SEBA Class 9 Social Science Important Chapter 6 ভূ-পৃষ্ঠের পরিবর্তন Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Social Science Important Chapter 6 ভূ-পৃষ্ঠের পরিবর্তন Solutions and select need one. SEBA Class 9 Social Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Social Science Important Question Answer.
SEBA Class 9 Social Science Important Chapter 6 ভূ-পৃষ্ঠের পরিবর্তন
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Social Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Social Science Additional Solutions for All Chapters, You can practice these here.
ভূ-পৃষ্ঠের পরিবর্তন
Chapter: 6
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
প্রশ্ন ১। ভূ-পৃষ্ঠে কতভাগ জল ও কতভাগ স্থল ?
উত্তরঃ ৭১% জল এবং ২৯% স্থল।
প্রশ্ন ২। কী কী বাহ্যিক কারক ভূ-পৃষ্ঠের উপরিভাগে ক্রিয়া করে ?
উত্তরঃ সূর্যের উত্তাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদ-নদী, হিমবাহ, সাগরের ঢেউ ইত্যাদি।
প্রশ্ন ৩। কীসের দ্বারা একটি অববাহিকার সৃষ্টি হতে পারে ?
উত্তরঃ উপনদী ও শাখানদী দ্বারা।
প্রশ্ন ৪। নদীর কার্যাবলীকে কী কী শ্রেণিতে ভাগ করা যায় ?
উত্তরঃ(ক) খনন বা ক্ষয়কার্য।
(খ) পরিবহণ।এবং
(গ) অবক্ষেপণ।
প্রশ্ন ৫। নদীর গতিপথ বলতে কী বুঝায় ?
উত্তরঃ নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত খননকার্যের দ্বারা যে ধারা প্রবাহিত হয় তাকে নদীর গতিপথ বুঝায়।
প্রশ্ন ৬। নদীর কোন গতিতে ক্ষয়কার্য বেশি করে হয় ?
উত্তরঃ উচ্চগতিতে।
প্রশ্ন ৭। নদী কিভাবে পলি সংগ্ৰহ করে ?
উত্তরঃ নদী চারটি পদ্ধতিতে পলি সংগ্ৰহ করে—
(ক) নদীবক্ষের উপর দিয়ে।
(খ) উল্লম্ফন প্রক্রিয়ায়।
(গ) ভাসমান অবস্থায়।এবং
(ঘ) দ্রবণের মাধ্যমে।
প্রশ্ন ৮। নদীর গতি কয়টি এবং কী কী ?
উত্তরঃ নদীর গতি তিনটি—-
(ক) প্রাথমিক গতি।
(খ) মধ্যগতি।এবং
(গ) নিম্নগতি।
প্রশ্ন ৯। প্রাকৃতিক বাঁধ কি ?
উত্তরঃ নদী দ্বারা পরিবাহিত ভারী পদার্থ বেশিদূর যেতে পারে না। নদীর কাছেই এই পরিত্যক্ত পদার্থগুলি একটি লম্বা বাঁধের আকার ধারণ করে। এই বাঁধ প্রাকৃতিক প্রক্রিয়াতেই সৃষ্টি হয়। এই কারণে একে প্রাকৃতিক বাঁধ (Natural Levee) বলা হয়। একে বালুকাবন্ধনীও বলা হয়।
প্রশ্ন ১০। পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য ঝড়ের নাম লিখ।
উত্তরঃ হ্যারিকেন, টাইফুন, সাইক্লোন, টর্নেডো।
প্রশ্ন ১১। বায়ুর কী কী কার্যের দ্বারা মরুপৃষ্ঠের পরিবর্তন হয় ?
উত্তরঃ খনন, পরিবহণ ও অবক্ষেপণ।
প্রশ্ন ১২। অবঘর্ষণ বলতে কী বুঝ ?
উত্তরঃ মরুভূমির প্রচগুবেগে প্রবাহিত বায়ু তার গতিপথে থাকা উচ্চভূমির ক্ষয়সাধন করে। ঘর্ষণের দ্বারা এরূপ ক্ষয়কার্যকে অবঘর্ষণ(Abrasion) বলে।
প্রশ্ন ১৩। ইয়ার ডাং কী ?
উত্তরঃ মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করলে অবঘর্ষণজনিত কারণে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং টিলার আকারে দাঁড়িয়ে থাকে। এদের ইয়ার ডাং বলে।
প্রশ্ন ১৪। হিমবাহের গতিবেগ কত ?
উত্তরঃ একদিনে মাত্র ১মিটার বা তারও কম।
প্রশ্ন ১৫। হিমবাহ কত প্রকারের এবং কী কী ?
উত্তরঃ হিমবাহ দুই প্রকারের—
(ক)মহাদেশীয় হিমবাহ।এবং
(খ) পার্বত্য বা হিমবাহ উপত্যকা।
প্রশ্ন ১৬। প্রধানত কোন কোন পার্বত্য অঞ্চলে হিমবাহ দেখা যায় ?
উত্তরঃ ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, এশিয়া মহাদেশের হিমালয় পার্বত্য অঞ্চলে।
প্রশ্ন ১৭। হিমবাহের আকৃতি কীরূপ দেখা যায় ?
উত্তরঃ’U’ আকৃতির।
প্রশ্ন ১৮। গ্ৰাব বলতে কী বুঝ ?
উত্তরঃ উত্তরঃ হিমবাহ কোনো উপত্যকা থেকে নেমে আসার সময় বরফ ছাড়া অন্য যে সকল পদার্থ বহন করে আনে তাকে গ্ৰাব বলে।
প্রশ্ন ১৯। উপকূল বলতে কী বুঝ ?
উত্তরঃ সাগর বা মহাসাগরের পাড় বা তীরকে উপকূল বলে।
প্রশ্ন ২০। পৃথিবীর উপকূলভাগের সর্বমোট দৈর্ঘ্য কত ?
উত্তরঃ প্রায় ০.৫ নিযুক্ত কিলোমিটার।
প্রশ্ন ২১। সামুদ্রিক ঢেউ কী কী কারকের উপর নির্ভর করে ?
উত্তরঃ উপকূলের ভূ-তাত্ত্বিক গঠন, নিকটবর্তী জলভাগের গভীরতা, সাগরে বায়ুর ক্রিয়া, উপকূলে উদ্ভিদের উপস্থিতি প্রভৃতি কারকের উপর সামুদ্রিক ঢেউ নির্ভর করে।
প্রশ্ন ২২। সুনামি বলতে কী বুঝ ?
উত্তরঃ কখনও কখনও সাগরের নিম্নভাগে ভূ- আন্দোলন সংঘটিত হয় এবং এর ফলে উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের জল উঠে এসে বন্যার সৃষ্টি করে। একে সুনামি বলে।
Subject Ka Complete Video Solution Dekhein
Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

