SEBA Class 9 Social Science Important Chapter 13 প্রধান অর্থনৈতিক সমস‍্যাসমূহ

SEBA Class 9 Social Science Important Chapter 13 প্রধান অর্থনৈতিক সমস‍্যাসমূহ Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Social Science Important Chapter 13 প্রধান অর্থনৈতিক সমস‍্যাসমূহ Solutions and select need one. SEBA Class 9 Social Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Social Science Important Question Answer.

SEBA Class 9 Social Science Important Chapter 13 প্রধান অর্থনৈতিক সমস‍্যাসমূহ

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Social Science Additional Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Social Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 13

অতিরিক্ত প্রশ্নোত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। গ্ৰামাঞ্চলে একজন লোকের দৈনিক কত ক‍্যালরি প্রয়োজন।

উত্তরঃ ২৪০০ ক‍্যালরি।

প্রশ্ন ২। শহরাঞ্চলে একজন লোকের দৈনিক কত ক‍্যালরি প্রয়োজন।

উত্তরঃ ২১০০ ক‍্যালরি।

প্রশ্ন ৩। গ্ৰাম‍্য বেকার কয়প্রকার ও কি কি ?

উত্তরঃ গ্ৰাম‍্য বেকার দুই প্রকার—-

(১) ঋতুগত বেকার।ও 

(২) ছদ্মবেশী বেকার।

প্রশ্ন ৪। নগরের বেকার কয় প্রকার ও কি কি ?

উত্তরঃ নগরের বেকার দুই প্রকার—-

(১) উদ‍্যোগিক বেকার।ও 

(২) শিক্ষিত বেকার।

প্রশ্ন ৫। ২০১১ সালের লোকপিয়ল মতে ভারতের জনসংখ্যা কত ?

উত্তরঃ ১২১ কোটি।

প্রশ্ন ৬। ২০১১ সালের লোকপিয়ল অনুযায়ী অসমের জনসংখ্যা কত ?

উত্তরঃ ৩ কোটি ১২ লাখ।

প্রশ্ন ৭। ভারতের কোন রাজ‍্যে দারিদ্রতার সংখ্যা সবচেয়ে কম ?

উত্তরঃ অসম রাজ‍্যে।

প্রশ্ন ৮। ভারতের কোন রাজ‍্যে সবচেয়ে জনসাধারণের জীবন ধারণের মানদণ্ড উন্নত ?

উত্তরঃ অসম রাজ‍্যে।

প্রশ্ন ৯। ভারতের কোন সংগঠনটি দারিদ্রতার সংখ্যা নির্ণয় বা বাহির করে ?

উত্তরঃ রাষ্ট্রীয় প্রতিদর্শ জরীপ (National Sample Survey)।

প্রশ্ন ১০। জনসংখ্যা বিস্ফোরণের সৃষ্টি করা দুইটি সমস্যার নাম লিখ।

উত্তরঃ (১) খাদ্য সমস্যা।

(২) বেকার সমস্যা।

প্রশ্ন ১১। অসমের জনসংখ্যা ঘনত্ব কত ?

উত্তরঃ অসমের জনসংখ্যা ঘনত্ব হল ৩৯৭ জন। অসমের জনসংখ্যার ঘনত্ব দেশের জনসংখ্যা ঘনত্ব হতে বেশী।

প্রশ্ন ১২। ভারতের জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটারে) কত ?

উত্তরঃ ৩৮২ জন।

প্রশ্ন ১৩। ভারতের কোন রাজ‍্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশী ?

উত্তরঃ পশ্চিমবঙ্গ।

প্রশ্ন ১৪। ভারতের কোন রাজ‍্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম ?

উত্তরঃ অরুণাচল প্রদেশ।

প্রশ্ন ১৫। অসমের কোন জিলায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশী ?

উত্তরঃ অসমের ধুবরী জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশী (২৪.৪ শতাংশ।)

প্রশ্ন ১৬। অসমের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ?

উত্তরঃ কোকরাঝাড় জেলায়। (৫.১৯ শতাংশ।)

প্রশ্ন ১৭। অসমের কোন জেলায় জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশী ?

উত্তরঃ কামরূপ মহানগর জেলা (২০১০)

প্রশ্ন ১৮। সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব থাকা জেলা কোটি ?

উত্তরঃ সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব জেলা হল ডিমা হাসাও (৪৪)

প্রশ্ন ১৯। বেকারের সৃষ্টি কিভাবে হয়?

