SEBA Class 9 Social Science Important Chapter 1 ভারতে ইউরোপীয়দের আগমন

SEBA Class 9 Social Science Important Chapter 1 ভারতে ইউরোপীয়দের আগমন Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Social Science Important Chapter 1 ভারতে ইউরোপীয়দের আগমন Solutions and select need one. SEBA Class 9 Social Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Social Science Important Question Answer.

SEBA Class 9 Social Science Important Chapter 1 ভারতে ইউরোপীয়দের আগমন

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Social Science Additional Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Social Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 1

অতিরিক্ত প্রশ্নোত্তর

অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। ১৪৮৭ সালে কোন পর্তুগীজ নাবিক আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত উত্তমাশা অন্তরীপে উপস্থিত হয়েছিলেন ?

উত্তরঃ ১৪৮৭ সালে পর্তুগীজ নাবিক বার্থল- মিউ-ডিয়াজ আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত উত্তমাশা অন্তরীপে উপস্থিত হয়েছিল।

প্রশ্ন ২। ভাস্কো-ডা-গামা কোন্ পর্তুগীজ নাবিককে অনুসরণ করে কবে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে উপস্থিত হয়েছিলেন ?

উত্তরঃ ভাস্কো-ডা-গামা পর্তুগীজ নাবিক বার্থল-মিউ-ডিয়াজকে অনুসরণ করে ১৪৯৮ সালে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে উপস্থিত হয়েছিলেন।

প্রশ্ন ৩। ভাস্কো-ডা-গামা ইউরোপের কোন্ স্থান থেকে ভারতের কোন্ স্থানে উপস্থিত হয়েছিলেন ?

উত্তরঃ ভাস্কো-ডা-গামা পর্তুগালের লিসবন থেকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকটে উপস্থিত হয়েছিলেন।

প্রশ্ন ৪। বন্দীবাসের যুদ্ধে ইংরাজ সেনাপতি কে ছিলেন ?

উত্তরঃ বন্দীবাসের যুদ্ধে ইংরাজ সেনাপতি ছিলেন স‍্যার আয়ারকূট।

প্রশ্ন ৫। পর্তুগীজ রাজকন্যা ক‍্যাথরিনকে বিয়ে করে যৌতুক হিসাবে কে বোম্বাই শহরটি লাভ করেছিলেন ?

উত্তরঃ রাজা দ্বিতীয় চার্লস পর্তুগীজ রাজকন্যা ক‍্যাথারিনকে বিয়ে করে যৌতুক হিসাবে বোম্বাই শহরটি লাভ করেছিলেন।

প্রশ্ন ৬। ইস্ট ইণ্ডিয়া কোম্পানী কোন মোগল সম্রাটের কাছে থেকে সমগ্ৰ ভারতবর্ষে নির্বিঘ্নে ব‍্যবসা-বাণিজ্য করার অনুমতি লাভ করে ?

উত্তরঃ ইস্ট ইণ্ডিয়া কোম্পানী মোগল সম্রাট ফারুখশিয়ারের কাছ থেকে সমগ্ৰ ভারতবর্ষে নির্বিঘ্ন ব‍্যবসা-বাণিজ্য করার অনুমতি লাভ করে।

প্রশ্ন ৭। ওলন্দাজ কর্তৃক ভারতে স্থাপন করা তিনটি বাণিজ‍্যকুঠির নাম লিখ ?

উত্তরঃ (ক) মুছলিপট্টম।

(খ) পুলিকট।         

(গ) সুরাট।

প্রশ্ন ৮। ১৯২৩ সালে ব্রিটিশ সরকার ‘ লি কমিশন’ গঠন করেছিল কেন ?

উত্তরঃ ১৯১৯ সালের ভারত সরকার আইনের নির্দেশনা কার্যকর করতে ১৯২৩ সালে ব্রিটিশ সরকার ‘লি কমিশন’ গঠন করেছিল।

প্রশ্ন ৯। স‍্যার টমাস রো কে ? তিনি কার রাজত্বকালে ভারতে আসেন ?

