Class 11 Political Science Important Chapter 15 অধিকার Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters Class 11 Political Science Important Chapter 15 অধিকার Solutions and select need one. Class 11 Political Science Additional Notes in Bengali Medium Download PDF. AHSEC Class 11 Political Science Important Notes Bengali Medium.
Class 11 Political Science Important Chapter 15 অধিকার
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 11 Political Science Important Solutions in Bengali are part of All Subject Solutions. Here we have given HS 1st Year Political Science Additional Notes in Bengali for All Chapters, You can practice these here.
অধিকার
Chapter: 15
| Part – 2: রাজনৈতিক তত্ত্ব |
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
১। অধিকার বলতে কী বোঝায়?
উত্তরঃ অধিকার হলো স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত কিছু ন্যায্য দাবি।
২। ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন?
উত্তরঃ ইমানুয়েল কান্ট ছিলেন একজন অষ্টাদশ শতাব্দীর জার্মান দার্শনিক।
৩। মানবাধিকার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ প্রতি বছর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়।
৪। কান্টের মতে ‘মর্যাদা’ শব্দের অর্থ কী?
উত্তরঃ কান্টের মতে মর্যাদার অর্থ হলো যা সব মূল্যের ঊর্ধ্বে এবং যার কোনো বিকল্প নেই।
৫। একটি রাজনৈতিক অধিকারের উদাহরণ দাও।
উত্তরঃ রাজনৈতিক অধিকারের একটি উদাহরণ হলো ভোট দেওয়ার অধিকার।
৬। অর্থনৈতিক অধিকার বলতে কী বোঝায়?
উত্তরঃ মানুষের জীবন ধারণের অত্যন্ত প্রয়োজনীয় চাহিদা পূরণ সংক্রান্ত সুযোগ-সুবিধার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে।
৭। মানবাধিকারের বিশ্ব ঘোষণা পত্র কবে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের বিশ্ব ঘোষণা পত্র গৃহীত হয়।
৮। মৌলিক অধিকার কাকে বলে?
উত্তরঃ দেশের সংবিধানের মাধ্যমে স্বীকৃত ও সংরক্ষিত অধিকারগুলিকে মৌলিক অধিকার বলা হয়।
৯। ‘বিল অফ রাইটস’ কী?
উত্তরঃ বিল অফ রাইটস হলো বিভিন্ন দেশের সংবিধানে যুক্ত করা অধিকার সংক্রান্ত তালিকা।
১০। পৌর অধিকার বলতে কী বোঝায়?
উত্তরঃ যে সকল সুযোগ-সুবিধা ছাড়া মানুষ সভ্য সমাজে জীবন যাপন করতে পারে না, তাকে পৌর অধিকার বলে।
১১। অধিকারের সাথে কোন বোধ ওতপ্রোতভাবে জড়িত?
উত্তরঃ অধিকারের সাথে মানুষের দায়িত্ব বোধ ওতপ্রোতভাবে জড়িত।
১২। কান্টের মতে মানুষকে শ্রদ্ধা করার অর্থ কী?
উত্তরঃ কান্টের মতে মানুষকে শ্রদ্ধা করার মানে হলো তাদেরকে একটি বস্তু হিসেবে নয় বরং মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা।
১৩। প্রাকৃতিক অধিকার বলতে কী বোঝায়?
উত্তরঃ প্রাচীন কালে মানুষ প্রকৃতি রাজ্যে যে সকল অধিকার ভোগ করত, তাকেই প্রাকৃতিক অধিকার বলা হয়।
১৪। মানবাধিকারের পরিধি কেমন?
উত্তরঃ বর্তমান বিশ্বে মানবাধিকারের পরিধি অনেক বেশি ব্যাপক এবং এটি বিশ শতকে যথেষ্ট প্রসারিত হয়েছে।
১৫। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কী?
