SEBA Class 9 Social Science Important Chapter 10 ভারতের রাজনৈতিক দল

SEBA Class 9 Social Science Important Chapter 10 ভারতের রাজনৈতিক দল Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Social Science Important Chapter 10 ভারতের রাজনৈতিক দল Solutions and select need one. SEBA Class 9 Social Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Social Science Important Question Answer.

SEBA Class 9 Social Science Important Chapter 10 ভারতের রাজনৈতিক দল

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Social Science Additional Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Social Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 10

অতিরিক্ত প্রশ্নোত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। গণতন্ত্র বলতে কি বুঝ?

উত্তরঃ গণতন্ত্র বলতে সেই শাসন ব‍্যবস্থাকে বুঝায় যেখানে জনগণই শাসন ক্ষমতার অধিকারী। গণতন্ত্র হচ্ছে প্রজা সাধারণের দ্বারা পরিচালিত সরকার।

প্রশ্ন ২। দলীয় ব‍্যবস্থা কয় প্রকার ও কি কি ?

উত্তরঃ দলীয় ব‍্যবস্থা তিন প্রকার। একদলীয় ব‍্যবস্থা, দ্বিদলীয় ব‍্যবস্থা ও বহু দলীয় ব‍্যবস্থা।

প্রশ্ন ৩। একদলীয় ব‍্যবস্থা থাকা একটি রাষ্ট্রের নাম উল্লেখ কর।

উত্তরঃ চীন। চীন হল একটি সাম‍্যবাদী রাষ্ট্র।

প্রশ্ন ৪। দ্বিদলীয় ব‍্যবস্থা থাকা দুটি দেশের নাম লিখ।

উত্তরঃ আমেরিকা ও ইংল‍্যান্ড।

প্রশ্ন ৫। বহুদলীয় ব‍্যবস্থা থাকা তিনটি দেশের নাম লেখ—

উত্তরঃ (১) ভারতবর্ষ।

(২) বাংলাদেশ।ও 

(৩) পাকিস্তান।

প্রশ্ন ৬। আমেরিকার রাজনৈতিক দল দুটির নাম লেখ।

উত্তরঃ (১) রিপাব্লিকান দল ও

(২) ডেমোক্র‍্যাটিক দল।

প্রশ্ন ৭। পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি ?

উত্তরঃ ভারতবর্ষ।

প্রশ্ন ৮। কোন সনে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল ?

উত্তরঃ ১৮৮৫সনে।

প্রশ্ন ৯। কোন সনে ‘ দি ইণ্ডিয়ান এসোসিয়েশনে’ গঠিত হয় ?

উত্তরঃ ১৮৭৬ সনে।

প্রশ্ন ১০। ভারতের প্রথম কংগ্রেস অধিবেশন কোন শহরে বসেছিল ?

উত্তরঃ বোম্বাই (বর্তমানের মুম্বাই) শহরে।

প্রশ্ন ১১। কোন সনে মুসলিম লীগ নামক দলটির জন্ম হয় ?

উত্তরঃ ১৯০৬ সনে।

প্রশ্ন ১২। কোন সনে ‘ হিন্দু মহাসভা’ রাজনৈতিক দলটির জন্ম হয়েছিল ?

উত্তরঃ ১৯১৬ সনে।

প্রশ্ন ১৩। ভারতের স্বরাজ পার্টীর জন্ম কোন সনে এবং কার কার নেতৃত্বে হয়েছিল ?

উত্তরঃ ১৯২২ সনে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর নেতৃত্বে ভারতের স্বরাজ পার্টির জন্ম হয়েছিল ।

প্রশ্ন ১৪। ভারতের প্রথম বামপন্থী দলটির নাম কি ?

উত্তরঃ ভারতীয় সাম‍্যবাদী দল।

প্রশ্ন ১৫। কোন সনে ভারতীয় সাম‍্যবাদী দলটির জন্ম হয়েছিল ?

উত্তরঃ১৯২৪ সনে।

প্রশ্ন ১৬। কোন সনে ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল ?

উত্তরঃ ১৯৫২ সনে‌।

প্রশ্ন ১৭। ভারতের প্রথম আঞ্চলিক রাজনৈতিক দলটির নাম কি ?

উত্তরঃ ভারতের প্রথম আঞ্চলিক রাজনৈতিক দলটি হল দ্রাবিড় মুন্নেট্রা কাজাগম (DMK)।

প্রশ্ন ১৮। ভারতে প্রথম মোর্চা সরকার কখন এবং কার নেতৃত্বে গঠন হয় ?

উত্তরঃ ভারতের প্রথম মোর্চা সরকার গঠন হয় ১৯৭৭ সনে মোরারজী দেশাইয়ের নেতৃত্বে।

প্রশ্ন ১৯। তামিলনাড়ুর আঞ্চলিক রাজনৈতিক দল দুটির নাম লেখ।

উত্তরঃ ডি.এম.কে.ও এ. আই.ডি.এম.কে.।

প্রশ্ন ২০। মিজোরামের আঞ্চলিক রাজনৈতিক দলটির নাম লেখ।

উত্তরঃ মিজো ন‍্যাশনেল ফ্রন্ট।

প্রশ্ন ২১। মহারাষ্ট্রের আঞ্চলিক রাজনৈতিক দলটির নাম লেখ।

উত্তরঃ শিবসেনা।

প্রশ্ন ২২। নাগাল‍্যাণ্ডের আঞ্চলিক রাজনৈতিক দলটির নাম লেখ।

উত্তরঃ নাগাল‍্যাণ্ড পিপ্লস্ কনফারেন্স।

প্রশ্ন ২৩। ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল।

উত্তরঃ ভারতের প্রথম সাধারণ নির্বাচনে (১৯৫২ সনে) ৫০ টির অধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল।

