Class 12 Swadesh Adhyayan Chapter 2 অসমে জনসংখ্যার বিন্যাস Question Answer Bengali Medium As Per The New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters ASSEB Class 12 Swadesh Adhyayan Chapter 2 অসমে জনসংখ্যার বিন্যাস Notes and select need one. AHSEC Class 12 Swadesh Adhyayan Chapter 2 অসমে জনসংখ্যার বিন্যাস Solutions Download PDF. HS 2nd Year Swadesh Adhyayan Solutions Bengali Medium.
Class 12 Swadesh Adhyayan Chapter 2 অসমে জনসংখ্যার বিন্যাস
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. ASSEB Class 12 Swadesh Adhyayan Textual Question Answer Bengali Medium are part of All Subject Solutions. Here we have given HS 2nd Year Swadesh Adhyayan Textbook Solutions Bengali Medium for All Chapters, You can practice these here.
অসমে জনসংখ্যার বিন্যাস
Chapter: 2
| অনুশীলনী |
| প্রথম ভাগ: ভূগোল |
১। ২০১১ সালের জনগণনা অনুযায়ী অসমের জনসংখ্যা হল:
(ক) ৩.২১ কোটি।
(খ) ৩.১২ কোটি।
(গ) ২.২৩ কোটি।
(ঘ) ৩.৩৯ কোটি।
উত্তরঃ(খ) ৩.১২ কোটি।
২। ২০০১-২০১১ এই এক দশকে অসমে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
(ক) ১৯.৬%.
(খ) ১৭.%.
(গ) ১৭.১%.
(ঘ) ১৮.৯%.
উত্তরঃ (গ) ১৭.১%.
৩। অসমে প্রাথমিক বৃত্তিতে কত শতাংশ লোক নিয়োজিত রয়েছে?
(ক) ৬৮.২%.
(খ) ৬০.৪%.
(গ) ৬৫.০%.
(ঘ) ৫২.৪%.
উত্তরঃ (ঘ) ৫২.৪%.
৪। ২০১১ সনের লোকগণনা অনুযায়ী অসমে সাক্ষরতার হার কত?
(ক) ৭৪.২%.
(খ) ৭০.৪%.
(গ) ৭৩.৩%.
(ঘ) ৭২.২%.
উত্তরঃ (ঘ) ৭২.২%.
৫। অসমে পঞ্চম বৃত্তিতে জড়িত লোকের সংখ্যা কত?
(ক) ৬.০%.
(খ) ৩.০%.
(গ) ৭.২%.
(ঘ) ১২.৪%.
উত্তরঃ (খ) ৩.০%.
৬। ২০১১ সালের লোকগণনা অনুযায়ী অসমে জনসংখ্যার ঘনত্ব কত?
(ক) ৩৯০ জন প্রতি বর্গ কিঃমিঃ।
(খ) ৩৯৭ জন প্রতি বর্গ কিঃমিঃ।
(গ) ৩৭১ জন প্রতি বর্গ কিঃমিঃ।
(ঘ) ২৯৭ জন প্রতি বর্গ কিঃমিঃ।
উত্তরঃ (খ) ৩৯৭ জন প্রতি বর্গ কিঃমিঃ।
৭। ২০১১ সালের লোকগণনা অনুযায়ী অসমে মহিলা সাক্ষরতার হার কত?
(ক) ৩৬.৬%.
(খ) ৬৬.৩%.
(গ) ৭১.৬%.
(ঘ) ৬৩.৬%.
উত্তরঃ (খ) ৬৬.৩%.
৮। অসমে কত সালে প্রথম লোকগণনা হয়েছিল?
(ক) ১৯০১.
(খ) ১৮৭২.
(গ) ১৯৩০.
(ঘ) ১৯৫১.
উত্তরঃ (খ) ১৮৭২.
৯। অসমে বিভিন্ন বৃত্তিতে নিয়োজিত জনসংখ্যাকে শতাংশের হিসাবে দেখাও।
উত্তরঃ ২০১১ সালের তথ্য অনুযায়ী অসমে বিভিন্ন বৃত্তিতে নিয়োজিত জনসংখ্যার হার হলো:
(ক) প্রাথমিক বৃত্তি: ৫২.৪%.
(খ) দ্বিতীয় বৃত্তি: ১৪.০%.
(গ) তৃতীয় বৃত্তি: ২৪.৩%.
(ঘ) চতুর্থ বৃত্তি: ৬.৩%.
(ঙ) পঞ্চম বৃত্তি: ৩.০%.
১০। মানব সম্পদ উন্নয়নের ভিত্তি স্তম্ভ বলতে কি বোঝ? এই স্তম্ভগুলি কি কি?
উত্তরঃ মানব সম্পদ উন্নয়ন বলতে জনগণের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের জাতীয় সম্পদে পরিণত করাকে বোঝায়। এর প্রধান ভিত্তি স্তম্ভগুলি হলো— শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কৌশল বিকাশ।
১১। কৌশল বিকাশ (Skill Development) কি? অসমে কৌশল বিকাশ কিভাবে করা যায়?
উত্তরঃ কোনো নির্দিষ্ট কাজে বিশেষ দক্ষতা বা নিপুণতা অর্জন করাই হলো কৌশল বিকাশ, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। অসমে সরকার বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ, DRDA-র মতো সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ এবং ‘অসম মালা’-র মতো পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কৌশল বিকাশ করা হচ্ছে।
১২। অসমের পার্বত্য জেলাগুলির নাম লিখ। পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার চারটি কারণ লিখ।
উত্তরঃ অসমের পার্বত্য জেলাগুলি হলো: কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং এবং ডিমা হাসাও।
পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার চারটি প্রধান কারণ হলো:
(ক) যাতায়াত ও উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব।
(খ) জীবনযাত্রার প্রতিকূল ভৌগোলিক পরিবেশ।
(গ) প্রয়োজনীয় নূন্যতম উপাদানের অভাব।
(ঘ) জীবিকা নির্বাহের বা কর্মসংস্থানের সীমিত সুযোগ।

