SEBA Class 10 Geography MCQ Chapter 2 পরিবেশ এবং পারিবেশিক ভূগোলের ধারণা

SEBA Class 10 Geography MCQ Chapter 2 পরিবেশ এবং পারিবেশিক ভূগোলের ধারণা Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Geography MCQ Chapter 2 পরিবেশ এবং পারিবেশিক ভূগোলের ধারণা Solutions and select need one. Class 10 Elective Geography Multiple Choice Notes in Bengali Medium Download PDF. SEBA Class 10 Geography Objective Type Question Answer.

SEBA Class 10 Geography MCQ Chapter 2 পরিবেশ এবং পারিবেশিক ভূগোলের ধারণা

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines.SEBA Class 10 Geography Multiple Choice Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Geography MCQs in Bengali for All Chapters, You can practice these here.

Chapter: 2

অতিরিক্ত প্রশ্নোত্তর

১। পৃথিবীর স্থলভাগ স্থলমণ্ডলের অন্তর্গত হয়ে ভূ-পৃষ্ঠের প্রায় কত শতাংশ জুড়ে রয়েছে? 

(ক) প্রায় ২৯ শতাংশ।

(খ) প্রায় ৭১ শতাংশ।

(গ) প্রায় ৫০ শতাংশ।

(ঘ) প্রায় ১৫ শতাংশ।

উত্তরঃ (ক) প্রায় ২৯ শতাংশ। 

২। পৃথিবীর সাগর-মহাসাগরসমূহ ভূ-পৃষ্ঠের প্রায় কত শতাংশ জুড়ে রয়েছে?

(ক) প্রায় ২৯ শতাংশ।

(খ) প্রায় ৭১ শতাংশ।

(গ) প্রায় ৮০ শতাংশ।

(ঘ) প্রায় ৬০ শতাংশ।

উত্তরঃ (খ) প্রায় ৭১ শতাংশ। 

৩। জীববিজ্ঞানীরা এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় কত নিযুত জীব প্রজাতি শনাক্ত করতে সক্ষম হয়েছেন?

(ক) ১.২৫ নিযুত।

(খ) ১.৫০ নিযুত।

(গ) ১.৭৫ নিযুত।

(ঘ) ২.০০ নিযুত।

উত্তরঃ (গ) ১.৭৫ নিযুত। 

৪। ভূ-পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল প্রায় কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে আছে?

(ক) প্রায় ২৪০ কিলোমিটার।

(খ) প্রায় ৪৮০ কিলোমিটার।

(গ) প্রায় ৬০০ কিলোমিটার।

(ঘ) প্রায় ১০০ কিলোমিটার।

উত্তরঃ (খ) প্রায় ৪৮০ কিলোমিটার। 

৫। ১৮৮৩ সনে কোন দ্বীপে আগ্নেয়গিরি উদগীরণের ফলে বায়ুমণ্ডলের এক বৃহৎ অংশ ছাই-ধোঁয়ায় ঢেকে গিয়েছিল?

(ক) সুমাত্রার ক্রাকাতোয়া।

(খ) ফিলিপিন্সের মাউন্ট পিনাতুবো।

(গ) ইতালির ভিসুভিয়াস।

(ঘ) জাপানের ফুজি।

উত্তরঃ (ক) সুমাত্রার ক্রাকাতোয়া। 

৬। পরিবেশের উপাদানসমূহকে প্রধানত কয়টি মৌলিক ভাগে ভাগ করা যায়?

(ক) দুটি।

(খ) তিনটি।

(গ) চারটি।

(ঘ) পাঁচটি।

উত্তরঃ (ক) দুটি। 

৭। নিরক্ষীয় বনাঞ্চল পৃথিবীর মোট স্থলভাগের মাত্র কত শতাংশ দখল করে আছে?

(ক) মাত্র ৬ শতাংশ।

(খ) মাত্র ১০ শতাংশ।

(গ) মাত্র ১৫ শতাংশ।

(ঘ) মাত্র ২৫ শতাংশ।

উত্তরঃ (ক) মাত্র ৬ শতাংশ। 

৮। নিরক্ষীয় অঞ্চলের ঘন চিরসবুজ অরণ্যে কয়টি পর্যায়ের গাছপালা দেখা যায়?

(ক) দুটি।

(খ) তিনটি।

(গ) চারটি।

(ঘ) পাঁচটি।

উত্তরঃ (খ) তিনটি। 

৯। নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে প্রতি বর্গকিলোমিটারে প্রায় কত প্রকার উদ্ভিদ প্রজাতি থাকতে পারে?

(ক) প্রায় ১০০০ প্রকার।

(খ) প্রায় ২০০০ প্রকার।

(গ) প্রায় ৩০০০ প্রকার।

(ঘ) প্রায় ৫০০০ প্রকার।

উত্তরঃ (গ) প্রায় ৩০০০ প্রকার। 

১০। পৃথিবীতে শনাক্ত হওয়া মোট জীব প্রজাতির প্রায় কত শতাংশ নিরক্ষীয় অরণ্যে পাওয়া যায়?

(ক) প্রায় ৫০ শতাংশ।

(খ) প্রায় ৬০ শতাংশ।

(গ) প্রায় ৭৫ শতাংশ।

(ঘ) প্রায় ৯০ শতাংশ।

উত্তরঃ (গ) প্রায় ৭৫ শতাংশ। 

১১। মধ্য অক্ষাংশের ঘাস পরিপুর্ণ অঞ্চলে প্রধানত কোন মাটির প্রজাতি পাওয়া যায়?

(ক) শারণোজেম।

(খ) পডজল।

(গ) পলি মাটি।

(ঘ) ল্যাটেরাইট।

উত্তরঃ (ক) শারণোজেম। 

১২। উচ্চ অক্ষাংশের শীতল ও আর্দ্র পরিবেশের সরলবর্গীয় বনে কোন মাটি পাওয়া যায়?

(ক) শারণোজেম।

(খ) পডজল।

(গ) পলি মাটি।

(ঘ) কৃষ্ণ মৃত্তিকা।

উত্তরঃ (খ) পডজল। 

১৩। পৃথিবীর কেন্দ্রীয় অংশের উত্তাপ প্রায় কত ডিগ্রী সেলসিয়াস বলে স্থির করা হয়েছে?

(ক) ৩,৫০০ ডিগ্রী।

(খ) ৪,৫০০ ডিগ্রী।

(গ) ৫,৫০০ ডিগ্রী।

(ঘ) ৬,০০০ ডিগ্রী।

উত্তরঃ (খ) ৪,৫০০ ডিগ্রী।

১৪। ভূ-গর্ভে প্রতি ১০০ মিটার গভীরতায় তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস হারে বৃদ্ধি পায়?

(ক) ১ ডিগ্রী।

(খ) ২ ডিগ্রী।

(গ) ৩ ডিগ্রী।

(ঘ) ৫ ডিগ্রী।

উত্তরঃ (গ) ৩ ডিগ্রী। 

১৫। বিগত দুই শতকে (১৮০০-২০০০ সন) পৃথিবীর জনসংখ্যা ১০০ কোটি থেকে বৃদ্ধি পেয়ে কত কোটি হয়েছিল?

(ক) ৪০০ কোটি।

(খ) ৫০০ কোটি।

(গ) ৬০০ কোটি।

(ঘ) ৭০০ কোটি।

উত্তরঃ (গ) ৬০০ কোটি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top