Class 10 Science Important Chapter 16 প্রাকৃতিক সম্পদের পরিচালনা Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Science Important Chapter 16 প্রাকৃতিক সম্পদের পরিচালনা Solutions and select need one. SEBA Class 10 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 10 Science Important Question Answer.
Class 10 Science Important Chapter 16 প্রাকৃতিক সম্পদের পরিচালনা
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 10 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Science Additional Solutions for All Chapters, You can practice these here.
প্রাকৃতিক সম্পদের পরিচালনা
Chapter: 16
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
১। প্রাকৃতিক সম্পদ উপযুক্ত ব্যবস্থাপনার প্রয়ােজনীয়তার বিষয়ে গঠনমূলক আলােচনা তুলে ধর।
উত্তরঃ প্রাকৃতিক সম্পদ ছাড়া মানব সভ্যতা বেঁচে থাকতে পারে না। সেইজন্য এই সমস্ত যথাযযাগ্য এবং বিজ্ঞানসম্মত ব্যবহার করে ভবিষ্যত প্রজন্মের জন্যও সংরক্ষণ করে রাখতে হয়।
প্রকৃতি নিজে নিজের ভারসাম্যতা বজায় রাখে। সেইজন্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে সুপরিকল্পিতভাবে করতে হয় যাতে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ হয়ে থাকে। ইহা প্রাকৃতিক ভারসাম্যতা সন্তুলিত করে রাখার একমাত্র উপায়।
প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের মাধ্যমে প্রকৃতির বুকে বিস্তৃত হয়ে থাকা জীব বৈচিত্র্যের অস্তিত্ব অক্ষুন্ন করে রাখা।
প্রাকৃতিক সম্পদগুলি মানবজাতির কল্যাণ সাধন:
করার জন্য সুপরিকল্পিতভাবে ব্যবহার করতে হয়। যাতে ব্যবহার এবং উৎপাদনের সামঞ্জস্য অটুট থাকে এবং এর দ্বারা দেশের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় হয়। উদাহরণ হিসাবে আমাদের প্রয়ােজনের জন্য যদি দশটি গাছ কাটা হয় তবে সেই জায়গায় পুনরায় কয়েকটি গাছ রােপণ করতে হয়।
প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের মাধ্যমে প্রকৃতির বুকে বিস্তৃত হয়ে থাকা জীব বৈচিত্র্যের স্বভাব চরিত্রের উপর গবেষণা আদিও যাতে বহাল থাকে এবং এর দ্বারাই যাতে মানব জাতির হিতসাধন করা যায় তার প্রতি লক্ষ্য রাখতে হয়।
২। জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করা সূত্রটি কি লিখ।
উত্তরঃ জনসংখ্যা বৃদ্ধির হার = জন্ম হওয়ার সংখ্যা -মৃত্যু হওয়ার সংখ্যা/ নির্দিষ্ট সময়ের অন্তরের গড় জনসংখ্যা।
৩। অক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝ? উদাহরণ দাও।
উত্তরঃ যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলেও শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তাকে অক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ বলে। যেমন- বায়ু, জল, সৌরশক্তি আদি এই শ্রেণির উদাহরণ।
৪। ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝ?
উত্তরঃ যে প্রাকৃতিক সম্পদ অধিক মাত্রায় ব্যবহার করলে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ বলে।
৫। নবীকরণযােগ্য প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝ? উদাহরণ দাও।
উত্তরঃ ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদের কয়েকটিকে উপযুক্তভাবে ব্যবহার করে পুনরুদ্ধার করা যায়। এদের নবীকরণযুক্ত প্রাকৃতিক সম্পদ বলে।
৬। ফেলানাে দ্রব্যের ব্যবস্থাপনার জন্য তুমি কি পরামর্শ দিবে?
উত্তরঃ ঘরের দৈনন্দিন কাজে অব্যবহৃত ফেলানাে দ্রব্যগুলি, যেমন- শাকসবজীর বাকলা বা তার অবশিষ্ট অংশ। ছেড়া কাগজ, কাপড়ের টুকরাে, টুথপেষ্টের খালি টিউব, খালি বলপেনের রিফিল, পলিথিন বা প্লাষ্টিকের সামগ্রী এক জায়গায় সংগ্রহ করতে হবে।
এইগুলি এক ফুট গর্ত করে পুঁতে রাখতে হবে। ২-৩ দিন পর অল্প করে জল দিতে হবে।
তা হলে মাসখানেকের মধ্যে জিনিষগুলির পচন ধরবে এবং মাটির সঙ্গে মিশে যাবে। প্লাষ্টিক, পলিথিন একই থাকবে। কিছু কিছু আবর্জনা পুড়ে ফেলতে হয়।
৭। তােমাদের এলাকার যেকোন একটি পরিবেশিক সমস্যার বিষয়ে ক্ষেত্রভিত্তিক অধ্যয়নের মাধ্যমে একটি টীকা প্রস্তুত কর।
উত্তরঃ অম্লবৃষ্টি একটি প্রাকৃতিক সমস্যা। অম্লবৃষ্টি নিয়ন্ত্রণ বা রােধের জন্য লওয়া ব্যবস্থাগুলি হল-
(i) যে সমস্ত উদ্যোগ হতে SO₂ এবং NOₓ নির্গত হয় সেই সমস্ত উদ্যোগে আধুনিক প্রযুক্তি কৌশল অবলম্বন করে সেই সমস্ত পদার্থের নির্গমন রােধ করতে হবে বা থলীতে প্রশমন করার ব্যবস্থা লওয়া উচিত।
(ii) যে সমস্ত জলাশয়ের বা হ্রদ/পুকুরের জল আম্লিক সেইগুলিতে চুন জাতীয় পদার্থ বা অন্যান্য প্রশমন পদার্থ মিশাতে হয়।
৮। প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবস্থাপনা বলতে কি বুঝ?