উত্তরঃ স‍্যার টমাস রো ছিলেন একজন ইংরাজ দূত। তিনি সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আসেন।

প্রশ্ন ১০। পর্তুগিজ, ওলন্দাজ ও ইংরেজদের ভারতে প্রতিষ্ঠিত বাণিজ‍্যিক কুঠিগুলোর নাম উল্লেখ করো।

উত্তরঃ পর্তুগিজদের বাণিজ‍্যিক কুঠিগুলো হল— কোচিন, বোম্বাই, কালিকট, সালসেটি, গোয়া, দমন, দিউ প্রভৃতি।

ওলন্দাজদের বাণিজ্যিক কুঠিগুলো হল— মাদ্রাজের নাগপট্টম, বঙ্গদেশের চুচুঁড়া, সুরাট, ব্রোচ, আহমেদাবাদ, কোচিন, কালিকট, মছলিপট্টম, কাশিমবাজার প্রভৃতি।

ইংরেজদের বাণিজ্যিক কুঠিগুলো হল—- সুরাট, আহমেদাবাদ, মাদ্রাজ, ব্রোচ, বোম্বাই প্রভৃতি।

প্রশ্ন ১১। নাসির জং কে ছিলেন ? তিনি কোন ইউরোপীয় শক্তির নিকট থেকে সাহায্য পেয়েছিলেন ?

উত্তরঃ নাসির জং হায়দরাবাদের নিজামের পুত্র ছিলেন। তিনি ইংরাজদের নিকট থেকে সাহায্য পেয়েছিলেন।

প্রশ্ন ১২। ব্রিটিশ সংসদে কবে ‘ভারত সরকার আইন’ প্রণয়ন করেছিল ?

উত্তরঃ ১৮৫৮ সালের ২রা আগস্ট ব্রিটিশ সংসদে ‘ভারত সরকার আইন প্রণয়ন করেছিল।

প্রশ্ন ১৩। নাবিক হেনরী কোন দেশের লোক ছিলেন ?

উত্তরঃ পর্তুগালের।

প্রশ্ন ১৪। ১৬০২ সালে প্রতিষ্ঠিত নেদারল‍্যাণ্ডের বিখ্যাত বাণিজ্যিক কোম্পানীটির নাম লিখ।

উত্তরঃ ইউনাইটেড ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

প্রশ্ন ১৫। ইউরোপীয় বণিকদের ভারতের কোন্ সামগ্ৰীগুলো আকর্ষিত করেছিল ?

উত্তরঃ ভারতীয় কার্পাস, মশলা, রেশম, চাল, তামাক, আফিম প্রভৃতি সামগ্ৰী ইউরোপীয় বণিকদের আকর্ষিত করেছিল।

প্রশ্ন ১৬। ইস্ট ইণ্ডিয়া কোম্পানী প্রাচ‍্যের দেশগুলোর সঙ্গে কত বছর ব‍্যবসা করার অনুমতি ইংল‍্যাণ্ডের রাণীর কাছ থেকে লাভ করে ?

উত্তরঃ পনেরো বছরের জন্য।

প্রশ্ন ১৭। কবে কোম্পানির মুদ্রা থেকে মোগল সম্রাটের নাম সরিয়ে দেওয়া হয়েছিল ?

উত্তরঃ ১৮৩৫ সালে কোম্পানির মুদ্রা থেকে মোগল সম্রাটের নাম সরিয়ে ফেলা হয়েছিল 

প্রশ্ন ১৮। ইউরোপীয় কোম্পানীগুলো ভারতের উপকূল অঞ্চলে কেন ঘাঁটি গড়েছিল ?

উত্তরঃ ইউরোপের কোম্পানীগুলো জলপথে বাণিজ‍্যের জন্য ভারতে আসে। এইজন্য তারা প্রথমে উপকূলবর্তী অঞ্চলে ঘাঁটি গড়ে।

প্রশ্ন ১৯। ব্রিটিশ সরকার কবে, কার নেতৃত্বে ‘রয়‍্যাল কমিশন অব পাবলিক সার্ভিস’ গঠন করেছিল ?

