SEBA Class 9 Social Science Important Chapter 2 ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ

SEBA Class 9 Social Science Important Chapter 2 ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Social Science Important Chapter 2 ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ Solutions and select need one. SEBA Class 9 Social Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Social Science Important Question Answer.

SEBA Class 9 Social Science Important Chapter 2 ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Social Science Additional Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Social Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 2

অতিরিক্ত প্রশ্নোত্তর

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ব‍্যর্থ হওয়ার দুইটি কারণ লিখ।

উত্তরঃ (ক) বিদ্রোহীগণ ক্ষুদ্র ক্ষুদ্র বলে বিভক্ত এবং ঐক‍্যহীন ছিল। 

(খ) বিদ্রোহীদের কোনো নির্দিষ্ট কর্মপন্থা ছিল না।

প্রশ্ন ২। সিপাহী বিদ্রোহের যে-কোনো দুইটি ফলাফল লিখ।

উত্তরঃ(ক) সিপাহী বিদ্রোহের ফলে ভারতে কোম্পানী শাসনের অবসান ক্রমে সরাসরি ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। 

(খ) সাধারণ ভারতবাসী রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

প্রশ্ন ৩। ভারতে প্রারম্ভিক ব্রিটিশ বিরোধী যে-কোন দুইটি আন্দোলনের নাম লিখ।

উত্তরঃ (ক) ১৭৮৩ সালে বাংলা বিদ্রোহ। 

(খ) ১৮০৪ সালের উড়িষ্যা বিদ্রোহ।

প্রশ্ন ৪। ঊনবিংশ শতকে ভারতে জাতীয়তাবাদ উন্মেষের দুইটি প্রধান কারণ লিখ।

উত্তরঃ (ক) পাশ্চাত্য শিক্ষার প্রসার।

(খ) সামাজিক ও ধর্মীয় সংস্কার।

প্রশ্ন ৫। ঊনবিংশ শতকে ভিরতে সামাজিক সংস্কারে অগ্ৰণী দুইটি প্রতিষ্ঠানের নাম কি ?

উত্তরঃ (ক) ব্রাক্ষ সমাজ।

(খ) রামকৃষ্ণ মিশন।

প্রশ্ন ৬। কোঁয়র সিং কে ছিলেন ?

উত্তরঃ কোঁয়র সিং ছিলেন বিহারের জগদীশপুরের তালুকদার। তিনি সিপাহী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্ৰহণ করেন।

প্রশ্ন ৭। কখন, কাকে ভারত সম্রাজ্ঞী আখ‍্যা দেওয়া হয়েছিল ?

উত্তরঃ ১৮৫৮ সালে মহারাণী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী আখ‍্যা দেওয়া হয়েছিল।

প্রশ্ন ৮। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর অসন্তোষের দুইটি প্রধান কারণ উল্লেখ কর।

উত্তরঃ (ক) ব্রিটিশ শাসকবর্গ ভারতবাসীকে নানা উপায়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে চেষ্টা করে। 

(খ) সামাজিক ও ধর্মীয় নানা কারণেও ভারতবাসীর মনে ব্রিটিশের বিরুদ্ধে অসন্তোষ দেখা দেয়।

প্রশ্ন ৯। ঊনবিংশ শতকে ভারতে সামাজিক সংস্কারে অগ্ৰণী দুইজন মনীষীর নাম লিখ।

উত্তরঃ (ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

(খ) রাজা রামমোহন রায়।

প্রশ্ন ১০। এ্যানি বেসান্ত কোন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন ?

উত্তরঃ এ্যানি বেসান্ত থিওসফিকেল সোসাইটির সঙ্গে জড়িত ছিলেন।

প্রশ্ন ১১। কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন ?

উত্তরঃ উমেশচন্দ্র বন্দ‍্যোপাধ‍্যায়।

প্রশ্ন ১২। কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত থাকা একজন উকিলের নাম লিখ।

উত্তরঃ কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত থাকা একজন উকিল হলেন ফিরোজ শাহ মেহতা।

প্রশ্ন ১৩। কংগ্রেসের প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তরঃ কংগ্রেসের প্রথম সম্পাদক ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম।

প্রশ্ন ১৪। লর্ড ডালহৌসি কোন সালে কলকাতা ও ডায়মগুহারবারের মধ্যে টেলিগ্ৰাম লাইনটি সরকারী নিয়ন্ত্রণাধীন করেন ?

উত্তরঃ ১৮৫১ সালে।

প্রশ্ন ১৫। মহারাণীর ঘোষণাপত্র কি ছিল ?

