SEBA Class 9 Science Important Chapter 10 মহাকর্ষণ

SEBA Class 9 Science Important Chapter 10 মহাকর্ষণ Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 9 Science Important Chapter 10 মহাকর্ষণ Solutions and select need one. SEBA Class 9 General Science Additional Notes Bengali Medium Download PDF. SEBA Class 9 Science Important Question Answer.

SEBA Class 9 Science Important Chapter 10 মহাকর্ষণ

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. Class 9 Science Additional Niotes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 9 Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 10

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। 2 কেজি ভরের কোন বস্তুর পৃথিবীর পৃষ্ঠে ওজন কত?

উত্তরঃ 2 × 9.8 = 19.6 N.

প্রশ্ন ২। 5 কেজি ভরের কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কত?

উত্তরঃ শূন্য [ w = mg = 5 x 0 = 0]

প্রশ্ন ৩। বস্তুর ওজন মাপার যন্ত্রের নাম কী?

উত্তরঃ স্প্রিং তুলা যন্ত্র।

প্রশ্ন ৪। g এবং G মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ G হল মহাকর্ষীয় ধ্রুবক, g হল অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক।

প্রশ্ন ৫। ভর ও ভারের মধ্যে কোনটি স্কেলার রাশি এবং কোনটি ভেক্টর রাশি।

উত্তরঃ ভর হল স্কেলার রাশি। ভার হল ভেক্টর রাশি।

প্রশ্ন ৬। মহাকর্ষীয় ধ্রুবকের SI একক কী?

উত্তরঃ নিউটন হল মহাকর্ষীয় ধ্রুবকের SI unit (একক)।

প্রশ্ন ৭। বস্তুর জড়তা কাকে বোঝানো হয়?

উত্তরঃ ভরকে।

প্রশ্ন ৮। পৃথিবীতে g = GM/ R², G -এর মান কত ? যদি g চাঁদে পৃথিবীর 1/6 হয়।

উত্তরঃ G হল অপরির্তনীয়, এটির মান সর্বত্রই সমান।

প্রশ্ন ৯। G -এর SI ইউনিটটি লেখো।

উত্তরঃ G -এর SI একক হল NM² kg⁻² এবং gm ms⁻²

প্রশ্ন ১০। চাঁদে 70 কেজি ওজনের ব্যক্তির ওজন কত হবে? পৃথিবীতে ও চাঁদে তার ভর কত হবে?

উত্তরঃ ব্যক্তিটির ভর চাঁদে ও পৃথিবীতে একই থাকবে। চাঁদে তার ওজন হবে। 70 x (9.8/6) = 114.3N

প্রশ্ন ১১। সোনার ঘনত্ব 19300 kg m⁻³ এবং জলের ঘনত্ব 19300 kg m⁻³ এবং জলের ঘনত্ব 1000 kg m⁻³। সোনার আপেক্ষিক ঘনত্ব কত?

উত্তরঃ সোনার ঘনত্ব = 19300 kg m⁻³

জলের ঘনত্ব = 1000 kg m⁻³

∴ সোনার আপেক্ষিক ঘনত্ব = সোনার ঘনত্ব/জলের ঘনত্ব

= 19300 kg m⁻³/1000 kg m⁻³

= 19.3

প্রশ্ন ১২। অভিকেন্দ্রিক বল কাকে বলে? একটি উদাহরণ দাও।

উত্তরঃ যখন একটি বস্তু সম পরিমাণ বেগে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বস্তুটির গতিপথের প্রতিটি বিন্দুতে তার দিক পরিবর্তন হয়। এই দিক পরিবর্তনের জন্য বস্তুটির বেগ বা ত্বরণের পরিবর্তন ঘটে। যে বলের জন্য এই ত্বরণের পরিবর্তন এবং বৃত্তীয় পথে বস্তুটির পরিভ্রমণ ঘটে সেই বল বৃত্তীয় পথটির কেন্দ্রের দিকে ক্রিয়াশীল। এই বলকে অভিকেন্দ্রিক বল বলে।

সম পরিমাণ বেগে বৃত্তীয় পথে একটি শিলাখণ্ডের ঘূর্ণন হল অভিকেন্দ্রিক বলের একটি উদাহরণ।

প্রশ্ন ১৩। কোন বলের জন্য চন্দ্র পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করে?

উত্তরঃ অভিকেন্দ্রিক বলের জন্য চন্দ্র পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করে। পৃথিবীর আকর্ষণ বলের জন্য এই অভিকেন্দ্রিক বলের উৎপত্তি হয়।

প্রশ্ন ১৪। মহাকর্ষণ কাকে বলে?

