SEBA Class 10 Social Science Important Chapter 9 অসমের ভূগোল

SEBA Class 10 Social Science Important Chapter 9 অসমের ভূগোল Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Social Science Important Chapter 9 অসমের ভূগোল Solutions and select need one. Class 10 Social Science Additional Notes in Bengali Medium Download PDF. SEBA Class 10 Social Science Important Question Answer.

SEBA Class 10 Social Science Important Chapter 9 অসমের ভূগোল

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. SEBA Class 10 Social Science Important Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Social Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 9

অতিরিক্ত প্রশ্নোত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : 

প্রশ্ন ১। ব্রহ্মপুত্র সমতলের দৈর্ঘ্য কত ? 

উত্তরঃ প্রায় ৭২০ কিলোমিটার । 

প্রশ্ন ২। ব্রহ্মপুত্র সমতলের প্রস্থ কত ? 

উত্তরঃ ৯০ কিলোমিটার ৷ 

প্রশ্ন ৩। মেঘালয় হতে কয়টি উপনদী ব্রহ্মপুত্রে এসে পড়েছে ?

উত্তরঃ প্রায় ৪০ টি । 

প্রশ্ন ৪। পৃথিবীর সর্ববৃহৎ নদী – দ্বীপটির নাম কী ? এটি কোথায় অবস্থিত ? 

উত্তরঃ পৃথিবীর সর্ববৃহৎ নদী – দ্বীপটির নাম মাজুলী । এটি যোড়হাট জেলার উত্তরাংশে অবস্থিত । 

প্রশ্ন ৫। অসমের কোন অঞ্চল সর্বাপেক্ষা উন্নত ? 

উত্তরঃ ব্রহ্মপুত্র উপত্যকা ।

প্রশ্ন ৬। অসমের প্রধান যাতায়াত ব্যবস্থা কী কী ? 

উত্তরঃ স্থলপথ , রেলপথ , জলপথ ও বিমান পথ । 

প্রশ্ন ৭। ভারতের প্রথম তেল শোধনাগার কোথায় স্থাপিত হয়েছিল ? 

উত্তরঃ ১৯০৭ সালে অসমের ডিগবয়ে ভারতের প্রথম তেল শোধনাগার স্থাপিত হয়েছিল । 

প্রশ্ন ৮। অসমে কয়টি অভয়ারণ্য আছে ? 

উত্তরঃ বর্তমানে অসমে ছোট – বড় ১০ টি অভয়ারণ্য আছে । 

প্রশ্ন ৯। অসমের কোন্ উদ্যানকে বিশ্ব ঐতিহ্যস্থলী হিসাবে ঘোষণা করা হয়েছে ? 

উত্তরঃ অসমের কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যানকে ‘ বিশ্বঐতিহ্যস্থলী ’ হিসাবে ঘোষণা করা হয়েছে । 

প্রশ্ন ১০। কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান কীজন্য পৃথিবী বিখ্যাত ? 

উত্তরঃ কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান এক শিং গণ্ডারের জন্য পৃথিবী বিখ্যাত। 

প্রশ্ন ১১। বরাক সমতলে কয়টি জেলা আছে ও কী কী ? 

উত্তরঃ বরাক সমতলে তিনটি জেলা আছে । এই জেলা তিনটি হল— কাছার , হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা । 

প্রশ্ন ১২। বরাক সমতলের পূর্বদিকে কয়টি সংরক্ষিত বন আছে ও কি কি ? 

উত্তরঃ বরাক সমতলের পূর্বদিকে মণিপুরের পাহাড়গুলির পাদদেশে তিনটি সংরক্ষিত বন আছে । এই সংরক্ষিত বন তিনটি হল — উজনিজিরি , নামনিজিরি ও বরাক । 

প্রশ্ন ১৩। বরাক সমতলের দক্ষিণে কী কী সংরক্ষিত বন আছে ? 

উত্তরঃ বরাক সমতলের দক্ষিণে মিজোরামের পাহাড়গুলির পাদদেশে ইনার লাইন , সোনাই , কাটাখাল , ছিংলা ও লংগাই সংরক্ষিত বন আছে। 

প্রশ্ন ১৪। বরাক সমতলের পশ্চিমে কী কী সংরক্ষিত বন আছে ? 

উত্তরঃ বরাক সমতলের পশ্চিমে বাদশাহ টিলা , দোহালীয়া ও তিলরাম পাহাড় নামক তিনটি সংরক্ষিত বন আছে । 

প্রশ্ন ১৫। উত্তর কাছার জেলার কোন্ স্থানে সুড়ঙ্গ রেলপথ আছে ? 

উত্তরঃ মাহুর ।

প্রশ্ন ১৬। উত্তর কাছার জেলার কোন্ স্থানে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে ? 

