Class 12 Advance Bengali Important Chapter 11 রূপকথা

Class 12 Advance Bengali Important Chapter 11 রূপকথা Question Answer As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters Class 12 Advance Bengali Important Chapter 11 রূপকথা Solutions and select need one. Class 12 Advance Bengali Additional Notes Download PDF. AHSEC Class 12 Advance Bengali Important Notes.

Class 12 Advance Bengali Important Chapter 11 রূপকথা

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 12 Advance Bengali Additional Notes are part of All Subject Solutions. Here we have given HS 2nd Year Advance Bengali Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 11

অতিরিক্ত প্রশ্নোত্তর

১। ‘রূপকথা’ প্রবন্ধটি কার লেখা?

উত্তরঃ প্রবন্ধটি প্রখ্যাত সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা।

২। রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে জন্মগ্রহণ করেন? 

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।

৩। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো। 

উত্তরঃ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো ‘বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা’।

৪। ‘উপকথা’ নামটির আড়ালে কী লুকিয়ে থাকে বলে লেখক মনে করেন? 

উত্তরঃ লেখকের মতে, ‘উপকথা’ নামটির আড়ালে একটি প্রচ্ছন্ন অবজ্ঞার ভাব লুকিয়ে থাকে।

৫। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তাঁর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

৬। কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন? 

উত্তরঃ ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।

৭। রূপকথা আমাদের ক্লান্ত ও বিক্ষুব্ধ জীবনে কীসের মতো কাজ করে? 

উত্তরঃ রূপকথা আমাদের ক্লান্ত ও বিক্ষুব্ধ জীবননাটকের ওপর একটি উজ্জ্বল সমজ্জ্বল চন্দ্রাতপের মতো এবং উগ্র-কলকোলাহলের ওপর একটি স্নিগ্ধ শান্তির প্রলেপের মতো কাজ করে।

৮। রূপকথার গল্পে কোন মহাকাব্যের ছায়াপাত লক্ষ্য করা যায়? 

উত্তরঃ রূপকথার গল্পের ওপর মহান মহাকাব্য ‘রামায়ণের’ ছায়াপাত লক্ষ্য করা যায়।

৯। লেখক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে ইংরেজিতে বি.এ.পাস করেন? 

উত্তরঃ তিনি ১৯০৮ সালে হেতমপুর কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজে এসে ইংরেজিতে ঈশান স্কলার হয়ে বি.এ.পাস করেন। 

১০। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতার নাম কী? 

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতার নাম হলো ‘হিন্দু মেলার উপহার’। 

১১। রবীন্দ্রনাথের কোন কাব্যে রূপকথার মায়াময় স্পর্শ সজীব হয়ে উঠেছে? 

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শিশু’ নামক কাব্যে রূপকথার সেই মায়াময় স্পর্শ সজীব হয়ে উঠেছে।

১২। রূপকথার রচয়িতাদের নাম কেন জানা যায় না? 

উত্তরঃ রূপকথা লৌকিক সাহিত্যের অংশ হওয়ায় এতে রচয়িতার ব্যক্তিগত স্বাতন্ত্র্য বা নাম থাকে না, বরং সমগ্র জাতির প্রাণের কথা এতে ধ্বনিত হয়।

১৩। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ কোথায় রূপকথার শক্তির কথা স্বীকার করেছেন?

উত্তরঃ ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ তাঁর জীবন-কাহিনীতে রূপকথার শক্তির কথা মুক্তকণ্ঠে স্বীকার করেছেন।

১৪। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি নিকেতনে কী প্রতিষ্ঠা করেছিলেন যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়? 

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি নিকেতনে ‘ব্রহ্মচর্য আশ্রম’ প্রতিষ্ঠা করেছিলেন।

১৫। রূপকথার অবাস্তবতা সম্পর্কে লেখকের মূল অভিমত কী? 

উত্তরঃ লেখকের মতে, রূপকথা অবাস্তব নয়, বরং তা একটা গভীর বাস্তবতার দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

দীর্ঘ প্রশ্ন উত্তর।

১। রূপকথা ও উপকথার নামকরণের পার্থক্য এবং তাৎপর্য শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো।

উত্তরঃ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, রূপকথা এবং উপকথা—এই দুটি নামের অন্তরালে দুটি ভিন্ন প্রকারের মনোভাব এবং চিন্তাধারার পরিচয় পাওয়া যায়। ‘উপকথা’ নামটি একটি প্রচ্ছন্ন অবজ্ঞার ভাব বহন করে,যেখানে লোক-শিশুদের প্রতি বয়স্কদের একপ্রকার সহানুভূতি মিশ্রিত নাসিকা কুঞ্চন থাকে। অন্যদিকে, ‘রূপকথা’ নামটির চারধারে একটি রহস্যময় মাধুর্য এবং ইন্দ্রজালিক মায়াতোরুণ বিদ্যমান। এটি আমাদের হৃদয়ের গোপন কক্ষে আঘাত করে এবং সুপ্ত কল্পনাকে জাগ্রত করে। রসপিপাসু পাঠকদের কাছে তাই রূপকথা নামটিই বেশি প্রিয়।

