Class 10 Social Science Chapter 8 পৃথিবীর ভূগোল Notes to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapter Class 10 Social Science Chapter 8 পৃথিবীর ভূগোল and select needs one.
Class 10 Social Science Chapter 8 পৃথিবীর ভূগোল
Also, you can read SCERT book online in these sections Class 10 Social Science Chapter 8 পৃথিবীর ভূগোল Solutions by Expert Teachers as per SCERT (CBSE) Book guidelines. Class 10 Social Science Chapter 8 পৃথিবীর ভূগোল These solutions are part of SCERT All Subject Solutions. Here we have given Class 10 Social Science Chapter 8 পৃথিবীর ভূগোল for All Subject, You can practice these here..
পৃথিবীর ভূগোল
Chapter – 8
দ্বিতীয় খণ্ড – ভূগোল
অনুশীলনীর প্রশ্নোত্তর
প্রশ্ন ১। পৃথিবীর স্থলমণ্ডল আর জলমণ্ডল বিষয়ে সংক্ষেপে লেখো।
উত্তরঃ পৃথিবীর মোট আয়তন প্রায় ৫১০ নিযুত বর্গ কিলোমিটার । পৃথিবীর ভূ – পৃষ্ঠের প্রায় ১৪৯ নিযুত বর্গ কিলোমিটার স্থলভাগ এবং প্রায় ৩৬১ নিযুত বর্গ – কিলোমিটাার জলভাগ । পৃথিবীর স্থলভাগ ৭ টি মহাদেশ দ্বারা গঠিত— এশিয়া , আফ্রিকা , ইউরোপ , উত্তর আমেরিকা , দক্ষিণ আমেরিকা , ওশেনিয়া এবং এণ্টার্কটিকা এবং জলভাগ প্রশান্ত মহাসাগর , আটলান্টিক মহাসাগর , ভারত মহাসাগর , উত্তর ও দক্ষিণ মহাসাগর । মহাদেশ সমূহের মধ্যে এশিয়া মহাদেশ এবং মহাসাগর সমূহের মধ্যে প্রশান্ত মহাসাগর সর্ববৃহৎ । ২০১৫ সনের আনুমানিক তথ্য অনুসারে পৃথিবীর মোট জনসংখ্যা ৭৩০ কোটি ।
প্রশ্ন ২। মহাদেশীয় স্থংস্থান সূত্র অনুসারে পৃথিবীর অবস্থা আদিতে কেমন ছিল ?
উত্তরঃ মহাদেশীয় বিস্থাপন বা সঞ্চারণ সূত্র ( Continental Drift Theory ) অনুযায়ী আদিতে , অর্থাৎ প্রায় ৩০০ নিযুত বৎসর পূর্বে পৃথিবীটির স্থলমণ্ডল একত্রিত হয়েছিল এবং এর চতুর্দিকে জলমণ্ডল দ্বারা পরিবেষ্টিত ছিল । পৃথিবীর এই অবস্থাতে থাকা স্থলমণ্ডলটিকে পেঞ্জিয়া ( Pangaea ) এবং এর চতুর্দিকে আবেষ্টনকারী জলমণ্ডলকে পান্থালাসা ( Panthalassa ) বলে ।
প্রশ্ন ৩। মহাসাগরের তলদেশের ভূ – অবয়ব সম্পর্কে সংক্ষেপে লেখো ।
উত্তরঃ মহাসাগরের জলপৃষ্ঠ অতি মসৃণ কিন্তু তলদেশের ভূ – প্রকৃতি অতিশয় অসমান । স্থলমণ্ডলে যেমন পাহাড় – পর্বত , মালভূমি , সমভূমি ইত্যাদি দেখা যায় , ঠিক তেমনই সাগর – মহাসাগরের তলদেশ শৈলশিরা , দ্রোণী , সামুদ্রিক টিলা , খাত ইত্যাদি অসমান করে রেখেছে । মহাসাগরের গভীরতা গড়ে প্রায় ৪০০০ কিলোমিটার । উপকূলভাগ থেকে যতই মধ্যভাগের দিকে যাওয়া যায় সাগর মহাসাগরের গভীরতা ততই বাড়তে থাকে । উপকূলভাগ থেকে সাগর মহাসাগরের মধ্যভাগ পর্যন্ত ক্রমান্বয়ে মহীসোপান ( Continental Shelf ) , মহীঢাল ( Continental slope ) , ” গভীর সমুদ্রতল ( Deep Sea Plain ) , সমুদ্রতলীয় দ্রোণী ( Oceanic Floor ) , সামুদ্রিক শৈলশিরা ও দ্বীপ ( Oceanic Ridge and Island ) এবং গভীর সমুদ্রখাত ( Deep Sea Trench ) । এছাড়া বহু শৈলশিরা , দ্বীপ ইত্যাদি দেখা যায় ।
উপকূলের নিকটবর্তী স্থানে থাকা সাগর – মহাসাগরের অগভীর ( প্রায় ২০০০ মিটার পর্যন্ত ) অংশকে মহীসোপান বলে । মহীসোপানের পরের অংশ যথেষ্ট

গভীর ( প্রায় ২০০ মিটার ) অংশকে মহীঢাল বলে । মহীঢালের পর সাগর মহাসাগরের মধ্যভাগ অতি গভীর সমুদ্রতলীয় দ্রোণী ( ৪০০০ মিটার পর্যন্ত গভীর ) ; গভীরতম সামুদ্রিক খাত ( গড়ে ৮০০০ মিটার পর্যন্ত গভীর ) । প্রশাস্ত মহাসাগরের তলায় থাকা মেরিয়ানা খাত ( ১১,০২২ মিটার গভীর ) পৃথিবীর গভীরতম খাত ।
প্রশ্ন ৪। মহাসাগর এবং মহাদেশগুলোর বিতরণ সম্পর্কে সংক্ষেপে লেখো ।
উত্তরঃ ভূ – পৃষ্ঠের সাগর – মহাসাগরকে ধরে নদ – নদী , হ্রদ ইত্যাদির জল দ্বারা আবেষ্টিত বৃহৎ অংশকে জলমণ্ডল ( Hydrosphere ) বলা হয় । পৃথিবীর পাঁচটি মহাসাগর হল — প্রশান্ত মহাসাগর , আটলান্টিক মহাসাগর , ভারত মহাসাগর , উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর । প্রশান্ত মহাসাগর এশিয়া মহাদেশ , উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত । আটলান্টিক মহাসাগর উত্তর আমেরিকা , দক্ষিণ আমেরিকা মহাদেশ , ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত । ভারত মহাসাগর এশিয়া মহাদেশের দক্ষিণে , আফ্রিকা মহাদেশের পূর্বে ও ওশেনিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত । উত্তর মহাসাগর উত্তর আমেরিকা , ইউরোপ ও এশিয়া মহাদেশের উত্তরে অবস্থিত । দক্ষিণ মহাসাগর দক্ষিণ আমেরিকা , আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত । জলমণ্ডলের বেশির ভাগই দক্ষিণ গোলার্ধে অবস্থিত ।