উত্তরঃ নিজের অধিকারের পাশাপাশি অন্যের অধিকার সম্পর্কে সচেতন থাকাই হলো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল ভিত্তি।
দীর্ঘ প্রশ্ন উত্তর।
১। অধিকার বলতে কী বোঝায় এবং মানুষের জীবনে এর গুরুত্ব আলোচনা করো।
উত্তরঃ সাধারণভাবে অধিকার হলো সমাজবদ্ধ জীব হিসেবে নিজের ব্যক্তিত্বের বিকাশের জন্য মানুষের কতগুলি ন্যায্য দাবি, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত হয়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং প্রযুক্ত কিছু বিশেষ সুযোগ-সুবিধা, যা ছাড়া মানুষের প্রকৃষ্টতম বিকাশ সম্ভব নয়। অধিকার কেবল মানুষের ইচ্ছার প্রতিফলন নয়,বরং এটি এমন কিছু ন্যায়সঙ্গত দাবি যা মানুষের আত্মবিকাশ ও আত্মমর্যাদা রক্ষা করে।
মানুষের জীবনে অধিকারের গুরুত্ব আলোচনা করা হলো:
(i) ব্যক্তিত্বের প্রকৃষ্টতম বিকাশ: অধিকার হলো মানব জীবনের সেইসব প্রাথমিক অবস্থা যেগুলি ছাড়া মানুষের প্রকৃষ্টতম বিকাশ সম্ভব নয়। সমাজ সচেতনতা থেকে সমাজের উন্নতির জন্য এই অধিকারগুলির প্রয়োজন অনস্বীকার্য। উদাহরণস্বরূপ,শিক্ষার অধিকার মানুষকে শিক্ষিত করে তোলে এবং তাকে আত্মসচেতন হতে সাহায্য করে।
(ii) মর্যাদা ও সম্মান রক্ষা: অধিকার প্রতিটি মানুষের জীবনকে সম্মান ও সম্ভ্রম প্রদান করে। অষ্টাদশ শতাব্দীর জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের মতে,পৃথিবীর সবকিছুর একটি নির্দিষ্ট মূল্য আছে কিন্তু মানুষের আছে মর্যাদা।
(iii) গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল ভিত্তি: গণতান্ত্রিক দেশে নাগরিকদের জীবনকে সুন্দর করার জন্য এবং ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্য অধিকারের প্রয়োজন অনস্বীকার্য। ভোট দেওয়ার অধিকার, রাজনৈতিক দল গঠন কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার নাগরিকদের রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণের সুযোগ করে দেয়।
(iv) রাষ্ট্রীয় স্বৈরাচার থেকে সুরক্ষা: অধিকার নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতাকে রাষ্ট্রীয় হস্তক্ষেপ থেকে সুরক্ষা প্রদান করে। রাষ্ট্র চাইলেই কোনো নাগরিককে বিনা কারণে আটকে রাখতে পারে না যদি রাখে তবে তাকে আদালতের কাছে কারণ দর্শাতে হয়।
২। মর্যাদার ধারণা সম্পর্কে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের মতামত ব্যাখ্যা করো।
উত্তরঃ জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট মানুষের ‘মর্যাদা’ সম্পর্কে এক বৈপ্লবিক ধারণা প্রদান করেছেন। তাঁর মতে, জগতের প্রতিটি বস্তুর মূল্যায়ন করার দুটি মানদণ্ড আছে—একটি হলো ‘মূল্য’ এবং অন্যটি হলো ‘মর্যাদা’।
মূল্য ও মর্যাদার পার্থক্য: কান্টের দর্শনে মূল্য এবং মর্যাদার মধ্যে এক স্পষ্ট পার্থক্য বিদ্যমান। তিনি মনে করতেন, মূল্য হলো সেই জিনিস যা অন্য কিছুর সমান বা বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ যার পরিবর্তে অন্য কিছু বিনিময় করা সম্ভব, তারই একটি নির্দিষ্ট মূল্য থাকে। অন্যদিকে, যা সব মূল্যের ঊর্ধ্বে এবং যার কোনো বিকল্প বা স্থলাভিষিক্ত নেই,তাকেই তিনি ‘মর্যাদা’ বলে অভিহিত করেছেন। কান্টের মতে,মানুষ অনন্য এবং অন্যান্য সবকিছুর তুলনায় অসাদৃশ্যভাবে মর্যাদা সম্পন্ন।
মানুষের সহজাত মর্যাদা: কান্ট বিশ্বাস করতেন যে মানুষ কোনো জড় বস্তু বা যন্ত্র নয় যে তাকে কেবল প্রয়োজন মেটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। একজন ব্যক্তি অশিক্ষিত হতে পারেন, অত্যন্ত দরিদ্র হতে পারেন কিংবা ক্ষমতাহীন হতে পারেন,তথাপি মানুষ হিসেবে তিনি ন্যূনতম মর্যাদা পাওয়ার অধিকারী। মানুষের এই সহজাত মর্যাদাই তাকে জগতের অন্যান্য বস্তু থেকে আলাদা এবং মূল্যবান করে তুলেছে।
৩। অধিকারের সীমাবদ্ধতা ও এই ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা বর্ণনা করো।
