SEBA Class 9 Social Science Important Chapter 11 নানা প্রকার সরকার বা সরকারের শ্রেণিবিভাগ

SEBA Class 9 Social Science Important Chapter 11 নানা প্রকার সরকার বা সরকারের শ্রেণিবিভাগ Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Social Science Important Chapter 11 নানা প্রকার সরকার বা সরকারের শ্রেণিবিভাগ Solutions and select need one. SEBA Class 9 Social Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Social Science Important Question Answer.

SEBA Class 9 Social Science Important Chapter 11 নানা প্রকার সরকার বা সরকারের শ্রেণিবিভাগ

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Social Science Additional Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Social Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 11

অতিরিক্ত প্রশ্নোত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। রাজতন্ত্র বলতে কি বোঝ ? এটি কতপ্রকার ও কি কি ?

উত্তরঃ রাজার শাসন প্রচলিত থাকা শাসন পদ্ধতিকে রাজতন্ত্র বলে। রাজতন্ত্র সবচেয়ে পুরান ধরনের সরকার।

রাজতন্ত্র দুই প্রকারের— চরম রাজতন্ত্র এবং সাংবিধানিক রাজতন্ত্র বা সীমিত রাজতন্ত্র।

প্রশ্ন ২। সীমিত রাজতন্ত্র কাকে বলে ?

উত্তরঃ যে সকল রাষ্ট্রে রাজার হাতে কোনো ক্ষমতা থাকে না তাকে সীমিত রাজতন্ত্র বলে।

যেমন—ইংল্যান্ড, নেপাল, ভুটান ইত্যাদি রাষ্ট্রে রাজা বা রানী আছে। যদিও সেখানে রাজা বা রানীর শাসন চলে না । এইসকল রাষ্ট্রে গণতান্ত্রিক শাসনই চলে।

প্রশ্ন ৩। অভিজাত তন্ত্র কাকে বলে ?

উত্তরঃ যে সকল ব‍্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতা রাজবংশীয় অথবা কিছু সংখ্যক লোকের উপর ন‍্যস্ত থাকে তাকে অভিজাত তন্ত্র বলে।

প্রশ্ন ৪। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলে ?

উত্তরঃ অ্যারিষ্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়।

প্রশ্ন ৫। ষ্টিফেনলীক আধুনিক যুগের সরকারসমূকে কয়ভাগে ভাগ করেছেন ও কি কি ?

উত্তরঃ ষ্টিফেনলীক আধুনিক যুগের সরকারকে দু, ভাগে করেছেন—— একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র ও গণতন্ত্র।

প্রশ্ন ৬। একনায়কতন্ত্র কাকে বলে ?

উত্তরঃ একজন কর্তৃক পরিচালিত শাসন ব‍্যবস্থাকে একনায়কতন্ত্র বলে। ‘একজাতি, একরাষ্ট্র ঐ একনায়ক’ এই শাসন ব‍্যবস্থার মূল মন্ত্র।

প্রশ্ন ৭। গণতন্ত্র কাকে বলে ?

উত্তরঃ গণতন্ত্র বলতে সেই শাসন ব‍্যবস্থাকে বোঝায় যেখানে জনগণই শাসন ক্ষমতার অধিকারী। গণতন্ত্র হচ্ছে প্রজাসাধারণের দ্বারা পরিচালিত সরকার। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি এব্রাহাম লিঙ্কনের মতে ‘জনসাধারণকে নিয়ে জনসাধারণের কল‍্যাণে জনসাধারণ কর্তৃক যে শাসন ব‍্যবস্থা পরিচালিত হয় তাহাই গণতন্ত্র’। (Democracy is a Government of the people by the people and for the people.) 

প্রশ্ন ৮। গণতন্ত্র সর্বপ্রথম কোথায় প্রচলন হয়েছিল ?

উত্তরঃ গ্ৰিস দেশের এথেন্স নগরে সর্বপ্রথম গণতন্ত্রের প্রচলন হয়েছিল।

প্রশ্ন ৯। উত্তরঃ পৃথিবীতে কে সর্বপ্রথম গণতন্ত্রের প্রচলন করেছিলেন ?