উত্তরঃ উমরাংচুতে কপিলী জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প আছে । 

প্রশ্ন ১৭। কাৰ্বি আংলং জেলার কোন্ স্থানে সিমেন্টের কারখানা আছে ? 

উত্তরঃ বোকাজান । 

প্রশ্ন ১৮। হাইলাকান্দি জেলার কোন্ স্থানে কাগজের কল আছে ?

উত্তরঃ পাঁচ গ্রামে । 

প্রশ্ন ১৯। বরাক সমতলের সর্ববৃহৎ নগর কোন্‌টি ? 

উত্তরঃ শিলচর । 

প্রশ্ন ২০। কাৰ্বি আংলং জেলার সদর স্থান কোথায় ?

উত্তরঃ ডিফু । 

প্রশ্ন ২১। পলিয়েস্টার সূতা উৎপাদন করা খনিজ সম্পদটি কী ? 

উত্তরঃ খনিজ তেল । 

প্রশ্ন ২২। যে উপাদানের উপর নির্ভর করে পেট্রো- রাসায়নিক শিল্প গড়ে উঠে তার নাম কী ? 

উত্তরঃ প্রাকৃতিক গ্যাস । 

প্রশ্ন ২৩। ব্রহ্মপুত্র উপত্যকার বিখ্যাত নগদী ফসল কী ? 

উত্তরঃ চা । 

প্রশ্ন ২৪। ব্রহ্মপুত্র উপত্যকার কোন্ কোন্ জেলায় প্রচুর পরিমাণে নারিকেল হয় । 

উত্তরঃ মরিগাঁও , কামরূপ , দরং ও নলবারী জেলায় প্রচুর পরিমাণে নারিকেল হয় । 

প্রশ্ন ২৫। অসমের খনিজ সম্পদসমূহের নাম লেখো । 

উত্তরঃ ( ১ ) খনিজ তেল ।

( ২ ) কয়লা ।

( ৩ ) চুনাশিলা । 

প্রশ্ন ২৬। ব্রহ্মপুত্র সমতলের গুরুত্বপূর্ণ কুটির শিল্প কী ? 

উত্তরঃ ব্রহ্মপুত্র সমতল অঞ্চলের গুরুত্বপূর্ণ কুটির শিল্প হল তাঁত শাল । এগুলিতে কাপড় , এড়ি , মুগা ও পাটের কাপড় তৈরি করা হয় ।

প্রশ্ন ২৭। কি উৎপাদনে ব্রহ্মপুত্রের সমতল অঞ্চল পৃথিবী বিখ্যাত ? 

উত্তরঃ এড়ি ও মুগা উৎপাদনে পৃথিবী বিখ্যাত । 

প্রশ্ন ২৮। কাৰ্বি আংলং জেলার প্রশাসন কে পরিচালনা করে ? 

উত্তরঃ কার্বি আংলং জেলার প্রশাসন স্বায়ত্ব এই জেলাটি স্বায়ত্ব শাসিত পরিষদের দ্বারা পরিচালিত হয় । 

প্রশ্ন ২৯। অসমের দীর্ঘতম রেলপথের সুড়ঙ্গটি কোন্ জেলায় আছে ? 

উত্তরঃ উত্তর কাছার জেলার মাহরে । 

প্রশ্ন ৩০। করিমগঞ্জ জেলার কোন্ স্থানে চিনির কল আছে ? 

উত্তরঃ চারগোলায় । 

প্রশ্ন ৩১। শিলচরের কোন স্থানে বিমান ঘাঁটি আছে ? 

উত্তরঃ কুম্ভীর গ্রাম । 

● সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : 

প্রশ্ন ১। কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান কী জন্য বিখ্যাত ? 

উত্তরঃ কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান এক শিং গণ্ডারের জন্য পৃথিবী বিখ্যাত।এছাড়া এখানে নানা প্রকারের পাখী , বিভিন্ন জীবজন্তু ও হাতী দেখতে পাওয়া যায় । 

প্রশ্ন ২। আসামে কয়টি তেল শোধনাগার আছে ? তাদের নাম লেখো । 

উত্তরঃ আসামে ৪ টি তেল শোধনাগার আছে । যথা— 

( ১ ) নুনমাটি ( গুয়াহাটি ) শোধনাগার । 

( ২ ) ডিগবয় শোধনাগার । 

( ৩ ) বঙ্গাইগাঁও শোধনাগার । এবং

( ৪ ) নুমলীগড় শোধনাগার । 

প্রশ্ন ৩। খনিজ তেল হতে কী কী প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন হয় । 

উত্তরঃ খনিজ তেল শোধন করে কেরোসিন , ডিজেল , পেট্রোল , মোম , ন্যাপথা , ফারনেস অয়েল , তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ও রান্নার গ্যাস ইত্যাদি অনেক প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করা হয় । 

প্রশ্ন ৪। প্রাকৃতিক গ্যাস হতে কী কী জিনিস উৎপাদন হয় ? 