উত্তরঃ ব্রিটিশ সরকার ১৯২২ সালে, লর্ড হসলিংটনের নেতৃত্বে ‘রয়‍্যাল কমিশন অব পাবলিক সার্ভিস’ গঠন করেছিল।

প্রশ্ন ২০। ব্রিটিশ ইস্ট ইণ্ডিয়া কোম্পানী ভারতের কোথায় প্রথম বাণিজ‍্যকেন্দ্র স্থাপন করে ?

উত্তরঃ ব্রিটিশ ইস্ট ইণ্ডিয়া কোম্পানী ভারতের সুরাটে প্রথম বাণিজ‍্যকেন্দ্র স্থাপন করে।

প্রশ্ন ২১। অসমে প্রথম এবং ভারতের ষষ্ঠ ভারতীয় প্রশাসনিক সেবা (আই .সি.এস) পদবী লাভ করেন কে ?

উত্তরঃ অসমে প্রথম এবং ভারতের ষষ্ঠ ভারতীয় প্রশাসনিক সেবা (আই.সি.এস) পদবী লাভ করেন আনন্দরাম বরুয়া।

প্রশ্ন ২৩। ভাস্কো-ডা-গামা কোন দেশের লোক ছিলেন ?

উত্তরঃ ভাস্কো-ডা-গামা পর্তুগাল দেশের লোক ছিলেন।

প্রশ্ন ২৪। কত সালে ফরাসীরা পণ্ডিচেরী দখল করে ?

উত্তরঃ ১৬৭৪ সালে ফরাসীরা পণ্ডিচেরী দখল করে।

প্রশ্ন ২৫। বেঙ্গলের কোন স্থানে ব্রিটিশরা তাদের প্রথম বাণিজ্যিকুঠি স্থাপন করে ?

উত্তরঃ বেঙ্গলের সুতানুটিতে ব্রিটিশরা তাদের প্রথম বাণিজ্যিকুঠি স্থাপন করে।

প্রশ্ন ২৬। পর্তুগীজদের আগমনকালে কালিকটের রাজা কে ছিলেন ?

উত্তরঃ পর্তুগীজদের আগমনকালে কালিকটের রাজা ছিলেন জামরিণ।

প্রশ্ন ২৭। ভারতে পর্তুগীজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ ভারতে পর্তুগীজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আলবুকারে।

প্রশ্ন ২৮। ভারতে প্রথম ‘ভারতীয় প্রশাসনিক সেবা’ (আই.সি.এস) পদবী লাভ করেন কে ?

উত্তরঃ ভারতে প্রথম ‘ভারতীয় প্রশাসনিক সেবা’ (আই.সি.এস) পদবী লাভ করেন সত‍্যেন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন ২৯। ১৫৮০ সালে জাহাজে কোন ইংরেজ নাবিক পৃথিবী প্রদক্ষিণ করতে সমর্থ হয়েছিলেন ?

উত্তরঃ ১৮৫০ সালে ইংরেজ নাবিক ক‍্যাপটেন ড্রেক জাহাজে পৃথিবী প্রদক্ষিণ করতে সমর্থ হয়েছিলেন।

প্রশ্ন ৩০। কোন সালে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী ইংল‍্যাণ্ডের মহারাণীর সনদ লাভ করেছিল ?

উত্তরঃ ১৬০০ সালে ইস্ট ইণ্ডিয়া কোম্পানী ইংল‍্যাণ্ডের মহারাণীর সনদ লাভ করেছিল।

প্রশ্ন ৩১। সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় আসা প্রথম ইংরাজ দূত কে ?

উত্তরঃ সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় আসা প্রথম ইংরাজ দূত হলে ক‍্যাপ্টেন উইলিয়াম হকিন্স।

প্রশ্ন ৩২। সুতানটী, কলিকাতা ও গোবিন্দপুর একত্রে করে কোন নগর প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তরঃ সুতানটী, কলিকাতা ও গোবিন্দপুর একত্রে করে কলিকাতা নগর প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রশ্ন ৩৩। ইউরোপের কোন ব‍্যক্তি শ্রীরামপুরে ছাপাখানা স্থাপন করেছিলেন ?