পেঞ্জিয়ার প্রায় মাঝামাঝি পূর্ব – পশ্চিমে একটি সংকীর্ণ এবং লম্বা সাগরের সৃষ্টি হয়েছিল । একে টেথিস সাগর বলা হয় । এই সাগরের উত্তর – অংশটিকে লরেসিয়া এবং দক্ষিণ অংশকে গণ্ডোয়ানা ল্যাণ্ড বলা হয় । মহাদেশীর সঞ্চারণ সূত্র অনুসারে লরেসিয়া বিভাজিত হয়ে উত্তর আমেরিকা , গ্রীণল্যাণ্ড ও ভারত

উপমহাদেশের উত্তরে থাকা ইউরোপ এবং এশিয়া মহাদেশের সৃষ্টি হয়েছিল । অপরদিকে গণ্ডোয়ানা ল্যাণ্ড বিভাজিত হয়ে দক্ষিণ আমেরিকা , আফ্রিকা , মাদাগাস্কার ; ভারতবর্ষ , আরব অঞ্চল , মালয়েশিয়া ও অন্যান্য দ্বীপপুঞ্জ , অষ্ট্রেলিয়া , এণ্টার্কটিকা ইত্যাদির সৃষ্টি হয়েছিল ।
সাগরপৃষ্ঠের কিছুটা উপরে থাকা মাটিতে পরিপূর্ণ একটি বৃহৎ অংশকে স্থলমণ্ডল বলে । স্থলমণ্ডলটি জল দ্বারা পরিবেষ্টিত হয়ে চারটি বৃহৎ অংশে বিভাজিত হয়েছে । স্থলমণ্ডলের বৃহৎ অংশকে এশিয়া , ইউরোপ ও আফ্রিকা মহাদেশ দ্বারা গঠিত , দ্বিতীয় অংশটি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ দ্বারা গঠিত , তৃতীয় অংশটি অষ্ট্রেলিয়া ও অনেক দ্বীপপুঞ্জ দ্বারা ওশেনিয়া মহাদেশ গঠিত । চতুর্থ অংশটি এন্টার্কটিকা মহাদেশ দ্বারা গঠিত । স্থলভাগের বেশিরভাগ অংশ উত্তর গোলার্ধে অবস্থিত ।
প্রশ্ন ৫। পৃথিবীর স্থলভাগের উপরে বিদ্যমান ভূ – অবয়বগুলো সম্পর্কে সংক্ষেপে লেখো ।
উত্তরঃ পাহাড় – পর্বত , মালভূমি , সমভূমি , উপকূলীয় সমভূমি ইত্যাদির উপস্থিতি স্থলমণ্ডলের ভূ – অবয়ব অসমান করে রেখেছে । অবশ্য মহাদেশের সকল স্থানে ভূ – প্রকৃতি একই নয় । পৃথিবীর ৭ টি মহাদেশের ভূ – প্রকৃতি সম্পর্কে নীচে আলোচনা করা হল ।
( ১ ) এশিয়া মহাদেশ :- এশিয়া পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ । প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাপান , তাইওয়ান , ফিলিপাইন , জাভা , সুমাত্রা , বোর্ণিও ইত্যাদি দ্বীপসমূহ এবং ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান – নিকোবর , শ্রীলংকা , লাক্ষাদ্বীপ , মালদ্বীপ , বাহরিণ ইত্যাদি এশিয়া মহাদেশের অন্তর্গত ।
এশিয়া মহাদেশটি সুউচ্চ পর্বত শ্রেণি , মালভূমি , নদী উপত্যকা , নিম্নভূমি , উপকূলীয় সমভূমি , মহাসাগরীয় দ্বীপ , মরুভূমি ইত্যাদি দ্বারা পরিপূর্ণ । মহাদেশটির মধ্য অংশ পর্বত ও মালভূমিপূর্ণ । পর্বতশ্রেণির মধ্যে মহাদেশটির পশ্চিম সীমাতে উত্তর – দক্ষিণে থাকা ইউরাল পর্বতমালা , মধ্যাংশে পূর্ব – পশ্চিমে বিস্তৃত পৃথিবীর সর্বোচ্চ হিমালয় পর্বতমালা , কারাকোরাম পর্বতমালা , কুনলুন পর্বতমালা , অলতাইন পর্বতমালা , তিয়েনসান পর্বতমালা, অলতাই পর্বত , আরাবল্লী পর্বত প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । হিমালয় পর্বতশ্রেণির অন্তর্গত পৃথিবীর উচ্চতম শৃংগ এভারেষ্ট এবং কারাকোরাম এশিয়া মহাদেশেই অবস্থিত । অপরদিকে মালভূমির মধ্যে তিব্বত মালভূমি , পৃথিবীর উচ্চতম পামীর মালভূমি, সাইবেরিয়া মালভূমি , মংগোলিয়া মালভূমি , দাক্ষিণাত্য মালভূমি , আরব মালভূমি , ইরান মালভূমি ইত্যাদিই প্রধান ।
( ২ ) ইউরোপ মহাদেশ :- ভূ – প্রাকৃতিকভাবে ইউরোপ মহাদেশকে দুভাগে ভাগ করা যায় — উত্তর অংশটি পশ্চিমের ফ্রান্সের উপকূল থেকে পূর্বে ইউরাল পর্বতশ্রেণি পর্যন্ত প্রায় সমতল ভূমি এবং দক্ষিণ অংশটি স্পেইন হতে কৃষ্ণসাগর পর্যন্ত পাহাড় – পর্বত , মালভূমি দ্বারা কোথাও বা উঁচু আবার কোথাও বা নীচু দক্ষিণ ইউরোপের পর্বতশ্রেণির মধ্যে আল্পস , পিরেনিজ , কার্থেপিয়ান ও ককেশাস বিশেষ উল্লেখযোগ্য । ককেশাস পর্বতশ্রেণির অন্তর্গত ‘ মাউণ্ট এলব্রাস ’ শৃংগ হল ইউরোপের উচ্চতম স্থান ( ৫,৬৩৩ মিটার ) অপরদিকে , আল্পস পর্বতের উচ্চতম শৃংগটি হল মাউণ্ট ব্ল্যাঙ্ক ( ৪,৮০৭ মিটার । )