উত্তরঃ এথেন্সের সালোন পৃথিবীতে সর্বপ্রথম গণতন্ত্রের প্রচলন করেছিলেন।

প্রশ্ন ১০। বর্তমানে কোন ধরনের সরকার সবচেয়ে ভাল ?

উত্তরঃ সংসদীয় গণতান্ত্রিক সরকার।

প্রশ্ন ১১। বর্তমানে আমেরিকায় কোন ধরনের সরকার প্রচলিত আছে ?

উত্তরঃ রাষ্ট্রপতি চালিত সরকার।

প্রশ্ন ১২। পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি ?

উত্তরঃ ভারতবর্ষ।

প্রশ্ন ১৩। ভারতবর্ষে কি প্রকার সরকার স্থাপিত হয়েছে ?

উত্তরঃ সংসদীয় গণতান্ত্রিক সরকার।

প্রশ্ন ১৪। আধুনিক রাষ্ট্রসমূহে কোন প্রকারের গণতান্ত্রিক সরকারের প্রচলন বেশি করে দেখা যায়।

উত্তরঃ সংসদীয় গণতন্ত্র।

প্রশ্ন ১৫। প্লেটো কোন ধরনের শাসনের উপর গুরুত্ব দিয়েছিলেন ?

উত্তরঃ প্লেটো দার্শনিক রাজার শাসনের উপর গুরুত্ব দিয়েছিলেন।

প্রশ্ন ১৬। গণতন্ত্র কত প্রকার ও কি কি ?

উত্তরঃ গণতন্ত্র দুই প্রকার—প্রত‍্যক্ষ গণতন্ত্র ও পরোক্ষ গণতন্ত্র।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। গণতান্ত্রিক পদ্ধতির শাসন ব‍্যবস্থায় সরকারসমূহকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি ?

উত্তরঃ গণতান্ত্রিক পদ্ধতির শাসন ব‍্যবস্থায় সরকারসমূহকে চারটি ভাগে ভাগ করা হয়েছে।

যেমন——-

(১) এককেন্দ্রীয় সরকার।

(২) যুক্তরাষ্ট্রীয় সরকার।

(৩) সংসদীয় সরকার।ও

(৪) রাষ্ট্রপতিয় সরকার।

প্রশ্ন ২। এককেন্দ্রীয় সরকার কাকে বলে ?

উত্তরঃ যে দেশের সম্পূর্ণ শাসন ক্ষমতা একটি মাত্র কেন্দ্রের হাতে থাকে তাকে এককেন্দ্রীয় সরকার বলে।এখানে প্রাদেশিক বা স্থানীয় সরকার থাকতে পারে। কিন্তু তারা কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন।প্রাদেশিক বা স্থানীয় সরকারগুলি সাংবিধানিক হয় না। ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, ইটালী, নেদারল্যান্ড ইত্যাদি দেশে এই সরকার আছে।

প্রশ্ন ৩। যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে ?

উত্তরঃ যে শাসন ব‍্যবস্থায় একটি কেন্দ্রীয় সরকার ও কয়েকটি রাজ‍্য সরকার পাশাপাশি শাসনকার্য পরিচালনা করে তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। এই শাসন ব‍্যবস্থায় একটি সংবিধান থাকে। ঐ সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার ও রাজ‍্য সরকারের মধ্যে শাসন ক্ষমতা ভাগ হয়। কেন্দ্রীয় সরকার ও রাজ‍্য সরকারের বিরোধ মীমাংসার জন্য একটি সুপ্রীম কোর্ট আছে। ভারতবর্ষে এই শাসন ব‍্যবস্থা প্রচলিত আছে।

প্রশ্ন ৪। সংসদীয় গণতন্ত্র কি ?

উত্তরঃ যে গণতান্ত্রিক সরকার সংসদ বা পার্লামেন্টকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে স্বীকৃতি দেয় এবং সংসদের মাধ্যমে সরকারের সমস্ত কার্য পরিচালনা করে তাকে সংসদীয় গণতন্ত্র বলা হয়।

প্রশ্ন ৫। রাষ্ট্রপতি শাসিত সরকার কি ?

