SEBA Class 9 Social Science Important Chapter 7 বায়ুমণ্ডল: গঠন এবং বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Social Science Important Chapter 7 বায়ুমণ্ডল: গঠন এবং বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ Solutions and select need one. SEBA Class 9 Social Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Social Science Important Question Answer.
SEBA Class 9 Social Science Important Chapter 7 বায়ুমণ্ডল: গঠন এবং বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Social Science Additional Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Social Science Additional Solutions for All Chapters, You can practice these here.
বায়ুমণ্ডল: গঠন এবং বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ
Chapter: 7
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
অতি সংক্ষেপে উত্তর দাও :
প্রশ্ন ১। মোটামুটিভাবে বায়ুমণ্ডল কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে ?
উত্তরঃ মোটামুটিভাবে বায়ুমণ্ডল প্রায় ১০,০০০ কি.মি. উচ্চতা পযর্ন্ত বিস্তৃত হয়ে আছে।
প্রশ্ন ২। ভূ-পৃষ্ঠ হতে কত উচ্চতা পযর্ন্ত বায়ুমণ্ডলের গ্যাসসমূহের রাসায়নিক গঠন প্রায় একই থাকে ?
উত্তরঃ ভূ-পৃষ্ঠ হতে ৮০ কি.মি. উচ্চতা পযর্ন্ত বায়ুমণ্ডলের গ্যাসসমূহের রাসায়নিক গঠন প্রায় একই থাকে।
প্রশ্ন ৩। হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মধ্যের সীমাটির নাম কি ?
উত্তরঃ হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের মধ্যের সীমাটির নাম মেসোপজ।
প্রশ্ন ৪। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাস কত শতাংশ অধিকার করে আছে ?
উত্তরঃ৭৮.০৮ শতাংশ।
প্রশ্ন ৫। ভূ-পৃষ্ঠ হতে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে উপরের দিকে উঠলে কি হারে গড় হিসাবে উত্তাপ হ্রাস পায় ?
উত্তরঃ ভূ-পৃষ্ঠ বায়ুমণ্ডলের প্রতি কিলোমিটার উচ্চতায় গড়ে ৬.৫° সেন্টিগ্ৰেড উত্তাপ হ্রাস পায়।
প্রশ্ন ৬। সাগরপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত বলে ধরা হয় ?
উত্তরঃ সাগরপৃষ্ঠে বায়ুর প্রতি বর্গ ইঞ্চিতে গড়ে ১৪.৭ পাউণ্ড বা প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় ১ কিলোগ্ৰাম।
প্রশ্ন ৭। ভূ-পৃষ্ঠ হতে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে উপরের দিকে উঠলে কি হারে বায়ুর চাপ কমে ?
উত্তরঃ ভূ-পৃষ্ঠ হতে উপরের দিকে উঠলে বায়ুর চাপ প্রতি ৯০০ ফুট উচ্চতায় ইঞ্চি বা প্রায় ৩৪ মিলিবার হারে কমে যায়।
প্রশ্ন ৮। হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ গ্যাসীয় স্তরটি কি ?
উত্তরঃ হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ গ্যাসীয় স্তরটি হাইড্রোজেন স্তর।
প্রশ্ন ৯। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত ?
উত্তরঃ ০.০৩%
প্রশ্ন ১০। নাইট্রোজেন স্তরটির বিস্তৃতি কত ?
উত্তরঃ নাইট্রোজেন স্তরটি ৮০কি.মি. হতে প্রায় ২০০ কি.মি. উচ্চতা পযর্ন্ত।
প্রশ্ন ১১। অক্সিজেন স্তরটির বিস্তৃতি কত ?
উত্তরঃ ২০০—১,১২৫ কি.মি.
প্রশ্ন ১২। হিলিয়াম স্তরটির বিস্তৃতি কত ?
উত্তরঃ ১,১২৫—৩,৫৪০ কি.মি.
প্রশ্ন ১৩। বায়ুমণ্ডলের কোন স্তর হতে বেতার তরঙ্গ ফিরে আসে ?
উত্তরঃ আয়নোস্ফিয়ার হতে।
প্রশ্ন ১৪। বায়ুমণ্ডলের একটি প্রধান বৈশিষ্ট্য কি ?
উত্তরঃ উত্তাপের তারতম্য ঘটে।
প্রশ্ন ১৫। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি কি ?
উত্তরঃ ট্রপোস্ফিয়ার।
প্রশ্ন ১৬। ট্রপোপজে উত্তাপ কত ?
উত্তরঃ –৬০°
প্রশ্ন ১৭। ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত ?
উত্তরঃ ১০ কি.মি.
প্রশ্ন ১৮। উইলি-উইলি কি ?
উত্তরঃ অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমদিকে দক্ষিণ ভারত মহাসাগরের উপকূলে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাকে উইলি-উইলি বলে এবং আসামে একে বরদৈশিলা বলা হয়।
প্রশ্ন ১৯। টর্নেডো কি ?
উত্তরঃ ভূ-পৃষ্ঠ হতে উপরের দিকে প্রসারিত ফানেল আকৃতির যে মেঘ হতে সর্বাধিক ধ্বংসাত্মক ঝড়ের সৃষ্টি হয় তাকে টর্নেডো বলা হয়। বিশ্বের প্রবলতম এবং সর্বাধিক ধ্বংসাত্মক ঝড়ের নাম টর্নেডো। এটি সাধারণত স্বল্প পরিসর স্থান জুড়ে ঝড়ের সৃষ্টি হয়ে থাকে।
প্রশ্ন ২০। ‘কোরিওলিস্ বল’ কি ?
