SEBA Class 10 Geography MCQ Chapter 6 ভাৰতবর্ষের আঞ্চলিক ভূগোল

SEBA Class 10 Geography MCQ Chapter 6 ভাৰতবর্ষের আঞ্চলিক ভূগোল Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Geography MCQ Chapter 6 ভাৰতবর্ষের আঞ্চলিক ভূগোল Solutions and select need one. Class 10 Elective Geography Multiple Choice Notes in Bengali Medium Download PDF. SEBA Class 10 Geography Objective Type Question Answer.

SEBA Class 10 Geography MCQ Chapter 6 ভাৰতবর্ষের আঞ্চলিক ভূগোল

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines.SEBA Class 10 Geography Multiple Choice Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Geography MCQs in Bengali for All Chapters, You can practice these here.

Chapter: 6

অতিরিক্ত প্রশ্নোত্তর

১। অক্ষাংশ অনুসারে ভারতবর্ষের মূল ভূখণ্ডের বিস্তার কত?

(ক) ৮°৪’২৮” উত্তর থেকে ৩৭°১৭’৫৩” উত্তর।

(খ) ৮°৪’২৮” উত্তর থেকে ৩৫°১৭’৫৩” উত্তর।

(গ) ১০°৪’২৮” উত্তর থেকে ৩৮°১৭’৫৩” উত্তর।

(ঘ) ৬°৪’২৮” উত্তর থেকে ৩৬°১৭’৫৩” উত্তর।

উত্তরঃ (ক) ৮°৪’২৮” উত্তর থেকে ৩৭°১৭’৫৩” উত্তর। 

২। দ্রাঘিমাংশ অনুসারে ভারতবর্ষের মূল ভূখণ্ডের বিস্তার কত?

(ক) ৬৮°৭’৩৩” পূর্ব থেকে ৯৫°২৪’৪৭” পূর্ব।

(খ) ৬৮°৭’৩৩” পূর্ব থেকে ৯৭°২৪’৪৭” পূর্ব।

(গ) ৭০°৭’৩৩” পূর্ব থেকে ৯৮°২৪’৪৭” পূর্ব।

(ঘ) ৬৬°৭’৩৩” পূর্ব থেকে ৯৬°২৪’৪৭” পূর্ব।

উত্তরঃ (খ) ৬৮°৭’৩৩” পূর্ব থেকে ৯৭°২৪’৪৭” পূর্ব। 

৩। ভারতবর্ষের উত্তর-দক্ষিণের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার?

(ক) ২,৯৩৩ কিলোমিটার।

(খ) ৩,২১৪  কিলোমিটার।

(গ) ৩,৫০০ কিলোমিটার।

(ঘ) ৪,১০০ কিলোমিটার।

উত্তরঃ (খ) ৩,২১৪  কিলোমিটার। 

৪। ভারতবর্ষের পূর্ব-পশ্চিমের মোট প্রস্থ কত কিলোমিটার?

(ক) ২,৫০০ কিলোমিটার।

(খ) ২,৯৩৩  কিলোমিটার।

(গ) ৩,২১৪ কিলোমিটার।

(ঘ) ৩,৫০০ কিলোমিটার।

উত্তরঃ (খ) ২,৯৩৩  কিলোমিটার।

৫। ভারতবর্ষের মূল ভূখণ্ডের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার?

(ক) ৫,৫০০ কিলোমিটার।

(খ) ৬,১০০  কিলোমিটার।

(গ) ৭,৫১৬ কিলোমিটার।

(ঘ) ৮,২০০ কিলোমিটার।

উত্তরঃ (খ) ৬,১০০  কিলোমিটার। 

৬। ভারতবর্ষের মোট স্থলসীমার দৈর্ঘ্য কত কিলোমিটার?

(ক) ১২,৫০০ কিলোমিটার।

(খ) ১৫,২০০  কিলোমিটার।

(গ) ১৬,৪০০ কিলোমিটার।

(ঘ) ১৮,১০০ কিলোমিটার।

উত্তরঃ (খ) ১৫,২০০  কিলোমিটার। 

৭। আয়তনের দিক দিয়ে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে কততম স্থানে রয়েছে?

(ক) পঞ্চম স্থানে।

(খ) ষষ্ঠ স্থানে।

(গ) সপ্তম স্থানে।

(ঘ) অষ্টম স্থানে।

উত্তরঃ (গ) সপ্তম স্থানে। 

৮। ভারতবর্ষের মোট মাতিকালি বা ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার?

(ক) ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার।

(খ) ৩৫,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার।

(গ) ৩০,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার।

(ঘ) ৩৮,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার।

উত্তরঃ (ক) ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। 

৯। পৃথিবীর মোট মাতিকালির কত শতাংশ অঞ্চল ভারতবর্ষ জুড়ে রয়েছে?

(ক) ১.৫ শতাংশ।

(খ) ২.২  শতাংশ।

(গ) ৩.৪ শতাংশ।

(ঘ) ৪.২ শতাংশ।

উত্তরঃ (খ) ২.২  শতাংশ। 

১০। পাঠ্যপুস্তক অনুযায়ী ভারতবর্ষ কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা গঠিত?

(ক) ২৫ টি রাজ্য এবং ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল।

(খ) ২৮ টি রাজ্য এবং ৭  টি কেন্দ্রশাসিত অঞ্চল।

(গ) ২৯ টি রাজ্য এবং ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চল।

(ঘ) ২৮ টি রাজ্য এবং ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল।

উত্তরঃ (খ) ২৮ টি রাজ্য এবং ৭  টি কেন্দ্রশাসিত অঞ্চল। 

১১। ভারতের মোট মাতিকালির কত শতাংশ অঞ্চল সমভূমি দ্বারা আবৃত?

(ক) ১০.৭ শতাংশ।

(খ) ১৮.৬ শতাংশ।

(গ) ২৭.৭ শতাংশ।

(ঘ) ৪৩.০  শতাংশ।

উত্তরঃ (ঘ) ৪৩.০  শতাংশ।

১২। ভারতের মোট মাতিকালির কত শতাংশ অঞ্চল পর্বত দ্বারা আবৃত?

(ক) ১০.৭  শতাংশ।

(খ) ১৮.৬ শতাংশ।

(গ) ২৭.৭ শতাংশ।

(ঘ) ৪৩.০ শতাংশ।

উত্তরঃ (ক) ১০.৭  শতাংশ। 

১৩। ভূ-বিজ্ঞানীদের মতে হিমালয় পর্বতমালা কোন যুগে সৃষ্টি হয়েছিল?

(ক) টারসিয়ারি  যুগে।

(খ) জুরাসিক যুগে।

(গ) প্লিষ্টসিন যুগে।

(ঘ) কেমব্রিয়ান যুগে।

উত্তরঃ (ক) টারসিয়ারি  যুগে।

১৪। হিমালয় পর্বতমালার উৎপত্তি কোন প্রাচীন সাগর থেকে হয়েছিল?

(ক) লোহিত সাগর।

(খ) টেথিস  সাগর।

(গ) আরল সাগর।

(ঘ) ক্যাস্পিয়ান সাগর।

উত্তরঃ (খ) টেথিস  সাগর। 

১৫। বহিঃহিমালয় বা শিবালিক হিমালয়ের গড় উচ্চতা কত মিটার?

(ক) ১,০০০  মিটার।

(খ) ৪,০০০ মিটার।

(গ) ৬,০০০ মিটার।

(ঘ) ৮,০০০ মিটার।

উত্তরঃ (ক) ১,০০০  মিটার। 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top