SEBA Class 10 Geography MCQ Chapter 1 ভূ-আকৃতিক প্রক্রিয়া Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Geography MCQ Chapter 1 ভূ-আকৃতিক প্রক্রিয়া Solutions and select need one. Class 10 Elective Geography Multiple Choice Notes in Bengali Medium Download PDF. SEBA Class 10 Geography Objective Type Question Answer.
SEBA Class 10 Geography MCQ Chapter 1 ভূ-আকৃতিক প্রক্রিয়া
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines.SEBA Class 10 Geography Multiple Choice Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Geography MCQs in Bengali for All Chapters, You can practice these here.
ভূ-আকৃতিক প্রক্রিয়া
Chapter: 1
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
১। ভূ-পৃষ্ঠের বিভিন্ন অবয়বকে কী বলা হয়?
(ক) স্থলাকৃতি।
(খ) জলভাগ।
(গ) বায়ুমণ্ডল।
(ঘ) পর্বতশ্রেণি।
উত্তরঃ (ক) স্থলাকৃতি।
২। ভূগোলের যে বিশেষ শাখায় স্থলাকৃতির উৎপত্তি, ক্রমবিকাশ এবং বিতরণ সম্বন্ধে অধ্যয়ন করা হয়, তাকে কী বলে?
(ক) জলবায়ু বিজ্ঞান।
(খ) ভূ-আকৃতিক বিজ্ঞান।
(গ) মৃত্তিকা ভূগোল।
(ঘ) সমুদ্র বিজ্ঞান।
উত্তরঃ (খ) ভূ-আকৃতিক বিজ্ঞান।
৩। ভূ-আকৃতিক প্রক্রিয়া মূলত কয় প্রকারের শক্তির ওপর নির্ভর করে?
(ক) দুই প্রকার।
(খ) তিন প্রকার।
(গ) চার প্রকার।
(ঘ) পাঁচ প্রকার।
উত্তরঃ (ক) দুই প্রকার।
৪। নিচের কোনটি একটি বাহ্যিক ভূ-আকৃতিক প্রক্রিয়ার কারক নয়?
(ক) বাতাস।
(খ) নদ-নদী।
(গ) ভূমিকম্প।
(ঘ) হিমবাহ।
উত্তরঃ (গ) ভূমিকম্প।
৫। ভূমিকম্প এবং আগ্নেয় উদগীরণ নিচের কোন ধরণের কারকের উদাহরণ?
(ক) বাহ্যিক কারক।
(খ) অভ্যন্তরীণ কারক।
(গ) রাসায়নিক কারক।
(ঘ) জৈবিক কারক।
উত্তরঃ (খ) অভ্যন্তরীণ কারক।
৬। মরুভূমিতে বাতাস অতি সক্রিয় হওয়ার প্রধান কারণ কী?
(ক) বৃষ্টিপাতের পরিমাণ অতি কম এবং উদ্ভিদের আবরণ খুব পাতলা হওয়া।
(খ) অধিক মাত্রায় বৃষ্টিপাত এবং ঘন বনাঞ্চল থাকা।
(গ) শীতকালের দীর্ঘস্থায়িত্ব এবং তুষারপাত।
(ঘ) সমুদ্রের নিকটবর্তী অবস্থান এবং আর্দ্রতা।
উত্তরঃ (ক) বৃষ্টিপাতের পরিমাণ অতি কম এবং উদ্ভিদের আবরণ খুব পাতলা হওয়া।
৭। মরুভূমিতে বাতাস প্রধানত কয়টি কার্য সম্পাদন করে?
(ক) দুইটি।
(খ) তিনটি।
(গ) চারটি।
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (খ) তিনটি।
৮। বাতাসের খনন কার্যের ফলে বালি উড়ে গিয়ে স্থানটি ফাঁকা হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কী বলে?
(ক) অবনমন।
(খ) অপঘর্ষণ।
(গ) সংণিঘর্ষণ।
(ঘ) অবক্ষেপন।
উত্তরঃ (ক) অবনমন।
৯। অবনমন প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত যখন ভূগর্ভস্থ জলপৃষ্ঠের নিকট চলে যায়, তখন সেটি কীসে রূপান্তরিত হতে পারে?
(ক) ইনসেলবার্গ।
(খ) বালিয়ারি।
(গ) মরূদ্যান।
(ঘ) ইয়ারদাং।
উত্তরঃ (গ) মরূদ্যান।
১০। বাতাস যে ধুলো-বালি বয়ে নিয়ে আসে তা ক্রমান্বয়ে জমা হয়ে যে পাহাড়ের রূপ নেয়, তাকে কী বলে?
(ক) ইনসেলবার্গ।
(খ) ইয়ারদাং।
(গ) বারখান।
(ঘ) বালিয়ারি।
উত্তরঃ (ঘ) বালিয়ারি।
১১। বাতাসের প্রবাহের দিকের সাথে সমান্তরালভাবে গঠিত বালিয়ারিকে কী বলে?
(ক) অনুপ্রস্থ বালিয়ারি।
(খ) অনুদৈর্ঘ্য বালিয়ারি।
(গ) অর্ধচন্দ্রাকৃতির বালিয়ারি।
(ঘ) স্থায়ী বালিয়ারি।
উত্তরঃ (খ) অনুদৈর্ঘ্য বালিয়ারি।
১২। বাতাসের দিকের সঙ্গে প্রায় লম্বভাবে গঠিত বালিয়ারিকে কী বলে?
(ক) অনুপ্রস্থ বালিয়ারি।
(খ) অনুদৈর্ঘ্য বালিয়ারি।
(গ) বারখান।
(ঘ) ইয়ারদাং।
উত্তরঃ (ক) অনুপ্রস্থ বালিয়ারি।
১৩। অর্ধচন্দ্রাকৃতির বালিয়ারিগুলোকে কী বলা হয়?
(ক) অনুদৈর্ঘ্য বালিয়ারি।
(খ) বারখান।
(গ) ইনসেলবার্গ।
(ঘ) এস্কার।
উত্তরঃ (খ) বারখান।
১৪। মরুভূমির শক্তিশালী বাতাস দ্বারা বাহিত শিলাবালি গতিপথে থাকা উচ্চভূমিতে আঘাত করে যে অবক্ষয় ঘটায়, তাকে কী বলে?
(ক) সংণিঘর্ষণ।
(খ) অবনমন।
(গ) অপঘর্ষণ।
(ঘ) অবক্ষেপন।
উত্তরঃ (গ) অপঘর্ষণ।
১৫। ইনসেলবার্গ আসলে কী ধরনের পাহাড়?
(ক) মরুভূমির একমাত্র চাপের পাহাড়।
(খ) বরফাবৃত পাহাড়।
(গ) আগ্নেয়গিরির পাহাড়।
(ঘ) ভঙ্গিল পর্বত।
উত্তরঃ (ক) মরুভূমির একমাত্র চাপের পাহাড়।

