Class 11 Advance Bengali Important Chapter 11 রূপকথা

Class 11 Advance Bengali Important Chapter 11 রূপকথা Question Answer As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters Class 11 Advance Bengali Important Chapter 11 রূপকথা Solutions and select need one. Class 11 Advance Bengali Additional Notes Download PDF.

Class 11 Advance Bengali Important Chapter 11 রূপকথা

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. AHSEC Class 11 Advance Bengali Additional Solutions are part of All Subject Solutions. Here we have given AHSEC Class 11 Advance Bengali Important Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 11

অতিরিক্ত প্রশ্নোত্তর

১। ‘রূপকথা’ প্রবন্ধটি কার লেখা?

উত্তরঃ প্রবন্ধটি প্রখ্যাত সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা।

২। রূপকথা বা উপকথা কী?

উত্তরঃ রূপকথা বা উপকথা হলো এমন এক ধরনের বাক্‌বর্ণনামূলক গদ্যকাহিনি, যার মধ্যে বিভিন্ন ধরনের কল্পনা ও মনোরঞ্জনের উপাদান থাকে।

৩। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো। 

উত্তরঃ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো ‘বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা’।

৪। ‘উপকথা’ নামটির আড়ালে কী লুকিয়ে থাকে বলে লেখক মনে করেন? 

উত্তরঃ লেখকের মতে, ‘উপকথা’ নামটির আড়ালে একটি প্রচ্ছন্ন অবজ্ঞার ভাব লুকিয়ে থাকে।

৫। রূপকথার কাহিনির প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তরঃ রূপকথার কাহিনিতে অলৌকিকতা, কল্পনা ও মনোরঞ্জনের উপাদান প্রধানভাবে দেখা যায়।

৬। উপকথা নাটকের পেছনে কী দেখা যায়?

উত্তরঃ উপকথা নাটকের পেছনে একটি অতীত কল্পলোকের আবহ দেখা যায়, যা মানুষের মনে কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করে।

৭। রূপকথা আমাদের ক্লান্ত ও বিক্ষুব্ধ জীবনে কীসের মতো কাজ করে? 

উত্তরঃ রূপকথা আমাদের ক্লান্ত ও বিক্ষুব্ধ জীবননাটকের ওপর একটি উজ্জ্বল সমজ্জ্বল চন্দ্রাতপের মতো এবং উগ্র-কলকোলাহলের ওপর একটি স্নিগ্ধ শান্তির প্রলেপের মতো কাজ করে।

৮। রূপকথার গল্পে কোন মহাকাব্যের ছায়াপাত লক্ষ্য করা যায়? 

উত্তরঃ রূপকথার গল্পের ওপর মহান মহাকাব্য ‘রামায়ণের’ ছায়াপাত লক্ষ্য করা যায়।

৯। লেখক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে ইংরেজিতে বি.এ.পাস করেন? 

উত্তরঃ তিনি ১৯০৮ সালে হেতমপুর কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজে এসে ইংরেজিতে ঈশান স্কলার হয়ে বি.এ.পাস করেন। 

১০। প্রাচীন সাহিত্যে অতীতের প্রতি মোহের কারণ কী?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতার নাম হলো ‘হিন্দু মেলার উপহার’। 

১১। রূপকথার কাহিনির প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তরঃ রূপকথার কাহিনির প্রধান বৈশিষ্ট্য: রূপকথার কাহিনিতে অলৌকিকতা, কল্পনা ও মনোরঞ্জনের উপাদান প্রধানভাবে দেখা যায়।

১২। রূপকথার রচয়িতাদের নাম কেন জানা যায় না? 

উত্তরঃ রূপকথা লৌকিক সাহিত্যের অংশ হওয়ায় এতে রচয়িতার ব্যক্তিগত স্বাতন্ত্র্য বা নাম থাকে না, বরং সমগ্র জাতির প্রাণের কথা এতে ধ্বনিত হয়।

১৩। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ কোথায় রূপকথার শক্তির কথা স্বীকার করেছেন?

উত্তরঃ ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ তাঁর জীবন-কাহিনীতে রূপকথার শক্তির কথা মুক্তকণ্ঠে স্বীকার করেছেন।

১৪। রূপকথার প্রতি মানুষের আকর্ষণের প্রধান কারণ কী?

উত্তরঃ রূপকথার কল্পনাময় জগৎ, অলৌকিক ঘটনা, বিস্ময় ও আনন্দ মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে। তাই রূপকথার প্রতি মানুষের গভীর আকর্ষণ দেখা যায়।

১৫। রূপকথার অবাস্তবতা সম্পর্কে লেখকের মূল অভিমত কী? 

উত্তরঃ লেখকের মতে, রূপকথা অবাস্তব নয়, বরং তা একটা গভীর বাস্তবতার দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

দীর্ঘ প্রশ্ন উত্তর।

১। রূপকথা ও উপকথার নামকরণের পার্থক্য এবং তাৎপর্য শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো।

উত্তরঃ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, রূপকথা এবং উপকথা—এই দুটি নামের অন্তরালে দুটি ভিন্ন প্রকারের মনোভাব এবং চিন্তাধারার পরিচয় পাওয়া যায়। ‘উপকথা’ নামটি একটি প্রচ্ছন্ন অবজ্ঞার ভাব বহন করে,যেখানে লোক-শিশুদের প্রতি বয়স্কদের একপ্রকার সহানুভূতি মিশ্রিত নাসিকা কুঞ্চন থাকে। অন্যদিকে, ‘রূপকথা’ নামটির চারধারে একটি রহস্যময় মাধুর্য এবং ইন্দ্রজালিক মায়াতোরুণ বিদ্যমান। এটি আমাদের হৃদয়ের গোপন কক্ষে আঘাত করে এবং সুপ্ত কল্পনাকে জাগ্রত করে। রসপিপাসু পাঠকদের কাছে তাই রূপকথা নামটিই বেশি প্রিয়।

