SEBA Class 9 Social Science Important Chapter 9 অসমের ভূগোল

SEBA Class 9 Social Science Important Chapter 9 অসমের ভূগোল Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Social Science Important Chapter 9 অসমের ভূগোল Solutions and select need one. SEBA Class 9 Social Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Social Science Important Question Answer.

SEBA Class 9 Social Science Important Chapter 9 অসমের ভূগোল

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Social Science Additional Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Social Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 9

অতিরিক্ত প্রশ্নোত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। অসম ভারতের কোন দিকে অবস্থিত ?

উত্তরঃ উত্তর-পূর্ব দিকে।

প্রশ্ন ২। অসম রাজ‍্যের সীমায় দুইটি বিদেশী রাষ্ট্রের নাম লিখ ?

উত্তরঃ ভূটান, বাংলাদেশ।

প্রশ্ন ৩। অসমের সীমা নির্দেশ কর ।

উত্তরঃ অসমের উত্তরে আছে ভূটান ও অরুণাচল প্রদেশ, পূর্বে অরুণাচল প্রদেশ, নাগাল‍্যাণ্ড ও মণিপুর, দক্ষিণে মিজোরাম ও মেঘালয়, পশ্চিমে ত্রিপুরা, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ।

প্রশ্ন ৪। ব্রক্ষপুত্র উপত‍্যকার দৈর্ঘ্য ও প্রস্থ কত ?

উত্তরঃ ব্রক্ষপুত্র উপত‍্যকার দৈর্ঘ্য ৭২০ কি.মি. এবং প্রস্থ ৮০ কি.মি.।

প্রশ্ন ৫। মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ?

উত্তরঃ যোরহাট জেলার অন্তর্গত ব্রক্ষপুত্রের বুকে।

প্রশ্ন ৬। মাজুলী দ্বীপের লোকসংখ্যা কত ?

উত্তরঃ ১.৬৮ লক্ষ।

প্রশ্ন ৭। চা চাষের জন্য কি ধরনের মাটির প্রয়োজন ?

উত্তরঃ ফসফরাসযুক্ত ও অম্লীয় মাটির প্রয়োজন।

প্রশ্ন ৮। প্রস্তাবিত দুইটি অভয়ারণ‍্যের নাম লিখ এবং এই দুইটির অবস্থান কোথায় ?

উত্তরঃ প্রস্তাবিত অভয়ারণ‍্য দুটি হল—- উত্তর কার্বি আংলং অভয়ারণ‍্য, কার্বি আংলং- এ অবস্থিত।বরদৈরাম বিলমুখ অভয়ারণ‍্য, লখিমপুরে অবস্থিত।

প্রশ্ন ৯। ব্রক্ষপুত্র নদীর দৈর্ঘ্য ও প্রস্থ কত ?

উত্তরঃ দৈর্ঘ্য ৬৪০ কি.মি. (অসমে) এবং প্রস্থ গড়ে প্রায় ৬ থেকে ৮ কি.মি.।

প্রশ্ন ১০। অসমের কোন স্থানকে উত্তর- পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলা হয় ?

উত্তরঃ গুয়াহাটী মহানগরীকে।

প্রশ্ন ১১। অসমে কি প্রকারের জলবায়ু দেখা যায় ? 

উত্তরঃ উপক্রান্তীয় মৌসুমী জলবায়ু।

প্রশ্ন ১২। অসমে গড়ে বৃষ্টিপাতের পরিমাণ কত ?

উত্তরঃ গড়ে প্রায় ২০০ সে.মি.।

প্রশ্ন ১৩। অসমে কয়টি রাষ্ট্রীয় উদ‍্যান এবং কয়টি অভয়ারণ‍্য আছে ?

উত্তরঃ অসমে ৫টি রাষ্ট্রীয় উদ‍্যান এবং ১৮টি অভয়ারণ‍্য আছে।

প্রশ্ন ১৪। অসমে রেলসেবা কবে আরম্ভ হয় ?

উত্তরঃ ১৮৮৪ সালে।

প্রশ্ন ১৫। ব্রক্ষপুত্র উপত‍্যকার নগদী ফসল বা অর্থ শস্য কী ?

উত্তরঃ চা।

প্রশ্ন ১৬। অসমের ডিমা হাসাও জেলায় থাকা পাহাড়-পর্বতসমূহ কোন পর্বতশ্রেণির অন্তর্গত ?

