Class 12 Swadesh Adhyayan Chapter 4 অসমের অর্থনৈতিক কাঠামো ও সম্ভাবনা Question Answer Bengali Medium As Per The New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters ASSEB Class 12 Swadesh Adhyayan Chapter 4 অসমের অর্থনৈতিক কাঠামো ও সম্ভাবনা Notes and select need one. AHSEC Class 12 Swadesh Adhyayan Chapter 4 অসমের অর্থনৈতিক কাঠামো ও সম্ভাবনা Solutions Download PDF. HS 2nd Year Swadesh Adhyayan Solutions Bengali Medium.
Class 12 Swadesh Adhyayan Chapter 4 অসমের অর্থনৈতিক কাঠামো ও সম্ভাবনা
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. ASSEB Class 12 Swadesh Adhyayan Textual Question Answer Bengali Medium are part of All Subject Solutions. Here we have given HS 2nd Year Swadesh Adhyayan Textbook Solutions Bengali Medium for All Chapters, You can practice these here.
অসমের অর্থনৈতিক কাঠামো ও সম্ভাবনা
Chapter: 4
| অনুশীলনী |
| প্রথম ভাগ: ভূগোল |
১। সম্পদ হিসেবে গণ্য করতে কোন বৈশিষ্ট্যটি উপাদানে নিহিত থাকাটা প্রয়োজন?
(ক) কার্যকারিতা।
(খ) উপযোগিতা।
(গ) গতিশীলতা।
(ঘ) ক, খ, ও গ তিনটিই।
উত্তরঃ (ঘ) ক, খ, ও গ তিনটিই।
২। অসমের কোন স্থানে কয়লা (কালো হীরা) আবিষ্কার হয়েছিলো?
(ক) নাহারকাটীয়া।
(খ) মাঘেরিটা।
(গ) লিডু।
(ঘ) মাকুম।
উত্তরঃ (ঘ) মাকুম।
৩। অসমের অপরিশোধিত তেলের সম্ভার কবে পাওয়া গিয়েছিলো?
(ক) ১৮২২ সনে।
(খ) ১৮৮৪ সনে।
(গ) ১৯০১ সনে।
(ঘ) ১৯৮৯ সনে।
উত্তরঃ (ক) ১৮২২ সনে।
৪। ভারতবর্ষের মোট অপরিশোধিত তেলের কত শতাংশ অসমে উৎপাদন করা হয়?
(ক) ২৭ শতাংশ।
(খ) ৩৪ শতাংশ।
(গ) ২২ শতাংশ।
(ঘ) ১৭ শতাংশ।
উত্তরঃ (গ) ২২ শতাংশ।
৫। নীচের কোন শোধনাগারে অসমে উৎপাদিত অপরিশোধিত তেল এখনও শোধনের জন্য পাঠানো হয়নি?
(ক) নুনমাটি।
(খ) হালদিয়া ।
(গ) মথুরা।
(ঘ) বারাউনী।
উত্তরঃ (ঘ) বারাউনী।
৬। প্রাকৃতিক গ্যাস মিথেনের পরিমাণ কতটুকু থাকে?
(ক) ৮-৯ শতাংশ।
(খ) ১-১.৭ শতাংশ।
(গ) ২-২.৪ শতাংশ।
(ঘ) ৮০-৯০ শতাংশ।
উত্তরঃ (ঘ) ৮০-৯০ শতাংশ।
৭। উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অসমের কতটুকু স্থান বনাবৃত?
(ক) ১৭ শতাংশ।
(খ) ২১ শতাংশ।
(গ) ২৭ শতাংশ।
(ঘ) ৩৭ শতাংশ।
উত্তরঃ (ঘ) ৩৭ শতাংশ।
৮। অসমে উৎপাদন হওয়া প্রাকৃতিক গ্যাসের অধিকাংশ কোন কোন প্রধান প্রকল্পে ব্যবহার করা হয়?