উত্তরঃ ১৮৫৮ সালের ১লা নভেম্বর এলাহাবাদের এক দরবারে ভারতের সর্বপ্রথম ভাইসরয় লর্ড ক‍্যানিং ইংল‍্যাণ্ডের মহারাণী ভিক্টোরিয়ার পক্ষে ঘোষণা পাঠ করেন। উক্ত ঘোষণাপত্রের প্রধান বিষয় ছিল—-

(ক) দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।

(খ) জনগণকে তাদের চিরাচরিত অধিকার ভোগ করতে দেওয়া হবে।

(গ) প্রজাদের মধ্যে ধর্মপালনের স্বাধীনতা এবং সরকারী চাকরি গ্ৰহণের সমতা প্রবর্তন হবে।

প্রশ্ন ১৬। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত থাকা একজন সাংবাদিকের নাম লিখ।

উত্তরঃ মতিলাল ঘোষ।

প্রশ্ন ১৭। রুশ-জাপান যুদ্ধ কখন স‌ংগঠিত হয় ?

উত্তরঃ ১৯০৪ সালে।

প্রশ্ন ১৮। ভারতে সর্বপ্রথম কখন মুদ্রিত পুস্তক প্রকাশিত হয় ?

উত্তরঃ ১৫৫৭ সালে।

প্রশ্ন ১৯। কোন কমিটির প্রতিবেদন অনুযায়ী ভারতে আধুনিক শিক্ষা বিস্তারের পথ সুগম হয় ?

উত্তরঃ উড ডেসপাস কমিটি।

প্রশ্ন ২০। উডের নির্দেশনামা কখন জারি হয় ?

উত্তরঃ ১৮৮২ সালে।

প্রশ্ন ২১। ইলবার্ট বিলকে উথাপন করেন ?

উত্তরঃ লর্ড রিপন।

প্রশ্ন ২২। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে থাকা একজন শিক্ষকের নাম লিখ।

উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়।

প্রশ্ন ২৩। বেঙ্গল গেজেট পত্রিকা কখন প্রকাশিত হয় ?

উত্তরঃ বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশিত হয় ১৮৫৭ সালে।

প্রশ্ন ২৪। অর্থনৈতিক নিষ্কাষণ তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তরঃ অর্থনৈতিক নিষ্কাষণ তত্ত্বের প্রবক্তা হলেন দাদাভাই নৌরোজী।

প্রশ্ন ২৫। ১৮৫৮ সালের আইনের যে-কোন দুটি শর্ত লিখ।

উত্তরঃ (ক) ভারতবর্ষে কোম্পানী শাসনের অবসান ঘটিয়ে কোম্পানীর সকল সম্পত্তি ব্রিটিশ সরকারের উপর ন‍্যস্ত হবে। 

(খ) একজন সেক্রেটারী অফ স্টেট ফর ইণ্ডিয়া ও তাঁর একটি পরিষদ ভারতবর্ষের শাসন পরিচালনা করবে।

প্রশ্ন ২৬। কোন তারিখে ভারতবর্ষে প্রথম রেলপথ চালু করা হয়েছিল ?

উত্তরঃ ১৮৫৩ সালের ১৫ই এপ্রিল।

প্রশ্ন ২৭। ভারতের তৃতীয় রেল লাইনটি কোথায় চালু করা হয় ?

উত্তরঃ কলিকাতা ও রাণীগঞ্জের মধ্যে।

প্রশ্ন ২৮। মাতৃভাষা মুদ্রণ আইন কখন চালু হয় ?

উত্তরঃ ১৮৭৭ সালে ।

প্রশ্ন ২৯। “মহমেডান ওরিয়েন্টাল কলেজ” কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ স‍্যার সৈয়দ আহমেদ খান।

প্রশ্ন ৩০। মাতৃভাষা মুদ্রণ আইন কে বাতিল করেন ?

উত্তরঃ লর্ড রিপন।

প্রশ্ন ৩১। ভারতবর্ষে সর্বপ্রথম রেললাইন কে উদ্বোধন করেন ?

উত্তরঃ বোম্বে প্রেসিডেন্সীর মুখ‍্য ন‍্যায়াধীশ।

প্রশ্ন ৩২। ভারতে পূর্ত বিভাগ কে স্থাপন করেন ?