উত্তরঃ কেরি মার্চমেন ও ওয়াদার।

প্রশ্ন ৩৪। কে, কবে, ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠন করেছিলেন ?

উত্তরঃ ভাইসরয় লর্ড ডাফরিন ১৮৮৬ ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠন করেছিলেন।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। ১৮৫৮ সালের পরবর্তী সময়ে ভারতের সাংবিধানিক ও শাসনতান্ত্রিক পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে লিখ।

উত্তরঃ সিপাহী বিদ্রোহ বা ১৮৫৭ সালের বিদ্রোহ ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিদ্রোহের পর ১৮৫৮ সালের  ভারত শাসন আইনের মাধ‍্যমে ভারতে কোম্পানী শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে সমপর্ণ করায়, ফলে ভারতে বিভিন্নক্ষেত্রে ব্রিটিশ নীতি পরিবর্তিত থেকে থাকে। 

১৮৫৮ সালে ব্রিটিশ পার্লামেন্ট সর্বপ্রথম করে ভারতের শাসনভার বণিক কোম্পানীর হাতে থেকে তুলে নেয়। এই আইনের মাধ্যমে শাসন ব‍্যাপারে সাম্রাজ‍্যবাদী কর্তৃত্বের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ১৮৫৮ সালের আইনে ভারত সচিবের পদ সৃষ্টি হয়। ভারত শাসনের ব‍্যাপারে রাজার প্রতিনিধি হিসাবে ভারত সচিব কাজ করতে লাগলেন এবং তাঁকে সাহায্য করতে ১৫জন সদস্য নিয়ে একটি পরিষদ গঠিত হয়। শাসন কার্যে ভারত সচিবই ছিলেন সর্বেসর্বা।

১৮৬১ সালে ভারতীয় পরিষদ আইন পাশ করে ব্রিটিশ  পার্লামেন্ট ভারতীয় আইনসভায় কয়েকজন অতিরিক্ত বে-সরকারী সদস্য গ্ৰহণ করা হবে স্থির হয় এবং বে-সরকারী সদস‍্যগণের মধ্যে কয়েকজন ভারতবাসীকে অন্তর্ভুক্ত করবার ব‍্যবস্থা হয়। ১৮৮২ সালে বাংলায় এবং ১৮৮৬ সালে উত্তরপ্রদেশে আইনসভা স্থাপিত হয়। বোম্বাই (মুম্বাই) এবং মাদ্রাজের (চেন্নাই) শাসনপরিষদকে সম্প্রসারিত করা হয়। ১৮৯২ সালের ভারতীয় পরিষদ আইনের মাধ্যমে ভারতীয় আইনপরিষদে আরও পাঁচজন অতিরিক্ত সদস্য গ্ৰহণ করবার ব‍্যবস্থা করা হয়।

প্রশ্ন ২। ১৮৫৮ সাল থেকে ১৯০৫ সাল পর্যন্ত ব্রিটিশ সরকার সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের জন্য কি কি ব‍্যবস্থা অবলম্বন করেছিল ?

উত্তরঃ ১৮৫৮ সাল থেকে ১৯০৫ সাল পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতের সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারকল্পে বিভিন্ন আইন প্রণয়ন ও সরকারী ঘোষণা ও অধিসূচনা জারি করে। এদের মধ্যে অন‍্যতম হলো——