ইউরোপের নদীসমূহের মধ্যে স্পেইনের এলব্রো , ফ্রান্সের রাইন ও সাইন , লোয়র ও গারণ ; জার্মানীর রাইন ও এল্ ; পোলাণ্ডের ওডার ও ভিচুলা , অষ্ট্রিয়া , হাঙ্গেরী ও রোমানিয়া , ডানিয়ুব ; বেলারুশ ও ইউক্রেনের নিপার ; ইটালীর পো ; গ্রেট ব্রিটেনের থেম্স ; রাশিয়ার ডন , ভল্গা ও ইউরাল ইত্যাদি হ্রদ বিশেষভাগে উল্লেখযোগ্য ।
( ৩ ) আফ্রিকা মহাদেশ :- আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় মহাদেশ । উপকূলবর্তী সংকীর্ণ সমতলভূমি ছাড়া মহাদেশটির বেশিরভাগ অংশই একটি বৃহৎ মালভূমি । আফ্রিকা মহাদেশে সুউচ্চ পর্বতশ্রেণি নাই । মহাদেশটিতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট উচ্চভূমি এই মহাদেশের ভূপ্রকৃতিকে উঁচু – নীচু করে রেখেছে । এই মহাদেশের পূর্বপ্রান্তে থাকা কিলিমানজারো শৃংগ মহাদেশটির উচ্চতম স্থান ( ৫,৮৯৫ মিটার ) । আফ্রিকার উচ্চভূমিসমূহের মধ্যে উত্তর প্রান্তের এট্লাস , উত্তর – পূর্ব প্রান্তের ইথিওপিয়ান উচ্চভূমি ; পশ্চিম প্রান্তের এত্তা মাওয়া উচ্চভূমি , দক্ষিণ আফ্রিকার ড্রাকেন্সবার্গ উচ্চভূমি ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য ।
পৃথিবীর বৃহত্তম নীল নদ ছাড়াও অন্যান্য প্রধান নদীসমূহ হল— কংগো ( জায়রে ) , নাইজার, জাম্বেসি , অরেঞ্জ , লিম্পোপো , ভোল্টা , সেনেগাল , সিবে ওগু , লুরিত , লুয়াঞ্চুয়া, কেলেডোন ইত্যাদি ।
উল্লেখযোগ্য হ্রদগুলো — ভিক্টোরিয়া , এলবার্ট , টাঙ্গানিকা , চাঁদ , ভোল্টা , নিয়াসা , কেবোরা বাচ্চা , মালাওয়ি , টুর্কানা , কিভু , কোচ্চৌ , এব্বে ইত্যাদি উল্লেখযোগ্য ।
পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা ছাড়াও কালাহারী ও নামিবিয়া মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
( ৪ ) উত্তর আমেরিকা :- উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ । উত্তর আমেরিকা মহাদেশটির ভূ – প্রাকৃতিক গঠন বৈচিত্র্যময় । এর উচ্চতম স্থান ম্যাকিনলে শৃংগ (৬১৯৪ মিটার ) এবং নিম্নতম স্থান মৃত্যু উপত্যকা ( Death Valley ) । মহাদেশটির পশ্চিম ও পূর্ব অংশ দুটি উত্তর – দক্ষিণে পাহাড় পর্বতময় । বাকী অংশ উচ্চ ও নিম্ন সমতলভূমি । এই মহাদেশটিকে চারটি ভাগে ভাগ করা যায়—
( ১ ) রকি পার্বত্য অঞ্চল ।
( ২ ) বিশাল উচ্চ সমভূমি অঞ্চল ।
( ৩ ) আপালেশিয়ান উচ্চভূমি অঞ্চল ।
( ৪ ) উপকূলীয় নিম্ন সমতলভূমি অঞ্চল ।
উত্তর আমেরিকা মহাদেশে অনেক নদ – নদী ও হ্রদ আছে । নদী সমূহের মধ্যে মিসৌরী , মিসিসিপি , য়ুকুম , মেকেঞ্জি , রিওগ্রাণ্ডে , রেড , আরকানসাস , কলোরাডো , কলম্বিয়া , স্নেক , ওহিও , টেনেসি , হাডসন , সেণ্ট লরেন্স ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য ।
প্রধান প্রধান হ্রদসমূহ হল— সুপিরিয়র , হিউরন , মিচিগান , ইরি , অণ্টোরও , গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ , উইনিপেগ এবং গ্রেট সল্ট । মহাদেশের দক্ষিণ – পশ্চিম অংশে কলোরাডো নামে প্রায় মরুভূমি অঞ্চল আছে ।
( ৫ ) দক্ষিণ আমেরিকা মহাদেশ :- উত্তর আমেরিকা মহাদেশের ঠিক দক্ষিণে অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই মহাদেশটি কিছুটা ত্রিভুজাকৃতি । এর উত্তর অংশটি যথেষ্ট প্রশস্ত এবং দক্ষিণ অংশ কিছু অপ্রশস্ত ।
দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূ – প্রকৃতি বৈচিত্র্যপূর্ণ । এই মহাদেশে উচ্চ পার্বত্যভূমি , নদীগঠিত সমভূমি , মালভূমি , উপকূলীয় সমভূমি , দ্বীপ , মরুভূমি ইত্যাদি প্রায় সকল ধরনের ভূ – অবয়ব দেখা যায় । দক্ষিণ আমেরিকার পশ্চিম।

অংশ উত্তর – দক্ষিণে পানামা যোজক হতে হর্ণ অন্তরীপ পর্যন্ত সুউচ্চ আন্দিজ পর্বতমালা বিস্তৃত হয়ে আছে । এই পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম ( প্রায় ৮০০০ কিলোমিটার ) পর্বতশ্রেণি । উচ্চতার দিক থেকে হিমালয় পর্বতের পরেই আন্দিজের স্থান । মহাদেশটির মধ্য – পূর্ব অংশে বিস্তীর্ণ ব্রাজিলিয়ান মালভূমি আছে । অপরদিকে আন্দিজ পর্বতমালার নিকটবর্তী অঞ্চলের উত্তর অংশে ইকুয়েডর মালভূমি এবং দক্ষিণ অংশে পারাণা – পাটাগণিয়া মালভূমি আছে । প্রশান্ত এবং আটলান্টিক উপকূলের সমভূমি অপ্রশস্ত। দক্ষিণ আমেরিকার উল্লেখযোগ্য নদীসমূহ হল — ওরিনকো , আমাজান , পারাণা , পারাগুয়ে ইত্যাদি । এই নদী কয়টি প্রায় সমগ্র মহাদেশে বিস্তৃত সমভূমির সৃষ্টি করেছে । পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত বৃহৎ টিটিকাকা হ্রদ এই মহাদেশে অবস্থিত । এই মহাদেশে আটাকামা এবং পাটাগোণিয়া মরুভূমি আছে ।
