Class 12 Swadesh Adhyayan Chapter 5 মানচিত্র অধ্যয়ন এবং ভৌগলিক তথ্যের উপস্থাপন Question Answer Bengali Medium As Per The New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters ASSEB Class 12 Swadesh Adhyayan Chapter 5 মানচিত্র অধ্যয়ন এবং ভৌগলিক তথ্যের উপস্থাপন Notes and select need one. AHSEC Class 12 Swadesh Adhyayan Chapter 5 মানচিত্র অধ্যয়ন এবং ভৌগলিক তথ্যের উপস্থাপন Solutions Download PDF. HS 2nd Year Swadesh Adhyayan Solutions Bengali Medium.
Class 12 Swadesh Adhyayan Chapter 5 মানচিত্র অধ্যয়ন এবং ভৌগলিক তথ্যের উপস্থাপন
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. ASSEB Class 12 Swadesh Adhyayan Textual Question Answer Bengali Medium are part of All Subject Solutions. Here we have given HS 2nd Year Swadesh Adhyayan Textbook Solutions Bengali Medium for All Chapters, You can practice these here.
মানচিত্র অধ্যয়ন এবং ভৌগলিক তথ্যের উপস্থাপন
Chapter: 5
| অনুশীলনী |
| প্রথম ভাগ: ভূগোল |
১। একটি শব্দে উত্তর দাও:
(i) ভূগোল বিজ্ঞানে ব্যবহৃত হওয়া প্রধান যন্ত্রকে ____________ বলে।
উত্তরঃ মানচিত্র।
(ii) ___________ এর সহায়তায় মানচিত্র অঙ্কন করা হয়।
উত্তর: অভিক্ষেপ।
(iii) ___________ সর্বপ্রথম পৃথিবীর আকার সম্পর্কে ধারণা দিয়েছিলেন।
উত্তরঃ ইরাস্টথেনিস।
(iv) ইসলামীয় স্বর্ণযুগের বিখ্যাত মানচিত্র নির্মাতা ___________ ১১৪৫ সালে উৎকৃষ্ট মানচিত্র প্রস্তুত করেছিলেন।
উত্তরঃ আল ইদ্রিসি।
(v) অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা মধ্যচ্ছেদ করে ___________ গঠন করে।
উত্তর: গ্রিড বা জাল।
(vi) ___________ জরিপ করার সবচেয়ে সরল পদ্ধতি।
উত্তরঃ শিকল জরিপ।
২। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) পরিমাপ কাকে বলে? পরিমাপ কত প্রকার ও কি কি?
উত্তরঃ ভূ-পৃষ্ঠের দুটি নির্দিষ্ট বিন্দুর প্রকৃত দূরত্ব এবং মানচিত্রে দেখানো ওই একই দূরত্বের অনুপাতকে পরিমাপ বা Scale বলা হয়।
পরিমাপ প্রধানত তিন প্রকারের হয়:
(i) রৈখিক পরিমাপ।
(ii) উক্তি পরিমাপ।
(iii) নিরূপক ভগ্নাংশ।
(ii) ২ মাইল = ৬৩৩৩৬০ কে নিরূপক ভগ্নাংশে প্রকাশ কর।
উত্তরঃ ২ মাইল = ২ × ৬৩৩৬০ = ১২৬৭২০ ইঞ্চি। যদি মানচিত্রের ১ একক ভূমির ৬৩৩৩৬০ একককে বোঝায়, তবে R.F. হবে ১ : ৬৩৩৩৬০।
(iii) রৈখিক পরিমাপ এবং কর্ণ পরিমাপের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ সরল রৈখিক পরিমাপে কেবল মুখ্য এবং গৌণ বিভাগগুলি দেখানো যায়।অন্যদিকে, আরও সূক্ষ্ম ও বিশুদ্ধ পরিমাপের জন্য যে তৃতীয় বিভাজনের সাহায্য নেওয়া হয়, তাকে কর্ণ বা তির্যক পরিমাপ বলে।
(iv) দূর সংবেদন কাকে বলে?
উত্তরঃ প্রত্যক্ষ সংস্পর্শে না থেকেও কোনো স্থান বা বস্তু সম্পর্কে দূর থেকেই তথ্যাদি সংগ্রহ করার বিশেষ প্রযুক্তিকে দূর সংবেদন বলা হয়।
(v) মানচিত্রের উপাদানগুলি কি কি?
