SEBA Class 9 Science Important Chapter 3 পরমাণু এবং অণু Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Science Important Chapter 3 পরমাণু এবং অণু Solutions and select need one. SEBA Class 9 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Science Important Question Answer.
SEBA Class 9 Science Important Chapter 3 পরমাণু এবং অণু
Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Science Additional Solutions for All Chapters, You can practice these here.
পরমাণু এবং অণু
Chapter: 3
| অতিরিক্ত প্রশ্নোত্তর |
প্রশ্ন ১। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি ?
উত্তরঃ CH₃COOH
প্রশ্ন ২। ইথানলে কোন পরমাণু আছে ?
উত্তরঃ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন।
প্রশ্ন ৩। সালফিউরিক অ্যাসিডের (H₂SO₄) পারমাণবিকতা কত ?
উত্তরঃ H₂SO₄ এর পারমাণবিকতা = 7
প্রশ্ন ৪। অ্যাভোগ্যাড্রো সংখ্যার মান কত ?
উত্তরঃ 6.023 × 10²³
প্রশ্ন ৫। কত গ্রাম অক্সিজেনে পরমাণু সংখ্যা 6.023 × 10²³
উত্তরঃ 16 গ্রাম।
প্রশ্ন ৬। গ্রাম আণবিক আয়তন কাকে বলে ?
উত্তরঃ যে কোনো চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু গ্যাসের আয়তনকে গ্রাম আণবিক আয়তন বলে।
প্রশ্ন ৭। NTP তে গ্রাম আণবিক আয়তনের মান কত ?
উত্তরঃ 22.4 লিটার।
প্রশ্ন ৮। 1 মোল নাইট্রোজেন অণুর ভর কত ?
উত্তরঃ 28 গ্রাম।
প্রশ্ন ৯। 1 মোল জলের অণুর ভর কত ?
উত্তরঃ 18 গ্রাম।
প্রশ্ন ১০। মোল কাকে বলে ?
উত্তরঃ কোনো পদার্থের যত পরিমাণের মধ্যে অ্যাভোগ্যাড্রো সংখ্যক কণিকা থাকে সেই পরিমাণকে মোল বলে।
প্রশ্ন ১১। মৌলের নামকরণ প্রথমে কিভাবে করা হয়েছিল ?
উত্তরঃ শুরুতে মৌলকে যে স্থানে পাওয়া যেত সেই স্থানের নাম থেকেই মৌলটির নামকরণ করা হত। যেমন সাইপ্রাস থেকে কপার নামটি হয়েছিল। কোন কোন মৌলের নাম আবার তাদের নির্দিষ্ট রং থেকেই হত। মন গোল্ড (সোনা) ইংরেজী শব্দ থেকে নেওয়া হয়েছিল যার অর্থ হলুদ।
প্রশ্ন ১২। চিহ্নসমেত এমন 5টি মৌলের নাম লিখ যাদের চিহ্নটি ইংরেজী ভাষা থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ হাইড্রোজেন (H), অক্সিজেন (O), কেলসিয়াম (Ca), মেগনেসিয়াম (Mg), জিংক (Zn)
প্রশ্ন ১৩। চিহ্নসমেত এমন দুটি মৌলের নাম লিখ যাদের চিহ্নটি ইংরেজী ভাষা ছাড়া অন্য ভাষা থেকে নেওয়া হয়েছে।
উত্তরঃ আইরন (Fe), সোডিয়াম (Na), সীসা (Pb), সোনা (Au), রূপা (Ag)।
প্রশ্ন ১৪। ভর সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা কর।
উত্তরঃ

ভর সংরক্ষণ সূত্রটি হল রাসায়নিক বিক্রিয়ায় ভর সৃষ্টি হয় না বা ধ্বংসও হয় না। উদাহরণস্বরূপ, লেড নাইট্রেট ও সোডিয়াম ক্লোরাইড এই দুটি রাসায়নিক পদার্থের 5% দ্রবণ পৃথকভাবে তৈরি করি। একটি কনিকেল ফ্লাস্কে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের অল্প পরিমাণ লই এবং লেড নাইট্রেট দ্রবণের অল্প পরিমাণ প্রজ্বলন নলে লই। প্রজ্বলন নলটি ফ্লাস্কের মধ্যে একটি সূতা দিয়ে এমনভাবে ঝুলিয়ে রাখি যেন দ্রবণগুলি মিশে না