( ৫ ) ওশেনিয়া মহাদেশ :- অষ্ট্রেলিয়া মহাদ্বীপকে কেন্দ্র করে দক্ষিণ – পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউজিল্যাণ্ড, টাসমানিয়া , নিউগিনি ইত্যাদি অনেক ছোট বড় দ্বীপসমূহকে নিয়ে ওশেনিয়া মহাদেশ গঠিত । এই মহাদেশ সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত । এই ক্ষুদ্রতম মহাদেশের বৃহত্তম দেশ হল অষ্ট্রেলিয়া । ওশেনিয়া মহাদেশের প্রধান ভূখণ্ড অষ্ট্রেলিয়া , নিউজিল্যাণ্ড ইত্যাদি দ্বীপসমূহের চতুর্দিকে ঘিরে রয়েছে প্রশান্ত , ভারত ও দক্ষিণ মহাসাগর ।
ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড অষ্ট্রেলিয়া একটি প্রাচীন মালভূমি । এই দেশের চারদিকে সংকীর্ণ উপকূলীয় সমভূমি আছে । অষ্ট্রেলিয়ার পূর্ব অংশটি গ্রেট ডিভাইডিংরেঞ্জ ও স্নোয়ি মাউণ্টেইন উচ্চভূমি অঞ্চল । মারে ও ডার্লিং নদীর অববাহিকা অঞ্চলে বৃহৎ সমভূমি আছে ।
নদ – নদী — মারে – ডালিং , বেলিয়াণ্ডো , ফিট্ওরয় , ফ্লিণ্ডার্স, ভিক্টোরিয়া , সোয়ান ইত্যাদি । হ্রদসমূহ — আয়ার , বার্লি , কার্ণেজি , ম্যাকে , ইয়েবে ইত্যাদি ।
এই মহাদেশের মরুভূমি হল অষ্ট্রেলিয়ার গ্রেট ভিক্টোরিয়া , গ্রেট স্যাণ্ডি টানামী , সিম্পসন , গিসন , লিট্ল স্যাণ্ডি , টিরারি, পেডিকা ইত্যাদি উল্লেখযোগ্য ।

প্রশ্ন ৬। এশিয়া মহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো ।
উত্তরঃ এশিয়া মহাদেশকে ভূ – প্রকৃতি অনুযায়ী ৫ টি ভাগে ভাগ করা যায়—
( ১ ) উত্তরের বিশাল নিম্নভূমি ।
( ২ ) মধ্য এশিয়ার মালভূমি ও পার্বত্য অঞ্চল ।
( ৩ ) দক্ষিণ এশিয়ার মালভূমি অঞ্চল ।
( ৪ ) বৃহৎ নদী উপত্যকা ও সমভূমি অঞ্চল ।
( ৫ ) এশিয়ার পূর্বের আগ্নেয় দ্বীপমালা ।
( ১ ) উত্তরের বিশাল নিম্নভূমি :- এশিয়ার উত্তরভাগে পূর্বে সাইবেরিয়ার উত্তর – পূর্বের এনাডির অঞ্চল থেকে পশ্চিমে ইউরাল পর্বত এবং কাস্পিয়ান সাগর পর্যন্ত একটি বিশাল ত্রিভুজাকার নিম্ন সমতল আছে । এই সমতল ভূমি মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল থেকে উত্তর সাগরের দিকে ক্রমশ ঢালু হয়ে নেমে গেছে । এজন্য এই অঞ্চলের নদী ওব , লেনা এবং ইনিসি উত্তর দিকে উত্তর সাগরে পড়েছে । উত্তরের বৃহৎ সমতলকে তিনটি অংশে ভাগ করা যায় :
( ১ ) উত্তর – পূর্বের ক্ষয়জাত নিম্নভূমি । এই অঞ্চল উচ্চ – নীচ এবং শীতল তুন্দ্রা অঞ্চল ।
( ২ ) লেনা ইনিসি – ওব তিনটি নদীর সংযুক্ত সমতলভূমি । এই নিম্নভূমি অঞ্চলটি শীতল তুন্দ্রা অঞ্চলের অন্তর্গত । নিম্নাংশে জল জমা হয়ে বন্যার সৃষ্টি করে । কাজেই এই অঞ্চলে বিস্তীর্ণ জলাভূমি আছে ।
( ৩ ) কাস্পিয়ান সাগর হতে পূর্বে তুরান উপত্যকা পর্যন্ত — এই অঞ্চলটি কাজাখস্তান , তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের অর্ধশুষ্ক নিম্ন মরুভূমি অঞ্চলের অন্তর্গত ।
( ২ ) মধ্য এশিয়ার মালভূমি ও পার্বত্য অঞ্চল :- এই অঞ্চলটি এশিয়া মহাদেশের মধ্যভাগে অবস্থিত । এই অংশটি এশিয়া মহাদেশের প্রায় অংশ স্থান দখল করে রয়েছে । এই অঞ্চলটি বিভিন্ন উচ্চতার পর্বতমালা ও মালভূমি দ্বারা গঠিত ৷ পামির গ্রন্থির ত্রিভুজাকৃতি ভূ – খণ্ডটির পশ্চিম চূড়া , চীন দেশের অন্তর ভাগে দক্ষিণ – পূর্ব চূড়া এবং মহাদেশের উত্তর – পূর্ব অংশটি উত্তর – পূর্ব চূড়া রচনা করেছে । মধ্য এশিয়ার মালভূমি অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করা যায়— পূর্বের মালভূমি অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল । পামির মালভূমি এই দুটি মালভূমিকে পৃথক করেছে । পানির হল পৃথিবীর সর্বোচ্চ মালভূমি । পামিরকে বলে ‘ পৃথিবীর ছাদ ’ বলে ।
