Class 11 Political Science MCQ Chapter 10 সংবিধানের দর্শন Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters Class 11 Political Science MCQ Chapter 10 সংবিধানের দর্শন Solutions and select need one. Class 11 Political Science Objective Type Notes in Bengali Medium Download PDF. AHSEC Class 11 Political Science Multiple Choice Questions Bengali Medium.
Class 11 Political Science MCQ Chapter 10 সংবিধানের দর্শন
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 11 Political Science MCQs in Bengali are part of All Subject Solutions. Here we have given HS 1st Year Political Science MCQ in Bengali for All Chapters, You can practice these here.
সংবিধানের দর্শন
Chapter: 10
| Part – 1: কার্যক্ষেত্রে ভারতীয় সংবিধান |
| MCQ |
১। ১৯ শতকের শুরুতে কে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
(খ) রাজা রামমোহন রায়।
(গ) কেশবচন্দ্র সেন।
(ঘ) স্বামী বিবেকানন্দ।
উত্তরঃ (খ) রাজা রামমোহন রায়।
২। রাজা রামমোহন রায় কার অধিকার ও মর্যাদার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন?
(ক) জমিদারের অধিকারের ওপর।
(খ) ব্যক্তি অধিকার, বিশেষ করে নারীদের অধিকারের ওপর।
(গ) রাজপরিবারের ক্ষমতার ওপর।
(ঘ) কেবল ধর্মীয় সংস্কারকদের ওপর।
উত্তরঃ (খ) ব্যক্তি অধিকার, বিশেষ করে নারীদের অধিকারের ওপর।
৩। ভারতের জাতীয় কংগ্রেস সংবিধান প্রণয়নের কত বছর আগে থেকেই ব্যক্তি অধিকারকে গুরুত্ব দিয়ে আসছিল?
(ক) ১০ বছর আগে থেকে।
(খ) ২০ বছর আগে থেকে।
(গ) ৪০ বছর আগে থেকে।
(ঘ) ৫০ বছর আগে থেকে।
উত্তরঃ (গ) ৪০ বছর আগে থেকে।
৪। ১৮৯৫ সালের অনানুষ্ঠানিক ‘ভারতীয় সংবিধান বিল’-এ কিসের উদ্যোগ দেখা যায়?
(ক) সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রথম প্রচেষ্টা।
(খ) জরুরি অবস্থা জারির ব্যবস্থা।
(গ) একদলীয় শাসন ব্যবস্থার প্রস্তাব।
(ঘ) নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত।
উত্তরঃ (ক) সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রথম প্রচেষ্টা।
৫। ১৯২৮ সালের মতিলাল নেহরু রিপোর্টে ভোটাধিকারের জন্য ন্যূনতম বয়স কত রাখার উল্লেখ ছিল?
(ক) ১৮ বছর।
(খ) ২১ বছর।
(গ) ২৫ বছর।
(ঘ) ৩০ বছর।
উত্তরঃ (খ) ২১ বছর।
৬। পাশ্চাত্য ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তি কোনটি?
(ক) রাষ্ট্র ও ধর্মের যৌথ পরিচালনা।
(খ) রাষ্ট্র ও ধর্মের পারস্পরিক পৃথকীকরণ বা দূরত্ব।
(গ) ধর্মভিত্তিক আইন প্রণয়ন।
(ঘ) কেবল ধর্মীয় সংস্থাকে অনুদান দেওয়া।
উত্তরঃ (খ) রাষ্ট্র ও ধর্মের পারস্পরিক পৃথকীকরণ বা দূরত্ব।
৭। ভারতীয় ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রকে কোন সামাজিক কুপ্রথা দূরীকরণে সক্রিয় হস্তক্ষেপের অনুমতি দেয়?
(ক) কর ব্যবস্থা।
(খ) অস্পৃশ্যতা।
(গ) বৈদেশিক বাণিজ্য।
(ঘ) নির্বাচন পরিচালনা।
উত্তরঃ (খ) অস্পৃশ্যতা।
৮। ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলি কীসের অধিকার ভোগ করে?