(১) ভারত শাসন আইন, ১৮৫৮। 

(২) মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র ১লা নভেম্বর, ১৮৫৮। 

(৩) ভারতীয় পরিষদ আইন, ১৮৬১। 

(৪) ভারতীয় পরিষদ আইন, ১৮৯২।

প্রশ্ন ৩। স্থানীয় স্বায়ত্তশাসন ব‍্যবস্থায় লর্ড রিপনের অবদান সংক্ষেপে লিখ।

উত্তরঃ লর্ড রিপনের সংস্কার কার্যাদির মধ্যে স্থানীয় স্বায়ত্বশাসন ব‍্যবস্থা উল্লেখযোগ্য। তাঁকে বলা হয় স্বায়ত্ব শাসনের জনক।রিপনের পূর্বেও ভারতে স্বায়ত্বশাসন ব‍্যবস্থা প্রচলিত ছিল। কিন্তু তিনি স্বায়ত্ব শাসনের নতুন দিক উন্মোচন করেন। ১৮৮৪ সালে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টপাস করে মিউনিসি- প‍্যালিটিগুলির ক্ষমতা ও কার্যাবলী বাড়ানো হয়। রিপন মিউনিসিপ্যালিটিকে তিনভাগে ভাগ করেন। প্রথম দুইভাগের দুই-তৃতীয়াংশ সদস‍্যকে করদাতাগণ নির্বাচিত করত এবং তৃতীয় ভাগে মিউনিসিপ্যালিটির সদস‍্যগণ সরকার মনোনীত করতেন। প্রত‍্যেক জিলাতে ডিস্ট্রিক্ট বোর্ড এবং মহকুমাতে লোকাল বোর্ড স্থাপন করা হয়। উভয়বিধ সংস্থায় নির্বাচিত ও মনোনীত সদস্য থাকত। এই সকল স্বায়ত্তশাসন সংস্থাকে স্থানীয় এলাকার শাসনভার, জনস্বাস্থ্য, রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা, মহামারী ও সংক্রামক ব‍্যাধি প্রভৃতি নানাবিধ কার্যের দায়িত্ব ন‍্যস্ত করা হয়।

প্রশ্ন ৪। ১৮৫৮ সালের পর অসামরিক সেবার সংস্কার ও পরিবর্তন সংক্ষেপে লিখ।

উত্তরঃ ১৮৫৮ সালে মহামারী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে ব্রিটিশ সরকার জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে যোগ‍্যতা অনুযায়ী ভারতীয়দের আসামরিক সেবায় নিযুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়।কিন্তু তা আদৌ কার্যকরী হয় না।অসামরিক সেবা ক্ষেত্রে সংস্কার সাধনের জন্য ১৮৬১ সালে লোকসেবা আইন বা Indian Civil Service Act পাশ করা হয়। এই আইন অনুযায়ী অসামরিক বিভাগে নিয়োগের জন্য বিলাতে প্রত‍্যেক বৎসর একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ব‍্যবস্থা করা হয়। কিন্তু শাসন কার্যের উচ্চপদে কোনো ভারতীয়দের নিয়োগ করা হত না। ইউরোপীয়দের জন্য সমস্ত উচ্চপদ সংরক্ষিত ছিল।

প্রশ্ন ৫। মহারানীর ঘোষণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লিখ।

উত্তরঃ ১৮৫৮ সালের ১লা নভেম্বর এলাহাবাদের এক দরবারে ভারতের সর্বপ্রথম ভাইসরয় লর্ড ক‍্যানিং ইংল‍্যাণ্ডের মহারানী ভিক্টোরিয়ার পক্ষে ঘোষণা পাঠ করলেন। উক্ত ঘোষণা পত্রের প্রধান বিষয়সমূহ নিম্নরূপ—-

(১) দেশে শান্তি ও শৃঙ্খলা স্থাপিত হবে।

(২) জনসাধারণেকে তাদের চিরাচরিত অধিকার ভোগ করতে দেওয়া হবে।

(৩) প্রজাদের মধ্যে ধর্মপালনের স্বাধীনতা এবং সরকারী চাকরি গ্ৰহণের সমতা প্রবর্তন করা হবে।

(৪) যারা ১৮৫৭ সালে বিদ্রোহের ঘোষণা করেছিল তাদের সকলকে সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া হবে। পর ব‍ৎসর কানপুরে আরও একটি দরবারে ডালহৌসি প্রবর্তিত “স্বত্ব বিলোপ” নীতি নাকচ করে ঘোষণা করা হল যে, কোম্পানীর সঙ্গে যে সকল চুক্তি দেশীয় রাজ‍্যবর্গ স্বাক্ষর করেছিল, সেইগুলির মর্যাদা দেওয়া হবে।

NEW VIDEO CLASS

Subject Ka Complete Video Solution Dekhein

Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top