এই অঞ্চলের অন্তর্গত হিমালয় পর্বতশ্রেণি ধনুকের মত ভারতের উত্তর দিকে দুটি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা চীন দেশে এবং অন্যটি ভারত ও ম্যানমারের মধ্য দিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে সুমাত্রা ও জাভা দ্বীপপুঞ্জ পর্যন্ত গিয়েছে । পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউণ্ট এভারেস্ট হিমালয় পর্বতে অবস্থিত । হিমালয়ের উত্তরে কারাকোরাম পর্বতে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ গড্উইন অষ্টিন বা কে₂ ( K₂ ) অবস্থিত । এর উত্তর দিকে আলটিনটাগ , নানসান , কুলুন ও খিংগাল পর্বত অবস্থিত । পামির গ্রন্থির দক্ষিণ – পশ্চিম দিকে সুলেমান ও ক্ষীরথর পর্বত ইরানের দক্ষিণে জাগ্রস নাম নিয়ে আর্মেনীয়া গ্রন্থিতে মিশেছে । পামির গ্রন্থির পশ্চিম দিক দিয়ে হিন্দুকুশ পর্বত পারস্যের উত্তরে এলবার্জ নামে আর্মেনীয় গ্রন্থিতে মিশেছে ।
( ৩ ) দক্ষিণ এশিয়ার মালভূমি অঞ্চল :- এশিয়া মহাদেশের দক্ষিণে পৌরাণিক শিলার দ্বারা গঠিত প্রধান মালভূমিগুলি হল—
( ১ ) আরব মালভূমি ।
( ২ ) ভারত মালভূমি । এবং
( ৩ ) ইউনান ও সান মালভূমি ।
( ক ) আরব মালভূমি :- ইহা একটি শুষ্ক মরুময় মালভূমি । এই মালভূমি দক্ষিণ – পশ্চিম দিক হতে উত্তর – পূর্ব দিকে ঢালু হয়ে ইউফ্রেটিশ ও টাইগ্রীস নদীর উপত্যকাতে মিশেছে ।
( খ ) ভারত মালভূমি :- এই মালভূমিটি ভারত – উপমহাদেশের দক্ষিণে অবস্থিত । এই মালভূমির পশ্চিমে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বসীমায় পূর্বঘাট নামে একটি অনুচ্চ পর্বত রয়েছে।মালভূমির উত্তর সীমা আরাবল্লী , মহাদেব , মহাকাল , বিন্ধ্য , কাইমুর , রাজমহল , পরেশনাথ ইত্যাদি পর্বত ঘিরে রেখেছে ।
( গ ) ইউনান ও সান মালভূমি :- ম্যানমারের ইউনান এবং চীনের সান মালভূমি দুটিও দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য মালভূমি । এই মালভূমির ভূ – পৃষ্ঠ পৌরাণিক শিলার দ্বারা গঠিত এবং যথেষ্ট পরিমাণে উঁচু – নীচু । এই মালভূমির মধ্য দিয়ে সাইলুন , মেকং , ইয়াংসি ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে ।
( ৪ ) বৃহৎ নদী উপত্যকা ও সমভূমি অঞ্চল :- এশিয়া মহাদেশের প্রধান নদী ইউফ্রেটিস , টাইগ্রীস , সিন্ধু , গঙ্গা , ব্রহ্মপুত্র , মেকং , মেনাম , ইয়াংসি , সালুইন , ইরাবতী , লেনা, আমুর প্রভৃতি নদীগুলি প্রতি বৎসর পলিমাটি ফেলে নিজ নিজ উপত্যকায় সমভূমির সৃষ্টি করেছে । এজন্য উপত্যকাগুলি কৃষিকার্যের উপযোগী । ফলে এই অঞ্চলগুলিতে জনবসতি ঘন।এগুলির ভেতরে ইউফ্রেটিস , টাইগ্রীস , সিন্ধু , গঙ্গা , হোয়াংহো , সেংজিয়াং ইত্যাদি নদী উপত্যকাগুলিতে প্রাচীন সভ্যতাগুলি গড়ে উঠেছিল ।
( ৫ ) এশিয়ার পূর্বের আগ্নেয় দ্বীপমালা :- এশিয়া মহাদেশের পূর্বে কিউরাইল , শাখালিন , জাপান দ্বীপপুঞ্জ , তাইওয়ান , ফিলিপাইন , কালিমাষ্টান ইত্যাদি দ্বীপপুঞ্জগুলি মালার মত ঘিরে এই দ্বীপগুলির মধ্যে দিয়ে একটি পর্বতশ্রেণি রয়েছে । এই পর্বতসমূহতে অনেক আগ্নেয়গিরি আছে । এর মধ্যে জাপানের হন্দু দ্বীপের ফুজিয়ামা সবচাইতে উঁচু আগ্নেয়গিরি ।
প্রশ্ন ৭। কারণ দর্শিয়ে উত্তর লেখো :
( ক ) পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই উত্তর গোলার্ধে অবস্থান করছে কেন ?
উত্তরঃ জলমণ্ডলের বৃহৎ অংশ ( ৫৭ শতাংশ ) দক্ষিণ গোলার্ধে অবস্থিত । অপরদিকে স্থলভাগের বৃহৎ অংশ ( ৬৭ শতাংশ ) উত্তর গোলার্ধে অবস্থিত । এছাড়া এন্টার্কটিকা মহাদেশে কোন জনবসতি নেই । এই কারণে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ উত্তর গোলার্ধে বাস করে ।
( খ ) এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যময় কেন ?
উত্তরঃ এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যময় হবার কারণগুলো হল—
( ১ ) সমগ্র মহাদেশটি উত্তরের শীতপ্রধান অঞ্চল হতে দক্ষিণে গ্রীষ্মপ্রধান অঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ার জন্য শীত এবং গ্রীষ্ম উভয়ই এতে অন্তর্ভুক্ত হয়েছে ।
( ২ ) এই মহাদেশ বন্ধুর পাহাড় – পর্বতে পরিপূর্ণ । এইজন্য পাহাড়গুলির অবস্থিতিই জলবায়ুর তারতম্য ঘটিয়েছে ।
( ৩ ) বিস্তৃত উপকূলরেখা তথা সাগর – মহাসাগরের প্রভাব জলবায়ুর উপরে পড়ার জন্য জলবায়ুর পার্থক্য দেখা যায় ।
( ৪ ) বাতাসের গতি এবং দিকও মহাদেশটির জলবায়ুর তারতম্য ঘটিয়েছে ।
( ৫ ) মাটি , জল , মানুষের বসতি এবং বৎসরের ঋতুগুলিও মহাদেশের জলবায়ুর তারতম্য ঘটিয়েছে বলা যায় ।
( গ ) এন্টার্কটিকা মহাদেশে মানুষের স্থায়ী বসতি নেই কেন ?