যায়। ফ্লাস্কটিকে কর্ক দ্বারা বন্ধ করি। ফ্লাস্কটি ভিতরের বস্তুসমেত ওজন করি। এখন ফ্লাস্কটিকে বাঁকা করি এবং এমনভাবে ঘোরাই যাতে লেড নাইট্রেট ও সোডিয়াম ক্লোরাইড এই দ্রবণ দুটি মিশে যায়। এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিক্রিয়াজাত নতুন পদার্থ উৎপন্ন হয়। এখন ফ্লাস্কটি আবার ওজন করি। দেখা গেল যে ফ্লাস্ক ও ফ্লাস্কের ভিতরে থাকা পদার্থের ভরের কোন পরিবর্তন ঘটে নাই। এই পরীক্ষা দ্বারা এটাই প্রমাণিত হয় যে রাসায়নিক বিক্রিয়ায় ভর সৃষ্টি হয় না বা ধ্বংসও হয় না।
প্রশ্ন ১৫। স্থির অনুপাত সূত্রটি ব্যাখ্যা কর।
উত্তরঃ স্থির অনুপাত সূত্রটি হল- “কোনো রাসায়নিক পদার্থে মৌলগুলি সবদাই ভরের নির্দিষ্ট অনুপাতে থাকে।” উদাহরণস্বরূপ, জল একটি যৌগ। এর উৎস যাই হোক না কেন জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত সর্বদাই 1:8 অর্থাৎ 9 গ্রাম জলের বিয়োজন ঘটালে সর্বদাই 1 গ্রাম হাইড্রোজেন এবং ৪ গ্রাম অক্সিজেন পাওয়া যায়। অনুরূপভাবে এমোনিয়ার উৎস যাই হোক না কেন এমোনিয়াতে সর্বদাই নাইট্রোজেন এবং হাইড্রোজেন 14:3 ভরের অনুপাতে থাকে।
প্রশ্ন ১৬। পরমাণু কি ?
উত্তরঃ সকল পদার্থের গঠনের মৌলিক উপাদান হচ্ছে পরমাণু। পরমাণুগুলি খুবই ছোট, এগুলি এত ছোট যে প্রায় দশ লক্ষাধিক পরমাণু একের উপর আরেকটি টাল করে রাখলে একটা কাগজের সমান পুরু স্তর গঠন করতে পারে। পরমাণুর ব্যাসার্ধ নেনোমিটারে (nm) মাপা হয়। যেমন, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 10⁻¹ nm বা 10⁻¹⁰ মিটার, জলের অণুর ব্যাসার্ধ 1nm বা 10⁻⁹ মিটার ইত্যাদি।
প্রশ্ন ১৭। নিম্নলিখিত মৌলগুলির চিহ্ন লেখ।
এলুমিনিয়াম, আর্গন, আর্সেনিক, বেরিয়াম, বোরন, কার্বন, ক্লরিন, ফ্লরিন, হিলিয়াম, মেঙ্গানিজ, পারদ, নিয়ন, নিকেল, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সিলিকন, সালফার, টিন।
উত্তরঃ এলুমিনিয়াম (AI), আর্গন (Ar), আর্সেনিক (As), বেরিয়াম (Ba), বোরন (B), কার্বন (C), ক্লরিন (Cl), ফ্লরিন (F), হিলিয়াম (He), মেঙ্গানিজ (Mn), পারদ (Hg), নিয়ন (Ne), নিকেল (Ni), নাইট্রোজেন (N), ফসফরাস (P), পটাশিয়াম (K), সিলিকন (Si), সালফার (S), টিন (Sn)।
প্রশ্ন ১৮। 2CI এবং CI₂ -এর মধ্যে পার্থক্য কি ?
উত্তরঃ 2CI বলতে ক্লোরিন-এর দুটি পরমাণুকে বুঝায়। Cl₂ বলতে ক্লোরিনএর একটি অণু নির্দেশ করে।
প্রশ্ন ১৯। যৌগের অণু কিভাবে গঠিত হয় উদাহরণসহ লিখ।
উত্তরঃ বিভিন্ন মৌলের পরমাণুগুলি নির্দিষ্ট অনুপাতে যোজিত হয়ে যৌগের অণুগুলি গঠন করে। উদাহরণস্বরূপ, জলের একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু থাকে। একইভাবে কার্বন-ডাই-অক্সাইড-এর একটি অণুতে একটি কার্বন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু থাকে।
প্রশ্ন ২০। নিম্নলিখিত যৌগগুলির যোজিত হওয়া মৌলের নাম ও তাদের ভরের অনুপাত লেখ।
জল,এমোনিয়া,কার্বন-ডাই-অক্সাইড,সালফার-ডাই-অক্সাইড।
[হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং সালফারের পারমাণবিক ভর যথাক্রমে 1u, 12u, 14u, 16u, 32u].