উত্তরঃ অধিকার কোনোভাবেই অবাধ বা অসীম নয়; বরং সমাজ ও রাষ্ট্রের স্বার্থে এর কিছু সীমাবদ্ধতা থাকে।
অধিকারের সীমাবদ্ধতা: একজন নাগরিকের অধিকার সেখানেই শেষ হয়,যেখানে অন্য একজন মানুষের অধিকার শুরু হয়। এছাড়া জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থের খাতিরে রাষ্ট্র নাগরিক অধিকারের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে। যেমন, ক্ষতিকারক বা নিষিদ্ধ ড্রাগ সেবন করা কারো অধিকার হতে পারে না,কারণ এটি সমাজ ও অন্যের জীবনের জন্য হুমকিস্বরূপ। একইভাবে ধুমপান করার অধিকারের মাধ্যমে কেউ অন্যের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে না।
রাষ্ট্রের ভূমিকা:
(i) স্বীকৃতি ও সংরক্ষণ: রাষ্ট্র বিভিন্ন আইনি ও সাংবিধানিক উপায়ে নাগরিকদের অধিকারের স্বীকৃতি দেয় এবং তা সংরক্ষণ করে।
(ii) আইনি সুরক্ষা: রাষ্ট্র চাইলেই কোনো নাগরিককে বিনাকারণে আটকে রাখতে পারে না। যদি রাখে, তবে আদালতকে তার কারণ দেখাতে হয়।
(iii) ভারসাম্য রক্ষা: অধিকার রক্ষার পাশাপাশি যাতে ব্যক্তিগত স্বাধীনতার অপব্যবহার না হয় এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়,সেদিকে খেয়াল রাখাও রাষ্ট্রের প্রধান কর্তব্য। এক কথায়, রাষ্ট্র এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে প্রতিটি ব্যক্তি সসম্মানে তাদের অধিকার ভোগ করতে পারে।
৪। মানবাধিকারের বিশ্ব ঘোষণা পত্রের তাৎপর্য আলোচনা করো।
উত্তরঃ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জ মানবাধিকারের বিশ্ব ঘোষণা পত্র গ্রহণ করে, যা বিশ্ব ইতিহাসে এক মাইলফলক।
ঘোষণা পত্রের তাৎপর্য:
(i) বিশ্ব শান্তির ভিত্তি: এই ঘোষণা পত্র অনুযায়ী, বিশ্ব শান্তি ও ন্যায় স্বাধীনতার মূল ভিত্তি হলো পৃথিবীর প্রতিটি মানুষের সহজাত মর্যাদা এবং সমান অধিকারের স্বীকৃতি প্রদান।
(ii) অমানবিকতা রোধ: বিশ শতকে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বর্বরচিত ও অমানবিক কার্যকলাপ বন্ধ করতে এই সনদ বড় ভূমিকা পালন করে।
(iii) সাম্য প্রতিষ্ঠা: এটি জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি সদস্যের জন্য সমান অধিকারের দাবি করে।
(iv) রাষ্ট্রের প্রতি নির্দেশনা: এই ঘোষণা পত্রের পর প্রতিটি সদস্য রাষ্ট্রকে তাদের পাঠ্যপুস্তকে এই অধিকারগুলি অন্তর্ভুক্ত করার এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।এটি বিশ্বজুড়ে মানুষের মর্যাদা রক্ষায় একটি রক্ষাকবচ হিসেবে কাজ করে।
৫। অধিকার এবং দায়িত্ব বোধের মধ্যে সম্পর্ক আলোচনা করো।
উত্তরঃ অধিকার এবং দায়িত্ব বোধ একে অপরের পরিপূরক এবং একটিকে বাদ দিয়ে অন্যটি অর্থহীন।
(i) পারস্পরিক নির্ভরশীলতা: রাষ্ট্র যেমন নাগরিকদের বিভিন্ন অধিকার প্রদান করে,তেমনি নাগরিকদেরও সমাজের ও রাষ্ট্রের প্রতি কিছু নৈতিক দায়িত্ব পালন করতে হয়। যেমন,আমার যদি নিজের মতামত প্রকাশের অধিকার থাকে,তবে আমার দায়িত্ব হলো অন্যের মত প্রকাশের অধিকারকে সম্মান করা।
(ii) অন্যের অধিকার রক্ষা: নিজের অধিকার ভোগ করার সময় খেয়াল রাখতে হবে যাতে অন্যের অধিকার খর্ব না হয়। উদাহরণস্বরূপ, আমার গান শোনার অধিকার আছে, কিন্তু তার মানে এই নয় যে আমি উচ্চস্বরে গান বাজিয়ে অন্যের ঘুমের বা পড়ার ব্যাঘাত ঘটাব।
(iii) রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব: নাগরিকদের দায়িত্ব হলো পরিবেশ রক্ষা করা, দূষণমুক্ত রাখা এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখা। অধিকার তখনই প্রকৃতভাবে অর্থবহ হয় যখন মানুষ তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে এবং অন্যের অধিকারে হস্তক্ষেপ করে না। এই পারস্পরিক শ্রদ্ধাবোধই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল ভিত্তি।
Subject Ka Complete Video Solution Dekhein
Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:


