Class 11 Political Science Important Chapter 14 সামাজিক ন্যায় Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters Class 11 Political Science Important Chapter 14 সামাজিক ন্যায় Solutions and select need one. Class 11 Political Science Additional Notes in Bengali Medium Download PDF. AHSEC Class 11 Political Science Important Notes Bengali Medium.
Class 11 Political Science Important Chapter 14 সামাজিক ন্যায়
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 11 Political Science Important Solutions in Bengali are part of All Subject Solutions. Here we have given HS 1st Year Political Science Additional Notes in Bengali for All Chapters, You can practice these here.
সামাজিক ন্যায়
Chapter: 14
| Part – 2: রাজনৈতিক তত্ত্ব |
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
১। প্রাচীন ভারতীয় সমাজে ন্যায়ের ধারণার সাথে কী যুক্ত ছিল?
উত্তরঃ প্রাচীন ভারতীয় সমাজে ন্যায়ের ধারণার সাথে ‘ধর্ম’ যুক্ত ছিল।
২। প্লেটোর বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তরঃ প্লেটোর বিখ্যাত গ্রন্থটির নাম হলো ‘দ্য রিপাবলিক’।
৩। সক্রেটিসের মতে ন্যায়ের প্রকৃত অর্থ কী?
উত্তরঃ সক্রেটিসের মতে ন্যায় হচ্ছে সকল জনসাধারণের কল্যাণ সাধন করা।
৪। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের মতে সকল মানুষ কিসের অধিকারী?
উত্তরঃ ইমানুয়েল কান্টের মতে সকল মানুষই মর্যাদার অধিকারী।
৫। ন্যায়ের একটি অন্যতম প্রধান নীতি উল্লেখ করো।
উত্তরঃ ন্যায়ের একটি অন্যতম নীতি হলো সমানদের জন্য সম-আচরণ।
৬। ‘সমানুপাতিক ন্যায়’ কীসের ওপর গুরুত্ব দেয়?
উত্তরঃ এটি মানুষের গুণ এবং চেষ্টার মাত্রার অনুপাতে পুরস্কৃত করার ওপর গুরুত্ব দেয়।
৭। ন্যায়ের তৃতীয় নীতিটি কী?
উত্তরঃ ন্যায়ের তৃতীয় নীতিটি হলো বিশেষ প্রয়োজনের স্বীকৃতি প্রদান করা।
৮। ভারতের সংবিধানে কেন অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে?
উত্তরঃ সামাজিক সমতা বৃদ্ধি এবং নিচজাতির মানুষের ন্যূনতম প্রয়োজন নিশ্চিত করতে এটি করা হয়েছে।
৯। জন রাওয়েলস্ ন্যায়ের কোন তত্ত্বটি উপস্থাপন করেছেন?
উত্তরঃ জন রাওয়েলস্ ‘অজ্ঞানতার অবগুণ্ঠন’ তত্ত্বটি উপস্থাপন করেছেন।
১০। উদার গণতন্ত্রে অনুমোদিত একটি সাধারণ অধিকারের উদাহরণ দাও।
উত্তরঃ উদার গণতন্ত্রে অনুমোদিত একটি সাধারণ অধিকার হলো রাজনৈতিক অধিকার বা ভোটদানের অধিকার।
১১। প্লেটোর গ্রন্থে সক্রেটিস কাদের সাথে ন্যায়ের বিষয়ে আলোচনা করেছিলেন?
উত্তরঃ সক্রেটিস তার দুই তরুণ বন্ধু গ্লোকন এবং আদিম্যানতাস্-এর সাথে দীর্ঘ আলোচনা করেছিলেন।
১২। মুক্ত বাজারের সমর্থকরা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সম্পর্কে কী মনে করেন?
উত্তরঃ মুক্ত বাজারের সমর্থকরা মনে করেন যে বাজার রাষ্ট্রীয় হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত থাকা উচিত।
১৩। ড.বি. আর. আম্বেদকরের মতে একটি ন্যায্য সমাজ কোনটি?
উত্তরঃ যে সমাজে শ্রদ্ধার আরোহন এবং ঘৃণার অবনমন থাকবে, সেটিই হলো ন্যায্য সমাজ।
১৪। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনগণের বিষয়ে কী নিরূপণ করেছে?