উত্তরঃ
| যৌগ | যোজিত হওয়া মৌল | ভরের অনুপাত |
| জল (H₂O) | হাইড্রোজেন, অক্সিজেন | 1:8 |
| এমোনিয়া (NH₃) | নাইট্রোজেন, হাইড্রোজেন | 14:3 |
| কার্বন-ডাই-অক্সাইড (CO₂) | কার্বন, অক্সিজেন | 3:8 |
| সালফার-ডাই-অক্সাইড (SO₂) | সালফার, অক্সিজেন | 1:1 |
প্রশ্ন ২১। একটি মৌলের চিহ্ন ও তার সংকেতের মধ্যে পার্থক্য কি ?
উত্তরঃ একটি, মৌলের চিহ্নের দ্বারা মৌলটির নাম বুঝানো হয়। তাছাড়া মৌলের একটি পরমাণুকে বুঝায়। অপরদিকে মৌলের সংকেত দ্বারা মৌলটির নাম এবং মৌলটির অণুতে থাকা পরমাণুর সংখ্যা প্রকাশ করা হয়। এটাই মৌলের চিহ্ন ও তার সংকেতের মধ্যে পার্থক্য।
প্রশ্ন ২২। যৌগের সংকেত থেকে আমরা কি কি বিষয় জানতে পারি ?
উত্তরঃ যৌগের সংকেত থেকে আমরা নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারি। যথা-
(ক) ইহা যৌগ সৃষ্টি হওয়া মৌলগুলির নাম এবং যৌগের নামকে বুঝায়।
(খ) ইহা যৌগের অণুতে অবস্থিত মৌলের পরমাণুর সংখ্যা নির্দেশ করে।
(গ) ইহা দ্বারা যৌগে অবস্থিত বিভিন্ন পরমাণুর অনুপাত প্রকাশিত হয়।
প্রশ্ন ২৩। আয়ন কি ? নিম্নলিখিত আয়নগুলির চিহ্ন লিখ।
সোডিয়াম আয়ন, ক্লরাইড আয়ন, এমোনিয়াম আয়ন, হাইড্রক্সাইড আয়ন, হাইড্রোজেন আয়ন, মেগনেসিয়াম আয়ন, কেলসিয়াম আয়ন, জিংক আয়ন, এলুমিনিয়াম আয়ন, কার্বনেট আয়ন, সালফেট আয়ন, নাইট্রেট আয়ন, ফসফেট আয়ন।
উত্তরঃ আয়ন হচ্ছে একটি আধানযুক্ত কণা। আয়ন ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত হতে পারে। ধনাত্মক আধানযুক্ত আয়নকে কেটায়ন এবং ঋণাত্মক আধানযুক্ত আয়নকে এনায়ন বলে। উদাহরণস্বরূপ, সোডিয়াম ক্লরাইড গঠনকারী কণাগুলি হচ্ছে ধনাত্মক আধানযুক্ত সোডিয়াম আয়ন (Na+) এবং ঋণাত্মক আধানযুক্ত ক্লরাইড (CF)। আয়ন আধানযুক্ত একটি পরমাণু বা পরমাণু সমষ্টি দিয়ে গঠিত। স্থির আধানযুক্ত পরমাণুর সমষ্টিকে বহু পারমাণবিক আয়ন বলে।
| আয়নের নাম | চিহ্ন |
| সোডিয়াম | Na⁺ |
| ক্লরাইড | Cl⁻ |
| এমোনিয়াম | NH₄⁺ |
| হাইড্রক্সাইড | OH⁻ |
| হাইড্রোজেন | H⁺ |
| মেগনেসিয়াম | Mg²⁺ |
| কেলসিয়াম | Ca²⁺ |
| জিংক | Zn²⁺ |
| এলুমিনিয়াম | Al³⁺ |
| কার্বনেট | CO₃²⁻ |
| সালফেট | SO₄²⁻ |
| নাইট্রেট | NO₃⁻ |
| ফসফেট | PO₄³⁻ |
প্রশ্ন ২৪। সংকেত লিখার ধাপগুলি দেখিয়ে নীচের যৌগগুলির সংকেত লিখ।
(i) হাইড্রোজেন সালফাইড।
(ii) এলুমিনিয়াম অক্সাইড।
(iii) কেলসিয়াম অক্সাইড।
(iv) মিথেন।
(v) সোডিয়াম নাইট্রেট।
উত্তরঃ


প্রশ্ন ২৫। যৌগের সংকেত কিভাবে নির্ধারণ করা হয় ?