উত্তরঃ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে। বস্তুসমূহের মধ্যে কার্যকরী এই আকর্ষণ বলকে মহাকর্ষণ বল বলে।

প্রশ্ন ১৫। গ্রহের গতি নিয়ন্ত্রণকারী কেপলারের সূত্রগুলি উল্লেখ কর।

উত্তরঃ বহু জ্যোতির্বিজ্ঞানী ষোড়শ শতাব্দীর মধ্যে গ্রহের গতির বিষয়ে অনেক তথ্য সংগ্রহ করেন। এই তথ্যসমূহের উপর ভিত্তি করে জোহান্স কেপলার গ্রহের গতি নিয়ন্ত্রণকারী তিনটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রসমূহকে কেপলার সূত্র বলে। সূত্রগুলি হল-

প্রথম সূত্র – প্রতিটি গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার। এই উপবৃত্তের একটি ফোকাসে সূর্যের অবস্থান। চিত্রে O বিন্দুতে সূর্যের অবস্থান।

দ্বিতীয় সূত্র – সূর্য এবং যে কোনো গ্রহ পর্যন্ত টানা রেখা সমান সমান সময়ের অন্তরালে সমান সমান কালি অতিক্রম করে। অর্থাৎ যদি A এবং B বিন্দুর মধ্যে সময়ের অন্তরাল C এবং D বিন্দুর মধ্যে সময়ের অন্তরালের সমান হয় তবে OAB এবং OCD এর কালি সমান।

তৃতীয় সূত্র – সূর্য থেকে কোনো গ্রহের গড় দূরত্ব r এর ঘনক, গ্রহটির পরিভ্রমণ কাল T -এর বর্গের সমানুপাতিক। অর্থাৎ,

T² α r³ অথবা T²/r³ = ধ্রুবক।

উল্লেখ্য যে গ্রহের গতি ব্যাখ্যা করার জন্য কেপলার কোনো তত্ত্ব উপস্থাপন করেননি। নিউটনই প্রথম বললেন, গ্রহের গতির কারণ হল সূর্যের দ্বারা তাদের উপর প্রযুক্ত মহাকর্ষণিক বল।

প্রশ্ন ১৬। কোন বিজ্ঞানী সর্বপ্রথম G-এর মান নির্ণয় করেন? G -এর স্বীকৃত মান কত?

উত্তরঃ সংবেদনশীল তুলাযন্ত্র ব্যবহার করে হেনরী ক্যাভেন্ডিস G -এর মান নির্ণয় করেন।

G -এর স্বীকৃত মান হল 6.673 x 10⁻¹¹ Nm² kg⁻²।

প্রশ্ন ১৭। পৃথিবীর ভর 6 x 10²⁴ kg. এবং চন্দ্রের ভর 7.4 x 10²² kg.। পৃথিবীর এবং চন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি 3.84 × 10⁵ km. হয় তবে পৃথিবীর দ্বারা চন্দ্রের উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় কর।

G = 6.7 × 10⁻¹¹ Nm² kg⁻²

উত্তরঃ পৃথিবীর ভর, M = 6 x 10²⁴ kg.

চন্দ্রের ভর, M = 7.4 x 10²² kg.

পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব, d = 3.84 × 10⁵ km.

= 3.84 × 10⁵ x 1000m.

= 3.84 x 10⁵ × 10³m.

= 3.84 × 10⁸m.

সমানুপাতিক ধ্রুবক, G = 6.7 × 10⁻¹⁰ Nm² kg⁻²

∴ পৃথিবীর দ্বারা চন্দ্রের উপর প্রযুক্ত বল,

F = G M x m/d²

= 6.7 × 10⁻¹¹ x 6 x 10²⁴ x 7.4 x 10²²/ (3.84 × 10⁸) ²

= 297.48 x 10³⁵/ 14.75 × 10¹⁶ = 20.1 x 10¹⁹

= 2.01 x 10²⁰ N

অতএব পৃথিবীর দ্বারা চন্দ্রের উপর প্রযুক্ত বল 2.01 × 10²⁰ N.

প্রশ্ন ১৮। 200kg. ভরবিশিষ্ট দুইটি বস্তুর মধ্যে দূরত্ব 3m হলে এদের পারস্পরিক আকর্ষণ বল কত হবে?

উত্তরঃ আমরা জানি,

F = G m₁m₂/d²

এখানে বস্তু দুইটির ভর যথাক্রমে

m₁ = 200 kg.

m₂ = 200 kg.