উত্তরঃ দেশে শ্রমিকদের সংখ্যা যে হারে বৃদ্ধি পায় সেই হারে নিয়োগের সুযোগ সুবিধা না হলে বেকারের সৃষ্টি হয়।

প্রশ্ন ২০। ছদ্মবেশী বেকার কাকে বলে ?

উত্তরঃ যে শ্রমিক দেখতে কর্মরত, কিন্তু সম্পূর্ণরূপে কাজ করে না, সেই শ্রমিককে ছদ্মবেশী বেকার বলে।

প্রশ্ন ২১। শিক্ষিত বেকার সৃষ্টি হওয়ার কারণ কি ?

উত্তরঃ শিক্ষার সম্প্রসারণের সঙ্গে নিয়োগ ব‍্যবস্থার সুযোগ-সুবিধা না থাকার জন্য শিক্ষিত বেকারের সৃষ্টি হয়েছে।

প্রশ্ন ২২। ভারতের কোন রাজ‍্যে জনসংখ্যা সবচেয়ে বেশী ?

উত্তরঃ উত্তর প্রদেশ, ২০১১ সালের লোকগণনা অনুসারে উত্তর প্রদেশের জনসংখ্যা ১৯.৯ কোটি।

প্রশ্ন ২৩। ভারতের কোন রাজ‍্যে জন সংখ্যা সবচেয়ে কম ?

উত্তরঃ লাক্ষাদ্বীপ, ৬৪,৪২৯ জন।

প্রশ্ন ২৪। অসমের কোন জেলায় লোকসংখ্যা সবচেয়ে বেশী ?

উত্তরঃ নগাঁও।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। ছদ্মবেশী বেকার বলতে কি বুঝ ?

উত্তরঃ কম উন্নত দেশের কৃষি, হস্ত শিল্প, খুচরা ব‍্যবসায় প্রভৃতিতে যত সংখ্যক লোক কাজ করার প্রয়োজন তার থেকে অধিক লোক কাজ করে বলে সেই অতিরিক্ত লোক বা শ্রমিকগণকে তার থেকে বের করে নিলেও উৎপাদন কমে না। এই অবস্থায় সেই অতিরিক্ত লোকদিগকে দেখতে নিয়োগ থাকা মনে হলেও প্রকৃতপক্ষে বেকার এবং এই বেকারকে ছদ্মবেশী বেকার বলা হয়।

প্রশ্ন ২। শিক্ষিত বেকার বলতে কি বুঝ ?

উত্তরঃ শিক্ষিত লোকগণের অধিক সংখ্যক সরকারী বেসরকারী খণ্ডের কোনো প্রতিষ্ঠান বা কার্যালয়ে নিয়মিত মজুরী থাকা কাজ করতে চায়। কিন্তু সেই ধরনের কাজের সুযোগের তুলনায় সেই ধরনের কাজ চাওয়া শিক্ষিত লোক অধিক হওয়ার জন্য তাঁদের অনেকেই বেকার হয়ে থাকে। এই ধরনের বেকার লোককে শিক্ষিত বেকার বলে। শহরে এবং গ্ৰাম‍্য উভয় স্থানে এই ধরনের শিক্ষিত বেকার আছে।

প্রশ্ন ৩। উন্নয়নশীল রাষ্ট্রের কৃষি উৎপাদনের সহিত জড়িত দুটি বেকার সমস্যা উল্লেখ কর।

উত্তরঃ উন্নয়নশীল রাষ্ট্রের কৃষির উৎপাদনের সহিত জড়িত দুটি বেকার সমস্যার হল—-

(১) ছদ্মবেশী বেকার।ও

(২) ঋতুগত বেকার।

প্রশ্ন ৪। দরিদ্রতা দূরীকরণের জন্য কি কি ব‍্যবস্থা নেওয়া হয়েছে ?

উত্তরঃ দরিদ্রতা দূরীকরণের জন্য নিম্নলিখিত ব‍্যবস্থাসমূহ নেওয়া হয়েছে—–

(১) অর্থনৈতিক উন্নয়ন।

(২) আর্থিক অসমতা দূরীকরণ।

(৩)জনসংখ্যা নিয়ন্ত্রণ।

(৪)অত‍্যাবশ‍্যকীয় সামগ্ৰীর অধিক উৎপাদন।

(৫) গ্ৰাম উন্নয়ন ও গ্ৰাম‍্য নিয়োগ পরিকল্পনা ইত্যাদি।

প্রশ্ন ৫। অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে ?