উত্তরঃ লর্ড ডালহৌসি।

শুদ্ধ উত্তরটি বেছে বের করঃ

১। কোন্ কমিটির প্রতিবেদন অনুযায়ী ভারতে আধুনিক শিক্ষা বিস্তারের পথ রচনা করা হয়েছিল ?

(i) সেডলার কমিটি।

(ii) উড্ ডেসপাস কমিটি।

(iii) বিশ্ববিদ‍্যালয় কমিটি। 

(iv) হান্টার কমিশন।

উত্তরঃ (ii) উড্ ডেসপাস কমিটি। 

২। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?

(i) কলিকাতা।

(ii) দিল্লীতে।

(iii) বোম্বাইতে।     

(iv) মাদ্রাজে।

উত্তরঃ (iii) বোম্বাইতে।

৩। পাশ্চাত্য শিক্ষার প্রভাব সর্বপ্রথম ভারতের কোন রাজ‍্যে বিস্তার লাভ করে ?

(i) বঙ্গদেশে।

(ii) বোম্বাই প্রদেশে।

(iii) মাদ্রাজ প্রদেশে।

(iv) উত্তর প্রদেশে।

উত্তরঃ (i) বঙ্গদেশে।

৪। কার শাসনকালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণীত হয় ?

(i) লর্ড কার্জন।       

(ii) লর্ড রিপন।

(iii) লর্ড লিটন।      

(iv) লর্ড অর্কল‍্যাণ্ড।

উত্তরঃ (iii) লর্ড লিটন।

৫। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়েছিল ?

(i) ১৮৫৭ সালে।      

(ii) ১৮৫৮ সালে।

(iii) ১৯০৫ সালে।  

(iv) ১৮৮৫ সালে।

উত্তরঃ (iv) ১৮৮৫ সালে।

৬। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন।

(i) সুরেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়।

(ii) উমেশচন্দ্র বন্দ‍্যোপাধ‍্যায়।

(iii) দাদাভাই নৌরজী।

(iv) অ্যালান অক্টোভিয়ান হিউম।

উত্তরঃ (iv) অ্যালান অক্টোভিয়ান হিউম।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। ব্রাক্ষসমাজ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লিখ।

উত্তরঃ রাজা রামমোহন রায় বেদান্ত উপনিষদ পাঠ করে হিন্দুদের প্রচলিত মুর্তিপূজা ও বহুদেবীতে বিশ্বাস অসার মনে করে সমাজকে একেশ্বরবাদী ও কুসংস্কার মুক্ত করতে চেষ্টা করেন। যে অল্প সংখ্যক ব‍্যক্তি তাঁর আদর্শে বিশ্বাসী ছিলেন তিনি তাদেরকে নিয়ে ব্রাক্ষসমাজ গঠন করেন। ব্রাক্ষসমাজ পর্দা প্রথা, বাল‍্য বিবাহ ও বহুবিবাহ প্রথা, জাতিভেদ প্রথা প্রভৃতি সামাজিক কুসংস্কারের বিরোধী ব্রাক্ষসমাজ মহিলাদের সমানাধিকারের পক্ষপাতী। তাঁর মূল লক্ষ্য ছিল সাংবিধানিক উপায়ে সামাজিক কুসংস্কার দূর করে সামাজিক সংস্কার করত নূতন সমাজ গড়ে তোলা।

প্রশ্ন ২। ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর সম্পর্কে কি জান লিখ।

উত্তরঃ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্ৰামে ১৮২০ সালে জন্মগ্ৰহন করেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর ছিলেন বাংলার নব-জাগরণের ভাবধারায় প্রভাবিত অন‍্যতম শ্রেষ্ঠ হিউম‍্যানিষ্ট বা ” মানবিক” ব‍্যক্তি। খাঁটি হিন্দু পণ্ডিত হিসাবে শিক্ষা-দীক্ষা গ্ৰহণ করলেও বিদ‍্যাসাগর পাশ্চাত্য শিক্ষাকে অবহেলা করেন নি। তাঁর মধ্যে প্রাচ‍্য ও পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির এক অভূতপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। সমাজ সংস্কার, কুসংস্কার থেকে মুক্তি, বিধবা-বিবাহ, সমাজের লাঞ্ছিত ও নিপীড়িতদের মুক্তিসাধন প্রভৃতি রামমোহনী প্রভাব যেমন তাঁর চরিত্রের একদিক জুড়ে রয়েছিল, অপরদিকে খাঁটি হিন্দু-ধর্মের প্রতি শ্রদ্ধা, ব্রাক্ষণ‍্য ধর্ম পালন প্রভৃতিতে এবং বিশেষভাবে সংস্কৃত সাহিত্যের উন্নয়নের মাধ্যমে ভারতের প্রাচীন সংস্কৃতির পুনরুজ্জীবন প্রভৃতিতে ঈশ্বরচন্দ্রের প্রভাব দেখা যায়। স্ত্রী-শিক্ষা, বাংলা ভাষা, সংস্কৃত সাহিত্য প্রভৃতির ক্ষেত্রে বিদ‍্যাসাগরের দান অবিস্মরণীয়। তাঁর উদার ও সংস্কারকামী মন বাল‍্যবিবাহ-নিরোধ, বিধবা-বিবাহের প্রচলন প্রভৃতি প্রয়োজনীয় সংস্কারের জন্য ব‍্যাকুল হয়ে উঠেছিল।

ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর মাতৃভাষা প্রসারের জন্য নিজে কয়েকখানা গ্ৰন্থ রচনা করেন। তদুপরি সহজে সংস্কৃত ভাষা শিক্ষার জন্য তিনি আরও কয়েকখানা গ্ৰন্থ রচনা করেন। এই সকল গ্ৰন্থের মধ্যে “ব‍্যাকরণ কৌমূদী” , “উপক্রমণিকা” প্রভৃতি উল্লেখযোগ্য।

বিদ‍্যাসাগর ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজ সেবক ও সমাজ সংস্কারক। রাজনীতির প্রতি তাঁর কোনো প্রকার আগ্ৰহ ছিল না। তিনি ছিলেন তেজস্বী, বিনম্র ও আত্মমর্যাদা সম্পন্ন। ডঃ অমলেশ ত্রিপাঠীর মতে বিদ‍্যাসাগর ছিলেন “ঐতিহ‍্যবাহী আধুনিকতার একজন তেজোদীপ্ত প্রবক্তা”।

প্রশ্ন ৩। ঊনবিংশ শতাব্দীতে ভারতে প্রতিষ্ঠিত হওয়া যেকোন পাঁচটি নাগরিক সভার নাম উল্লেখ কর।

উত্তরঃ নাগরিক সভাসমূহের মধ্যে পাঁচটি হল—-

(ক) বেঙ্গল ল‍্যাণ্ড হোল্ডার্স সোসাইটি, ১৮৩৮ 

(খ) বেঙ্গল ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি ১৭৪৩

(গ) ব্রিটিশ ইণ্ডিয়া অ্যাসোসিয়েশন, ১৮৫১ 

(ঘ) ইণ্ডিয়ান লীগ ১৮৭৫

(ঙ) ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন, ১৮৭৬

প্রশ্ন ৪। ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রসারের প্রভাব সংক্ষেপে আলোচনা কর।

উত্তরঃ ইংরেজী ভাষার মাধ্যমে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রচলনের ফল খুবই গুরুত্বপূর্ণ। ইহা ভারতীয় সাহিত্য, সমাজ ও ধর্মের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। মাত্র মুষ্টিমের শ্রেণি এই সুযোগ লাভ করেছিল সত্য, তবুও পাশ্চাত্য জ্ঞানের আলোকে দেশের প্রাচীন সভ‍্যতা ও কৃষ্টির প্রতি নবশিক্ষিত সম্প্রদায়ের এক নূতন দৃষ্টি খুলে যায়। এই শিক্ষার ফলে ভারতবাসীর মনে স্বাধীনতা স্পৃহা জেগে উঠে। বাংলার মধ‍্যবিত্ত শ্রেণি প্রথমে, স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষা গ্ৰহণ করেন। তাঁরা হিন্দু সমাজের কুপ্রথাগুলি দূর করে পশ্চিমের শিক্ষা ও ধারা গ্ৰহণ করে তাকে শক্তিশালী করতে সচেষ্ট হলেন। পাশ্চাত্য শিক্ষা প্রচলনের অন‍্যতম প্রধান সুফল ভারতে স্ত্রীশিক্ষার উন্নতি এবং নারী জাতির আংশিক সামাজিক অধিকার লাভ।

প্রশ্ন ৫। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পর্কে একটি টীকা লিখ।

