Class 12 History Chapter 2 রাজা, কৃষক ও নগরসমূহ Question Answer in Bengali Medium | AHSEC Class 12 History Question Answer to each chapter is provided in the list so that you can easily browse throughout different chapters Assam Board Class 12 History Chapter 2 রাজা, কৃষক ও নগরসমূহ Notes and select needs one.
Class 12 History Chapter 2 রাজা, কৃষক ও নগরসমূহ
Also, you can read the AHSEC book online in these sections Class 12 History Chapter 2 রাজা, কৃষক ও নগরসমূহ Solutions by Expert Teachers as per AHSEC (CBSE) Book guidelines. Class 12 History Chapter 2 রাজা, কৃষক ও নগরসমূহ These solutions are part of AHSEC All Subject Solutions. Here we have given Class 12 History Chapter 2 রাজা, কৃষক ও নগরসমূহ Solutions for All Subjects, You can practice these here.
রাজা, কৃষক ও নগরসমূহ
প্রথম খণ্ড
Chapter: 2
HISTORY
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ বিম্বিসার।
প্রশ্ন ২। কোন্ রাজা সর্বপ্রথম সেনাপতির পদ সৃষ্টি করেছিলেন?
উত্তরঃ কোশলরাজ প্রসেনজিৎ সর্বপ্রথম সেনাপতির পদ সৃষ্টি করেছিলেন।
প্রশ্ন ৩। কোন্ রাজা সর্বপ্রথম নিজস্ব সৈন্যসামন্ত রাখার ব্যবস্থা করেছিলেন?
উত্তরঃ মগধরাজ বিম্বিসার সর্বপ্রথম নিজস্ব সৈন্যসামন্ত রাখার ব্যবস্থা করেছিলেন।
প্রশ্ন ৪। কৌটিল্যের অন্য নাম কি ছিল? কৌটিল্যের লেখা গ্রন্থটির নাম কি?
উত্তরঃ কৌটিল্যের অন্য নাম ছিল বিষ্ণুগুপ্ত। কৌটিল্যের লেখা গ্রন্থটির নাম ‘অর্থশাস্ত্র’।
প্রশ্ন ৫। সেলুকাস কোন্ দেশের লোক ছিলেন?
উত্তরঃ সেলুকাস গ্রীসের লোক ছিলেন।
প্রশ্ন ৬। মেগাস্থিনিসের লেখার সংকলনটির নাম কি ছিল?
উত্তরঃ মেগাস্থিনিসের লেখার সংকলনটির নাম ছিল ‘ইন্ডিকা’।
প্রশ্ন ৭। ভারতের রাষ্ট্রীয় প্রতীকটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ ভারতের রাষ্ট্রীয় প্রতীকটি সারনাথস্থিত অশোকস্তম্ভ থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন ৮। চন্দ্রগুপ্ত মৌর্য কোন্ জনজাতির লোক ছিলেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য ‘মোরিয়া’ জনজাতির লোক ছিলেন।
প্রশ্ন ৯। মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে চন্দ্রগুপ্তকে কে সাহায্য করেছিলেন?
উত্তরঃ মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে চন্দ্রগুপ্তকে চাণক্য সাহায্য করেছিলেন।
প্রশ্ন ১০। চাণক্য তথা কৌটিল্যের অন্য নাম কি ছিল?
উত্তরঃ চাণক্য বা কৌটিল্যের অন্য নাম ছিল ‘বিষ্ণুগুপ্ত’।
প্রশ্ন ১১। ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা হলেন চাণক্য।
প্রশ্ন ১২। অর্থশাস্ত্র গ্রন্থে কোন্ কোন্ বিষয়ে তথ্য জানা যায়?
উত্তরঃ অর্থশাস্ত্র গ্রন্থে মৌর্যযুগের আর্থ-সামাজিক পরিস্থিতি বিষয়ে বহু তথ্য জানা যায়।
প্রশ্ন ১৩। মৌর্য বংশের পর মগধে কোন্ বংশ রাজত্ব করেছিলেন?
উত্তরঃ শুঙ্গ বংশ।
প্রশ্ন ১৪। একজন ইন্দো-গ্রিক রাজার নাম বল।
উত্তরঃ মিনান্দার।
প্রশ্ন ১৫। কণিষ্ক কে ছিলেন?
উত্তরঃ সর্বশ্রেষ্ঠ কুষাণ রাজা।
প্রশ্ন ১৬। শূন্যস্থান পূর্ণ কর:
(ক) মহাজনপদগুলোকে ___________ বলা হত।
উত্তরঃ গণরাজ্য।
(খ) মগধ মহাজনপদের রাজার নাম ছিল ___________।
উত্তরঃ বিম্বিসার।
(গ) ___________ কে বিম্বিসার সেনীয় নামে অভিহিত করা হয়েছে।
উত্তরঃ বিম্বিসার।
(ঘ) কোশল মহাজনপদের নাম ছিল ___________।
উত্তরঃ প্রসেনজিৎ।
(ঙ) রাজা ___________ সর্বপ্রথম সেনাপতি পদের সৃষ্টি করেন।
উত্তরঃ প্রসেনজিৎ।
(চ) মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন ___________।
উত্তরঃ বিম্বিসার।
(ছ) মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ___________।
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
(জ) চন্দ্রগুপ্তের মাতার নাম ___________ ছিল।
উত্তরঃ মুরা।
(ঝ) চাণক্য ___________ নামে পরিচিত।
উত্তরঃ কৌটিল্য।
(ঞ) চাণক্য বা কৌটিল্যের অন্য নাম হল ___________।
উত্তরঃ বিষ্ণুগুপ্ত।
(ট) সামরিক বিভাগ পরিচালনার জন্য নিয়োজিত অধ্যক্ষকে ___________ বলা হত।
উত্তরঃ বলাধ্যক্ষ।
(ঠ) মেগাস্থিনিস ___________ নামক গ্রন্থ রচনা করেন।
উত্তরঃ ‘ইন্ডিকা’।
(ড) চন্দ্রগুপ্ত ___________ ধর্ম গ্রহণ করেন।
উত্তরঃ জৈন।
(ঢ) বিন্দুসার ___________ বছর মগধে রাজত্ব করেন।
উত্তরঃ ২৭।
(ণ) চন্দ্রগুপ্তের রাজধানীর নাম ছিল ___________।
উত্তরঃ পাটলিপুত্র।
(ত) সুদর্শন হ্রদ ___________ রাজ্যে অবস্থিত।
উত্তরঃ গুজরাত।
(থ) ___________ রাজর্ষি বলে পরিচিত।
উত্তরঃ অশোক।
(দ) নন্দ বংশের শেষ রাজা ছিলেন ___________।
উত্তরঃ ধননন্দ।
(ধ) ___________ মৌর্য বংশের শেষ রাজা ছিলেন।
উত্তরঃ বৃহদ্রথ।
(ন) ___________ ‘অর্থশাস্ত্র’ রচনা করেছিলেন।
উত্তরঃ কৌটিল্য।
প্রশ্ন ১৭। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও:
| ‘ক’ অংশ | ‘খ’ অংশ |
| (অ) তক্ষশিলা | (ক) জাতীয় প্রতীক |
| (আ) পাটলিপুত্র | (খ) অশোক |
| (ই) সারনাথের অশোকস্তম্ভ | (গ) বিশ্ববিদ্যালয় |
| (ঈ) সুদর্শন | (ঘ) মৌর্য রাজধানী |
| (উ) বৌদ্ধ মহাসংগীতি | (ঙ) হ্রদ |
উত্তরঃ
| ‘ক’ অংশ | ‘খ’ অংশ |
| (অ) তক্ষশিলা | (গ) বিশ্ববিদ্যালয় |
| (আ) পাটলিপুত্র | (ঘ) মৌর্য রাজধানী |
| (ই) সারনাথের অশোকস্তম্ভ | (ক) জাতীয় প্রতীক |
| (ঈ) সুদর্শন | (ঙ) হ্রদ |
| (উ) বৌদ্ধ মহাসংগীতি | (খ) অশোক |
প্রশ্ন ১৮। ক্রম অনুসারে সাজাও:
(ক) অশোকের কলিঙ্গ বিজয়।
(খ) চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের যুদ্ধ।
(গ) অশোকের বৌদ্ধধর্ম গ্রহণ।
(ঘ) গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিসের ভারত আগমন।
উত্তরঃ (খ) চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের যুদ্ধ।
(ঘ) গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিসের ভারত আগমন।
(ক) অশোকের কলিঙ্গ বিজয়।
(গ) অশোকের বৌদ্ধধর্ম গ্রহণ।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। গণরাজ্য কাকে বলা হত?
উত্তরঃ মহাজনপদগুলোকে গণরাজ্য বলা হত।
প্রশ্ন ২। মহাজনপদগুলোকে গণরাজ্য বলা হত কেন?
উত্তরঃ জনসাধারণের সহযোগিতায় পরিচালিত হত বলে মহাজনপদগুলোকে গণরাজ্য বলা হত।
প্রশ্ন ৩। মোট কয়টি মহাজনপদ ছিল?
উত্তরঃ মোট ষোলটি মহাজনপদ ছিল।
প্রশ্ন ৪। মহাজনপদগুলো কোন্ অঞ্চলে সৃষ্টি হয়েছিল?
উত্তরঃ মহাজনপদগুলো হিমালয়ের পাদদেশে ও বর্তমান পাঞ্জাবের উত্তর-পশ্চিম অঞ্চলে সৃষ্টি হয়েছিল।
প্রশ্ন ৫। মহাজনপদগুলোর নাম কি কি?
উত্তরঃ মহাজনপদগুলোর নাম হল-কম্বোজ, গান্ধার, কুরু, শূরসেন, মাৎস্য, অবস্তী, আচমকা, পাঞ্চাল, কোশল, বৎস, চেদী, কাশী, মল্ল, বৃজি, মগধ ও অঙ্গ।
প্রশ্ন ৬। উত্তর-পূর্ব ভারতে মহাজনপদ আছে কি?
উত্তরঃ উত্তর-পূর্ব ভারতে কোন মহাজনপদ নেই।
প্রশ্ন ৭। কোন্ কোন্ নদীর উপত্যকাতে এই মহাজনপদগুলো গড়ে উঠেছিল?
উত্তরঃ সিন্ধু, শতদ্রু, বিতস্তা, সিন্ধুর উপনদী, গঙ্গা গঙ্গার উপনদীর উপত্যকাতে এই মহাজনপদগুলো গড়ে উঠেছিল।
প্রশ্ন ৮। মহানগরগুলোর নাম কি কি?
উত্তরঃ মহানগরগুলির নাম হল — গান্ধার, হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, মথুরা, বিরাটনগর, শক্তিমতি, অবস্তী, প্রতিষ্ঠান, কৌশাম্বী, অহিচেত্রা, কাশী, শ্রাবস্তী, পাবা, বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ ও চম্পা।
প্রশ্ন ৯। কোন্ কোন্ নদীর উপত্যকায় এই নগরগুলো গড়ে উঠেছিল?
উত্তরঃ সিন্ধু ও গঙ্গা নদীর উপত্যকায় এই নগরগুলো গড়ে উঠেছিল।
প্রশ্ন ১০। মহাজনপদের সময়ে উৎপাদিত সামগ্রীগুলো গ্রাহকের কাছে কে নিয়ে যেত? উৎপাদকেরাই এই সামগ্রীগুলো গ্রাহকের কাছে পৌঁছে দিত বলে তুমি মনে কর কি?
উত্তরঃ উৎপাদিত সামগ্রীগুলো শ্রেষ্ঠী নামে এক শ্রেণীর লোক গ্রাহকের কাছে নিয়ে যেত।
উৎপাদকেরা এই সামগ্রীগুলো গ্রাহকের কাছে পৌঁছে দিত না।
প্রশ্ন ১১। মহাজনপদের সময় কোন্ কোন্ সামগ্রী নিয়ে ব্যবসা – বাণিজ্য চলত?
উত্তরঃ মহাজনপদের সময়ে অলংকার, বাসন-কোসন, জামা – কাপড় ইত্যাদি সামগ্রী নিয়ে ব্যবসা – বাণিজ্য চলত।
প্রশ্ন ১২। লিপি আবিষ্কারের ফলে সমাজে কি ধরনের সুবিধা হয়?
উত্তরঃ মহাজনপদের সময়ে লিপি আবিষ্কারের ফলে ব্যবসায়ীরা তাঁদের প্রয়োজনীয় হিসাব – নিকাশ রাখার জন্য আর দূর-দূরান্তের খবর পাঠানোর জন্য লিপির প্রয়োগ শুরু করেন। লিপির সাহায্যে রাজারাও কর-সম্পর্কীয় হিসাবপত্র রাখতেন।
প্রশ্ন ১৩। মহাজনপদের সময়ে করব্যবস্থা কিরূপ ছিল?
উত্তরঃ মহাজনপদের সময় দুই প্রকার করব্যবস্থা ছিল –
(ক) বালি। ও
(খ) ভাগ।
‘বালি’ ছিল চাষ-আবাদের মাটির উপর ধার্য কর। ‘ভাগ’ ছিল উৎপন্ন বস্তুর উপর ধার্য কর।
প্রশ্ন ১৪। কর সংগ্রহের ব্যবস্থা প্রবর্তনের পর সমাজে কি কি শ্রেণীর সৃষ্টি হয়?
উত্তরঃ কর ব্যবস্থা প্রবর্তনের পর সমাজে রাজা ও প্রজা, কৃষক ও মাটির মালিক, ধর্মী ও গরিব শ্রেণীর সৃষ্টি হয়।
প্রশ্ন ১৫। ষোলটি মহাজনপদের স্থানে পরবর্তীকালে কোনগুলো টিকেছিল?
উত্তরঃ ষোলটি মহাজনপদের মধ্যে পরবর্তীকালে কেবল মগধ, বৎস, কুশল আর অবন্তীই টিকে থাকতে পেরেছিল।
প্রশ্ন ১৬। মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন ১৭। চন্দ্রগুপ্ত মৌর্য কখন মৌর্য রাজবংশের প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য আনুমানিক ৩২৪ খ্রিস্টপূর্বে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন ১৮। চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় মৌর্য রাজবংশের প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য মগধে মৌর্য রাজবংশের প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন ১৯। মৌর্য বংশের উল্লেখ কোথায় পাওয়া যায়?
উত্তরঃ মৌর্য বংশ সম্পর্কে প্রাচীন হিন্দু, বৌদ্ধ ও জৈন সাহিত্য ছাড়াও গ্রিক লেখাগুলিতে উল্লেখ আছে।
প্রশ্ন ২০। চন্দ্রগুপ্ত কাকে পরাজিত করে মগধের রাজা হয়েছিলেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মগধের রাজা হয়েছিলেন।
প্রশ্ন ২১। রাজা হবার পর চন্দ্রগুপ্ত কি করেছিলেন?
উত্তরঃ রাজা হবার পর চন্দ্রগুপ্ত গ্রিক রাজা সেলুকাসকে যুদ্ধে পরাজিত করে তাদের দখলীকৃত কাবুল, কান্দাহার, হীরাট ও বেলুচিস্থান প্রভৃতি অঞ্চল তাঁর রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন।
প্রশ্ন ২২। চন্দ্রগুপ্ত কাকে যুদ্ধে পরাজিত করেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত গ্রিক রাজা সেলুকাসকে যুদ্ধে পরাজিত করেন।
প্রশ্ন ২৩। সেলুকাস কাকে চন্দ্রগুপ্তের রাজসভায় দূত হিসাবে পাঠিয়েছিলেন?
উত্তরঃ সেলুকাস মেগাস্থিনিস নামক একজন গ্রিক পণ্ডিতকে চন্দ্রগুপ্তের রাজসভায় দূত হিসাবে পাঠিয়েছিলেন।
প্রশ্ন ২৪। মৌর্য বংশের অধীন বিখ্যাত স্থানগুলোর একটি তালিকা প্রস্তুত কর।
উত্তরঃ মৌর্য বংশের অধীন বিখ্যাত স্থানগুলো হল –
(ক) ইন্দ্রপ্রস্থ।
(খ) মথুরা।
(গ) কোশল।
(ঘ) প্রয়াগ।
(ঙ) পাটলিপুত্র।
(চ) মগধ।
(ছ) উজ্জয়িনী।
(জ) সাঁচী।
(ঝ) তক্ষশীলা। ও
(ঞ) গান্ধার।
প্রশ্ন ২৫। বর্তমান ভারতের অন্তর্গত নয়, অথচ মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল এমন স্থানগুলি উল্লেখ কর।
উত্তরঃ মৌর্য সাম্রাজ্যের অধীন অথচ বর্তমান ভারতের অন্তর্গত নয় এমন স্থানগুলো হল –
(ক) গান্ধার।
(খ) তক্ষশীলা।
(গ) পুরুষপুর।
(ঘ) কান্দাহার। ও
(ঙ) আরকোশিয়া।
প্রশ্ন ২৬। মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত উত্তরে অবস্থিত তিনটি স্থানের নাম লেখ।
উত্তরঃ মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত উত্তরে অবস্থিত তিনটি স্থানের নাম –
(ক) পাটলিপুত্র।
(খ) মগধ। ও
(গ) প্রয়াগ।
প্রশ্ন ২৭। দক্ষিণ দিকে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত নয় এমন দুটি স্থানের নাম লেখ।
উত্তরঃ দক্ষিণ দিকে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত নয় এমন দুটি স্থানের নাম —
(ক) চোল। ও
(খ) পাণ্ড্য।
প্রশ্ন ২৮। ধর্মবিজয়ের আদর্শগুলি প্রচার করার জন্য সম্রাট অশোক কি করেছিলেন?
উত্তরঃ ধর্মবিজয়ের আদর্শগুলি প্রচার করার জন্য সম্রাট অশোক তাঁর বিশাল সাম্রাজ্যের বিভিন্ন স্থানে স্তম্ভ ও পর্বতগাত্রে কিছু উপদেশমূলক বাণী খোদাই করিয়েছিলেন।
প্রশ্ন ২৯। সম্রাট অশোকের উপদেশমূলক বাণী কোন্ ভাষায় খোদাই করা হয়েছিল?
উত্তরঃ পালি ও প্রাকৃত ভাষায় খোদাই করা হয়েছিল।
প্রশ্ন ৩০। প্রাচীন ভারতে দুটি পুরানো লিপি উল্লেখ কর।
উত্তরঃ খরোষ্ঠী ও ব্রাহ্মী হল প্রাচীন ভারতের দুটি পুরানো লিপি।
প্রশ্ন ৩১। ব্রাহ্মী বর্ণমালা থেকে কোন্ কোন্ বর্ণমালার সৃষ্টি হয়েছিল?
উত্তরঃ ব্রাহ্মী বর্ণমালা থেকে বাংলা, অসমিয়া, ওড়িয়া, দেবনাগরী প্রভৃতি বর্ণমালার সৃষ্টি হয়েছিল।
প্রশ্ন ৩২। বৌদ্ধধর্ম প্রচারের জন্য অশোক কি উদ্যোগ নিয়েছিলেন?
উত্তরঃ অশোক তাঁর সাম্রাজ্য ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে বৌদ্ধধর্ম প্রচারের উদ্যোগ নিয়েছিলেন। বৌদ্ধধর্ম প্রচারের জন্য তিনি ‘ধর্মমহামাত্র’ নামের একশ্রেণীর আধিকারিক নিয়োগ করেছিলেন। এই ধর্ম প্রচারের জন্য পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে সিংহল দ্বীপে পাঠিয়েছিলেন।
প্রশ্ন ৩৩। কুষাণ যুগে গড়ে ওঠা দুটি শিল্পকলার নাম লেখ।
উত্তরঃ কুষাণ যুগে গড়ে ওঠা দুটি শিল্পকলার নাম –
(ক) মথুরা শিল্পকলা। ও
(খ) গান্ধার শিল্পকলা।
প্রশ্ন ৩৪। হীনযান ও মহাযানপন্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যটি কি?
উত্তরঃ গুরুত্বপূর্ণ পার্থক্যটি হল — হীনযানপন্থীরা মূর্তিপূজা করতেন, কিন্তু মহাযানপন্থীরা মূর্তিপূজা করতেন না।
প্রশ্ন ৩৫। কণিষ্কের সমসাময়িক দুজন পণ্ডিতের নাম লেখ।
উত্তরঃ কণিষ্কের সমসাময়িক দুজন পণ্ডিতের নাম –
(ক) কবি অশ্বঘোষ। ও
(খ) দার্শনিক বিজ্ঞানী নাগার্জুন।
প্রশ্ন ৩৬। গান্ধার শিল্প কাকে বলা হয়?
উত্তরঃ কণিষ্কের রাজত্বকালে ভারতের উত্তর – পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় ও গ্রিক শিল্পকলার মিশ্রণে এক বিশেষ শিল্পকলার বিকাশ ঘটেছিল। একে গান্ধার শিল্প বলে।
প্রশ্ন ৩৭। মৌর্যদের ইতিহাস পুনর্গঠনের জন্য ইতিহাসবিদদের ব্যবহার করা যে – কোন দুটি গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ কর।
উত্তরঃ ইতিহাসবিদদের ব্যবহার করা দুটি গুরুত্বপূর্ণ তথ্য হল —
(ক) বৌদ্ধ, জৈন ও ব্রাক্ষ্মণ সাহিত্য। এবং
(খ) প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য, স্মৃতিসৌধ ও লিপিসমূহ।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। মহাজনপদগুলো কিভাবে সৃষ্টি হয়েছিল?
উত্তরঃ ঋগ্বেদের পরবর্তী সময়ে গাঙ্গেয় উপত্যকার সমভূমি অঞ্চলে কয়েকটি জনপদ গড়ে উঠেছিল। এর কয়েকটি জনপদ কালক্রমে অধিক শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তিশালী জনপদগুলো অন্যান্য জনপদের উপর প্রভুত্ব বিস্তার করতে শুরু করে। এর ফলে শক্তিশালী জনপদগুলো ক্রমে মহাজনপদে পরিণত হয়।
প্রশ্ন ২। মহাজনপদ সৃষ্টি হওয়ার পর সমাজে কি কি পরিবর্তন এসেছিল?
উত্তরঃ মহাজনপদগুলো বিভিন্ন দিকে সমৃদ্ধ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সমাজে কিছু পরিবর্তন ঘটেছিল। মহাজনপদগুলোর মধ্যে প্রায়ই যুদ্ধবিগ্রহ হত। ফলে প্রত্যেকটি মহাজনপদই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সৈন্যবাহিনীর প্রয়োজন অনুভব করেছিল। সেনাবাহিনী গঠন করার জন্য রাজার ধনের প্রয়োজন হত। সৈন্যের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভরণপোষণ আর যুদ্ধসামগ্রী, সাজ – সরঞ্জামের জন্য ধনের প্রয়োজনও বেড়ে যেতে শুরু করে। এই সকল ধন আসত প্রজাদের কর থেকে। নিয়মিতভাবে কর দেওয়ার প্রথা তখন থেকে প্রচলিত হল। কর সংগ্রহ আর মহাজনপদের নিরাপত্তা ইত্যাদি গুরুত্বপূর্ণ নানা দিক দেখাশোনা করার জন্য আধিকারিক নিয়োগ অপরিহার্য হয়ে ওঠে। সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করার জন্য কিছু নিয়মকানুনও তৈরি হয়। সেই সময় মানুষের ধনবলও প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছিল। ধনবল বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে আগ্রহী হয়ে ওঠে।
প্রশ্ন ৩। মহাজনপদের সামাজিক, আর্থিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা কর।
উত্তরঃ মহাজনপদের সময়সীমায় অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি ছিল কৃষি। সেই সময় লোহার তৈরি বিভিন্ন সাজসরঞ্জাম, দা-কুঠার, কোদাল, লাঙলের ফাল ইত্যাদি ব্যাপক হারে ব্যবহৃত হত। কৃষিকাজ ছাড়া পশুপালন সেই যুগের অর্থনৈতিক জীবনের অন্য এক প্রধান অঙ্গ ছিল। ধনবল বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে আগ্রহী হয়ে ওঠে। ফলে চিত্তাকর্ষক অলংকার, বাসন – কোসন, জামা গপড় ইত্যাদির ব্যবহার সমাজে বৃদ্ধি পায়। এই সব সামগ্রীর চাহিদা লক্ষ্য করে সে সব তৈরি করার জন্য অনেক কলাকুশলী ব্যক্তি এগিয়ে আসেন। এইসব লোক আগের কৃষিকর্ম বাদ দিয়ে এ ধরনের নতুন কর্মে নিজেকে নিয়োজিত করে। এভাবে সমাজে ছুতোর, কামার, কুমার, স্বর্ণকার, চিত্রকর ইত্যাদি শ্রেণীর সৃষ্টি হয়।
সিন্ধু সভ্যতার প্রাচীন নগরগুলোর ভগ্নাবশেষ থেকে সে সময়ের উন্নত জীবনযাপন প্রণালী সম্বন্ধে জানা যায়। বাড়ি – ঘর, রাস্তা – ঘাটগুলো অনেকটা আজকের মতোই ছিল। কৃষি ছিল মানুষের প্রধান জীবিকা। পশুপালন করেও কিছু মানুষ জীবিকা নির্বাহ করত। তামা, দস্তা, সিসা প্রভৃতি ধাতু ব্যবহার তারা করত। লোহা ব্যবহার করার নিদর্শন পাওয়া যায় না।
প্রশ্ন ৪। হরপ্পা সভ্যতার পরবর্তী ১৫০০ বছরে ভারত উপমহাদেশের বিভিন্ন প্রান্তে নানা প্রকার ঘটনা সংঘটিত হয়েছিল। উদাহরণসহ ব্যাখ্যা কর।
উত্তরঃ হরপ্পা সভ্যতার পরবর্তী ১৫০০ বছরে ভারত উপমহাদেশের বিভিন্ন প্রান্তে নিম্নোক্ত ঘটনাবলী সংঘটিত হয়েছিল:
(ক) সিন্ধু নদী ও তার উপনদী উপত্যকায় বসতিকারী জনগণ ঋকবেদ লিখতে আরম্ভ করেন।
(খ) উত্তর ভারত, দাক্ষিণাত্যের মালভূমি ও কর্ণাটকে কৃষক বসতি স্থাপন আরম্ভ হয়। তারা দাক্ষিণাত্যে মালভূমি ও দক্ষিণ ভারতে পশুপালন শুরু করে।
(গ) খ্রিস্টপূর্ব সহস্রাব্দে মৃতদেহ সৎকারের নূতন পদ্ধতি প্রচলিত হয়। এতে পাথরনির্মিত বিশাল শবাধার অন্তর্ভুক্ত হয়। এইগুলিকে মহাপাষাণ বলা হত। অনেক স্থানে মৃতদেহের সঙ্গে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি এবং অস্ত্রশস্ত্র কবর দেওয়া হত।
প্রশ্ন ৫। ভারতের ইতিহাসে মৌর্যদের অবদানগুলো লিপিবদ্ধ কর।
উত্তরঃ ভারতের ইতিহাসে মৌর্যদের অবদান অপরিসীম। ভারতের শাসনব্যবস্থার অনেকটাই মৌর্যদের অবদান বলে মনে করা হয়। মৌর্য সম্রাটদের মধ্যে চন্দ্রগুপ্ত এবং অশোক দুজনেই সুদক্ষ শাসক ছিলেন। তাঁরা বিশাল সাম্রাজ্যটি রাজধানী থেকেই প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করতেন। মৌর্য শাসনব্যবস্থায় সম্রাটই সর্বাধিনায়ক ছিলেন। দেশের সুশাসন সুনিশ্চিত করতে সম্রাটকে শাসনকার্যে মন্ত্রিপরিষদই পরামর্শ দিত।
শিল্পকলা ও ভাস্কর্যে মৌর্যদের যথেষ্ট অবদান আছে। চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক উভয়েই শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন। সম্রাট অশোকের প্রস্তরস্তম্ভ ও তাতে খোদাই করা লিপিগুলো, স্তূপ ও বৌদ্ধ বিহারগুলো তৎকালীন ভারতের উৎকৃষ্ট নিদর্শন। ভারতের রাষ্ট্রীয় প্রতীকটি সারনাথের অশোকস্তম্ভ থেকে নেওয়া হয়েছে। মৌর্যযুগে ভারতের সমাজে সাত শ্রেণীর মানুষ ছিল। সমাজে চতুর্বর্ণ প্রথাও প্রচলিত ছিল। সমাজে ক্ষত্রিয় ও বৈশ্যদের প্রভাব বেড়েছিল। মহিলাদের স্থান সমাজে খুব উঁচুতে ছিল না।
প্রশ্ন ৬। সম্রাট অশোককে কেন ‘মহামতি’ অশোক বলা হয়?
উত্তরঃ অশোক রাজা হওয়ার পর রাজ্যবিস্তারের জন্য কলিঙ্গ রাজ্য আক্রমণ করেছিলেন। কলিঙ্গ এবং মগধ – উভয় পক্ষেরই সামরিক বাহিনী যথেষ্ট শক্তিশালী ছিল। কিন্তু শেষ পর্যন্ত মগধের কাছে কলিঙ্গের শোচনীয় পরাজয় হয়। এই রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় এক লক্ষ মানুষ প্রাণ হারান এবং দেড় লক্ষ মানুষকে বন্দী করে নিয়ে আসা হয়। কলিঙ্গ যুদ্ধের বিভীষিকাময় চিত্র অশোকের উপর গভীরভাবে রেখাপাত করে। এই যুদ্ধে নিহত হাজার হাজার মানুষের বিভীষিকাময় দুর্দশা দেখে তিনি আর কখনো যুদ্ধ না করার প্রতিজ্ঞা করেন। তাঁর মানসিক পরিবর্তন হতে শুরু করে। এই যুদ্ধের সমাপ্তি পর্বে অশোক শান্তির খোঁজে ধর্মীয় চিন্তাভাবনার মধ্যে নিজেকে নিয়োজিত করেন। এই সময় থেকেই যুদ্ধ বিজয়ের নীতি পরিত্যাগ করে ধর্ম বিজয়ের নীতি অবলম্বন করেন। তিনি ক্রমশ অহিংস বৌদ্ধধর্মের প্রতি আকৃষ্ট হন এবং উপগুপ্ত নামে একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে বৌদ্ধধর্ম গ্রহণ করেন। বৌদ্ধধর্ম গ্রহণ করার পর সম্রাট অশোক শান্তি ও সম্প্রীতিপূর্ণ একটি সমাজ গঠন করার চেষ্টা করেন। যুদ্ধ দ্বারা দেশ জয়ের পরিবর্তে শান্তির মাধ্যমে মানুষের মন জয়ের পথ অবলম্বন করেন। চণ্ডাশোক অশোক ধর্মাশোকে পরিণত হন। এই কারণে সম্রাট অশোককে ‘মহামতি’ অশোক বলা হয়।
প্রশ্ন ৭। মৌর্যযুগের শিল্পকলার বিবরণ দাও।
উত্তরঃ মৌর্যযুগে ভারতীয় শিল্পকলায় প্রভূত উন্নতি সাধিত হয়। চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক উভয়েই শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন। সম্রাট অশোকের প্রস্তরস্তম্ভ ও তাতে খোদাই করা লিপিগুলো, স্তূপ ও বৌদ্ধ বিহারগুলো তৎকালীন ভারতের উন্নত শিল্প ও ভাস্কর্যের উৎকৃষ্ট নিদর্শন। স্তূপগুলোর মধ্যে সাঁচী স্তূপ উল্লেখযোগ্য। ভারতের রাষ্ট্রীয় প্রতীকটি সারনাথস্থিত অশোকস্তম্ভ থেকে নেওয়া হয়েছে। এর চক্রটি ভারতের জাতীয় পতাকার মধ্যে আছে।
প্রশ্ন ৮। চন্দ্রগুপ্তের শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখ।
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে একত্র করে ভারতে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। গোটা সাম্রাজ্যকে চারটি প্রদেশে ভাগ করে রাজ প্রতিনিধিদের সাহায্যে শাসন করা হত। প্রদেশগুলোকে আবার জেলাস্তরে ভাগ করা হয়েছিল। চন্দ্রগুপ্ত তাঁর রাজধানী পাটলিপুত্র নগরটিকে সুশৃঙ্খলভাবে চালানোর জন্য ৩০ সদস্যের একটি পুরসভা গঠন করেছিলেন।
প্রশ্ন ৯। বৌদ্ধধর্ম প্রচারের জন্য অশোক কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন?
উত্তরঃ বৌদ্ধধর্ম গ্রহণের পরে পরেই অশোক ধর্মের মহৎ বাণী জনগণের মধ্যে প্রচার করার তাগিদ অনুভব করেন। দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থানে স্তম্ভ স্থাপন করে তিনি ধর্মের বাণী খোদাই করে দেন। জনগণ যাতে সহজে পড়তে পারে এজন্য তিনি কথ্য ভাষা ব্যবহার করেন। পর্বতগাত্রেও ধর্মের কথা লিপিবদ্ধ করে রাখেন। ধর্মপ্রচারের জন্য রাষ্ট্রের বিভিন্ন বিভাগ ও কর্মচারীদের নিযুক্ত করেন। রাজুক, যুত, প্রাদেশিক প্রভৃতি কর্মীরা প্রতি ৩/৫ বছর অন্তর দেশের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে ধর্মের মর্মকথা ব্যাখ্যা করেন। সাধারণ মানুষের আধ্যাত্মিক ও বৈষয়িক উন্নতির প্রতি এইসব রাজ – কর্মচারীদের লক্ষ্য রাখতে সম্রাট নির্দেশ দেন। ধর্ম – বিষয়ক কাজের জন্য অশোক ‘ধর্মমহামাত্র’ নামক বিশেষ কর্মচারীমণ্ডলী নিয়োগ করেন। তৃতীয় বৌদ্ধ সংগীতির পর অশোক দেশের নানা অঞ্চলে ধর্মদূত প্রেরণ করেন। কাশ্মীর, নেপাল, মহারাষ্ট্র, সুবর্ণভূমি প্রভৃতি স্থানে তাঁর দূতরা ধর্মের বাণী প্রচার করেন। ভারতের বাইরেও তিনি ধর্মপ্রচারে উদ্যোগী হন।
প্রশ্ন ১০। ভারতের ইতিহাসে অশোকের স্থান কিরূপ ছিল?
উত্তরঃ ঐতিহাসিক এইচ. জি. ওয়েলস মানবসভ্যতার ইতিহাসে ছয়জনের চরিত্রের কথা উল্লেখ করেছেন যাদের দৃষ্টান্ত আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এঁরা হলেন যিশুখ্রিস্ট, বুদ্ধদেব, অশোক, অ্যারিস্টটল, বেকন এবং আব্রাহাম লিঙ্কন। মৌর্যসম্রাট অশোক ছিলেন একজন মহান শাসক। তিনি তাঁর রাজধর্মের আদর্শের মধ্যে দিয়ে মূল্যবোধের কথা বলেছেন তা অতুলনীয়। ঐতিহাসিক নীলকণ্ঠ শাস্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন যে অশোক তাঁর এই সামাজিক মূল্যবোধের নীতি জীবনের শেষ দিন অবধি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন।
অশোক তাঁর রাজকীয় কর্তব্যের প্রতি যথেষ্ট সচেতন ছিলেন। তিনি প্রজাদের উদ্দেশ্যে যে কথা বলতেন, সেই কথা তিনি নিজেও অক্ষরে অক্ষরে পালন করতেন। তিনি প্রজাদের নিজ সন্তানের ন্যায় দেখতেন। তিনি তাঁর শিলালেখ – এ বলেছেন সকল প্রজাই আমার সন্তান। অশোক তাঁর প্রজাবর্গের আধ্যাত্মিক ও জাগতিক উন্নতির জন্য সর্বদা সজাগ ছিলেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক রাইস ডেভিস মন্তব্য করেছেন যে রোমান সম্রাট কনস্টানটিন যেমন খ্রিস্টধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জাতীয় ধর্মে পরিণত করেন মৌর্য সম্রাট অশোকের মধ্যে এই ধরনের কোন উদ্দেশ্য ছিল না। অশোকের উদ্দেশ্য ছিল তাঁর ধর্মমতের সাহায্যে বিশ্বভ্রাতৃত্ব ও মনুষ্যত্বের বাণী প্রচার করা। অনেক ঐতিহাসিকের মতে আলেকজান্ডার, সিজার, নেপোলিয়ান ছিলেন বিশ্বের মহান সম্রাট। কিন্তু ঐতিহাসিক এইচ. জি. ওয়েলস মন্তব্য করেছেন যে ওইসব সম্রাটরা ব্যক্তিগত স্বপ্নকে চরিতার্থ করতে চেয়েছিলেন। মনুষ্যত্বের বিকাশে তাদের অবদান বিশেষ ছিল না। কিন্তু অশোক নিঃস্বার্থভাবে মানবসভ্যতার কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন এবং এইখানেই অশোকের সঙ্গে বিশ্বের অন্যান্য শাসকদের পার্থক্য।
প্রশ্ন ১১। মেগাস্থিনিস কে ছিলেন? তাঁর লিখিত বিবরণ হতে কি জানতে পারা যায়?
