারে না।
(iii) ধাতুগুলি সাধারণত ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে।যেমন- CaO, CuI, Fe₂O₃ ইত্যাদি।(iii) অধাতুগুলি কখনও ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে না।
(iv) ধাতুগুলি সাধারণত হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে স্থায়ী হাইড্রাইট যৌগ উৎপন্ন করে না।(iv) অধাতুগুলি সমযােজ্যতার সাহায্যে প্রকৃতির হাইড্রাইডগঠন করে। এরা অত্যন্ত উদ্বায়ী (গ্যাসীয় পদার্থ) অনার্দ্র অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য নহে।যেমন- CH₄, NH₃, HCl, PH₃, ইত্যাদি।

১৫। একজন ভণ্ড লােক স্বর্ণকারের বেশে বাড়ি বাড়ি গেল। লােকটি পুরানাে ও দ্যুতিহীন সােনার অলংকারের দ্যুতি ফিরিয়ে আনতে পারবে বলে দাবী করল। একজন মহিলা কোনরকম সন্দেহ না করেই হাতের সােনার চুড়ি লােকটিকে দিলেন। লােকটি চুড়িগুলি একটি বিশেষ তরলে ডুবালাে। চুড়িগুলি নতুন চুড়ির মতাে চকচকে হয়ে গেল কিন্তু এগুলাের ওজন অনেক কমে গেল। মহিলাটি বিরক্ত হলেন। কিছু অর্থহীন বাক বিতণ্ডার পর লােকটি পালাল। লােকটি কি তরল পদার্থ ব্যবহার করেছিল কৌশলে কি তা বের করতে পারবে ?

উত্তরঃ একোয়ারিজিয়া- ইহা ঘন হাইড্রোক্লোরিক এসিড এবং ঘন এসিডের মিশ্রণ এবং তাদের অনুপাত হল 3:1, ইহা সােনাকে দ্রবীভূত করে।

১৬। গরম জলের চৌবাচ্চা (ট্যাংক) তৈরি করতে ষ্টীল ব্যবহার না করে কেন কপার ব্যবহার করা হয়।

উত্তরঃ লােহা (ষ্টিল) গরম জলের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু কপার গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না।

3 Fe (s) + 4 H₂O –  Fe₃O₄ (s) + 4 H₂ (g)

                 (গরম)

Cu (s) + H₄O – কোনাে বিক্রিয়া হবে না।

              (গরম)

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top