উত্তরঃ মানচিত্রের অপরিহার্য উপাদানগুলি হলো:
(i) মানচিত্রের নাম।
(ii) অবস্থান।
(iii) সীমানা ও দিক নির্ণয়।
(iv) স্কেল বা মাপ।
(v) আকৃতি ও আয়তন।
(vi) দূরত্ব।
(vii) ক্ষেত্রফল।
(viii) প্রচলিত সাংকেতিক চিহ্ন।
(ix) সময়।
(vi) মানচিত্র কয় প্রকার ও কি কি?
উত্তরঃ মানচিত্র প্রধানত দুই প্রকারের হয়:
(i) নিদর্শনমূলক মানচিত্র। এবং
(ii) বিষয় প্রসঙ্গ থাকা বা প্রাসঙ্গিক মানচিত্র।
(v) জরিপ কাকে বলে?
উত্তরঃ ভূ-পৃষ্ঠের কোনো একটি অংশকে ভালোভাবে অধ্যয়ন করার জন্য মানচিত্র প্রস্তুত করাকে জরিপ বলে।
৩। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:
(i) অভিক্ষেপ কাকে বলে? অভিক্ষেপ কয় প্রকার ও কি কি?
উত্তরঃ গোলকের পৃষ্ঠে থাকা অক্ষরেখা এবং দ্রাঘিমারেখাকে একটি সমতল ক্ষেত্রে প্রণালীবদ্ধভাবে রূপান্তরিত করাকে অভিক্ষেপ বলে।
এটি সাধারণত তিন প্রকারের হয়:
(i) বেলনাকার অভিক্ষেপ।
(ii) শঙ্কু সদৃশ অভিক্ষেপ। এবং
(iii) শীর্ষকেন্দ্রিক অভিক্ষেপ।
(ii) GIS সফ্টওয়্যার দ্বারা কি করা হয়?
উত্তরঃ GIS সফ্টওয়্যার দ্বারা ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ,বিশ্লেষণ এবং ফলাফল বা উৎপাদন করা হয়।
(iii) দূর সংবেদন সম্পর্কে যাহা জান সংক্ষেপে লিখ।
উত্তর: দূর সংবেদন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম উপগ্রহ বা বিমান থেকে সেন্সর ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এটি আবহাওয়া পূর্বাভাস, প্রাকৃতিক বিপর্যয় (যেমন বন্যা বা দাবানল) পর্যবেক্ষণ এবং সাগরের তলদেশের মানচিত্র অঙ্কনে অত্যন্ত কার্যকর।
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির নাতিদীর্ঘ উত্তর লেখ:
(i) ভূগোল বিজ্ঞানে ব্যবহৃত হওয়া মানচিত্রের ইতিহাস বর্ণনা কর।
উত্তর: প্রাচীনকালে মানচিত্র মাটিতে বা পাথরের টুকরোয় আঁকা হতো। ইরাস্টথেনিস এবং টলেমি প্রাচীন যুগের বিখ্যাত মানচিত্রকার ছিলেন। মধ্যযুগে ধর্মীয় বিশ্বাসের প্রভাব এবং পরবর্তীতে ইসলামীয় স্বর্ণযুগে আল ইদ্রিসির অবদান উল্লেখযোগ্য। ১৯ শতকে লিথোগ্রাফি উদ্ভাবনের পর মানচিত্র নির্মাণ সহজ হয় এবং বর্তমানে কম্পিউটার, GPS ও Google Map-এর ব্যবহারে মানচিত্র বিজ্ঞানে এক বিপ্লব এসেছে।
(ii) জরিপের ব্যবহার সম্পর্কে লিখ।
উত্তরঃ জরিপ ভূ-পৃষ্ঠের মাপজোখ, উচ্চতা, সীমানা এবং কৌণিক অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয়। এটি সড়ক, বাঁধ বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কাজের জন্য প্রয়োজনীয়।
(iii) ‘বেলন’ অভিক্ষেপ কাকে বলে? বেলন অভিক্ষেপের ব্যবহার সম্পর্কে লেখ।
উত্তরঃ যদি একটি সিলিন্ডার বা বেলন আকৃতির কাগজ দিয়ে সমগ্র পৃথিবীকে মুড়ে ফেলে অভিক্ষেপ তৈরি করা হয়, তাকে বেলনাকার অভিক্ষেপ বলে।
এটি সমগ্র পৃথিবীর মানচিত্র দেখানোর জন্য উপযোগী এবং সাধারণত নৌ-চলাচল বা মানচিত্রের প্রকৃত আকৃতি বজায় রাখতে ব্যবহৃত হয়। কিছু জনপ্রিয় বেলন অভিক্ষেপ হলো: মার্কেটার, ক্যাসিনি এবং মিলার অভিক্ষেপ।