উত্তরঃ মেগাস্থিনিস বিখ্যাত গ্রিক পর্যটক ছিলেন। তিনি গ্রিক সম্রাট সেলুকাসের দ্রুত ছিলেন।
মেগাস্থিনিসের বিবরণ : সেলুকাসের দূত হিসেবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের রাজসভায় আসেন। ভারতের রাজনীতি, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে তাঁর অভিজ্ঞানের কথা তিনি ‘ইন্ডিকা’ নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন। মূল গ্রন্থটি পাওয়া যায়নি। পরবর্তী গ্রিক লেখকদের বর্ণনা থেকে ‘ইন্ডিকা’-র বিষয়বস্তু জানা যায়।
মেগাস্থিনিসের মতে, তখন মগধ ছিল ভারতের সর্ববৃহৎ রাজ্য এবং চন্দ্রগুপ্ত ছিলেন সর্বাধিক শক্তিশালী রাজা। মেগাস্থিনিস লিখেছেন — গঙ্গা ও শোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত পাটলিপুত্র ছিল ভারতের শ্রেষ্ঠ নগর। নগরীর চতুর্দিক গভীর পরিখা ও সুউচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। মগধের রাজপ্রাসাদ দেখেও তিনি মুগ্ধ হন। তাঁর মতে, এই প্রাসাদ বিশালতা ও সৌন্দর্যে পারস্যের যে – কোন প্রাসাদের থেকে উন্নত ছিল। ত্রিশজন সদস্যবিশিষ্ট একটি পৌরসভার উপর নগরীর শাসনদায়িত্ব ন্যস্ত ছিল। এই পরিষদ ছয়টি সমিতিকে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন কাজের তত্ত্বাবধান করত। সামরিক বিভাগের দায়িত্বও এমনই একটি পরিষদের হাতে ছিল।
মেগাস্থিনিস ভারতবাসীর নৈতিক চরিত্রের ভূয়সী প্রশংসা করেছেন। দেশে তখন চুরি – ডাকাতি বা মামলা প্রায় ছিলই না। সাধারণভাবে মানুষ ছিল সরল ও সত্যবাদী।
প্রশ্ন ১২। কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।
উত্তরঃ অনুমান করা হয় যে, চন্দ্রগুপ্তের মন্ত্রী ও প্রধান পরামর্শদাতা চাণক্য পণ্ডিত ‘কৌটিল্য’ নাম নিয়ে ‘অর্থশাস্ত্র’ রচনা করেন। এতে রাজার কর্তব্য, প্রশাসন ও অর্থনীতি সম্পর্কে নানা তথ্য আছে। ‘অর্থশাস্ত্র’ – র মতে, রাজাই ছিলেন রাজ্যের সর্বেসর্বা। তবে তিনি স্বেচ্ছাচারী ছিলেন না। রাজার কর্তব্য হিসেবে জনগণের নিরাপত্তা ও সর্বাঙ্গীণ মঙ্গলসাধনের কথা উল্লেখ করা হয়েছে। সুষ্ঠু শাসন পরিচালনার জন্য রাজা কর্মচারী নিয়োগ করতেন। মৌর্য রাজারা অমাত্য বা সচিব, মন্ত্রী, অধ্যক্ষ ইত্যাদি উচ্চ কর্মচারীর সাহায্যে শাসন পরিচালনা করতেন।
সুশাসনের জন্য সাম্রাজ্য কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। সাধারণত রাজকুমারগণ প্রদেশের শাসক নিযুক্ত হতেন। প্রদেশগুলি জনপদ বা জেলায় এবং জেলাগুলি গ্রামে বিভক্ত ছিল। জেলার শাসনদায়িত্বে ছিলেন ‘স্থানিক’ নামক কর্মচারী। ‘গোপ’ নামক কর্মী গ্রাম-শাসন পরিচালনা করতেন।
‘অর্থশাস্ত্র’ – র মতে, ভূমিরাজস্ব ছিল আয়ের প্রধান উৎস। ফসলের এক-ষষ্ঠাংশ রাজস্ব হিসেবে সংগৃহীত হত। একে বলা হত ‘ভাগ’। এছাড়া অন্যান্য নানাপ্রকার কর ও শুল্ক আদায় করা হত, যা ‘বলি’ নামে পরিচিত ছিল। রাজা ছিলেন প্রধান বিচারপতি। তাঁকে সাহায্য করার জন্য গ্রাম থেকে প্রদেশ পর্যন্ত একাধিক বিচারালয় ছিল। বিচারের কাজে নিরপেক্ষতা অনুসরণ করা হত।
পররাষ্ট্র সম্পর্কের কাজে কৌটিল্য চারটি নীতির উল্লেখ করেছেন; যথা – সাম, দান, ভেদ ও দণ্ড। ‘সাম’ বা সন্ধির দ্বারা মিত্রতা, ‘দান’ বা সাহায্য প্রদানের দ্বারা বন্ধুত্ব, ‘ভেদ’ বা শত্রুরাষ্ট্রে বিভেদ সৃষ্টি করা এবং দণ্ড’ বা যুদ্ধ দ্বারা রাজ্য জয় করা বোঝাত। ‘অর্থশাস্ত্র’-এ তিন ধরনের যুদ্ধের উল্লেখ আছে; যথা-লোভবিজয় অর্থাৎ পরাজিত দেশ থেকে অর্থ লুণ্ঠন, অসুরবিজয় অর্থাৎ পররাজ্য দখল করা এবং ধর্মবিজয় অর্থাৎ বশ্যতা স্বীকারের বিনিময়ে অধিকৃত রাজ্যফিরিয়ে দেওয়া।
প্রশ্ন ১৩। মৌর্য সাম্রাজ্য পতনের কারণসমূহ উল্লেখ কর।
উত্তরঃ সম্রাট অশোকের সময় মৌর্য সাম্রাজ্যের চরম বিস্তৃতি হয়। কিন্তু নানা কারণে তাঁর মৃত্যুর পঞ্চাশ বৎসরের মধ্যেই তা ধ্বংস হয়ে যায়:
(ক) হরপ্রসাদ শাস্ত্রীর মতে ক্ষত্রিয় রাজা অশোক পশুবলি প্রভৃতি ব্রাহ্মণ ধর্মানুষ্ঠান নিষিদ্ধ করে ব্রাহ্মণ শ্রেণীকে অসন্তুষ্ট করেছিলেন। এই কারণে ব্রাহ্মণ পুষ্যমিত্রের নেতৃত্বে মৌর্যবংশের পতন সংঘটিত হয়েছিল।
(খ) অশোকের উত্তরাধিকারীগণ দুর্বল ও অত্যাচারী ছিলেন। বিশাল সাম্রাজ্যের শাসনভার বহন করবার মতো শক্তি তাদের ছিল না।
(গ) কলিঙ্গযুদ্ধের পরে মগধের সামরিক শক্তি বহুকাল অব্যবহৃত থাকায় ক্ষীণধার হয়ে পড়েছিল। এইজন্য অশোকের উত্তরাধিকারীগণ ভারতবর্ষে বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ করতে পারলেন না।
(ঘ) মৌর্যশক্তির দুর্বলতার সুযোগে দাক্ষিণাত্যের সাতবাহন এবং কলিঙ্গের চেতবংশীয় রাজাগণ স্বাধীনতা ঘোষণা করেন।
(ঙ) মৌর্য সাম্রাজ্যের এই শোচনীয় দুরবস্থার সময় মৌর্য বংশের দশম বা শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তাঁর সেনাপতি পুষ্যমিত্র সুঙ্গ ‘পাটলিপুত্রের সিংহাসনে আরোহণ করেন।
প্রশ্ন ১৪। কুষাণ সাম্রাজ্যের উত্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