উত্তরঃ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র দমন আইন ১৮৭৭ সালে লর্ড লিটনের শাসনকালে পাস করা হয়। সেই সময় দেশীয় ভাষায় মুদ্রিত সংবাদ-পত্রগুলিতে ব্রিটিশ-বিরোধী সংবাদ প্রকাশিত হলে লিটন সকল সংবাদপত্রের উপর কতকগুলি বিধিনিষেধ আরোপ করবার জন্য Vernacular press Act পাশ করলেন। সরকারের বিরুদ্ধে কোনো প্রকার বিরুদ্ধাচরণ সৃষ্টি করতে পারে এমন কোনো মন্তব্য বা তথ্য দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রে ছাপানো নিষিদ্ধ করে দেওয়া হল। এইভাবে রাজনৈতিক বা সামাজিক বিষয়ে এই সকল পত্রিকার সমালোচনা করবার ক্ষমতা কেড়ে নেওয়া হল। ইংরেজী পত্রিকাগুলি অবশ্য এই আইনের কবলে পড়ল না। এই আইনের কবল থেকে মুক্ত হবার উদ্দেশ্যে বাংলা অমৃতবাজার পত্রিকা এক রাত্রিতে ইংরেজী পত্রিকায় রূপান্তরিত হয়েছিল। লর্ড লিটনের পরবর্তী গভর্নর জেনারেল লর্ড রিপন এই আইন বাতিল করে দিয়ে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলিকে রাজনৈতিক ও সমাজিক বিষয়ে সমালোচনার অধিকার দিয়েছিলেন।

প্রশ্ন ৬। স্বামী বিবেকানন্দ সম্পর্কে সংক্ষেপে লিখ।

উত্তরঃ ভারতের শিক্ষা দীক্ষা, ধর্ম-সংস্কৃতি বর্তমান যুগে স্বামী বিবেকানন্দের মধ্যে যেমন পরিপূর্ণতা লাভ করেছে, এমনি আর কোনো একক ব‍্যক্তির মধ্যে পরিদৃষ্ট হয় নাই, স্বামী বিবেকানন্দের পূর্বাশ্রমের নাম নরেন্দ্রনাথ দত্ত। তিনি উত্তর কলিকাতার সিমলা পল্লীতে ১৮৬৩ সনের ১২ই জানুয়ারী বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্ৰহন করেন।

সে যুগে ব্রাক্ষসমাজের বিবিধ সংস্কার আন্দোলনে যুব সম্প্রদায় বিশেষ ভাবে অনুপ্রাণিত হয়। নরেন্দ্র নাথের ধর্মপ্রধাশন সহজেই এর ধর্মাংশের প্রতি আকৃষ্ট হয়। ব্রাক্ষসমাজের কোনো কোনো নেতা দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সুপরিচিত ছিলেন। একবার কলেজের অধ‍্যক্ষ অধ‍্যাপনা কালে রামকৃষ্ণের কথা বলেছিলেন। এই রূপে রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করবার তাঁর বাসনা হল।তিনি দক্ষিণেশ্বরে যাতায়াত করতে লাগলেন। অবশেষে তাঁর মনোবাসনা পূর্ণ হল। নরেন্দ্রনাথ তাঁর সংম্পর্শে এসে একবারে অতিভূত হলেন। ধর্মের আলোকে তাঁর চিত্ত আলোকিত হল। পরমহংসদেবের তিরোধানের পর ১৮৮৬ সালেই নরেন্দ্রনাথের নেতৃত্বে বরাহনগরের রামকৃষ্ণ মঠ স্থাপিত হয়। পর বৎসর নরেন্দ্রনাথ সন্ন‍্যাস গ্ৰহণ করে ‘বিবেকানন্দ’ নামে ভূষিত হন। ১৮৯৩ সালে স্বামীজী আমেরিকার শিকাগো ধর্ম মহাসভার অধিবেশনে হিন্দুধর্মের বিশেষত্ব প্রমাণ করে হিন্দুধর্ম ও মহাসভ‍্যতাকে জগতের শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করেন। ১৮৯৭ সালের ১লা মে স্বামীজী রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারতের সর্বত্র এবং ইউরোপে ও আমেরিকার স্থানে স্থানে রামকৃষ্ণ মিশনের অনেক কেন্দ্র স্থাপিত হয়েছে। ১৮৯৯ সনের প্রথম দিকে বেলুড় মঠের প্রতিষ্ঠা সম্পন্ন করেন। মাত্র ঊনচল্লিশ বৎসর বয়সে ১৯০২ সালের ৪ঠা জুলাই স্বামীজির মহাপ্রয়াণ ঘটে। তাঁর জীবন ভারতবাসীর নিকট আলোকবর্তিকা স্বরূপ।

NEW VIDEO CLASS

Subject Ka Complete Video Solution Dekhein

Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top