উত্তরঃ যে শাসন ব‍্যবস্থায় রাষ্ট্রের সমস্ত শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন‍্যস্ত থাকে এবং তিনি নির্দিষ্ট সময়ের জন্য সরাসরিভাবে জনসাধারণ কর্তৃক নির্বাচিত হন তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি- প্রধান সরকার প্রচলিত আছে।

প্রশ্ন ৬। রাষ্ট্রপতি শাসিত সরকারের চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত সরকারের চারটি বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হল: 

(১) রাষ্ট্রপতি শাসিত শাসন ব‍্যবস্থায় রাষ্ট্রপতি সরাসরি জনগণ কর্তৃক ভোটে নির্বাচিত হন। যথা— আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

(২) এই শাসন ব‍্যবস্থায় শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত থাকে।

(৩) রাষ্ট্রপতি তাঁর শাসনকার্যের জন্য বিধানমণ্ডলীর নিকট দায়ী থাকেন না। 

(৪) রাষ্ট্রপতি তাঁর শাসনকার্য পরিচালনা করার জন্য কয়েকজন মন্ত্রী নিযুক্ত করেন। মন্ত্রীগণ তাঁদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন।

প্রশ্ন ৭। রাষ্ট্রপতি শাসিত সরকারকে দায়িত্বহীন সরকার বলা হয় কেন ?

উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত সরকারে প্রশাসন বিভাগ কারও নিকটে দায়িত্বশীল হয়ে থাকে না, সেইজন্য এই সরকারকে দায়িত্বহীন সরকার বলা হয়।

প্রশ্ন ৮। সংসদীয় সরকারকে মন্ত্রীসভা পরিচালিত সরকার বলা হয় কেন।

উত্তরঃ মন্ত্রীসভা সংসদের অনুমোদন সাপেক্ষে সরকারের বিভিন্ন কাজকর্ম পরিচালনা করে বলে একে মন্ত্রীসভা পরিচালিত সরকার বলা হয়। এই সরকারকে দায়িত্বশীল সরকার বলেও অভিহিত করা হয়। কারণ মন্ত্রীসভাকে এর কাজকর্মের জন্য সংসদের প্রতি দায়িত্বশীল হয়ে থাকতে হয়।

প্রশ্ন ৯। বর্তমানে কোন কোন দেশে এককেন্দ্রীয় সরকারের প্রচলন আছে ?

উত্তরঃ বর্তমানে ইংল্যান্ড, ফ্রান্স, ইটালী, জাপান, নেদারল্যান্ড প্রভৃতি দেশে এককেন্দ্রীয় সরকারের প্রচলন আছে।

প্রশ্ন ১০। ভারতবর্ষে কয় ধরনের সরকার আছে ও কি কি ?

উত্তরঃ ভারতবর্ষে দুই ধরনের সরকার আছে। যথা—-

(১) কেন্দ্রীয় সরকার।ও 

(২) রাজ‍্য সরকার।

রচনাধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। ষ্টিফেন লীওকক (Stephen Leocock) কিভাবে সরকারের শ্রেণিবিভাজন করেছেন লেখ।

উত্তরঃ আধুনিক পণ্ডিতগণের মধ্যে ষ্টিফেন লীওকক-এর সরকারের শ্রেণিবিভাগ প্রায় সকলেই মেনে নিয়েছে। তাঁর মতে সরকারসমূহকে দুটি বৃহৎ অর্থাৎ দুটি বড় ভাগে ভাগ করা হয়েছে—–

(১) স্বৈরতন্ত্র (Dictatorship) ও

(২) গণতন্ত্র (Democracy)

গণতন্ত্রকে আবার দুটি  ভাগে ভাগ করা হয়েছে—-

(১) প্রত্যক্ষ গণতন্ত্র (Direct Democracy)