উত্তরঃ মৌর্য সাম্রাজ্যের পতনের পর একদিকে যেমন বিভিন্ন আঞ্চলিক শক্তির উদ্ভব হয় তেমনি পাশাপাশি বেশ কিছু বিদেশি শক্তি ভারতবর্ষে তাদের প্রভাব – প্রতিপত্তি বিস্তার করতে বিশেষ তৎপর হয়। বিদেশি শক্তির মধ্যে ছিল ব্যাকট্রীয় গ্রিক, শক, পার্থিয়ান, কুষাণ ইত্যাদি। এই সমস্ত বিদেশি শক্তির মধ্যে যে কয়েকটি জাতি ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয় তাদের মধ্যে কুষাণরা ছিল সর্বাপেক্ষা ক্ষমতাশালী। কুষাণরা ভারতবর্ষে প্রায় দুশো বছর ধরে একটানা শাসন করে। ভারতবর্ষের ইতিহাসে কুষাণদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের রাজত্বকালে ভারতের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা যায়।
মনে করা হয় যে ৫০ খ্রিস্টাব্দে কুষাণদের দলপতি প্রথম কদফিসেস হিন্দুকুশ পর্বত অতিক্রম করে কাবুল, কিলিন প্রভৃতি অঞ্চল দখল করে কুষাণদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হন। অনেকে মনে করেন যে তাঁর সাম্রাজ্যের সীমানা পারস্য থেকে বিস্তৃত হয়ে সিন্ধু উপত্যকা অবধি প্রতিষ্ঠিত ছিল। প্রথম কদফিসেস কুজুল বা কুসুলক কদফিসেস নামেও পরিচিত। তিনি বৌদ্ধধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রথম কদফিসেসের মৃত্যুর পর দ্বিতীয় কদফিসেস কুষাণ সম্রাট হিসাবে মনোনীত হন। তাঁর আমলেই ভারতে কুষাণ সাম্রাজ্যের গোড়া পত্তন হয়।
প্রশ্ন ১৫। কণিষ্কের রাজত্বকালের গুরুত্ব সম্পর্কে লেখ।
উত্তরঃ কণিষ্কের রাজত্বকাল ভারতের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তিনি একাধারে বিজয়ী বীর ও বৌদ্ধধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। বিদ্যোৎসাহী ও শিল্পানুরাগী বলেও কণিষ্কের প্রসিদ্ধি আছে। তাঁর রাজসভা ‘বৌদ্ধচরিত’ প্রণেতা অশ্বঘোষ, আয়ুর্বেদাচার্য চরক, বৌদ্ধ দার্শনিক নাগার্জুন, সাহিত্যিক বসুমিত্র প্রভৃতি মনীষীগণ কর্তৃক অলংকৃত হয়েছিল। কণিষ্কের রাজত্বকালে গান্ধার ও মথুরা প্রদেশে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে নতুন রীতি প্রবর্তিত হয়। তিনি অনেক স্তূপ ও বিহার নির্মাণ করান। রাজধানী পুরুষপুরে তিনি একটি অতিবৃহৎ স্তূপ নির্মাণ করান, যা দর্শকের বিস্ময় উৎপাদন করত।
প্রশ্ন ১৬। ইন্দো-গ্রিক, শক, কুষাণদের ভারতীয় সমাজ, কলা কৃষ্টি ও বিজ্ঞনের ক্ষেত্রে অবদান সম্পর্কে লেখ।
উত্তরঃ ভারতীয় সমাজের উন্নতির ক্ষেত্রে ইন্দো-গ্রিক, শক ও কুষাণদের যথেষ্ট অবদান আছে। তাদের শাসনকালেই মধ্য ও পশ্চিম এশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্যের নতুন পথ উন্মুক্ত হয়। কুষাণরা ভারতে সোনার মুদ্রার প্রচলন করে মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে বিশেষ পরিবর্তনের সূচনা করে। কুষাণদের কিছু মুদ্রায় শিব ও বুদ্ধের প্রতিমূর্তি পাওয়া যায়।
কণিষ্কের রাজত্বকালে মথুরা ও গান্ধার শিল্পকলারও যথেষ্ট উন্নতি হয়েছিল। তক্ষশিলা ও মথুরা এই শিল্পচর্চার প্রধান কেন্দ্র ছিল। ওই সময়েই আয়ুর্বেদিক চিকিৎসা-বিজ্ঞানী চরক ও সুশ্রুত শল্য চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সাধন করেছিলেন। এ সময় সংস্কৃত ভাষারও যথেষ্ট উন্নতি হয়। পতঞ্জলির ‘মহাভাষ্য’ গ্রন্থটি শব্দ, ভাষা ও ব্যাকরণের বিকাশের ক্ষেত্রে একটি মূল্যবান গ্রন্থ।
দীর্ঘ প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদের সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তরঃ রাজশক্তির উত্থান : খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে পূর্ব উত্তরপ্রদেশ ও পশ্চিম বিহারে লোহার ব্যাপক প্রচলন শুরু হয়। লৌহশক্তি ব্যবহার এই অঞ্চলে আঞ্চলিক রাজ্যের উত্থানের পথ সুগম করে। লৌহ-নির্মিত অস্ত্রে বলীয়ান যোদ্ধৃশ্রেণী এই সময় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লৌহ-নির্মিত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায়। এই উদ্বৃত্ত ফসল আত্মসাৎ করে সামরিক বাহিনী ও রাজা নিজের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হন।
ষোড়শ মহাজনপদ : বৌদ্ধগ্রন্থ ‘অঙ্গুত্তরনিকায়’, ‘জাতকসমূহ’ ও ‘জৈন ভগবতীসূত্র’ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোলোটি আঞ্চলিক রাজ্যের অস্তিত্ব জানা যায়। এগুলিকে একত্রে ‘ষোড়শ মহাজনপদ’ বলা হয়। এই ষোলোটি মহাজনপদ হল কাশী (বারাণসী), কোশল (অযোধ্যা), অঙ্গ (পূর্ব বিহার), মগধ (দক্ষিণ বিহার), বৃজি (উত্তর বিহার), মল্ল (মালব), চেদী (বুন্দেলখণ্ড), বৎস (এলাহাবাদ), কুরু (দিল্লী), পাঞ্চাল (রোহিলাখণ্ড), মাৎস্য (জয়পুর), শূরসেন (যমুনা নদীর তীরবর্তী রাজ্য), অস্মক (গোদাবরী তীরবর্তী অঞ্চল), অবস্তী (মধ্যভারত), গান্ধার (পেশোয়ার) এবং কম্বোজ (গান্ধারের নিকটবর্তী রাজ্য)। ষোলোটি মহাজনপদের অধিকাংশ গড়ে উঠেছিল উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যভারতে। পূর্ব ভারত ও সুদূর দক্ষিণে কোন জনপদ ছিল না। দক্ষিণ ভারতের একমাত্র জনপদ ছিল অস্মক। এছাড়া কপিলাবস্তু, পিপ্পলিবন, রাজগ্রাম প্রভৃতি স্থানে কয়েকটি স্বশাসিত উপজাতি গোষ্ঠীর অবস্থান ছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তী কয়েক বছর ভারতের রাজনৈতিক ইতিহাস হল এই কয়েকটি রাজ্যের পারস্পরিক ক্ষমতার লড়াই। ষোলোটি মহাজনপদের মধ্যে কোশল, অবস্তী, বৎস ও মগধ ছিল তুলনামূলকভাবে অধিক শক্তিশালী। শেষ পর্যন্ত মগধ এদের পরাজিত করে একটি সাম্রাজ্য স্থাপন করে।