উত্তরঃ রাসায়নিক সার , পেট্রোরাসায়নিক উদ্যোগ , বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় ।

প্রশ্ন ৫। বঙ্গাইগাঁও জেলায় কী কী কারখানা আছে ? 

উত্তরঃ বঙ্গাইগাঁও জেলার ঢালিগাঁওতে একটি পেট্রোকেমিকেল কারখানা আছে । বঙ্গাইগাঁও শহরে একটি রেল ইঞ্জিন মেরামত করার কারখানা আছে । এখানে একটি অ্যালুমিনিয়ামের কারখানা আছে । একটি ছোট ইস্পাত কারখানাও বঙ্গাইগাঁও শহরে আছে । বঙ্গাইগাঁও জেলার যোগীখোপাতে অসমের প্রথম কাগজ কল ‘ অশোক কাগজ কল ’ অবস্থিত । 

প্রশ্ন ৬। বনাঞ্চলের কয়েকটি উপকারিতা উল্লেখ করো । 

উত্তরঃ ( ১ ) বনাঞ্চল পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে । 

( ২ ) বনাঞ্চল বন্যা নিয়ন্ত্রণ করে । 

( ৩ ) বনাঞ্চল ভূমিক্ষয় প্রতিরোধ করেতে সাহায্য করে । 

( ৪ ) বনাঞ্চলে সূর্যের প্রখর তাপ , বাতাসের প্রবল বেগ প্রতিরোধ করতে সাহায্য করে । 

( ৫ ) বনাঞ্চল বৃষ্টিপাত , নদীর জল , বাতাসে অক্সিজেনের পরিমাণ , মাটির উর্বরতা ও সার ইত্যাদি বৃদ্ধি করতে সাহায্য করে । 

প্রশ্ন ৭। প্রাকৃতিক গ্যাস তিনটির ব্যবহার লেখো । 

উত্তরঃ বর্তমানে প্রাকৃতিক গ্যাস ( এইচ . এস . এণ্ড . সি . ২০০০ ) নানা কাজে ব্যবহার করা হচ্ছে — যেমন 

( ১ ) রাসায়নিক সার উৎপাদন করবার জন্য অসমের নামরূপ সার কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় । 

( ২ ) রন্ধন গ্যাস হিসাবে , গ্যাসের ল্যাম্প , শিল্পোদ্যোগ এবং গার্হস্থ্য কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় । 

( ৩ ) প্রাকৃতিক গ্যাসের ওপর ভিত্তি করে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র , পেট্রো রাসায়নিক শিল্প এবং চা বাগান ও গার্হস্থ্য ব্যবহারের জন্যও তেল ক্ষেত্রের নিকটবর্তী অঞ্চলগুলিতে গ্যাস সরবরাহ করা হয় । 

প্রশ্ন ৮। বনাঞ্চল হ্রাসের কু – ফল কী কী ? 

উত্তরঃ ( ১ ) বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় । 

( ২ ) দেশে আয় ব্যাহত হয় । 

প্রশ্ন ৯। অসমের অর্থনীতিতে তেল শিল্পের দুটি অবদান উল্লেখ করো । 

উত্তরঃ অসমের অর্থনীতিতে তেল উদ্যোগের দুটি অবদান হল— 

( ১ ) রাজ্যটির যথেষ্ট সংখ্যক মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োগ এবং উপার্জন আহরণের সুবিধা প্রদান করেছে । 

( ২ ) তেল শিল্পের ভিত্তিতেই রাজ্যটিতে দুটি পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছে । 

প্রশ্ন ১০। বরপেটা জেলার কোন স্থানে কাঁসার বাসন তৈরি করা হয় ? 

উত্তরঃ সার্থেবাড়ী । 

প্রশ্ন ১১। কামরূপ জেলার কোন্ স্থানে পিতলের বাসন তৈরি করা হয় ?

উত্তরঃ হাজোতে । 

প্রশ্ন ১২। ব্রহ্মপুত্র উপত্যকায় কোন্ কোন্ স্থানে কাগজ প্রস্তুত করার কারখানা বা কাগজের কল আছে ? 

উত্তরঃ মরিগাঁও জেলার জাগীরোডে হিন্দুস্থান পেপার করপোরেশনের একটি কাগজ প্রস্তুত করার কারখানা আছে । যোগী খোপাতে আর একটি কাগজের কল আছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top