(২) পরোক্ষ গণতন্ত্র (Indirect Democracy) সেইভাবে পরোক্ষ গণতন্ত্র দুই প্রকার হতে পারে—-

(ক) সীমিত বা সাংবিধানিক রাজতন্ত্র (Limited or Constitutional Monarchy) ও 

(খ) প্রজাতন্ত্র (Republic)

পুনরায় এই দুই সরকার 

(১) এককেন্দ্রীয় বা একাত্মক (Unitary) ও 

(২) যুক্তরাষ্ট্রীয় সংখ‍্যাত্মক (Federal)দুই ভাগে বিভক্ত। এই দুই প্রকার আবার (ক) রাষ্ট্রপতি শাসিত (Presidential) ও 

(খ) মন্ত্রীসভা পরিচালিত বা সংসদীয় (Cabinet or Parliamentary) এই দুইভাবে বিভক্ত। সুতরাং তাঁর মতে সরকার আট প্রকার।

প্রশ্ন ২। সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

উত্তরঃ সংসদীয় সরকার বা মন্ত্রীপরিষদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে কতকগুলি পার্থক্য দেখা যায়। যথা— 

(১) সংসদীয় বা মন্ত্রীপরিষদীয় শাসনব‍্যবস্থায় বংশানুক্রমিক রাজা , রানী বা নির্বাচিত রাষ্ট্রপতি থাকেন। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান হলেও প্রকৃত ক্ষমতার অধিকারী নহেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদই রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার অধিকারী। ইংল্যান্ডের রানী এবং ভারতের রাষ্ট্রপতি নামে মাত্র রাষ্ট্রপ্রধান। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব‍্যবস্থায় রাষ্ট্রপতিই দেশের প্রকৃত ক্ষমতার অধিকারী। 

যেমন—-আমেরিকার রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপ্রধান এবং সকল ক্ষমতার অধিকারী।

(২) সংসদীয় শাসনব‍্যবস্থায় প্রকৃত শাসনক্ষমতার অধিকারী মন্ত্রীসভা। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসনব‍্যবস্থার সকল ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি।

(৩) সংসদীয় শাসনব‍্যবস্থায় মন্ত্রীরা তাঁদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসনব‍্যবস্থায় রাষ্ট্রপতি তাঁর কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন না, কারণ তিনি আইনসভার সদস্য না।

(৪) সংসদীয় শাসনব‍্যবস্থায় মন্ত্রীপরিষদ সংখ‍্যাগরিষ্ঠ দলের নেতৃবর্গের দ্বারা গঠিত হয়। প্রধানমন্ত্রী অন‍্যান মন্ত্রীদের পরামর্শ অনুযায়ী শাসনকার্য পরিচালনা করেন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসনব‍্যবস্থায় মন্ত্রীসভার সদস‍্যগণ রাষ্ট্রপতির অধীনস্থ কর্মচারী মাত্র।

(৫) সংসদীয় শাসনব‍্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সহযোগিতা থাকে। কিন্তু রাষ্ট্রপতি চালিত সরকারে শাসনব‍্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে এইরূপ সহযোগিতা নাও থাকতে পারে।

(৬) সংসদীয় শাসনব‍্যবস্থায় রাষ্ট্রপতি আইনসভা ভেঙ্গে দিতে পারেন। কিন্তু রাষ্ট্রপতি চালিত শাসনব‍্যবস্থায় রাষ্ট্রপতি আইনসভা ভেঙ্গে দিতে পারে না।

(৭) সংসদীয় শাসনব‍্যবস্থায় জরুরী অবস্থায় মন্ত্রীপরিষদের পক্ষে দ্রুত কার্যকরী ব‍্যবস্থা গ্ৰহণের অসুবিধা হয়। কিন্তু রাষ্ট্রপতি চালিত শাসনব‍্যবস্থায় রাষ্ট্রপতি জরুরী অবস্থায় দ্রুত কার্যকরী ব‍্যবস্থা গ্ৰহণ করতে পারেন।