বস্তু দুইটির মধ্যবর্তী দূরত্ব, d = 3m.

মহাকর্ষণীয় ধ্রুবক, G = 6.67 × 10⁻¹¹ Nm² kg⁻²

∴ F = 6.67 × 10⁻¹¹ x 200 x 200/ 3²

⇒ F = 6.67 x 10⁻¹¹ x 4 x 10⁴ /9

⇒ F = 26.68 x 10⁻⁷/9

⇒ F = 2.96 x 10⁻⁷ N

অতএব বস্তু দুইটির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল হবে 2.96 × 10⁻⁷N.

প্রশ্ন ১৯। মাধ্যাকর্ষণীয় ত্বরণে ‘g’ -এবং ‘G’ -এর মধ্যে সম্পর্কটি উপস্থাপন কর।

উত্তরঃ পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য উৎপত্তি হওয়া ত্বরণকে মাধ্যাকর্ষণীয় ত্বরণ বলে। মাধ্যাকর্ষণীয় ত্বরণকে ‘g’ অক্ষর দ্বারা সূচিত করা হয়।

‘g’ -এবং ‘G’ -এর মধ্যে সম্পর্ক – মহাকর্ষণের বিশ্বজনীন সূত্র অনুযায়ী,

F = G Mm/d²

যেখানে M পৃথিবীর ভর, m পৃথিবীর উপরিভাগে রাখা একটি বস্তুর ভর, d বস্তু এবং পৃথিবীর মধ্যে দূরত্ব এবং G বিশ্বজনীন মহাকর্ষণীয় ধ্রুবক। ভূপৃষ্ঠের উপর অথবা ভূপৃষ্ঠের খুব কাছে থাকা বস্তুর ক্ষেত্রে ‘d’ হবে পৃথিবীর ব্যাসার্দ্ধ R এর সমান।

∴ F = G Mm/R² ………….(i)

নিউটনের দ্বিতীয় গতিসূত্র মতে, বল, F = ভর, m x ত্বরণ, a

মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পতনশীল বস্তুর ত্বরণকে ‘g’ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়।

∴ F = m x g  …………….(ii)

সমীকরণ (i) এবং (ii) হতে আমরা পাই,

mg = G Mm/R²

= g = G M/R²

প্রশ্ন ২০। পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, g-এর মান তুমি কিভাবে নির্ণয় করবে?

উত্তরঃ পৃথিবীর ভর, M = 6 x 10⁻²⁴ kg.

পৃথিবীর ব্যাসার্দ্ধ, R = 6.4 x 10⁶m.

বিশ্বজনীন মহাকর্ষণীয় ধ্রুবক,

G = 6.7 x 10⁻¹¹ Nm² kg⁻²

যেহেতু, g = G M/R²

∴ g = 6.7 x 10⁻¹¹ x 6 x 10²⁴ /(6.4 x 10⁶)²

= 40.2 x 10¹³/ 40.96 × 10¹²

= 40.2 x 10/40.96

= 402/40.96

= 40200/4096

= 9.8ms⁻²

অতএব পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, g এর মান 9.8 ms⁻²।

প্রশ্ন ২১। ‘g’ এবং ‘G’ -এর মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ ‘g’ এবং ‘G’ -এর মধ্যে পার্থক্য হল—

(i) ‘g’ হল পৃথিবীর মাধ্যাকর্ষণের জন্য সৃষ্টি হওয়া মাধ্যাকর্ষণীয় ত্বরণ। অপরদিকে ‘G’ হল বিশ্বজনীন মহাকর্ষণীয় ধ্রুবক।

(ii) ‘g’-এর মান এবং দিক দুই-ই আছে, সুতরাং ইহা একটি ভেক্টর রাশি। অপরদিকে ‘G’ এর কেবল মান আছে, দিক নেই, সুতরাং ইহা একটি স্কেলার রাশি।

(iii) ‘g’-এর মান পৃথিবীর স্থান বিশেষে বিভিন্ন হতে পারে। কিন্তু ‘G’-এর মান সর্বদা অপরিবর্তিত থাকে।

(iv) এস. আই. পদ্ধতিতে ‘g’ -এর সাধারণ মান 9.81 ms। অপরদিকে এস. আই. পদ্ধতিতে মহাকর্ষণীয় ধ্রুবক বা ‘G’ -এর মান 6.67×10 Nm kg।

প্রশ্ন ২২। আপেক্ষিক ঘনত্ব কাকে বলে?