উত্তরঃ এণ্টার্কটিকা মহাদেশ প্রায় সারা বৎসরই পুরু বরফে আচ্ছাদিত থাকে । এখানে কোন বড় গাছ জন্মায় না । কেবলমাত্র কোন কোন স্থানে শ্যাওলা ও ঢেকী জাতীয় উদ্ভিদ দেখা যায়।এই সকল উদ্ভিদ সারা বৎসর থাকে না । এ জন্যই এই মহাদেশে কোন স্থায়ী বসতি নেই।
প্রশ্ন ৮। নীচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লেখো :
( ক ) এশিয়া এবং ইউরোপ মহাদেশের মধ্যেকার প্রাকৃতিক সীমা কীসে সৃষ্টি হয়েছে ?
উত্তরঃ ইউরাল পর্বত দ্বারা এশিয়া ও ইউরোপের প্রাকৃতিক সীমা নির্দ্ধারিত হয়েছে ।
( খ ) পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোন্টি এবং কোথায় অবস্থিত ?
উত্তরঃ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল আন্দিজ পর্বতমালা । আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকায় অবস্থিত ।
( গ ) আয়তনের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম আর ক্ষুদ্রতম মহাদেশের নাম লেখো ।
উত্তরঃ এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ এবং ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া ।
( ঘ ) পৃথিবীর কোন্ দেশ কোন্ দুটি মহাদেশে বিস্তৃত ?
উত্তরঃ রাশিয়া দেশটি ইউরোপ ও এশিয়া মহাদেশে বিস্তৃত ।
( ঙ ) আয়তনের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশের নাম বলো ।
উত্তরঃ আয়তনের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ ভেটিকান সিটি ।
( চ ) উত্তর আমেরিকা মহাদেশের প্রধান পর্বত শ্রেণিটির নাম কী ? এই পর্বতমালার দৈর্ঘ্য কত এবং মহাদেশের কোন্ অংশে অবস্থিত ?
উত্তরঃ উত্তর আমেরিকার প্রধান পর্বত শ্রেণিটির নাম রকি । এর দৈর্ঘ্য ৬,৮৮৩.কি.মি . এবং এই পর্বত শ্রেণিটি উত্তর আমেরিকার পশ্চিমে অবস্থিত।
( ছ ) পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোন্টি এবং তা কোথায় অবস্থিত ?
উত্তরঃ পৃথিবীর বৃহত্তম মরুভূমিটির নাম সাহারা মরুভূমি । এই মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত ।
( জ ) এশিয়া মহাদেশের দুটি করে উত্তর ও পূর্বদিকে প্রবাহিত নদীর নাম লেখো ।
উত্তরঃ এশিয়া মহাদেশের দুটি উত্তরদিকে প্রবাহিত নদী হল লেনা এবং ইনিসি । দুটি পূর্বদিকে প্রবাহিত নদীর নাম ইয়াংসিকিয়াং এবং হোয়াংহো।
( ঝ ) অষ্ট্রেলিয়ার একটি করে প্রধান পর্বতশ্রেণি , নদী এবং মরুভূমির নাম লেখো ।
উত্তরঃ একটি পর্বত শ্রেণির নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ , একটি নদীর নাম মারে – ডার্লিং এবং একটি মরুভূমির নাম হল গ্রেট ভিক্টোরিয়া ।
( ঞ ) ইউরোপ মহাদেশের অন্তর্গত তথা ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত তিনটি দেশের নাম লেখো ।
উত্তরঃ দেশ তিনটির নাম হল ফ্রান্স , স্পেন ও ইটালী ।
প্রশ্ন ৯। সংক্ষেপে টীকা লেখো :
( ক ) পেঞ্জিয়া ।
উত্তরঃ মহাদেশীয় বিস্থাপন বা সঞ্চারণ সূত্র ( Continental Drift Theory ) অনুযায়ী আদিতে , অর্থাৎ প্রায় ৩০০ নিযুত বৎসর পূর্বে পৃথিবীটির স্থলমণ্ডল একত্রিত হয়েছিল এবং এর চতুর্দিকে জলমণ্ডল দ্বারা পরিবেষ্টিত ছিল । পৃথিবীর এই অবস্থাতে থাকা স্থলমণ্ডলটিকে পেঞ্জিয়া ( Pangaea ) এবং এর চতুর্দিকে আবেষ্টনকারী জলমণ্ডলকে পান্থালাসা (Panthalassa ) বলে ।
( খ ) উত্তর মহাসাগর ।
উত্তরঃ উত্তর মহাসাগর প্রায় ১৪ নিযুত বর্গ কিলোমিটার স্থান জুড়ে আছে । এই মহাসাগর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর । এর আকার ভারত মহাসাগরের এক – পঞ্চমাংশ । এই মহাসাগরটি উত্তর মেরুতে বৃত্তাকারে আছে । এশিয়া , ইউরোপ ও উত্তর আমেরিকার উত্তরাংশ এই মহাসাগর বেষ্টন করে আছে । উত্তর মহাসাগরের গভীরতা প্রায় ৩৫০০ মিটার।বৎসরের প্রায় সময়ই বরফে ঢাকা থাকে ।
( গ ) ওসেনিয়া মহাদেশ ।
উত্তরঃ চারদশক পূর্বে ওশেনিয়া মহাদেশ বললে অষ্ট্রেলিয়া মহাদ্বীপ ও এর নিকটবর্তী টাসমেনিয়া , নিউজিল্যাণ্ড এবং নিউগিনি দ্বীপকে নিয়ে স্থলভাগ ও জলভাগকে ধরা হত । কিন্তু বর্তমানে জলপথ , বিমানপথ ও ইলেকট্রনিক মাধ্যমের দ্বারা যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় অষ্ট্রেলিয়া , নিউজিল্যাণ্ড এবং এর নিকটবর্তী অনেক দ্বীপপুঞ্জের মধ্যে সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক মিত্রতা অধিক সুদৃঢ় হওয়ায় এই সকল দ্বীপগুলিকে নিয়ে ওশেনিয়া মহাদেশের ধারণা জন্মেছে। এর উল্লেখযোগ্য দেশের নাম হল — অষ্ট্রেলিয়া , নিউজিল্যাণ্ড , ফিজি , টাভালু , ভানু আটু , সোলোমন দ্বীপপুঞ্জ , পপুওয়া নিউগিনি , টঙ্গা ইত্যাদি ।
