SEBA Class 9 Science Important Chapter 4 পরমাণুর গঠন

SEBA Class 9 Science Important Chapter 4 পরমাণুর গঠন Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Science Important Chapter 4 পরমাণুর গঠন Solutions and select need one. SEBA Class 9 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Science Important Question Answer.

SEBA Class 9 Science Important Chapter 4 পরমাণুর গঠন

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 4

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। কোন বিজ্ঞানী পরীক্ষার দ্বারা প্রমাণ করেন যে পরমাণুর মধ্যে ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াস বর্তমান।

উত্তরঃ রাদারফোর্ড।

প্রশ্ন ২। একটি ইলেকট্রনের ভর কত ?

উত্তরঃ 9.1083 × 10⁻31 kg।

প্রশ্ন ৩। টেলিভিশনে কোন ধরনের রশ্মি ব্যবহৃত হয় ?

উত্তরঃ টেলিভিশনে ক্যাথোড রশ্মি ব্যবহৃত হয়।

প্রশ্ন ৪। নিউট্রন ও প্রোটনের মধ্যে কোন্‌টি ভারী ?

উত্তরঃ নিউট্রন ভারী।

প্রশ্ন ৫। X – রশ্মির আধানের প্রকৃতি কী ?

উত্তরঃ X -রশ্মি নিস্তড়িৎ।

প্রশ্ন ৬। একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় কতগুণ ভারী ?

উত্তরঃ 1837 গুণ।

প্রশ্ন ৭। সালফারের একটি পরমাণুর মধ্যে নিউট্রনের সংখ্যা কত ?

উত্তরঃ 16

প্রশ্ন ৮। যোজ্যতা ইলেকট্রন কী ?

উত্তরঃ পরমাণু সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনগুলিকে যোজ্যতা ইলেকট্রন বলে।

প্রশ্ন ৯। রাদারফোর্ড a কণার বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণগুলি লক্ষ্য করে কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তা ব্যাখ্যা কর।

উত্তরঃ রাদারফোর্ড a কণার বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণ থেকে এই সিদ্ধান্তে উপনীত হন যে-

(i) পরমাণুর ভেতরের বেশির ভাগ স্থানই খালি বা ফাঁকা কারণ অধিকাংশ আলফা (a) কণাই সোনার পাতের মধ্য দিয়ে বেরিয়ে যায়, এদের গতিপথের কোনো বিচ্যুতি ঘটে না।

(ii) খুব কম সংখ্যক কণা ওদের গতিপথ থেকে বিচ্যুত হয়। তাই এটা থেকে বোঝা যায় যে পরমাণুর আধান খুব কম জায়গা দখল করে থাকে।

(iii) অতি কম সংখ্যক আলফা (a) কণা প্রায় 180° কোণে ঘুরে আসে। এই পর্যবেক্ষণ থেকে বোঝা যায় যে সোনার পরমাণুর মোট ভর এবং ধনাত্মক আধান পরমাণুর ভেতরে অতি অল্প আয়তনে কেন্দ্রীভূত হয়ে থাকে।

প্ৰশ্ন ১০। রাদারফোর্ডের প্রস্তাবিত পরমাণুর নিউক্লীয় মডেলের  বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।

উত্তরঃ রাদারফোর্ডের প্রস্তাবিত পরমাণুর নিউক্লীয় মডেলের বৈশিষ্ট্যগুলি হল-

(ক) পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত একটি কেন্দ্র আছে যাকে নিউক্লিয়াস বলা হয়। পরমাণুর প্রায় সমস্ত ভরই নিউক্লিয়াসে পুঞ্জীভূত হয়ে থাকে।

(খ) ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে সুস্পষ্ট কক্ষপথে ঘোরে।

(গ) পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট।

প্রশ্ন ১১। পরমাণুর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে বোর-বুরী প্রকল্পের নিয়মগুলি লেখ।

উত্তরঃ পরমাণুর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে নীলস্ বোর এবং বুরী একটি প্রকল্প প্রস্তুত করেন। এটিকে বোর-বুরী প্রকল্প বলা হয়। প্রকল্পটির নিয়মগুলি নীচে উল্লেখ করা হল-

