SEBA Class 9 Science Important Chapter 11 কার্য এবং শক্তি

SEBA Class 9 Science Important Chapter 11 কার্য এবং শক্তি Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Science Important Chapter 11 কার্য এবং শক্তি Solutions and select need one. SEBA Class 9 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Science Important Question Answer.

SEBA Class 9 Science Important Chapter 11 কার্য এবং শক্তি

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 11

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। কার্য করার হারকে কী বলে?

উত্তরঃ কার্য করার হারকে ক্ষমতা বলে।

প্রশ্ন ২। SI পদ্ধতিতে শক্তির একক কী?

উত্তরঃ SI পদ্ধতিতে শক্তির একক জুল।

প্রশ্ন ৩। তিনটি প্রাথমিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশির উল্লেখ কর।

উত্তরঃ তিনটি প্রাথমিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি হল ক্ষমতা। SI পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক কিলোগ্রাম- মিটার/সেকেণ্ড।

প্রশ্ন ৪। অশ্ব ক্ষমতা ও ওয়াটের সম্পর্ক কী?

উত্তরঃ 1 অশ্বক্ষমতা = 746 ওয়াট।

প্রশ্ন ৫। অভিকর্ষীয় স্থিতি শক্তি কাকে বলে?

উত্তরঃ কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুললে অবস্থান পরিবর্তনের জন্য বস্তুটি যান্ত্রিক কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। এই স্থিতিশক্তির পরিমাপের জন্য সাধারণত পৃথিবীপৃষ্ঠকেই প্রমাণ অবস্থান হিসাবে ধরা হয়।

প্রশ্ন ৬। স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলতে কী বোঝ। উদাহরণ দাও।

উত্তরঃ আকৃতিগত পরিবর্তনের ফলে কোনো বস্তু যান্ত্রিক কার্য করার যে সামর্থ্য লাভ করে, তাকে ওই বস্তুর স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে। যেমন – ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিংটি সংকুচিত হয় অর্থাৎ ওর আকৃতিগত পরিবর্তন ঘটে। ফলে আগের অবস্থায় ফেরার সময় স্প্রিংটি ঘড়িকে চালু রাখে অর্থাৎ কার্য করে।

প্রশ্ন ৭। ক্ষমতার মাত্রা লিখ।

উত্তরঃ ক্ষমতার মাত্রা [ML²T⁻³]

প্রশ্ন ৮। ক্ষমতা সময়ের উপর নির্ভরশীল নয় বিবৃতিটি সত্য না মিথ্যা?

উত্তরঃ বিবৃতিটি মিথ্যা। ক্ষমতা সময়ের উপর নির্ভরশীল।

প্রশ্ন ৯। 1kg ভরের কোন বস্তুর গতিশক্তি 1J, যখন এর গতিশক্তি।

(a) 0.45 ms⁻¹

(b) 1.42ms⁻¹

(c) 1.73 ms⁻¹

(d) তিনটির মধ্যে কোনটিই নয়।

উত্তরঃ (b) 1.42ms⁻¹।

প্রশ্ন ১০। যখন কোন চলন্ত বস্তুর গতিশক্তির পরিমাণ দ্বিগুণ করা হয়-

(a) ত্বরণ দ্বিগুণ হবে। 

(b) ওজন দ্বিগুণ হবে।

(c) গতিশক্তি দ্বিগুণ হবে। 

(d) গতিশক্তি চারবার বাড়বে।

উত্তরঃ (d) গতিশক্তি চারবার বাড়বে।

প্রশ্ন ১১। একটি 1kg ভরের বস্তুর গতিশক্তি 1J যখন ভূমি থেকে বস্তুটির উচ্চতা।

(a) 1m, 

(b) 0.1m 

(c) 32m, 

(d) 10m [g = 10ms⁻²]

উত্তরঃ (b) 0.1m

প্রশ্ন ১২। যখন কোন বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছোঁড়া হল, তখন এর গতিশক্তি ক্রমশ কমতে থাকবে এবং যখন বস্তুটির গতিবেগ ‘O’ হবে, তখন কী ঘটনা ঘটবে?