(৮) সংসদ চালিত শাসনব‍্যবস্থায় , যে-কোন সিদ্ধান্ত সংখ‍্যাগরিষ্ঠের ভোট দ্বারা গ্ৰহণ করা হয়। কিন্তু রাষ্ট্রপতি চালিত শাসনব‍্যবস্থায় সিদ্ধান্তগুলি রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভর করে।

(৯) সংসদ চালিত শাসনব‍্যবস্থায় রাষ্ট্রপতি কোনো মন্ত্রীকে পদচ‍্যুত করতে পারেন না। কিন্তু রাষ্ট্রপতি চালিত শাসনব‍্যবস্থায় রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে-কোন মন্ত্রীকে পদচ‍্যুত করতে পারেন।

প্রশ্ন ৩। এককেন্দ্রীয় সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে কি কি পার্থক্য আছে উল্লেখ কর।

উত্তরঃ এককেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে কতকগুলি পার্থক্য দেখা যায়, যথা—–

(১) এককেন্দ্রীয় শাসনব‍্যবস্থায় একটিমাত্র শাসনব‍্যবস্থাকে কেন্দ্রীয় সরকার বলা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব‍্যবস্থায় একটি কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ‍্য সরকার পাশাপাশি থাকে।

(২) এককেন্দ্রীয় শাসনব‍্যবস্থায় সরকারের শাসনক্ষমতার কোনো ভাগ হয় না।কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব‍্যবস্থায় কেন্দ্রীয় সরকার এবং রাজ‍্য সরকারের মধ্যে ক্ষমতার ভাগ হয়।

(৩) এককেন্দ্রীয় শাসনব‍্যবস্থায় সরকারই হল ক্ষমতার অধিকারী। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব‍্যবস্থায় সমস্ত ক্ষমতা সংবিধানের উপর ন‍্যস্ত থাকে।

(৪) এককেন্দ্রীয় শাসনব‍্যবস্থায় সংবিধান লিখিত বা অলিখিত দুরকমই হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব‍্যবস্থায় সংবিধান অবশ্যই লিখিত হতে হবে।

(৫) এককেন্দ্রীয় শাসনব‍্যবস্থায় সংবিধান নমনীয় ও অনমনীয় দুরকমই হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব‍্যবস্থায় সংবিধান সাধারণত অনমনীয় হয়।

(৬) এককেন্দ্রীয় শাসনব‍্যবস্থায় উচ্চ বিচারালয়ের কোনো গুরুত্ব নেই বা এর কোনো প্রয়োজন হয় না। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব‍্যবস্থায় একটি যুক্তরাষ্ট্রীয় বিচারালয় অবশ্যই থাকবে।

(৭) এককেন্দ্রীয় শাসনব‍্যবস্থায় স্থানীয় রাজ‍্য সরকারগুলির পৃথক অস্তিত্ব ও সত্তা থাকে না। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব‍্যবস্থায় স্থানীয় রাজ‍্য সরকারগুলির পৃথক অস্তিত্ব ও সত্তা থাকে।

(৮) এককেন্দ্রীয় শাসনব‍্যবস্থায় জরুরী অবস্থায় দ্রুত গ্ৰহণ করা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব‍্যবস্থায় দ্রুত সিদ্ধান্ত লওয়া সম্ভব হয় না।

(৯) এককেন্দ্রীয় শাসনব‍্যবস্থায় সরকারের গঠনপদ্ধতি সহজ ও সরল । কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব‍্যবস্থায় সরকারের গঠনপদ্ধতি সহজ ও সরল নয়।

(১০) এককেন্দ্রীয় শাসনব‍্যবস্থায় খরচের পরিমাণ কম হয়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব‍্যবস্থায় খরচের পরিমাণ বেশি হয়।

(১১) এককেন্দ্রীয় শাসনব‍্যবস্থায় অনেক সময় আঞ্চলিক স্বার্থ উপেক্ষিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসনব‍্যবস্থায় আঞ্চলিক স্বার্থ উপেক্ষিত হয় না।

NEW VIDEO CLASS

Subject Ka Complete Video Solution Dekhein

Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top