২। “আমাদের বঙ্গদেশের সামাজিক ব্যবস্থা ও বিচারের কি এক সম্পূর্ণ ছবি এই রূপকথার মধ্যে প্রতিফলিত হইয়াছে!”—উক্তিটি ব্যাখ্যা করো।

উত্তরঃ লেখক মনে করেন যে রূপকথার গল্পগুলোর মধ্যে প্রাচীন বাংলার পারিবারিক ও সামাজিক জীবনের একটি নিগূঢ় ছবি পাওয়া যায়। এর মধ্যে বিমাতার অত্যাচার,সপত্নী-পুত্রের প্রতি বিদ্বেষ, রূপসী প্রবীনীর মোহ এবং শেষে সত্যের জয়—এই সব ঘটনাই উজ্জ্বলভাবে চিত্রিত হয়েছে।

রূপকথার রাজপুত্র যখন সম্পদে বা বিপদে কোনো দরিদ্রের কুটিরে আশ্রয় নেয়, তখন সেখানে কোনো অবজ্ঞার চিহ্ন থাকে না। সমাজের সর্বস্তরে এক গভীর মমত্ববোধ এবং শান্তি-শক্তির ভাব এই গল্পগুলোতে ফুটে ওঠে,যা বাংলার প্রাচীন সমাজব্যবস্থারই প্রতিফলন।

৩। রূপকথার প্রয়োজনীয়তা এবং মানবজীবনে এর প্রভাব সম্পর্কে লেখকের ধারণা ব্যক্ত করো।

উত্তরঃ বর্তমানের জটিল সমস্যা এবং জীবনের রুক্ষতা থেকে মুক্তি পেতে রূপকথা আমাদের এক কাল্পনিক আনন্দলোকে নিয়ে যায়। এটি আমাদের মনের সূক্ষ্ম অতিন্দ্রীয় অনুভূতিগুলোকে সজাগ রাখে। রূপকথা মানুষের উগ্র-কলকোলাহলের জীবনে স্নিগ্ধ শান্তির প্রলেপ বুলিয়ে দেয়। কৈশোরের গণ্ডি পেরিয়ে যখন মানুষ কর্মব্যস্ত প্রৌঢ় জীবনে প্রবেশ করে, তখনও শৈশবের সেই নিগূঢ় রূপকথার স্মৃতি তাকে আনন্দ দেয়। কবি ও সাহিত্যিকরা রূপকথার জগৎ থেকেই তাঁদের কল্পনা ও সৃজনশীলতার রসদ সংগ্রহ করেন। 

৪। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও বহুমুখী সাহিত্য প্রতিভা সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ভারতীয় মনীষী এবং বিশ্ববিশ্রুত কবি। ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তাঁর জন্ম। তিনি সাহিত্য,সংগীত, চিত্রকলা এবং দর্শনের প্রতিটি ক্ষেত্রে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন।তাঁর উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে ‘গীতাঞ্জলি’, ‘সোনার তরী’, ‘গোরা’, ‘বিসর্জন’ ইত্যাদি। ১৯১৩ সালে তিনি প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি কেবল কবিই ছিলেন না, বরং একাধারে নাট্যকার,সুরকার, প্রাবন্ধিক এবং শিক্ষাবিদও ছিলেন।

৫। রূপকথার গল্পে কীভাবে অলৌকিকতা এবং বাস্তবতার সমন্বয় ঘটেছে তা বুঝিয়ে বলো।

উত্তরঃ রূপকথার গল্পগুলো বাহ্যিকভাবে অসম্ভব বা অলৌকিক মনে হলেও এর মূলে রয়েছে এক গভীর সত্য। রূপকথার রাজ্যে রাক্ষস-খোক্ষস বা জাদুর পৃথিবী থাকলেও, সেখানে মানুষের আবেগ, ভালোবাসা এবং দুঃখের অনুভূতিগুলো অত্যন্ত বাস্তব।বাস্তব জগতের অপ্রাপ্তি বা সাধনা রূপকথার অলৌকিক শক্তির মাধ্যমে পূর্ণতা পায়। রূপকথার গল্পে অলৌকিক বিষয়গুলো ব্যবহার করা হলেও তা আসলে মানুষের মনের চিরন্তন আশা-আকাঙ্ক্ষা এবং ন্যায়ের জয়কেই সুপ্রতিষ্ঠিত করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top