( ঘ ) এশিয়া মহাদেশের নদ – নদী ।
উত্তরঃ এশিয়ার বৃহৎ নদী উপত্যকা অঞ্চল — ওবি , ইনিসি , লেনা এই তিনটি নদী এশিয়া মহাদেশের মধ্যাংশ ও পূর্বাংশের উচ্চ পর্বত হতে বের হয়ে উত্তর মহাসাগরে পড়েছে । অন্যদিকে আমুর , হোয়াংহো , ইয়াংসিকিয়াং ও সিকিয়াং মহাদেশটির পূর্ব অঞ্চলের পর্বত হতে বের হয়ে পূর্বে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে । মেকং , মেনাম দক্ষিণাংশের উচ্চ পর্বত হতে বের হয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে দক্ষিণ চীন সাগর ও থাইল্যাণ্ড উপসাগরে পড়েছে । সালুইন ও ইরাবতী নদী দুটি চীন – ব্রহ্মদেশের পর্বত হতে বের হয়ে ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে পড়েছে । ব্রহ্মপুত্র ও গঙ্গা নদী হিমালয় পর্বত হতে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
সিন্ধু নদী হিমালয়ে আবির্ভাব হয়ে আরব সাগরে পড়েছে । ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটি এশিয়া মাইনর অঞ্চলের পর্বত হতে উৎপন্ন হয়ে পারস্য উপমহাসাগরে পড়েছে । উপরোক্ত নদীসমূহ বৃহৎ সমভূমির সৃষ্টি করেছে ।
( ঙ ) আফ্রিকা মহাদেশের হ্রদসমূহ ।
উত্তরঃ আফ্রিকা মহাদেশের উল্লেখযোগ্য হ্রদসমূহ হল — ভিক্টোরিয়া , এলবার্ট , ট্যাঙ্গানিকা , চাঁদ , ভোল্টা , নিয়াসা , কেবোরা বাচ্চা , মালাওই , টুর্কানা , কিভু , কোচ্চৌ , এব্বে ইত্যাদি।
( চ ) ইউরোপ মহাদেশের নদ – নদী ।
উত্তরঃ ইউরোপ মহাদেশের মধ্য ভাগ দিয়ে অনেক নদ – নদী প্রবাহিত হয়েছে । এই নদীগুলির অধিকাংশই ছোট কিন্তু নাব্য ও শিল্পপ্রধান অঞ্চলগুলির মধ্য দিয়ে প্রবাহিত । এর জন্য দেশের অর্থনৈতিক উন্নতিতে এই নদীগুলির গুরুত্ব অসীম । দক্ষিণের পার্বত্য অঞ্চলটি ইউরোপের প্রধান জলবিভাজিকা । ইউরোপের প্রধান নদীসমূহকে তিনভাগে বিভক্ত করা হয়েছে। যেমন—
( ক ) ভঙ্গিল পর্বতমালার উত্তরের উত্তর বাহিনীর নদী ।
( খ ) ভঙ্গিল পর্বতমালার দক্ষিণের দক্ষিণবাহিনী নদী । এবং
( গ ) রুশ দেশের নদীসমূহ ।
( ক ) ফ্রান্স দেশের প্রধান নদী সাইন , লোয়র এবং গারণ । ভোজ পর্বত হতে পর্বতমা উৎপন্ন হওয়া মিউজ নদী ফ্রান্স , বেলজিয়াম ও হল্যাণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর সাগরে পড়েছে । রাইন নদী আল্পস্ থেকে উৎপত্তি হয়ে সুইজারল্যাণ্ড, ফ্রান্স ও জার্মানীর মধ্য দিয়ে উত্তর সাগরে পড়েছে । এই নদীতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ চলাচল করে । এ নদী জার্মানীর মধ্য দিয়ে উত্তর সাগরে মিশেছে । জার্মানীর মধ্য হতে নির্গত ওয়েজার নদী উত্তর সাগরে মিশেছে । কার্পেথিয়ান পর্বত থেকে ওডার ও ভিষ্টুলা নদী উৎপন্ন হয়ে জার্মানীর মধ্য দিয়ে বাল্টিক সাগরে পড়েছে।
( খ ) দক্ষিণ বাহিনী নদীসমূহের মধ্যে রোন নদী ফ্রান্সের মধ্য মালভূমি হতে উৎপন্ন হয়ে দক্ষিণ সীমা দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পড়েছে । ইটালির পো – নদী আল্পস্ পর্বত হতে উৎপন্ন হয়ে ভূমধ্য সাগরে পড়েছে । আর্নো ও টাইবার নদী ভূমধ্য সাগরে পড়েছে । ব্লেক ফরেস্ট হতে উৎপন্ন হওয়া ডানিয়ুব নদী অনেকগুলি দেশের মধ্য দিয়ে পার হয়ে কৃষ্ণসাগরে পড়েছে । ভিয়েনা , বুডাপেষ্ট , বেলগ্রেড ইত্যাদি শহরগুলি ডানিয়ুব নদীর তীরে অবস্থিত ।
( গ ) ইউরোপীয় রুশিয়ার অন্তর্গত ভল্গা নদী এই মহাদেশের দীর্ঘতম নদী । ইহা কাস্পিয়ান সাগরে পড়েছে । রুশিয়ার প্রায় অর্ধেক এই নদীর অববাহিকা অধিকার করে রয়েছে । পশ্চিম ডুইনা ও উত্তর ডুইনা ভলডাই পাহাড় হতে বের হয়ে যথাক্রমে বাল্টিক সাগর ও উত্তর সাগরে পড়েছে । নিষ্টার , নিপার ও ডন রুশিয়ান দক্ষিণ অংশের প্রধান নদী ।
( ছ ) আপেলেসিয়ান উচ্চভূমি অঞ্চল ।
উত্তরঃ উত্তর আমেরিকার পূর্ব অংশে উত্তরে নিউফাউণ্ডল্যাণ্ড থেকে দক্ষিণে ফ্লোরিডা পর্যন্ত বিস্তৃত পাহাড় – পর্বত , সংকীর্ণ উপত্যকা ও ভগ্ন মালভূমি দ্বারা গঠিত উঁচু – নীচু আপালেশিয়ান উচ্চভূমি অঞ্চল আছে । এই অঞ্চলের দক্ষিণ অংশে এলিঘেণি ও ব্লুরিজ পর্বতশ্রেণি আছে । আপালেশিয়ান উচ্চভূমি থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের উপকূলীয় অংশে উত্তরে নোভাস্কশিয়া থেকে দক্ষিণে পানামা পর্যন্ত এক বিস্তৃত উপকূলীয় সমতলভূমি আছে ।
( জ ) উত্তর আমেরিকা মহাদেশের হ্রদসমূহ ।
উত্তরঃ উত্তর আমেরিকার প্রধান হ্রদসমূহ হল — সুপিরিয়র , হিউরণ , মচিগান , এরি , অণ্টেরিও , গ্রেট বিয়ার , গ্রেট স্লেভ , উইনিপেগ ও গ্রেট সল্ট ।
প্রশ্ন ১০। পার্থক্য লেখো :
( ক ) মহীসোপান এবং মহীঢাল মহীসোপান ।
উত্তরঃ
| মহীসোপান | মহীঢাল |
| ১। উপকূলের চারদিকে থাকা অগভীর (প্রায় ২০০০ মিটার পর্যন্ত ) অংশকে মহীসোপান বলে । | ১। মহীসোপানের পরবর্তী যথেষ্ট গভীর (প্রায় ২০০ মিটার পর্যন্ত ) অংশটিকে মহীঢাল বলে । |
| ২। এই স্থান উপকূল সংলগ্ন হওয়ায় মানুষের গতিবিধি দেখা যায় । | ২। এখানে কোন গতি – বিধি দেখা যায় না । |
( খ ) এভারেস্ট শৃঙ্গ ও গডউইন অস্টিন শৃঙ্গ ।
উত্তরঃ
| এভারেস্ট শৃঙ্গ | গডউইন অস্টিন শৃঙ্গ |
| ১। এভারেষ্ট শৃঙ্গ পৃথিবীর উচ্চতম শৃঙ্গ । | ১। এই শৃঙ্গ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ । |
| ২। এর উচ্চতা ৮,৮৪৮ মিটার । | ২। এর উচ্চতা ৮,৬১১ মিটার । |
| ৩। এভারেষ্টের অপর কোন নাম নেই । | ৩। গডউইন অস্টিনকে K₂ ও বলে । |
| ৪। এভারেষ্ট হিমালয় পর্বতমালায় অবস্থিত । | ৪। কারাকোরাম পর্বতমালায় অবস্থিত । |
( গ ) ওসেনিয়া মহাদেশ এবং এন্টার্কটিকা মহাদেশ ।
উত্তরঃ
| ওসেনিয়া মহাদেশ | এন্টার্কটিকা মহাদেশ |
| ১। ওসেনিয়া দক্ষিণ – পশ্চিম মহাসাগরে অবস্থিত। | ১। এই মহাদেশ দক্ষিণ – মহাসাগরে অবস্থিত । |
| ২। এই মহাদেশে স্থায়ী জনবসতি আছে । | ২। এখানে কোন জনবসতি নেই । |
| ৩। এখানে ক্যাঙ্গারু , উটপাখি , ভেড়া , গরু ইত্যাদি জীবজন্তু দেখা যায় । | ৩। এখানে শীল , পেঙ্গুইন , বল্গা হরিণ ইত্যাদি জীবজন্তু দেখা যায় । |
| ৪। এখানে নানাপ্রকারের উদ্ভিদ তথা তৃণজাতীয় উদ্ভিদ দেখা যায় । | ৪। এখানে বৎসরের কোন সময়ে শ্যাওলা ও ঢেকী জাতীয় উদ্ভিদ পাওয়া যায় । |
( ঘ ) গোবি মরুভূমি এবং আটাকামা মরুভূমি ।
উত্তৰঃ
| গোবি মরুভূমি | আটাকামা মরুভূমি |
| ১। এই মরুভূমি মঙ্গোলিয়াতে অবস্থিত । | ১। এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত । |
| ২। উষ্ণ মরুভূমি অঞ্চল । | ২। নাতিশীতোষ্ণ মরুভূমি অঞ্চল । |
| ৩। এই মরুভূমি প্রশান্ত মহা সাগরের উপকূলে অবস্থিত । | ৩। এই মরুভূমি তিব্বতের মালভূমি অঞ্চলে অবস্থিত । |
প্রশ্ন ১১। শুদ্ধ উত্তরটি বেছে দাও :
( ক ) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোন্টি ?
( ১ ) প্রশান্ত মহাসাগর।
( ২ ) ভারত মহাসাগর।
( ৩ ) আটলান্টিক মহাসাগর।
( ৪ ) দক্ষিণ মহাসাগর।
উত্তৰঃ ( ৩ ) আটলান্টিক মহাসাগর ।
( খ ) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোন্টি ?
( ১ ) উত্তর আমেরিকা মহাদেশ।
( ২ ) ইউরোপ মহাদেশ।
( ৩ ) এণ্টার্কটিকা মহাদেশ।
( ৪ ) ওসেনিয়া মহাদেশ।
উত্তৰঃ ( ৪ ) ওসেনিয়া মহাদেশ ।
( গ ) ফক্ল্যাণ্ড দ্বীপটি কোন্ মহাসাগরে অবস্থিত ?
( ১ ) আটলান্টিক মহাসাগর।
( ২ ) উত্তর মহাসাগর।
( ৩ ) প্রশান্ত মহাসাগর।
( ৪ ) ভারত মহাসাগর।
উত্তৰঃ ( ১ ) আটলান্টিক মহাসাগর ।
( ঘ ) এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে কোন্ সাগর পৃথক করেছে ?
( ১ ) ভূমধ্যসাগর।
( ২ ) লোহিত সাগর।
( ৩ ) কাস্পিয়ান সাগর।
( ৪ ) আরব সাগর।
উত্তৰঃ ( ২ ) লোহিত সাগর ।
( ঙ ) এশিয়া এবং ইউরোপ মহাদেশকে প্রাকৃতিকভাবে কে পৃথক করেছে
( ১ ) ইউরাল পর্বতমালা।
( ২ ) ককেসাস পর্বত।
( ৩ ) কাস্পিয়ান সাগর।
( ৪ ) ভল্গা নদী।
উত্তৰঃ ( ১ ) ইউরাল পর্বতমালা ।
( চ ) ইকুয়েডর কোন্ মহাদেশে অবস্থিত ?
( ১ ) উত্তর আমেরিকা।
( ২ ) দক্ষিণ আমেরিকা।
( ৩ ) আফ্ৰিকা।
( ৪ ) এশিয়া।
উত্তৰঃ ( ২ ) দক্ষিণ আমেরিকা ।
( ছ ) ব্রাজিলের রাজধানী কী ?
( ১ ) রিও ডি জেনেইরো।
( ২ ) সাও পাওলো।
( ৩ ) ব্রাসিলিয়া।
( ৪ ) লিমা।
উত্তৰঃ ব্রাসিলিয়া ।
অতিরিক্ত প্রশ্নোত্তর

Hi! my Name is Parimal Roy. I have completed my Bachelor’s degree in Philosophy (B.A.) from Silapathar General College. Currently, I am working as an HR Manager at Dev Library. It is a website that provides study materials for students from Class 3 to 12, including SCERT and NCERT notes. It also offers resources for BA, B.Com, B.Sc, and Computer Science, along with postgraduate notes. Besides study materials, the website has novels, eBooks, health and finance articles, biographies, quotes, and more.