উত্তরঃ একটি বস্তুর ঘনত্ব এবং জলের ঘনত্বের অনুপাতকে বস্তুটির আপেক্ষিক ঘনত্ব বলে।

আপেক্ষিক ঘনত্ব = বস্তুর ঘনত্ব/জলের ঘনত্ব

যেহেতু আপেক্ষিক ঘনত্ব একই ধরনের রাশির অনুপাত সেজন্য আপেক্ষিক ঘনত্বের কোনো একক নাই।

প্রশ্ন ২৩। রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8 এবং জলের ঘনত্ব 10 kgm। এস. আই. এককে রূপার ঘনত্ব কত?

উত্তরঃ রূপার আপেক্ষিক ‘ঘনত্ব 10.8

যেহেতু আপেক্ষিক ঘনত্ব = বস্তুর ঘনত্ব /জলের ঘনত্ব

∴ রূপার ঘনত্ব = রূপার আপেক্ষিক ঘনত্ব × জলের ঘনত্ব

= 10.8 × 10 kgm

অতএব রূপার ঘনত্ব 10.8 x 10 kgm।

প্রশ্ন ২৪। বস্তুর ওজন কাকে বলে? এর গাণিতিক রূপ প্রকাশ কর।

উত্তরঃ পৃথিবী যে বলের দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে বস্তুটির ওজন বলে।

আমরা জানি পৃথিবী একটি বিশেষ বলের দ্বারা প্রত্যেক বস্তুকে আকর্ষণ করে এবং এই বল বস্তুর ভর এবং মাধ্যাকর্ষণীয় ত্বরণ, g-এর উপর নির্ভর করে।

নিউটনের দ্বিতীয় গতিসূত্র মতে, m ভরবিশিষ্ট কোনো বস্তুর উপর আকর্ষণ বল,

F = m x a

অর্থাৎ, F = m x g [যেহেতু মাধ্যাকর্ষণীয় ত্বরণকেg দ্বারা চিহ্নিত করা হয় ] আবার যেহেতু ওজনকে w দ্বারা চিহ্নিত করা হয়, অতএব উপরের সমীকরণটিতে F -এর পরিবর্তে w বসিয়ে পাই, w = m x g

প্রশ্ন ২৫। একটি বস্তুর ভর 50 kg.। পৃথিবীতে এর ওজন কত?

উত্তরঃ বস্তুটির ভর, m = 50 kg.

মাধ্যাকর্ষণীয় ত্বরণ, g = 9.8 ms⁻²

বস্তুটির ওজন, w = ?

যেহেতু, w = mg

= w = 50 x 9.8 = 490N

অতএব পৃথিবীতে বস্তুটির ওজন 490N।

প্রশ্ন ২৬। পৃথিবীতে একজন ব্যক্তির ওজন 600N, তার ভর কত হবে? (ধর g = 10ms⁻²)। যদি ব্যক্তিটিকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে যাওয়া হয় তাহলে তার ওজন হবে 100 N। চন্দ্রপৃষ্ঠে তার ভর কত? চন্দ্রে মাধ্যাকর্ষণীয় ত্বরণের মান কত তা নির্ণয় কর।

উত্তরঃ পৃথিবীতে ব্যক্তিটির ওজন, w = 600 N.

পৃথিবীতে মাধ্যাকর্ষণীয় ত্বরণ, g = 10 ms⁻²

পৃথিবীতে ব্যক্তিটির ভর, m = ?

যেহেতু, w = mg.

⇒ m = w/g = 600/10 = 60 kg.

অতএব পৃথিবীতে ব্যক্তিটির ভর 60 kg.

যেহেতু বস্তুর ভর অপরিবর্তিত থাকে অর্থাৎ স্থান থেকে স্থানান্তরে এর কোনো পরিবর্তন হয় না।

সুতরাং চন্দ্রপৃষ্ঠে ব্যক্তিটির ভর, m = 60 kg.

চন্দ্রপৃষ্ঠে ব্যক্তিটির ওজন, w = 100 N.

চন্দ্রের মাধ্যাকর্ষণীয় ত্বরণ, g = w/m

⇒ g = 100/60 ms⁻²

= 1.67 ms⁻²

অতএব চন্দ্রের মাধ্যাকর্ষণীয় ত্বরণের মান 1.67 ms⁻²।

NEW VIDEO CLASS

Subject Ka Complete Video Solution Dekhein

Step-by-step easy concept explanation aur full questions Answer ke liye watch karein ya app download karein:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top