প্রশ্ন ২। মহাজনপদগুলির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
উত্তরঃ প্রাচীন বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থাদিতে ‘মহাজনপদ’ নামে ষোলোটি রাজ্যের উল্লেখ পাওয়া যায়। যদিও এই গ্রন্থগুলিতে মহাজনপদগুলি নামের সমরূপ উল্লেখ নেই তথাপি কতিপয় মহাজনপদের উল্লেখ উভয় ধর্মগ্রন্থাদিতে পাওয়া যায়। তা স্পষ্ট নির্দেশ দেয় যে এই মহাজনপদগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
প্রধান বৈশিষ্ট্য : মহাজনপদগুলির প্রধান বৈশিষ্ট্যসমূহ নিম্নে সংক্ষেপে আলোচনা করা হল:
(ক) অধিকাংশ মহাজনপদ রাজা কর্তৃক শাসিত হত। কিন্তু একগোষ্ঠী লোক কয়েকটি রাজ্য শাসন করত। এই রাজ্যগুলিকে গণরাজ্য বলা হত। এই গোষ্ঠীর প্রত্যেক ব্যক্তিকেই রাজা বলা হত। এই গণরাজ্যগুলির সঙ্গে মহাবীর ও বুদ্ধের সম্পর্ক ছিল।
(খ) প্রতিটি মহাজনপদের নিজস্ব রাজধানী ছিল। তা সর্বদা দুর্গবেষ্টিত ছিল। রাজধানী, সামন্ত বাহিনী ও অর্থনৈতিক সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য রাজধানী দুর্গীকরণের প্রয়োজন ছিল।
সাহিত্যজগতে আলোড়ন সৃষ্টি করবে। কিন্তু Native কবির লেখা সাহিত্যকে পাশ্চাত্য, সাহিত্যিক সমাজ ততটা মর্যাদা দান করল না। আশাহত কবি কলকাতায় ফিরে আসেন এবং ১৮৫৬ সালে পুলিশ আদালতের ম্যাজিস্ট্রেট কিশোরীচাঁদ মিত্রের অধীনে চাকুরি নেন। মধুসূদন এর পর ব্যারিস্টারি পড়তে ১৮৬২ সালে বিলাতে যান। সেখানে ভার্সাই শহরে থাকাকালীন নিদারুণ অর্থনৈতিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাতে হয়। কবি বঙ্গভাষায় সাহিত্যচর্চা করার পর যে সম্মান ও মর্যাদা লাভ করেছিলেন তা পাশ্চাত্য ভাষা তাঁকে দিতে পারেনি। মাতৃভাষার রত্নভাণ্ডারের সন্ধান যখন তিনি পেলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কবি তাই অনুশোচনাগ্রস্ত হয়ে বলেছেন যে নিজের মাতৃভাষায় কতই না ধন-সম্পদ রয়েছে। তবুও তিনি ভিখারির বেশে পরদেশে ভ্রমণ করেছেন। বঙ্গদেশের সৌভাগ্যদেবী অর্থাৎ কুললক্ষ্মী যেন চোখে আঙুল দিয়ে তাঁর সেই ভুলের প্রতি ইঙ্গিত করছেন।
প্রশ্ন ৪। “মজিনু বিফল তপে অবরণ্যে বরি; –
কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন!”
মর্মার্থ বিশ্লেষণ কর।
উত্তরঃ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কবিতাংশে কবি মাইকেল মধুসূদন আত্মবিলাপের মধ্য দিয়ে আত্মসমালোচনা করেছেন। সাহিত্য সাধনায় কঠিন তপস্যার প্রয়োজন। কবি মাইকেল মধুসূদন এই তপস্যায় নিরত ছিলেন। কিন্তু প্রথমে তিনি যথার্থ পথের দিশা না পেয়ে ইংরাজি ভাষায় সাহিত্যসাধনা শুরু করেছিলেন। এ তো আসলে বিফল তপস্যায় মগ্ন হওয়ার নামান্তর। যাকে বরণ করে অমরত্ব লাভ করা যায় তাকে উপেক্ষা করে কবি বরণ করতে চেয়েছিলেন অন্যের ভাষা, অন্যের সাহিত্য, অন্যের কৃষ্টিকে। আসলে এ তো পদ্মবন পরিত্যাগ করে শৈবাল-বারিতে খেলা করা। শ্যাওলার বন আর পদ্মবন কখনোই এক নয়। এখানে কবি ভ্রমবশত শ্যাওলা – পুকুরে অবগাহন করতে চেয়েছিলেন। কবির ভাষায় শ্যাওলা বা শৈবাল হল বিদেশি ভাষা ও সাহিত্য এবং পদ্মবন বা কমল – কানন হল তাঁর মাতৃভাষা ও সাহিত্য।
প্রশ্ন ৫। “মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে৷”
তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তরঃ কবি মাইকেল মধুসূদন দত্তর রচিত ‘বঙ্গভাষা’ কবিতার এই পংক্তিটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কবি প্রথমে তাঁর মাতৃভাষা পরিত্যাগ করে ইংরাজি সাহিত্যে কাব্য রচনা করে বড় কবি হতে চেয়েছিলেন। কিন্তু স্বীয় বাংলা ভাষায় যে অমূল্য রত্নরাজি আছে তা তিনি প্রথমাবস্থায় বুঝতে পারেন নি। পরে তিনি এই মহান সত্য উপলব্ধি করেন যে বাংলা ভাষা এক বিশাল মণিময় খনি। এখানে যে সম্পদ রয়েছে তা বিশ্বের রত্নভাণ্ডারের মধ্যে শ্রেষ্ঠ। এই সম্পদ লাভের জন্য পরবর্তীকালে কবি বাংলা ভাষায় সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করেন। কবির যে উপলব্ধি তার আলোকেই কবি বলেছেন যে, বঙ্গভাষা এমনই এক ভাণ্ডার যেখানে রয়েছে অমূল্য মণিমুক্তা। এই পংক্তিতে কবির মাতৃভাষার প্রতি বিশেষ অনুরাগের প্রকাশ ঘটেছে।

Hi! my Name is Parimal Roy. I have completed my Bachelor’s degree in Philosophy (B.A.) from Silapathar General College. Currently, I am working as an HR Manager at Dev Library. It is a website that provides study materials for students from Class 3 to 12, including SCERT and NCERT notes. It also offers resources for BA, B.Com, B.Sc, and Computer Science, along with postgraduate notes. Besides study materials, the website has novels, eBooks, health and finance articles, biographies, quotes, and more.