উত্তরঃ ১৮৪৪ সনে সর্বপ্রথম গেস্পার্ড-ডি-কোরিওলিস্ একজন ফরাসী গণিতজ্ঞ অপকেন্দ্রিক শক্তির উদঘাটন করেন। এই কারণে একে “কোরিওলিস্’ বল” বলে।
প্রশ্ন ২১। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক ?
উত্তরঃ নাইট্রোজেন।
প্রশ্ন ২২। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত ?
উত্তরঃ৭৮.০৮%
প্রশ্ন ২৩। বায়ুমণ্ডলের কোন অংশে ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি হয় ?
উত্তরঃ ট্রপোস্ফিয়ারে।
প্রশ্ন ২৪। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত ?
উত্তরঃ ২০.৯৪%
সংক্ষেপে উত্তর দাও :
প্রশ্ন ১। বায়ুমণ্ডল আমাদের কি কি ভাবে উপকার সাধন করে ?
উত্তরঃ পৃথিবীর অশ্মমণ্ডল, জলমণ্ডল এবং জীবমণ্ডল পৃথিবতে জীবের বসবাসের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করেছে। জীবজগতের জন্য প্রয়োজনীয় গ্যাসসমূহ বায়ুমণ্ডলে যোগান ধরা ছাড়াও এটি পৃথিবীর উপরিভাগে তাপশক্তির বিতরণ ও সঞ্চালনে সাহায্য করে। বায়ুমণ্ডলের ওজোন স্তর অতি বেগুনী রশ্মি মহাকাশ হতে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে। বায়ুমণ্ডল আবহাওয়া পরিবর্তনে সাহায্য করে বায়ুপ্রবাহের উপস্থিতির জন্য পৃথিবীতে বৃষ্টিপাত হয়ে থাকে।
প্রশ্ন ২। হেটেরোস্ফিয়ারের স্তর কয়টি এবং কি কি ?
উত্তরঃ হেটেরোস্ফিয়ারের স্তর চারটি। নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়ামের স্তর, এবং হাইড্রোজেন স্তর।
প্রশ্ন ৩। নাইট্রোজেন গ্যাস কি উপকার সাধন করে ?
উত্তরঃ বায়ুমণ্ডলে অধিক পরিমাণে নাইট্রোজেন আছে। কোনো কোনো ব্যাক্টিরিয়া নাইট্রোজেন উৎপন্ন করে এবং এই নাইট্রোজেন যৌগ উদ্ভিদমণ্ডলের বিশেষ কার্যে সহায় করে। জীবের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুতে এই গ্যাস সাহায্য করে।
প্রশ্ন ৪। কার্বন ডাই-অক্সাইড গ্যাস কি কি উপকার সাধন করে ?
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড গ্যাস উদ্ভিদ জগতের জন্য বিশেষ প্রয়োজন। এ ছাড়াও এই গ্যাস জলবায়ু নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন ৫। উত্তাপ বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর কয়টি এবং কি কি ?
উত্তরঃ উত্তাপ বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর চারটি।
(ক) ট্রপোস্ফিয়ার।
(খ) স্ট্র্যাটোস্ফিয়ার।
(গ) মেসোস্ফিয়ার।এবং
(ঘ) থার্মোমিটার।
প্রশ্ন ৬। বায়ুর চাপমণ্ডলগুলি কি কি ?
উত্তরঃ (১) নিরক্ষীয় নিম্নচাপ বলয়।
(২) কর্কটীয় উচ্চচাপ বলয়।
(৩) মকরীয় উচ্চচাপ বলয়।
(৪) সুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়।
(৫) কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়।
(৬) সুমেরু উচ্চচাপ বলয়।
(৭) কুমেরু উচ্চচাপ বলয়।
প্রশ্ন ৭। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে সর্বদাই নিম্নচাপ থাকে কেন ?
উত্তরঃ (ক) নিরক্ষরেখার উভয় পার্শ্বে ৫°–১০ অক্ষাংশে সূর্য সারা বৎসর ধরে লম্বভাবে কিরণ দেয়। ফলে এই অঞ্চলের বায়ু খুব উষ্ণ ও হাল্কা। এই কারণে বায়ুর চাপও কম হয়।
(খ) নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি। এর ফলে এই অঞ্চলের বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়।
(গ) পৃথিবীর আবর্তন গতির জন্য এই অঞ্চলের উপরের বায়ু উত্তরে ও দক্ষিণে ধাবিত হয়, ফলে বায়ুর চাপ অনেকটা হ্রাস পায়।
প্রশ্ন ৮। শান্তবলয় বা নিরক্ষীয় শান্তবলয় কি ?
উত্তরঃ উত্তরপূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে পরস্পরের সম্মুখীন হওয়ায় এখানে শান্তবলয় থাকে, একে নিরক্ষীয় শান্তবলয় বলে। নিরক্ষরেখার দুদিকে বায়ু উষ্ণ, আর্দ্র ও হাল্কা হয়ে উপরের দিকে উঠে। এখানে বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে বয়ে চলে না। তাই বায়ুপ্রবাহ বোঝা যায় না। এখানকার ঊর্ধ্বগামী বায়ু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়।
Subject Ka Complete Video Solution Dekhein
Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