(i) পরমাণুর যে কোনো কক্ষপথে সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। ‘n’ হল শক্তিস্তরের ক্রমিক সংখ্যা 1, 2, 3 বা কক্ষপথের সংখ্যা। এই নিয়ম অনুসারে পরমাণুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শক্তিস্তরে অর্থাৎ K, L, M, N, শক্তিস্তরে স্থান পাওয়া ইলেকট্রনের সর্বাধিক সংখ্যাগুলি হচ্ছে

যথাক্রমে 2, 8, 18 এবং 32 ।

(ii) পরমাণুর একেবারে বাইরের কক্ষে সর্বাধিক ৪ (আট) টির বেশি ইলেকট্রন থাকতে পারে না।

(iii) কোনো একটি পরমাণুর নিম্নতর শক্তির খোলের ইলেকট্রন বিন্যাস পূর্ণ না হওয়া পর্যন্ত উচ্চতর শক্তির খোলে কোনো ইলেকট্রন প্রবেশ করতে পারে না।

প্রশ্ন ১২। বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লিখ।

উত্তরঃ রাদারফোর্ডের পরমাণু মডেলটির অসংগঠিত বা অসুবিধাগুলি দূর করার জন্য নীলস্ বোর পরমাণুর মডেল সম্বন্ধে কয়েকটি স্বীকার্য প্রস্তাব করেন। সেগুলি হল-

(i) পরমাণুর ভেতরে কেবল কতকগুলি বিশেষ কক্ষপথ থাকে। এই কক্ষপথগুলিকে ইলেকট্রনের অসংলগ্ন কক্ষপথ বলা হয়। 

(ii) ইলেকট্রনগুলি অসংলগ্ন কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি বিকিরণ করে না।

প্রশ্ন ১৩। কোনো মৌলের যোজ্যতা কিভাবে নির্ধারিত হয় তা ব্যাখ্যা কর।

উত্তরঃ প্রত্যেকটি মৌলের একটি পরমাণুর নির্দিষ্ট যোজন ক্ষমতা আছে যাকে যোজ্যতা বলা হয়। আমরা জানি যে, কোনো পরমাণুর বহিকক্ষে সর্বাধিক ৪টি ইলেকট্রন থাকতে পারে। ৪টি ইলেকট্রন বহির্বক্ষটিকে অষ্টক বিন্যাস বলে। এই অষ্টক বিন্যাস লাভ করার জন্যই পরমাণুগুলির রাসায়নিক বিক্রিয়া ঘটে। মৌলের পরমাণুগুলি যে সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে বা সমভাগ করে তার বহিকক্ষে অষ্টক বিন্যাস লাভ করে সেই সংখ্যাটি মৌলের যোজ্যতা প্রকাশ করে। উদাহরণস্বরূপ, সোডিয়াম পরমাণুর যোজ্যতা এক কারণ সোডিয়াম পরমাণুটি অন্য পরমাণুর সঙ্গে যোজিত হওয়ার সময় তার বহিকক্ষে থাকা 1টি ইলেকট্রন হারিয়ে অষ্টক বিন্যাস লাভ করে। একইভাবে মেগনেসিয়াম ও এলুমিনিয়ামের যোজ্যতা যথাক্রমে 2 এবং 3 কারণ মেগনেসিয়াম-এর বহিকক্ষে ২টি ইলেকট্রন এবং এলুমিনিয়ামের বহিকক্ষে 3টি ইলেকট্রন আছে। আবার যদি কোনো মৌলের পরমাণুর বহিকক্ষের ইলেকট্রনের সংখ্যা ঐ কক্ষের ইলেকট্রনের সর্বাধিক সংখ্যা 8 এর কাছাকাছি হয় অর্থাৎ 5, 6 বা 7 হয় তাহলে সেই মৌলের যোজ্যতা নির্ণয় করতে অষ্টকের ৪টি ইলেকট্রন থেকে যোজক ইলেকট্রন সংখ্যা বিয়োগ করতে। হয়। যেমন অক্সিজেন পরমাণুর বহিকক্ষে থাকা ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ যোজক ইলেকট্রন সংখ্যা 6। কিন্তু অক্সিজেনের পক্ষে 6টি ইলেকট্রন ত্যাগ করার চেয়ে, 2টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক বিন্যাস লাভ করা সহজ। সেজন্য অক্সিজেনের যোজ্যতা (8-6) = 2। একইভাবে আমরা ক্লরিন, সালফা-এর যোজ্যতা নির্ণয় করতে পারি।

প্রশ্ন ১৪। শূন্যযোজী তিনটি মৌলের নাম লেখ।

উত্তরঃ হিলিয়াম, নিয়ন, আর্গন।

প্রশ্ন ১৫। নিউট্রন কণা কে আবিষ্কার করেন? এই কণার, বৈশিষ্ট্য কি ?