উত্তরঃ আণবিক যৌগের রাসায়নিক সংকেত যৌগে থাকা প্রত্যেকটি মৌলের যোজ্যতার সাহায্যে নির্ধারণ করা হয়। আবার আয়নীয় যৌগের রাসায়নিক সংকেত নির্ণয় করতে আয়নীয় যৌগে থাকা প্রত্যেকটি আয়নের আধান ব্যবহৃত হয়।
প্রশ্ন ২৬। পারমাণবিক ভর একক কি ?
উত্তরঃ C-12 (কার্বন-12) -এর একটি পরমাণুর ভরের 1/12 অংশকে এক পারমাণবিক ভর একক বলা হয়। এই এককের চিহ্ন হল ‘u’।
প্রশ্ন ২৭। আণবিক ভর কিভাবে গণনা করা হয় ?
উত্তরঃ কোনো পদার্থের একটি অণুতে থাকা পরমাণুগুলির ভর যোগ করলে সেই পদার্থটির আণবিক ভর পাওয়া যায়। এভাবে আণবিক ভর গণনা করা হয়।
প্রশ্ন ২৮। এভোগেড্রো সংখ্যার মান কি ? এর চিহ্ন কি ?
উত্তরঃ এভোগেড্রো সংখ্যার মান হল 6.022 × 10²³ এবং এর চিহ্ন Nᴬ
প্রশ্ন ২৯। মোলের ধারণা সম্পর্কে লিখ।
উত্তরঃ কোনো পদার্থের (পরমাণু, অণু, আয়ন অথবা কণা) এক মোল হচ্ছে এমন একটি সংখ্যার পরিমাণ যার ভর ঐ পদার্থটির গ্রাম-আণবিক বা গ্রাম-পারমাণবিক ভরের সমান। এই সংখ্যাটি স্থির, যার মান 6.022 × 10²³। এই সংখ্যাকে এভোগেড্রো ধ্রুবক বা এভোগেড্রো সংখ্যা বলে।
কোনো পদার্থের 1 মোলের ভর হচ্ছে পদার্থটির আপেক্ষিক গ্রাম-পারমাণবিক ভর বা গ্রাম-আণবিক ভর।
উদাহরণস্বরূপ, অক্সিজেন গ্রাম-পারমাণবিক ভর 16 গ্রাম। অতএব 16 গ্রাম অক্সিজেনে থাকে অক্সিজেনের 1 মোল পরমাণু অর্থাৎ 6.022 x 10²³ সংখ্যক পরমাণু।
জলের গ্রাম-আণবিক ভর 18 গ্রাম। 18 গ্রাম জলে থাকে জলের 1 মোল অণু অর্থাৎ জলের 6.022 × 10²³ সংখ্যকঅণু।
প্রশ্ন ৩০। কতকগুলি মৌলের পারমাণবিক ভর নীচে দেওয়া হল-
| মৌল | পারমাণবিক ভর |
| হাইড্রোজেন (H) | 1 |
| কার্বন (C) | 12 |
| অক্সিজেন (O) | 16 |
| নাইট্রোজেন (N) | 14 |
| সোডিয়াম (Na) | 23 |
| ক্লোরিন (Cl) | 35.5 |
নিম্নোক্ত পদার্থগুলির আণবিক ভর নির্ণয় কর- NaCl, HCl, CO₂, NH₃, H₂O
উত্তরঃ NaCl -এর আণবিক ভর = 23 + 35.5
= 58.5u
HCI -এর আণবিক ভর = 1 + 35.5
= 36.5u
CO₂ -এর আণবিক ভর = 12 + 2 x 16
= 44u
NH₃ এর আণবিক ভর = 14 + 3 x 1
= 17u
H₂O -এর আণবিক ভর = 2 x 1 + 16
= 18u
Subject Ka Complete Video Solution Dekhein
Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