উত্তরঃ অসমে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের অধিকাংশ বর্তমানে OIL, ONGC, BRPL, চা-বাগান, আঁশ উৎপাদন কারখানা এবং ঔষধ প্রস্তুতকারী কারখানায় ব্যবহার করা হয়। এছাড়া নামরূপ তাপ বিদ্যুৎ প্রকল্প, নামরূপ সার কারখানা, অসম গ্যাস কোম্পানি এবং অসম গ্যাস ক্র্যাকার প্রকল্পেও এটি ব্যবহৃত হয়।
৯। অসমের কার্বি আংলঙে পাঁচটি চূণাপাথর উপলব্ধ হাওয়া স্থানের নাম লিখ।
উত্তরঃ অসমের কার্বি আংলঙে পাঁচটি চূণাপাথর উপলব্ধ হাওয়া স্থানের নাম:
(i) ডিলাই।
(ii) কৈলাজান।
(iii) শিলভেটা।
(iv) ছৈনিলাংছু।
১০। ১৯৯৩ সনে ‘বিশ্ব শীর্ষ সম্মিলন’ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিলো?
উত্তরঃ ১৯৯৩ সনে ‘বিশ্ব শীর্ষ সম্মিলন’ রিও-ডি-জেনিরিও শহরে অনুষ্ঠিত হয়েছিলো।
১১। একমাত্র অসমে পাওয়া যায় কোন দুটি দুষ্প্রাপ্য ও লুপ্তপ্রায় প্রাণীকে রাষ্ট্রসংঘ ‘দুষ্প্রাপ্য ও বিপদাপন্ন প্রাণী’ হিসেবে লাল তালিকায় অন্তর্ভুক্ত দিয়েছে?
উত্তরঃ রাষ্ট্রসংঘ কর্তৃক লাল তালিকায় অন্তর্ভুক্ত প্রাণী: অসমে পাওয়া যায় এমন দুটি দুষ্প্রাপ্য ও বিপদাপন্ন প্রাণী হলো নল-শুকর এবং সোনালী বাঁদর।
১২। অসমে বর্তমানে মোট কতগুলো রাষ্ট্রীয় উদ্যান আছে?
উত্তরঃ অসমে বর্তমানে মোট ৫টি রাষ্ট্রীয় উদ্যান আছে।
১৩। চলমান শিল্পের একটা উদাহরণ দাও।
উত্তরঃ চলমান শিল্পের উদাহরণ: চলমান বা ভ্রাম্যমাণ শিল্পের একটি উদাহরণ হলো ভ্রাম্যমাণ জলচিকিৎসালয় বা জল অ্যাম্বুলেন্স।
১৪। মানব সম্পদ উন্নয়নের স্তম্ভগুলো কি কি?
উত্তরঃ মানব সম্পদ উন্নয়নের স্তম্ভ: মানব সম্পদ উন্নয়নের চারটি মূল স্তম্ভ বা ভিত্তি হলো— সমতা, উৎপাদন, স্থায়িত্ব এবং অধিকার।
১৫। অসমের গ্রীষ্মকালে তিনটি মাসে রাস্তা ও রেলপথ ক্ষতিগ্রস্ত করা দুটির কারকের নাম লিখ।
উত্তরঃ রাস্তা ও রেলপথ ক্ষতিগ্রস্ত করার দুটি কারক: অসমের গ্রীষ্মকালে অতিরিক্ত বৃষ্টির ফলে খাত স্খলন এবং পৃষ্ঠীয় স্খলন রাস্তা ও রেলপথের ব্যাপক ক্ষতি করে।
১৬। রশিপথ পরিবহন অসমের কোন দুটি স্থানের মধ্যে প্রচলিত?
উত্তরঃ রশিপথ পরিবহনের স্থান: অসমে রশিপথ বা রোপওয়ে পরিবহন প্রচলিত আছে কার্বি আংলং জেলার ডিলাই থেকে বোকাযান সিমেন্ট কারখানা পর্যন্ত (চুনাপাথর পরিবহনের জন্য) এবং গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মাঝে ব্রহ্মপুত্র নদের ওপর।
১৭। কোঁচ ৰাজা নরনারায়ণ তার রাজত্বকালে নির্মাণ করা গোহাঁই-কমল আলির দুই প্রান্তে থাকা স্থান দুটির নাম লিখো।
উত্তরঃ কোঁচ ৰাজা নরনারায়ণ তার রাজত্বকালে নির্মাণ করা গোহাঁই-কমল আলির দুই প্রান্তে থাকা স্থান দুটির নাম: কোচবিহার এবং লখিমপুরের নারায়ণপুর।
১৮। ৪০ নম্বর রাষ্ট্রীয় রাজপথ (NH 40) কোন দুটি স্থানকে সংলগ্ন করেছে?