প্রশ্ন ২৪। বিরোধী দলের সবল ভূমিকা থাকা দুটি উল্লেখযোগ্য রাষ্ট্রের নাম লেখ।

উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড।

প্রশ্ন ২৫। রাজনৈতিক দলের চারটি কার্য উল্লেখ কর।

উত্তরঃ রাজনৈতিক দলের চারটি কার্য হল–

(১) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা।

(২) রাজনৈতিক চেতনা জাগ্ৰত করা।

(৩) জনমত গঠন করা।

(৪) সরকার গঠনে সাহায্য করা।

 সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। সর্বভারতীয় কয়েকটি রাজনৈতিক দলের নাম লেখ।

উত্তরঃ সর্বভারতীয় কয়েকটি রাজনৈতিক দলের নাম হল—

ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, মুসলিম লীগ, স্বতন্ত্র দল, ভারতীয় ক্রান্তি দল, জনসংঘ, মাক্সবাদী সাম‍্যবাদী দল, জনতা দল,ভারতীয় লোকদল, সি.পি. এম, সি.পি.আই, তৃণমূল কংগ্রেস, ফরোয়ার্ড ব্লক ইত্যাদি।

প্রশ্ন ২। ভারতের কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখ।

উত্তরঃ ভারতের উল্লেখযোগ্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলি হল—- ডি.এম.কে. (তামিলনাড়ু), আকালী দল (পাঞ্জাব), তেলেগু দেশম (অন্দ্রপ্রদেশ), ন‍্যাশনেল কনফারেন্স (জম্মু কাশ্মীর), অসম গণপরিষদ (অসম), মিজো ন‍্যাশনেল ফ্রন্ট (মিজোরাম), শিবসেনা (মহারাষ্ট্র), নাগাল‍্যাণ্ড পিপলস্ কনফারেন্স (নাগাল‍্যাণ্ড), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (ঝাড়খণ্ড) ইত্যাদি।

প্রশ্ন ৩। বর্তমান যুগে কি কি ধরনের সরকার প্রচলিত আছে ?

উত্তরঃ বর্তমান যুগে এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি চালিত সরকার ইত‍্যাদির প্রচলন দেখা যায়।

প্রশ্ন ৪। গণতন্ত্রে রাজনৈতিক দল জন্ম নেবার কারণগুলো আলোচনা করো।

উত্তরঃ গণতন্ত্রে রাজনৈতিক দলের তিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল—-

(১) জনবহুল রাজনৈতিক দেশে রাজনৈতিক দলের মাধ্যমে দেশের সমস্যা সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত গ্ৰহণ করতে হবে।

(২) গণতন্ত্রে স্থায়ী সরকার গঠনের জন্য রাজনৈতিক দলের প্রয়োজন। দলের নেতৃত্ব জনগণকে নির্দিষ্ট দিকে অগ্ৰসর হতে সাহায্য করে। কিছু নির্দলীয় সদস্য একত্রিত হয়ে সরকার গঠন করলে সে ধরনের সরকার স্থায়ী হয় না।

(৩) গণতন্ত্রে বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারের স্বেচ্ছাচারীতাকে বাধা দেয়। ফলে গণতন্ত্রের স্বরূপ বজায় থাকে।

প্রশ্ন ৫। গণতান্ত্রিক রাষ্ট্রে দেশে জনমত গঠন করার পাঁচটি উপায় উল্লেখ কর।

উত্তরঃ গণতান্ত্রিক দেশে জনমত গঠনের মাধ‍্যমগুলি হল :

(১) সংবাদপত্র।

(২) রেডিও এবং দূরদর্শন।

(৩) আইনসভা।

(৪) রাজনৈতিক দল।

(৫) সভা সমিতি।

প্রশ্ন ৬। বর্তমান যুগে বিরোধী দলের সবল ভূমিকা থাকা দুটি রাষ্ট্রের নাম লেখ।

উত্তরঃ বর্তমান যুগে বিরোধী দলের সবল ভূমিকা থাকা দুটি উল্লেখযোগ্য রাষ্ট্র হল— আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড।

প্রশ্ন ৭। সরকারের তিনটি বিভাগ কি কি ?

উত্তরঃ সরকারের তিনটি বিভাগ হল—-

(১) আইন বিভাগ।

(২) শাসন বিভাগ।ও 

(৩) বিচার বিভাগ।

প্রশ্ন ৮। রাজনৈতিক দল কাকে বলে ?

উত্তরঃ যখন কিছু সংখ্যক লোক একটি নির্দিষ্ট নীতি ও কার্যসূচীর ভিত্তিতে সংঘবদ্ধ হয়ে জাতীয় সমস‍্যাগুলি সমাধানের চেষ্টা করে এবং নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের চেষ্টা করে, তখন সংঘবদ্ধ ব‍্যক্তিসমষ্টিকে রাজনৈতিক দল বলে। বার্ক-এর মতে ” কোনো নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে এবং যুক্ত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ প্রচারের জন্য যে জনসমষ্টি সম্মিলিত হয় তাহাকে রাজনৈতিক দল বলে।”

NEW VIDEO CLASS

Subject Ka Complete Video Solution Dekhein

Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top