উত্তরঃ যেহেতু বস্তুটি উপরের দিকে উত্থিত হয় সেজন্য গতিশক্তি ক্রমশ লোপ পেতে থাকে এবং স্থিতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে এবং সর্বোচ্চ অবস্থানে এর গতিশক্তি সম্পূর্ণ লোপ পেয়ে পূর্ণ স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়।

প্রশ্ন ১৩। লোহার উপর হাতুড়ির আঘাত হানলে কেন লোহার উপরের অংশ উষ্ণ হয়?

উত্তরঃ হাতুড়ির গতিশক্তি শেষ পর্যন্ত শব্দ শক্তি ও তাপশক্তিতে পরিণত হয়। তাই উপরের অংশটি উত্তপ্ত হয়।

প্রশ্ন ১৪। গতিশীল অবস্থায় না থাকলেও কী কোন বস্তু শক্তির অধিকারী হয়?

উত্তরঃ কোন বস্তুকে বাড়ীর ছাদে রাখলে বস্তুটি শক্তির অধিকারী হয়।

প্রশ্ন ১৫। সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনে কী কোন কার্য করা হয়?

উত্তরঃ এক্ষেত্রে কেন্দ্রাতিগ বল ও বস্তুর গতি পরস্পরের লম্বদিকে ক্রিয়া করে বলে এক্ষেত্রে কোন কার্য করা হয় না।

প্রশ্ন ১৬। কার্য কী স্কেলার রাশি না ভেক্টর রাশি?

উত্তরঃ কার্য হল স্কেলার রাশি।

প্রশ্ন ১৭। বৃষ্টি কিভাবে ভূপৃষ্ঠে পতিত হয়?

উত্তরঃ অভিকর্ষজ বলের ক্রিয়ায় বৃষ্টি ও ভূপৃষ্ঠে পতিত হয়।

প্রশ্ন ১৮। কোনো বোঝা বা ভারি বস্তু সময়ের উপর নির্ভর করে। এটি কী সঠিক?

উত্তরঃ না।

প্রশ্ন ১৯। যখন ধনুক থেকে তীর ছোঁড়া হয়, এটি গতিশক্তি। এটি কীভাবে গতিশক্তিতে রূপান্তরিত হয়?

উত্তরঃ ধনুকের স্থিতিস্থাপক স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত করে তীরকে তীব্রভাবে বেরিয়ে আসতে সাহায্য করে।

প্রশ্ন ২০। 50kg ভরের কোন বস্তুকে তুলতে 4,900 J কার্য করা হয়; বস্তুটির উচ্চতা হবে-

(a) 10m 

(b) 98m 

(c) 960m 

(d) 245,000m [g=9.8ms⁻² ধরে]

উত্তরঃ (a) 10m

প্রশ্ন ২১। দুটি বা তার বেশি ভেক্টর রাশি দ্বারা গঠিত স্কেলার রাশি হল—

(a) কার্য। 

(b) সরণ।

(c) বল।

(d) চাপ।

উত্তরঃ (a) কার্য।

প্রশ্ন ২২। 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 6 ঘণ্টা জ্বলে। বাল্বটির একদিনের শক্তির খরচ ‘Unit’ -এ প্রকাশ কর।

উত্তরঃ বাল্বটির ক্ষমতা, P = 60w

= 60/1000 kw = 0.06 kw.

সময়, t = 6h

যিহেতু, শক্তি = ক্ষমতা x সময় = p x t

= 0.06 kw x 6h

= 0.36 kwh.

= 0.36 Unit.

অতএব বাল্বটির একদিনের শক্তির খরচ 0.36 Unit

প্রশ্ন ২৩। কার্য স্কেলার না ভেক্টর রাশি?

উত্তরঃ কার্য স্কেলার রাশি। কারণ কার্যের মান আছে কিন্তু নির্দিষ্ট কোন দিক নেই।

প্রশ্ন ২৪। কার্য বলতে কি বুঝ? এস. আই. পদ্ধতিতে কার্যের একক কি?

উত্তরঃ কোনো বস্তুর উপর ক্রিয়া করা বলের পরিমাণ এবং বলের প্রয়োগ বিন্দুর দিকে বস্তুর দ্বারা অতিক্রম করা দূরত্বের পূরণফলকে বস্তুটির দ্বারা সম্পাদিত কার্য বলা হয়। সম্পাদিত কার্য w = বল, F x সরণ, s

এস. আই. পদ্ধতিতে কার্যের একক হল জুল।1 জুল = 1 নিউটন × 1 মিটার।

প্রশ্ন ২৫। কখন কোনো বল দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ শূন্য হয়?