২। “আমাদের বঙ্গদেশের সামাজিক ব্যবস্থা ও বিচারের কি এক সম্পূর্ণ ছবি এই রূপকথার মধ্যে প্রতিফলিত হইয়াছে!”—উক্তিটি ব্যাখ্যা করো।

উত্তরঃ লেখক মনে করেন যে রূপকথার গল্পগুলোর মধ্যে প্রাচীন বাংলার পারিবারিক ও সামাজিক জীবনের একটি নিগূঢ় ছবি পাওয়া যায়। এর মধ্যে বিমাতার অত্যাচার,সপত্নী-পুত্রের প্রতি বিদ্বেষ, রূপসী প্রবীনীর মোহ এবং শেষে সত্যের জয়—এই সব ঘটনাই উজ্জ্বলভাবে চিত্রিত হয়েছে।

রূপকথার রাজপুত্র যখন সম্পদে বা বিপদে কোনো দরিদ্রের কুটিরে আশ্রয় নেয়, তখন সেখানে কোনো অবজ্ঞার চিহ্ন থাকে না। সমাজের সর্বস্তরে এক গভীর মমত্ববোধ এবং শান্তি-শক্তির ভাব এই গল্পগুলোতে ফুটে ওঠে,যা বাংলার প্রাচীন সমাজব্যবস্থারই প্রতিফলন।

৩। রূপকথার প্রয়োজনীয়তা এবং মানবজীবনে এর প্রভাব সম্পর্কে লেখকের ধারণা ব্যক্ত করো।

উত্তরঃ বর্তমানের জটিল সমস্যা এবং জীবনের রুক্ষতা থেকে মুক্তি পেতে রূপকথা আমাদের এক কাল্পনিক আনন্দলোকে নিয়ে যায়। এটি আমাদের মনের সূক্ষ্ম অতিন্দ্রীয় অনুভূতিগুলোকে সজাগ রাখে। রূপকথা মানুষের উগ্র-কলকোলাহলের জীবনে স্নিগ্ধ শান্তির প্রলেপ বুলিয়ে দেয়। কৈশোরের গণ্ডি পেরিয়ে যখন মানুষ কর্মব্যস্ত প্রৌঢ় জীবনে প্রবেশ করে, তখনও শৈশবের সেই নিগূঢ় রূপকথার স্মৃতি তাকে আনন্দ দেয়। কবি ও সাহিত্যিকরা রূপকথার জগৎ থেকেই তাঁদের কল্পনা ও সৃজনশীলতার রসদ সংগ্রহ করেন। 

৪। প্রাচীন সাহিত্যের প্রতি মানুষের আকর্ষণের কারণ কী? ‘রূপকথা’ অবলম্বনে আলোচনা করো।

উত্তরঃ বর্তমান জীবনে নানা জটিলতা, সমস্যা ও ব্যস্ততা রয়েছে। এর ফলে মানুষ অনেক সময় বর্তমানের কঠিন বাস্তবতা থেকে মুক্তি পেতে অতীতের সরল ও সুন্দর জীবনের দিকে ফিরে তাকায়। প্রাচীন সাহিত্যে সেই অতীত জীবনের অনেক স্মৃতি ও কল্পনার প্রকাশ পাওয়া যায়।

‘রূপকথা’-র মতো সাহিত্যে অতীতের একটি মুক্ত, সরল ও কল্পনাময় জীবন ফুটে ওঠে। সেখানে বাস্তব জীবনের কঠিন বাধা অনেক সময় থাকে না; বরং থাকে আশ্চর্য ঘটনা, কল্পলোক ও মনোরম পরিবেশ। এই কারণেই প্রাচীন সাহিত্য ও রূপকথার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়। অতীতের সেই কল্পনাময় জগত মানুষকে বর্তমানের জটিলতা থেকে কিছুক্ষণের জন্য দূরে নিয়ে যায় এবং আনন্দ ও বিস্ময়ের অনুভূতি সৃষ্টি করে।

৫। রূপকথার গল্পে কীভাবে অলৌকিকতা এবং বাস্তবতার সমন্বয় ঘটেছে তা বুঝিয়ে বলো।

উত্তরঃ রূপকথার গল্পগুলো বাহ্যিকভাবে অসম্ভব বা অলৌকিক মনে হলেও এর মূলে রয়েছে এক গভীর সত্য। রূপকথার রাজ্যে রাক্ষস-খোক্ষস বা জাদুর পৃথিবী থাকলেও, সেখানে মানুষের আবেগ, ভালোবাসা এবং দুঃখের অনুভূতিগুলো অত্যন্ত বাস্তব।বাস্তব জগতের অপ্রাপ্তি বা সাধনা রূপকথার অলৌকিক শক্তির মাধ্যমে পূর্ণতা পায়। রূপকথার গল্পে অলৌকিক বিষয়গুলো ব্যবহার করা হলেও তা আসলে মানুষের মনের চিরন্তন আশা-আকাঙ্ক্ষা এবং ন্যায়ের জয়কেই সুপ্রতিষ্ঠিত করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top