উত্তরঃ দেশের প্রাকৃতিক সম্পদসমূহের উপযুক্ত ব‍্যবহার, কৃষি ও উদ‍্যোগ খণ্ডের বিকাশ সাধন, মানুষের মৌলিক প্রয়োজনসমূহের পূরণ, জীবন ধারণের সাধারণ মানের উন্নতি, মানুষের সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তনকে অর্থনৈতিক উন্নয়ন বলে‌।

প্রশ্ন ৬। বেকার সমস্যা সমাধানের জন্য পাঁচটি পরামর্শ দাও।

উত্তরঃ বেকার সমস্যা সমাধানের জন্য পাঁচটি পরামর্শ হল :

(১) দেশের আর্থিক উন্নয়নের হার বৃদ্ধি করতে হবে।

(২) কুটির ও ক্ষুদ্র শিল্প এবং বৃহৎ শিল্পের সম্প্রসারণের মাধ্যমে শক্তি উৎপাদন, পরিবহণ ব‍্যবস্থা ইত্যাদি ক্ষেত্রেও কর্মসংস্থান বাড়াতে হবে।

(৩) দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিতে হবে।

(৪) উৎপাদন ব‍্যবস্থার উন্নতি ঘটাতে হবে।

(৫) কর্মমুখী শিক্ষার প্রবর্তন করতে হবে।

প্রশ্ন ৭। গ্ৰামাঞ্চলের দরিদ্রতার মূল কারণসমূহ উল্লেখ কর ।

উত্তরঃ ভারতবর্ষে গ্ৰামাঞ্চলের দরিদ্রতার মূল কারণসমূহ হল—- ভূমির মালিকীস্বত্ত্বের অভাব, কৃষিখণ্ডের বাহিরে কর্ম সংস্থাপণের অভাব, কৃষি খণ্ডে উদ্ভব হওয়া ঋতুগত বেকার, অশিক্ষিত ও অদক্ষ শ্রমিকের প্রাদুর্ভাব, সীমিত কৃষি উৎপাদনের পরিমাণ, নিম্ন মজুরির হার ইত্যাদি।

প্রশ্ন ৮। শহরাঞ্চলে দরিদ্রতার মূল কারণসমূহ উল্লেখ কর।

উত্তরঃ শহরাঞ্চলে দরিদ্রতার মূল কারণসমূহ হল—- গ্ৰাম অঞ্চলের দরিদ্রতার জন্য শহর অঞ্চলে সৃষ্টি হওয়া অবিরাম প্রবজন,আবাস গৃহের, খাওয়ার জলের অভাব, দূষিত পরিবেশ, বস্তি অঞ্চলের সৃষ্টি ইত্যাদি। এইগুলি কারণ ছাড়াও সামগ্ৰিকভাবে জনসংখ্যা বৃদ্ধিতে পরিবারের সঞ্চয় ক্ষমতা হ্রাস করার ফলে বিনিয়োগের জন্য মূলধন সীমিত হয়ে পড়ায় উন্নয়নের হার উৎসাহ জনক হয় নাই।

প্রশ্ন ৯। ২০১১-১২ সালের প্রতিবেদন অনুসারে গ্ৰাম অঞ্চল ও শহর অঞ্চলে কত শতাংশ লোক দরিদ্র সীমারেখার নীচে আছে ?

উত্তরঃ গ্ৰাম অঞ্চলে ৩০.৯ শতাংশ। শহর অঞ্চলে=২৬.৪ শতাংশ।

প্রশ্ন ১০। অসমের জনসংখ্যার কত শতাংশ দরিদ্রসীমার নীচে আছে ?

উত্তরঃ অসমের মোট জনসংখ্যার ৪০.৯শতাংশ লোক দরিদ্রসীমার নীচে আছে।

প্রশ্ন ১১। রাষ্ট্রীয় নমুনা সমীক্ষা সংস্থা (National Sample Survey Organisation) বেকারের সংখ্যা গণনা করতে কোন তিনটি ধারণার উদ্ভাবন করেছে।

উত্তরঃ রাষ্ট্রীয় নমুনা সমীক্ষা সংস্থা বেকারের সংখ্যা গণনা করতে যে তিনটি ধারণার উদ্ভাবন করেছে সেইগুলি হল—–

(১) সচরাচর ভিত্তিতে (usual status) বা চলিত বৎসরের ভিত্তিতে।

(২)চলিত দৈনিক ভিত্তিতে (Current daily status)।

(৩) চলিত সাপ্তাহিক ভিত্তিতে (Current weekly status)।

NEW VIDEO CLASS

Subject Ka Complete Video Solution Dekhein

Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top