উত্তরঃ কোনো বল দ্বারা বস্তুর উপর সম্পাদিত কার্যের পরিমাণ শূন্য হবে যদি বস্তুর সরণের পরিমাণ শূন্য হয়।

প্রশ্ন ২৬। এক বালতি জল হাতে ঝুলিয়ে একই স্থানে দাঁড়িয়ে থাকলে কোনো কার্য করা হয় না কেন?

উত্তরঃ কোনো কার্য সম্পাদন করতে হলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে হয় এবং বস্তুটির সরণ ঘটতে হয়। এক বালতি জল হাতে ঝুলিয়ে একই স্থানে দাঁড়িয়ে থাকলে কোনো কার্য করা হয় না। কারণ এক্ষেত্রে বল প্রয়োগ করা হয়েছে বটে কিন্তু বল প্রয়োগের দিকে বালতিটির সরণ ঘটেনি। অর্থাৎ কোনো কার্য সম্পাদন হয়নি।

প্রশ্ন ২৭। কখন বলের দ্বারা সম্পাদিত কার্যকে ধনাত্মক এবং ঋণাত্মক বলা হয়?

উত্তরঃ কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল যখন সরণের দিকে ক্রিয়া করে তখন সম্পাদিত কার্য ধনাত্মক হয়।

আবার কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল যখন সরণের বিপরীত দিকে ক্রিয়া করে তখন সম্পাদিত কার্য ঋণাত্মক হয়।

প্রশ্ন ২৮। কোনো বস্তুর উপর বল প্রয়োগে উহার সরণ না হলে সম্পাদিত কার্যের পরিমাণ কত হবে?

উত্তরঃ আমরা জানি কার্য হল প্রয়োগ করা বল এবং বলের অভিমুখে বস্তুর সরণের গুণফলের সমান। সুতরাং বল প্রয়োগে বস্তুর সরণ না হলে সম্পাদিত কার্যের পরিমাণ শূন্য হবে।

প্রশ্ন ২৯। একটি গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও বলের দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ শূন্য হতে পারে কি করে? উদাহরণ দাও।

উত্তরঃ প্রয়োগ করা বলের দিক এবং বস্তুর সরণের দিক একই অনুভূমিক রেখায় না হলে সরণের দিকে বলের কার্যকর উপাংশ নির্ণয় করে সম্পাদিত কার্যের পরিমাপ করা হয়। যদি বল (F) এবং সরণ (s) এর অভিমুখদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ হয় তবে সরণের দিকে বলের কার্যকর উপাংশ হবে F cos θ। সুতরাং সম্পাদিত কার্য = F cos θ x s হবে। যদি θ = 90° হয় তবে cos 90° = 0 হয় এবং এক্ষেত্রে সম্পাদিত কার্যের পরিমাণও শূন্য হয়। সুতরাং প্রয়োগ করা বলের দিকে সমকোণে বস্তুর সরণ ঘটলে ঐ বলের দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ শূন্য হবে।

উদাহরণ – একটি পাখি যখন ভূমির সমান্তরালে উড়ে যায় তখন এটির উপর ক্রিয়া করা মহাকর্ষণ বলের দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ শূন্য হবে।

প্রশ্ন ৩০। একজন মালবাহক 15kg ভরের বস্তু মাটি থেকে উপরে তুলছে এবং ভূমি থেকে 1.5m. উপর তার মাথার উপর রাখছে। বস্তুটির উপর তার দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ নির্ণয় কর।

উত্তরঃ এখানে,

বস্তুর ভর, m = 15kg

সরণ, s = 1.5m

সম্পাদিত কার্য, w = F x s

= w = mg x s [যেহেতু F = mg ]

= w = 15kg x 10ms⁻² x 1.5m

= w = 225 kg ms⁻² m

= 225 Nm = 225 J (জুল)

প্রশ্ন ৩১। 10 kg ভরের একটি বস্তু 5 ms⁻² ত্বরণে গতি করে 4m. দূরত্ব অতিক্রম করে। বস্তুটির দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ নির্ণয় কর।