উত্তরঃ বরাইল পর্বতশ্রেণির অন্তর্গত।

প্রশ্ন ১৭। পাটকাই পর্বতশ্রেণির অবস্থান অসমের কোন দিকে ?

উত্তরঃ অসমের পূর্বদিকে।

প্রশ্ন ১৮। বর্তমানে অসমে মোট কয়টি জেলা আছে ?

উত্তরঃ ২৭ টি।

প্রশ্ন ১৯। এশিয়ার প্রথম তেল শোধনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ অসমের ডিগবয়ে।

প্রশ্ন ২০। অসমের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী ?

উত্তরঃ বরাইল পর্বতশ্রেণির লাইকেই (১৯৫৯ মি.)।

প্রশ্ন ২১। কার্বি-পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি ?

উত্তরঃ দাম্বুকচো (১,৩৬৩ মি.)।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ২২। (ঝ) বি.টি.এ.ডি।

(ঝ) বি.টি.এ.ড : বি.টি.এ.ডি বা Bodoland Territorial Area Districts ২০০৩ সালে গঠিত হয়েছিল। এর অন্তর্গত ৪ টি জেলা হ’ল—

কোকরাঝার, চিরাং বাক্সা এবং ওদালগুড়ি। এই জেলা কয়টির রাজধানী, মাটির কালি ও জনসংখ্যা নীচে দেওয়া হ’ল–

প্রশ্ন ২৩। অসমের অভয়ারণ‍্যের নাম, অবস্থান ও আয়তনসহ একটি তালিকা প্রস্তুত কর।

উত্তরঃ

প্রশ্ন ২৪। ব্রক্ষপুত্র সমতলের কোন কোন স্থানে কাঠ ফালা কল ও প্লাইউড প্রস্তুত করা কারখানা আছে।

উত্তরঃ ব্রক্ষপুত্র সমতলের তিনসুকিয়া, ডিব্রুগড়, জোড়হাট ও কামরূপ জেলায় বহু কাঠ ফালা কল ও কয়েকটি প্লাইউড প্রস্তুত করার কারখানা আছে।

প্রশ্ন ২৫। ব্রক্ষপুত্র সমতলের বন জঙ্গলে কী কী বনৌষধি গাছ পাওয়া যায় ?

উত্তরঃ সমতলের বনাঞ্চলে অরকিড, নিম, দ্রোণ,তুলসী, গন্ধাসরৈ, অপরাজিতা, নয়নতারা, অশোক, অর্জুন প্রভৃতি বহু বনৌষধি গাছ পাওয়া যায়।

প্রশ্ন ২৬। ব্রক্ষপুত্র সমতলের বনাঞ্চল কী কী বন‍্যপ্রাণীর বাসস্থান ?

উত্তরঃ ব্রক্ষপুত্র সমতলের বনাঞ্চল বহু বন‍্যপ্রাণীর বাসস্থান। এগুলোর মধ্যে কাজিরাঙা এক শিং-এর গণ্ডার, বানর, বন‍্য মহিষ, হাতী, বাঘ, ভালুক, নল, গাহারি প্রভৃতি প্রধান। এ ছাড়া হরিণ, জহামল, বিভিন্ন প্রকারের সাপ, ঘরিয়াল, এই বনাঞ্চলে পাওয়া যায়।

প্রশ্ন ২৭। ব্রক্ষপুত্র সমতলের নদী ও বিলগুলিতে কী কী মাছ পাওয়া যায় ?

উত্তরঃ ব্রক্ষপুত্র সমতলের নদী ও বিলগুলিতে রুই, কাতল, চিতল, বোয়াল, শিঙ্গি, মাগুর, কই ইত্যাদি বহু প্রকারের ছোট-বড় মাছ, কাছিম, ঘরিয়াল পাওয়া যায়।

প্রশ্ন ২৮। প্রাকৃতিক গ‍্যাসের উপর নির্ভর করে অসমে কী কী শিল্প গড়ে উঠেছে ?

উত্তরঃ প্রাকৃতিক গ‍্যাসের উপর নির্ভর করে অসমের কামরূপে সার কারখানা, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও অসম পেট্রো-রাসায়নিক (নামরূপ) শিল্প গড়ে উঠেছে।

প্রশ্ন ২৯। পেট্রো-রাসায়নিক শিল্পে খনিজ তেল হতে কী কী সামগ্ৰীর উৎপাদন হয় ?