উত্তরঃ 1932 সালে জে চ্যাডউইক নিউট্রন কণা আবিষ্কার করেন। এই কণাটি আধানহীন এবং এর ভর একটি প্রোটনের ভরের প্রায় সমান।

প্রশ্ন ১৬। ইলেকট্রন এবং প্রোটন এই কণা দুইটির আবিষ্কারকের নাম লিখ।

উত্তরঃ ইলেকট্রন আবিষ্কারকের নাম জে. জে. থমসন, প্রোটন আবিষ্কারকের নাম ই. গোল্ডষ্টিন।

প্রশ্ন ১৭। নিম্নলিখিত মৌলগুলির ইলেকট্রনীয় বিন্যাস দেখাও এবং যোজ্যতা কত উল্লেখ কর।

সোডিয়াম, বেরিলিয়াম, বোরন, সিলিকন, ফ্লরিন, নাইট্রোজেন, ফসফরাস।

উত্তরঃ (i) সোডিয়াম-এর পারমাণবিক সংখ্যা = 11.

∴ সোডিয়াম-এর ইলেকট্রনীয় বিন্যাস = 2, 8, 1.

সোডিয়াম-এর যোজ্যতা = 1

(ii) বেরিলিয়াম-এর পারমাণবিক সংখ্যা = 4

∴ বেরিলিয়াম-এর ইলেকট্রনীয় বিন্যাস = 2, 2

বেরিলিয়াম-এর যোজ্যতা = 2

(iii) বোরন-এর পারমাণবিক সংখ্যা = 5

∴ বোরন-এর ইলেকট্রনীয় বিন্যাস = 2, 3

বোরন-এর যোজ্যতা = 3

(iv) সিলিকন-এর পারমাণবিক সংখ্যা = 14

∴ সিলিকন-এর ইলেকট্রনীয় বিন্যাস = 2, 8, 4

সিলিকন-এর যোজ্যতা = 4

(v) ফ্লরিন-এর পারমাণবিক সংখ্যা = 9

ফ্লরিন-এর ইলেকট্রনীয় বিন্যাস = 2, 7

ফ্লরিন-এর যোজ্যতা = 8 -7 = 1

(vi) নাইট্রোজেন-এর পারমাণবিক সংখ্যা = 7

নাইট্রোজেন-এর ইলেকট্রনীয় বিন্যাস = 2, 5

নাইট্রোজেন-এর যোজ্যতা = 8 – 5 = 3

(vii) ফসফরাস-এর পারমাণবিক সংখ্যা = 15

ফরফসার-এর ইলেকট্রনীয় বিন্যাস = 2, 8, 5

ফসফরাস-এর যোজ্যতা = 8 – 5 = 3

প্রশ্ন ১৮। যদি কোনো মৌলের ভর সংখ্যা 18 এবং এটিতে 7 টি ইলেকট্রন থাকে তাহলে মৌলের পরমাণুটির প্রোটন ও নিউট্রনের সংখ্যা কত ? মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে ?

উত্তরঃ (i) প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা = 7

(ii) নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা – প্রোটন সংখ্যা = 18 -7 = 11

(iii) পারমাণবিক সংখ্যা = ইলেকট্রন সংখ্যা = 7

প্রশ্ন ১৯। নীচের তথ্যগুলির মধ্যে যেগুলি সঠিক সেগুলির পাশে T এবং যেগুলি ভুল সেগুলির পাশে F লেখো।

(i) নিউক্লিয়াসের ঘনত্ব খুব কম।

উত্তরঃ (F)

(ii) a কণা হল ধণাত্মক আধানগ্রস্ত কণা।

উত্তরঃ (T)