(ক) পৃথক সামরিক বাহিনী গঠনের।
(খ) নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার।
(গ) কর প্রদান বন্ধ রাখার।
(ঘ) নিজস্ব মুদ্রা চালু করার।
উত্তরঃ (খ) নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার।
৯। ভারতের সংবিধানের ৩৭১ নম্বর অনুচ্ছেদে প্রধানত কোন অঞ্চলের রাজ্যগুলির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে?
(ক) দক্ষিণ ভারতের রাজ্যগুলির জন্য।
(খ) উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য।
(গ) পশ্চিমাঞ্চলের রাজ্যগুলির জন্য।
(ঘ) দ্বীপ অঞ্চলগুলির জন্য।
উত্তরঃ (খ) উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য।
১০। “…আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছু নেই এবং ভারতে শুধুমাত্র একটি সম্প্রদায়ই আছে…” — এই বিখ্যাত মন্তব্যটি কে করেছিলেন?
(ক) জহরলাল নেহরু।
(খ) সর্দার প্যাটেল।
(গ) আল্লাদী কৃষ্ণস্বামী আইয়ার।
(ঘ) ড. বি. আর. আম্বেদকর।
উত্তরঃ (খ) সর্দার প্যাটেল।
১১। ভারতীয় সংবিধানের একটি বড় সমালোচনা হলো এটি অতিমাত্রায় কেমন?
(ক) সংক্ষিপ্ত ও অস্পষ্ট।
(খ) বৃহৎ ও দীর্ঘাকৃতি (কলেবর বৃহৎ)।
(গ) অসংলিখিত।
(ঘ) রাজতান্ত্রিক।
উত্তরঃ (খ) বৃহৎ ও দীর্ঘাকৃতি (কলেবর বৃহৎ)।
১২। ভারতীয় সংবিধানকে ‘অ-প্রতিনিধিত্বমূলক’ বলার প্রধান কারণ কী ছিল?
(ক) এতে কোনো ভোট দেওয়ার সুযোগ ছিল না।
(খ) সংবিধান সভার সদস্যরা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারে নির্বাচিত ছিলেন না।
(গ) কেবল বিদেশিরা এতে অংশগ্রহণ করেছিল।
(ঘ) এতে মাত্র ১০ জন সদস্য ছিলেন।
উত্তরঃ (খ) সংবিধান সভার সদস্যরা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারে নির্বাচিত ছিলেন না।
১৩। “আমরা বীণা ও সেতারের ঝঙ্কার শুনতে চেয়েছিলাম… কিন্তু আমরা প্রাচ্যাত্যের সুর পেলাম” — সংবিধান সভায় এই ক্ষোভ কে প্রকাশ করেছিলেন?
(ক) কে হনুমানথাইয়া।
(খ) লক্ষ্মীনারায়ণ সাহু।
(গ) মহাত্মা গান্ধী।
(ঘ) ড. রাজেন্দ্র প্রসাদ।
উত্তরঃ (ক) কে হনুমানথাইয়া।
১৪। কত সালে উত্তর ভারতের দলিতরা জমিদারদের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়ে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছিল?
(ক) ১৮৩০ সালে।
(খ) ১৮৪১ সালে।
(গ) ১৮৮৫ সালে।
(ঘ) ১৯০৫ সালে।
উত্তরঃ (খ) ১৮৪১ সালে।
১৫। ভারতীয় সংবিধানের একটি অন্যতম প্রধান সীমাবদ্ধতা হিসেবে কোন বিষয়টিকে চিহ্নিত করা হয়?
(ক) জাতীয় ঐক্যের ক্ষেত্রে এককেন্দ্রিক ধারণা ও পরিবারের লিঙ্গভিত্তিক অসমতা।
(খ) মৌলিক অধিকারের উপস্থিতি।
(গ) সুপ্রিম কোর্টের গঠন।
(ঘ) প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রদান।
উত্তরঃ (ক) জাতীয় ঐক্যের ক্ষেত্রে এককেন্দ্রিক ধারণা ও পরিবারের লিঙ্গভিত্তিক অসমতা।