উত্তরঃ পলিয়েষ্টার সূতা, কৃত্রিম রাবার, প্লাষ্টিক, কার্বন ও অন‍্যান‍্য অনেক প্রকার সামগ্ৰী উৎপাদনের কাঁচামাল উৎপাদন করা হয়।

প্রশ্ন ৩০। বনজ সম্পদের উপর ভিত্তি করে কী কী শিল্প গড়ে উঠেছে ?

উত্তরঃ বনজ সম্পদের উপর ভিত্তি করে প্লাইউড, পেনসিল, দিয়াশলাই, কাগজ, কাঠ কাটা, কাঠ চেরা ইত্যাদি শিল্প গড়ে উঠেছে।

প্রশ্ন ৩১। ভারতের তেল উদ্ঘাটন এবং উৎপাদনের সঙ্গে জড়িত সরকারী খণ্ডের প্রতিষ্ঠান দুটির নাম লিখ।

উত্তরঃ (১) তেল এবং প্রাকৃতিক গ‍্যাস আয়োগ।

(২) অয়েল ইণ্ডিয়া লিমিটেড।

প্রশ্ন ৩২। পেট্রো-রাসায়নিক উদ‍্যোগে খনিজ তেল হতে কী কী সামগ্ৰী উৎপাদন করা হয় ?

উত্তরঃ পেট্রো-রাসায়নিক উদ‍্যোগে খনিজ তেল হতে পলিয়েষ্টার সূতা, কৃত্রিম রাবার, প্লাষ্টিক কার্বন ইত্যাদি সামগ্ৰী উৎপাদন করা হয়।

প্রশ্ন ৩৩। বরাক সমতলে কয়টি জেলা আছে ও কী কী ?

উত্তরঃ বরাক সমতলে তিনটি জেলা আছে। এই জেলা তিনটি হল—- কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা।

প্রশ্ন ৩৪। বরাক সমতলের পূর্বদিকে কয়টি সংরক্ষিত বন আছে ও কী কী ?

উত্তরঃ বরাক সমতলের পূর্বদিকে মণিপুরের পাহাড়গুলির পাদদেশে তিনটি সংরক্ষিত বন আছে। এই সংরক্ষিত বন তিনটি হল—- উজনিজিরি, নামনিজিরি ও বরাক।

প্রশ্ন ৩৫। বরাক সমতলের দক্ষিণে কী কী সংরক্ষিত বন আছে ?

উত্তরঃ বরাক সমতলের দক্ষিণে মিজোরামের পাহাড়গুলির পাদদেশে ইনার লাইন, সোনাই, কাটাখাল, ছিংলা ও লংগাই সংরক্ষিত বন আছে।

প্রশ্ন ৩৬। বরাক সমতলের পশ্চিমে কী কী সংরক্ষিত বন আছে ?

উত্তরঃ বরাক সমতলের পশ্চিমে বাদশাহ টিলা, দোহালীয়া ও তিলরাম পাড়াহ নামক তিনটি সংরক্ষিত বন আছে।

প্রশ্ন ৩৭। উত্তর কাছার জেলার কোন স্থানে সুড়ঙ্গ রেলপথ আছে ?

উত্তরঃ মাহুর।

প্রশ্ন ৩৮। উত্তর কাছাড় জেলায় কোন স্থানে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে ?

উত্তরঃ উমরাংচুতে কপিলী জলবিদ্যুৎ প্রকল্প আছে।

প্রশ্ন ৩৯। কার্বি আংলং জেলার কোন স্থানে সিমেন্টের কারখানা আছে ?

উত্তরঃ বোকাজান।

প্রশ্ন ৪০। হাইলাকান্দি জেলার কোন স্থানে কাগজের কল আছে ?

উত্তরঃ পাঁচ গ্ৰামে।

প্রশ্ন ৪১। বরাক সমতলের সর্ববৃহৎ নগর কোনটি ?

উত্তরঃ শিলচর।

প্রশ্ন ৪২। কার্বি আংলং জেলার সদর স্থান কোথায় ?

উত্তরঃ ডিফু।

NEW VIDEO CLASS

Subject Ka Complete Video Solution Dekhein

Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top