উত্তরঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনগণের প্রাথমিক প্রয়োজনগুলোর একটি হিসেব-নিকেশ নিরূপণ করেছে।
১৫। জে.এস.মিল-এর মতে ন্যায় কীসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ জে. এস. মিল-এর মতে ন্যায় হলো এমন কিছু যা করা ন্যায়সঙ্গত এবং যা করার জন্য ব্যক্তি নৈতিক অধিকার দাবি করতে পারে।
দীর্ঘ প্রশ্ন উত্তর।
১। সক্রেটিস কীভাবে ন্যায়ের গুরুত্ব এবং এর প্রকৃত অর্থ ব্যাখ্যা করেছেন?
উত্তরঃ খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে এথেন্সে দার্শনিক প্লেটো তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দ্য রিপাবলিক’- এ ন্যায়ের প্রকৃত স্বরূপ এবং গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই গ্রন্থে সক্রেটিস তাঁর দুই তরুণ বন্ধু গ্লোকন এবং আদিম্যানতাস্-এর সাথে দীর্ঘ আলোচনার মাধ্যমে ন্যায়ের ধারণাটি তুলে ধরেন।
সক্রেটিসের ব্যাখ্যার মূল দিকগুলো আলোচনা করা হলো:
(i) গ্লোকনের যুক্তি ও সক্রেটিসের উত্তর: গ্লোকন যুক্তি দিয়েছিলেন যে যারা অন্যায্য বা নীতিহীন,তারা প্রায়ই নীতিবানদের তুলনায় বেশি ধনী ও সফল হয়। তারা নিজেদের স্বার্থে আইনকে বিকৃত করে এবং কর ফাঁকি দেয়। সক্রেটিস এই যুক্তির বিরোধিতা করে বলেন যে, যদি সমাজের প্রত্যেকেই অন্যায় করতে শুরু করে এবং নিজের স্বার্থে আইন ভাঙে, তবে শেষ পর্যন্ত কেউই নিরাপদ থাকবে না।
(ii) ন্যায়ের প্রকৃত অর্থ: সক্রেটিস ব্যাখ্যা করেন যে ন্যায় মানে শুধুমাত্র বন্ধুদের প্রতি দয়ালু হওয়া বা শত্রুদের ক্ষতি করা নয়। এমনকি ন্যায় মানে কেবল নিজের স্বার্থ রক্ষা করাও নয়। তাঁর মতে,ন্যায়ের প্রকৃত অর্থ হলো সকল জনসাধারণের কল্যাণ ও মঙ্গল সাধন করা। তিনি যুক্তি দেখান যে, সমাজ যদি ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয় তবেই সেখানে প্রত্যেকের অধিকার ও মর্যাদা সুরক্ষিত থাকে।
(iii) ডাক্তার ও শাসকের উদাহরণ: সক্রেটিস একটি সুন্দর উদাহরণের মাধ্যমে ন্যায়ের ধারণাটি স্পষ্ট করেন। তিনি বলেন,একজন ডাক্তার যেমন সবসময় তাঁর রোগীর আরোগ্যের কথা চিন্তা করেন এবং রোগীর কল্যাণের জন্য নিবেদিত থাকেন, ঠিক তেমনি একজন ন্যায্য শাসক বা ন্যায্য সরকারকে অবশ্যই তাঁর প্রজাদের বা জনগণের সামগ্রিক মঙ্গলের জন্য কাজ করতে হবে।
(iv) ন্যায্য পাওনা: সক্রেটিসের আলোচনায় এটিও উঠে আসে যে ন্যায় হলো প্রত্যেক ব্যক্তিকে তাঁর ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া। পরবর্তীকালে কান্টের মতো দার্শনিকরা এই ধারণাকে আরও বিস্তৃত করে বলেন যে সকল মানুষই মর্যাদার অধিকারী, এবং ন্যায় হলো সেই মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করা।
২। ন্যায়ের তিনটি প্রধান নীতি উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো।
উত্তরঃ পাঠ্যপুস্তকে ন্যায়ের তিনটি প্রধান নীতির কথা বলা হয়েছে:
(ক) সমানদের জন্য সম-আচরণ: এটি নির্দেশ করে যে একই পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের সাথে কোনো বৈষম্য করা উচিত নয়। যেমন—একই কাজের জন্য নারী ও পুরুষ শিক্ষকের বেতন সমান হওয়া উচিত।
(খ) সমানুপাতিক ন্যায়: এটি মানুষের চেষ্টা এবং দক্ষতার ওপর ভিত্তি করে পুরস্কার প্রদানের কথা বলে। যেমন—সবাই পরীক্ষায় সমান নম্বর পাবে না, বরং উত্তরপত্রের গুণগত মানের ভিত্তিতে নম্বর দেওয়া হবে।
(গ) বিশেষ প্রয়োজনের স্বীকৃতি: যারা শারীরিকভাবে অক্ষম বা পিছিয়ে পড়া, তাদের জন্য বিশেষ সুযোগ প্রদান করা। যেমন—দৃষ্টিহীন শিক্ষার্থীদের পরীক্ষার জন্য অতিরিক্ত সময় দেওয়া।
৩। জন রাওয়েলসের ‘অজ্ঞানতার অবগুণ্ঠন তত্ত্বটি আলোচনা করো
উত্তরঃ জন রাওয়েলস্ মনে করেন যে একটি ন্যায্য সমাজ গঠনের জন্য মানুষকে ‘অজ্ঞানতার অবগুণ্ঠনে’ কল্পনা করা উচিত। এর অর্থ হলো,মানুষ যখন সমাজের নিয়ম তৈরি করবে,তখন তারা জানবে না যে ভবিষ্যতে তারা সমাজে কোন অবস্থানে থাকবে—তারা ধনী হবে না গরিব, উচ্চবর্ণ না নিম্নবর্ণ। এই অবস্থায় মানুষ এমন নিয়ম তৈরি করবে যা সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরও সুরক্ষা নিশ্চিত করে। কারণ কেউ নিজে সবচেয়ে খারাপ অবস্থায় পড়ার ঝুঁকি নিতে চাইবে না। এই যুক্তিগ্রাহ্য চিন্তাই একটি ন্যায্য সমাজের ভিত্তি হতে পারে বলে তিনি মনে করেন।
৪। মুক্ত বাজার বনাম রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিতর্কটি সংক্ষেপে বিশ্লেষণ করো।
উত্তরঃ মুক্ত বাজারের সমর্থকরা মনে করেন যে বাজার যদি রাষ্ট্রীয় হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে,তবে সেটি মেধা ও দক্ষতাকে সঠিকভাবে পুরস্কৃত করবে। এটি ভোক্তাদের অনেক পছন্দের সুযোগ দেয় এবং মেধার বিকাশ ঘটায়। অন্যদিকে,এর সমালোচকরা মনে করেন যে মুক্ত বাজার প্রায়ই শক্তিশালী ও ধনশালীদের পক্ষে কাজ করে এবং দরিদ্রদের নাগালের বাইরে চলে যায়। তাই শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মতো মৌলিক পরিষেবা নিশ্চিত করতে রাষ্ট্রের এগিয়ে আসা প্রয়োজন। বর্তমান অনেক গণতান্ত্রিক সমাজে এই দুই বিপরীত মতামতের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়।
৫। একটি ন্যায্য সমাজ গঠনে রাষ্ট্রের ভূমিকা এবং দায়িত্ব কী হওয়া উচিত বলে তুমি মনে করো?
উত্তরঃ একটি ন্যায্য সমাজ গঠনে রাষ্ট্রকে এমন আইন ও নীতি প্রণয়ন করতে হবে যা সমাজের সকল সদস্যের মৌলিক মর্যাদা এবং অধিকার নিশ্চিত করে। রাষ্ট্রকে শুধু সুযোগের সমতা দিলেই হবে না, বরং যারা ঐতিহাসিকভাবে পিছিয়ে আছে, তাদের জন্য চাকরিতে সংরক্ষণ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিশেষ সুবিধা দিতে হবে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে সকল নাগরিক যেন স্বাস্থ্যকর ও নিরাপদ জীবনযাপনের জন্য ন্যূনতম প্রাথমিক শর্তগুলো, যেমন—খাদ্য,পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা লাভ করতে পারে।