উত্তরঃ ৪০ নম্বর রাষ্ট্রীয় রাজপথটি গুয়াহাটি এবং শিলং-কে সংযুক্ত করেছে।
১৯। অসমের আর্দ্রভূমির গুরুত্ব ৩০টি শব্দের ভিতের লিখো।
উত্তরঃ অসমের আর্দ্রভূমির গুরুত্ব: অসমের আর্দ্রভূমিগুলো অসংখ্য উভচর জীবের আবাসভূমি হিসেবে কাজ করে। এছাড়া এখানকার নদী-বিল ও খালে পাওয়া বিভিন্ন প্রকার অলংকারিক মাছের ব্যবসায়িক চাহিদা ও মূল্য অপরিসীম হওয়ায় এগুলো অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০। Silk Route এবং Steel-Well Route-এর বিষয়ে (৫০–৬০ শব্দে)।
উত্তরঃ Silk Route: সিল্ক রুট ছিল প্রাচীনকালের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। এই পথের মাধ্যমে চীন, ভারত, মধ্য এশিয়া ও ইউরোপের মধ্যে রেশম, মসলা, মূল্যবান পাথর ও অন্যান্য পণ্যের বাণিজ্য হতো। পাশাপাশি বিভিন্ন দেশের সংস্কৃতি, ধর্ম ও জ্ঞানেরও আদান-প্রদান ঘটেছিল।
Steel-Well Route: স্টিল-ওয়েল রুট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়কপথ। এটি ভারতের আসাম থেকে মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সংযোগ স্থাপন করে। যুদ্ধকালীন সৈন্য, অস্ত্র ও রসদ পরিবহনে এই পথের বিশেষ ভূমিকা ছিল।
২১। অসমে ঔদ্যোগিক অনগ্রসরতার ৫টি কারকের বিষয়ে লিখো।
উত্তরঃ অসমে ঔদ্যোগিক অনগ্রসরতার ৫টি কারক:
(i) ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং বহিঃবিশ্বের সাথেউন্নত সংযোগ পথের (যেমন সিল্ক রুট) অভাব।
(ii) পাহাড়-পর্বত ঘেরা ভূ-প্রকৃতি এবং বর্ষাকালে বন্যা ও ভূমিধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগ।
(iii) খনিজ সম্পদের সঠিক পরিমাপ নির্ধারণে আধুনিক প্রযুক্তির ব্যবহারের অভাব।
(iv) শিল্পের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পুঁজি ও বিনিয়োগের অভাব।
(v) স্থানীয় মানুষের মধ্যে শিল্পোদ্যোগী মানসিকতার অভাব এবং উপযুক্ত শিল্পবান্ধব নীতির অনুপস্থিতি।
২২। কাঁসা ও পিতল শিল্পের ৫টি সমস্যার বিষয়ে লিখো।
উত্তরঃ কাঁসা ও পিতল শিল্পের ৫টি সমস্যা:
(i) মুরাদাবাদ প্রভৃতি স্থান থেকে আসা মেশিনে তৈরি সস্তা ও চকচকে সামগ্রীর সাথে অসম প্রতিযোগিতা।
(ii) অসাধু ব্যবসায়ীদের হাতে কাঁচামালের মূল্য নিয়ন্ত্রণ থাকা।
(iii) শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তীব্র অভাব।
(iv) সরকারি ও বেসরকারি পর্যায়ে এই শিল্পের জন্য উপযুক্ত সুরক্ষা ও উন্নত শিল্পনীতির অভাব।
(v) হস্তনির্মিত হওয়ায় উৎপাদন খরচ বেশি, ফলে সস্তা আমদানিকৃত পণ্যের দাপটে বাজার হারানো।
Subject Ka Complete Video Solution Dekhein
Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