উত্তরঃ যে ব্যবস্থার দ্বারা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা যায় তাই উপযুক্ত ব্যবস্থা। প্রয়ােজন সাপেক্ষে নবীকরণযােগ্য সম্পদ ব্যবহার করে প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে।
৯। নীচে দেওয়াগুলির শূন্যস্থান পূর্ণ কর।
(ক) যে সমস্ত ফেলানাে দ্রব্য সময় সাপেক্ষে জৈবিক প্রক্রিয়ার দ্বারা মাটির সঙ্গে মিশে যায়
সেইগুলিকে __________ বলে এবং যেগুলির পরিবর্তন হয়ে থাকে যায় সেইগুলিকে ___________বলা হয়।
উত্তরঃ জীব ক্ষয়িষ্ণু বা জীব নবীকরণযােগ্য।
জীব অক্ষয়িষ্ণু বা জীব অনবীকরণযােগ্য।
(খ) কোন একটি বসতি স্থানে বসবাস করা সমূহ জীবকূলের পারস্পরিক সমন্বয় এবং সেই বসতিস্থানে বিরাজ করা অজৈবিক পদার্থের সঙ্গে জীবকূলে যে প্রক্রিয়ার দ্বারা সুস্থির তন্ত্র গঠন করে তাকে __________ বলে।
উত্তরঃ পরিস্থিতি তন্ত্র।
(গ) বৃষ্টির জলে Pᴴ এর মাত্রা ___________হতে নিম্ন হলেই অম্লবৃষ্টি বলা হয়।
উত্তরঃ 5.6
(ঘ) __________ গুলিই হল জীব বৈচিত্র্যের সংগ্রহ।
উত্তরঃ বনাঞ্চল।
(ঙ) প্রাকৃতিকভাবে বন্য অবস্থায় পাওয়া গাছ-পালা, প্রাণী, অণুজীব আদি সমুদয় জীব, যেগুলি এখনও গৃহপালিত হয় নাই সেই সমস্ত জীবকে __________ বলে।
উত্তরঃ বন্যপ্রাণী।
(চ) জলের প্রধান উৎস হল ___________।
উত্তরঃ বৃষ্টি।
১০। জঙ্গলের ক্ষতি কি কি কারণের উপর নির্ভর করে?
উত্তরঃ (i) জাতীয় উদ্যানে পর্যটকদের জন্য রেষ্ট হাউস নির্মাণ করা।
(ii) জাতীয় উদ্যানে গৃহপালিত জন্তুর চারণ।
(iii) জাতীয় উদ্যানে পর্যটকদের ব্যবহৃত প্লাষ্টিক বােতল প্যাকেট ইত্যাদি যেখানে সেখানে ছুঁড়ে ফেলা।
১১। চিপকো আন্দোলনের ফলে কি ধরনের সুফল পাওয়া গিয়াছে?
উত্তরঃ চিপকো আন্দোলনের সুফলগুলি হল-
(i) স্থানীয় মানুষ বনজ দ্রব্য হতে উৎপন্ন বস্তু প্রচুর পরিমাণে পায়।
(ii) বন্যজন্তু এবং প্রকৃতি সুরক্ষিত হয়।
(iii) জলজ সম্পদ, ভূমিজ সম্পদ এবং বায়বীয় সম্পদের গুণগত উন্নতি হয়েছে।
১২। রাজস্থান এবং মহারাষ্ট্রে ব্যবহার করা জল সঞ্চয়ন পদ্ধতি সমূহের নাম উল্লেখ কর।
উত্তরঃ রাজস্থানে খাডিনস্ এবং মহারাষ্ট্রে বান্ধারা এবং টালস্।
১৩। অমৃতাদেবীর স্মরণে ভারত সরকার দ্বারা প্রদত্ত পুরস্কারটির নাম উল্লেখ কর।
উত্তরঃ অমৃতাদেবী বিশনৈ ‘রাষ্ট্রীয় পুরস্কার’ বন্যপ্রাণী সংরক্ষণের জন্য।