উত্তরঃ এখানে

বস্তুটির ভর, m = 10 kg

বস্তুটির ত্বরণ, a = 5 ms⁻²

সরণ, s = 4m

∴ সম্পাদিত কার্য, w = F x s

= ma x s [যেহেতু F = ma]

= 10 × 5 × 4

= 200 J (জুল)

প্রশ্ন ৩২। একটি ইঞ্জিন তার উপর 5000N বল প্রয়োগ করে 35,000 J কার্য করে। বলের প্রয়োগ বিন্দুর দিকে বস্তুটির সরণ নির্ণয় কর।

উত্তরঃ এখানে,

সম্পাদিত কাৰ্য, w = 35,000 J (জুল)

প্রয়োগ করা বল, F = 5000 N (নিউটন)

সরণ, s = ?

∴ w = FS

= s = w/F = 35000J/5000N

= 7m

অতএব বলের প্রয়োগ বিন্দুর দিকে বস্তুটির সরণ 7m হবে।

প্রশ্ন ৩৩। শক্তির সংজ্ঞা লিখ। এস. আই. পদ্ধতিতে শক্তির একক কি?

উত্তরঃ কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। এস. আই. পদ্ধতিতে কার্যের একক এবং শক্তির একক একই অর্থাৎ জুল।

প্রশ্ন ৩৪। শক্তির কয়েকটি বিভিন্ন রূপের নাম লিখ।

উত্তরঃ শক্তির বিভিন্ন রূপগুলি হল— যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, ইত্যাদি।

প্রশ্ন ৩৫। স্থিতি শক্তি কাকে বলে? m ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় উত্তোলন করা হল। বস্তুটির স্থিতিশক্তির পরিমাণ কত হবে বুঝিয়ে লিখ।

উত্তরঃ বস্তুর অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় তাকে স্থিতিশক্তি বলে।

m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় উত্তোলন করলে বস্তুটির স্থিতিশক্তির পরিমাণ, w = mgh [এখানে ‘g’ মাধ্যাকর্ষণীয় ত্বরণ]

প্রশ্ন ৩৬। গতিশক্তি কাকে বলে? কোনো বস্তুর গতিশক্তিকে সমীকরণের আকারে উপস্থাপন কর। অথবা প্রমাণ কর যে Eₖ = 1/2 mv²

উত্তরঃ গতিশীল বস্তুর শক্তিকে গতিশক্তি বলে। গতিশীল বস্তু কার্য সম্পাদন করতে পারে। মনে করি, m ভরের একটি বস্তুর প্রারম্ভিক বেগ u, বস্তুটির উপর এক নির্দিষ্ট বল প্রয়োগ করায় বস্তুটির সরণের পরিমাণ হল s এবং ওই F বল সরণের দিকে কার্যকর। অতএব সম্পাদিত কার্যের পরিমাণ, W = F x s। বস্তুটি উপর সম্পাদিত কার্যের ফলে বস্তুটির বেগের পরিবর্তন ঘটে। ধরা যাক, বস্তুটির বেগ u থেকে বেগ v -তে পরিবর্তিত হয় এবং ত্বরণের পরিমাণ a।

আমরা জানি, v² – u² = 2as

যেখানে প্রারম্ভিক বেগ u, অন্তিম বেগ v, সমত্বরণ a এবং সরণ s।

∴ s = v² – u² /2a ……..……….(i)

আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে

আমরা জানি, F = ma ……………….(ii)

∴ F বলের দ্বারা সম্পাদিত কার্য, w = F x s

= w = ma x v²-u²/2a [সমীকরণ (i) এবং (ii) হতে ]

= w = 1/2m (v² – u²)

যদি বস্তুটি স্থির অবস্থা থেকে গতি করে, অর্থাৎ u = 0 হয় তবে

w = 1/2 m (v² – o²)

= w = 1/2mv² ……………….(iii)

এটা স্পষ্ট যে, সম্পাদিত কার্য বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান।

যদি u = 0 হয় তবে সম্পাদিত কার্য = 1/2mv²

অতএব, v সমবেগে গতিশীল m ভরের বস্তুর গতিশক্তির পরিমাণ- Eₖ = 1/2mv²

NEW VIDEO CLASS

Subject Ka Complete Video Solution Dekhein

Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top