(iii) পরমাণুর বেশির ভাগ স্থান ফাঁকা।

উত্তরঃ (T)

(iv) কার্বণ পরমাণুর নিউক্লিয়াসের সংখ্যা 6

উত্তরঃ (F)

(v) ক্লোরিণ পরমাণুর যোজ্যতা 7

উত্তরঃ (F)

(vi) K কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন 8টি।

উত্তরঃ (F)

(vii) ইলেকট্রন ঋণাত্মক আধান বহন করে।

উত্তরঃ (T)

(viii) একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের প্রায় 1840 গুণ।

উত্তরঃ (T)

(ix) পারমাণবিক সংখ্যা হল গড় পরিমাণ।

উত্তরঃ (F)

(x) জেমস স্যাডউইক নিউট্রন কণিকা আবিষ্কার করেন।

উত্তরঃ (T)

(xi) নিউট্রনের কোনো আধান নেই।

উত্তরঃ (T)

(xii) যে কোনো পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা হল 2

উত্তরঃ (F)

প্রশ্ন ২০। সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লেখো।

(a) ম্যাগনেসিয়াম পরমাণুর সঠিক ইলেকট্রন বিন্যাসটি হল—

(a) 8, 2, 2 

(b) 2, 8, 2 

(c) 3, 8, 1 

(d) 1, 8, 3

উত্তরঃ (b) 2, 8, 2

(b) রাদারফোর্ডের a কণা বিচ্ছুরণ পরীক্ষা নীচের কোন কণিকার আবিষ্কারে সাহায্য করে।

(a) প্রোটন।

(b) পারমাণবিক ভর। 

(c) পরমাণুর নিউক্লিয়াস। 

(d) ইলেকট্রন।

উত্তরঃ (c) পরমাণুর নিউক্লিয়াস।

(c) একটি পরমাণুর ইলেকট্রন সংখ্যা 15 এবং নিউট্রন সংখ্যা 16। নীচের কোনটির দ্বারা পরমাণুটিকে সঠিকভাবে প্রকাশ করা যাবে ?

(a) ₁₅X³¹

(b) ₁₆X¹⁵

(c) ᶜX³

(d) ₁₅X¹⁶

উত্তরঃ (a) ₁₅X³¹

(d) ইথাইল ইথানোয়েটের একটি নমুনাতে দুটি অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা এর সঠিক কারণ কী ?

(a) অক্সিজেন পরমাণু দুটি পরস্পরের আইসোবার। 

(b) অক্সিজেন পরমাণুগুলির একটি দুটি নিউট্রন লাভ করেছে। 

(c) অক্সিজেন পরমাণু দুটি পরস্পরের সমস্থানিক। 

(d) অক্সিজেন পরমাণুগুলির একটি ইলেকট্রন লাভ করেছে।

উত্তরঃ (c) অক্সিজেন পরমাণু দুটি পরস্পরের সমস্থানিক।

(e) 1 যোজ্যতা বিশিষ্ট মৌলগুলি হল-

(a) সর্বদা অধাতু।

(b) সর্বদা ধাতুকল্প। 

(c) হয় ধাতু অথবা অধাতু।

(d) সর্বদা ধাতু।

উত্তরঃ (d) সর্বদা ধাতু ।

(f) পরমাণুর সম্বন্ধে কোন তথ্যটি সঠিক ?

(a) গ্লোল্ডস্টাইনের তত্ত্ব। 

(b) রাদারফোর্ডের তত্ত্ব।

(c) নীলস বোরের তত্ত্ব।

(d) জে জে থমসনের তত্ত্ব।

উত্তরঃ (d) জে জে থমসনের তত্ত্ব।

(g) একটি পরমাণুর 3টি প্রোটন ও 4টি নিউট্রন আছে। এর যোজ্যতা হল-

(a) 4 

(b) 7 

(c) 1 

(d) 3

উত্তরঃ (c) 1

(h) অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস-

(a) 2, 8, 3 

(b) 2, 3, 8 

(c) 2, 8, 2 

(d) 8, 2, 3

উত্তরঃ (a) 2, 8, 3

NEW VIDEO CLASS

Subject Ka Complete Video Solution Dekhein

Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top