SEBA Class 10 Social Science Important Chapter 11 আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য

SEBA Class 10 Social Science Important Chapter 11 আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য Question Answer Bengali Medium As Per New Syllabus to each chapter is provided in the list so that you can easily browse through different chapters SEBA Class 10 Social Science Important Chapter 11 আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য Solutions and select need one. Class 10 Social Science Additional Notes in Bengali Medium Download PDF. SEBA Class 10 Social Science Important Question Answer.

SEBA Class 10 Social Science Important Chapter 11 আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য

Also, you can read the NCERT book online in these sections Solutions by Expert Teachers as per Central Board of Secondary Education (CBSE) Book guidelines. SEBA Class 10 Social Science Important Notes in Bengali are part of All Subject Solutions. Here we have given Class 10 Social Science Additional Solutions for All Chapters, You can practice these here.

Chapter: 11

অতিরিক্ত প্রশ্নোত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : 

প্রশ্ন ১। রাষ্ট্রসংঘ কোন সনে প্রতিষ্ঠা হয়েছিল ? 

উত্তৰঃ ১৯৪৫ সনের ২৪ শে অক্টোবর । 

প্রশ্ন ২। কোন দিনটি বর্তমানে ‘ রাষ্ট্রসংঘ দিবস ‘ হিসাবে পালিত হয় ? 

উত্তৰঃ প্রতি বৎসর ২৪ শে অক্টোবর দিনটি ‘ রাষ্ট্রসংঘ দিবস ’ হিসাবে পালিত হয় । 

প্রশ্ন ৩। রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হওয়ার সময় তার সদস্য সংখ্যা কত ছিল ? 

উত্তৰঃ ৫১ টি রাষ্ট্র । 

প্রশ্ন ৪। বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা কত ? 

উত্তৰঃ বর্তমানে ১৯৩ টি দেশ রাষ্ট্রসংঘের সদস্য । 

প্রশ্ন ৫। রাষ্ট্রসংঘের প্রথম সচিব প্রধান কে ছিলেন ? 

উত্তৰঃ ট্রিগাভিলাই ৷

প্রশ্ন ৬। বর্তমানে রাষ্ট্রসংঘের সচিব প্রধান কে ? 

উত্তৰঃ দক্ষিণ কোরিয়ার বেন – কি – মুন । 

প্রশ্ন ৭। রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? 

উত্তৰঃ রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত । 

প্রশ্ন ৮। রাষ্ট্রসংঘের একটি মূল লক্ষ্য উল্লেখ করো। 

উত্তৰঃ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করা । 

প্রশ্ন ৯। রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ কয়টি ? 

উত্তৰঃ রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ ছয়টি । 

প্রশ্ন ১০। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত ? 

উত্তৰঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচটি রাষ্ট্র । 

প্রশ্ন ১১। সাধারণ পরিষদের সভায় কে সভাপতিত্ব করে ? 

উত্তৰঃ সচিব প্রধান । 

প্রশ্ন ১২। সচিব প্রধানকে কে নিয়োগ করে ? 

উত্তৰঃ নিরাপত্তা পরিষদের অনুমোদন ক্রমে সাধারণ সভা সচিব প্রধানকে পাঁচ বৎসরের জন্য নিয়োগ করে । 

প্রশ্ন ১৩। নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কী ? 

উত্তৰঃ নিরাপত্তা পরিষদের প্রধান কাজ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা । 

প্রশ্ন ১৪। রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ কোনটি ? 

উত্তৰঃ সাধারণ সভা ।

প্রশ্ন ১৫। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ? 

উত্তৰঃ ১৫ জন । ৫ জন স্থায়ী ও ১০ জন অস্থায়ী । 

প্রশ্ন ১৬। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত এবং কত বৎসরের জন্য ? 

উত্তৰঃ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ সাধারণ সভার দ্বারা দুই বৎসরের জন্য নির্বাচিত হন ।

প্রশ্ন ১৭। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ? 

উত্তৰঃ ৫৪ জন । 

প্রশ্ন ১৮। আন্তর্জাতিক ন্যায়ালয়ের ন্যায়াধীশের সংখ্যা কত ? 

উত্তৰঃ ১৫ জন । 

প্রশ্ন ১৯। আন্তর্জাতিক ন্যায়ালয়ের ন্যায়াধীশদের কার্যকাল কত বৎসর ? 

উত্তৰঃ ৯ বৎসর । 

প্রশ্ন ২০। চীন কখন রাষ্ট্রসংঘের সদস্য হয়েছিল ? 

উত্তৰঃ ১৯৭১ সনে । 

প্রশ্ন ২১। আন্তর্জাতিক শ্রমিক সংস্থা কোন সনে প্রতিষ্ঠিত হয় ? 

উত্তৰঃ ১৯১৯ সনে ।

প্রশ্ন ২২। কোন সনে ইউনেস্কো ( UNESCO ) স্থাপন করা হয় ? 

উত্তৰঃ ১৯৪৫ সনে । 

প্রশ্ন ২৩। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? 

উত্তৰঃ প্যারিস শহরে অবস্থিত । 

প্রশ্ন ২৪। কোন সনে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক শিশুপুঁজি সংস্থা স্থাপিত হয়েছিল ? 

উত্তৰঃ ১৯৪৬ সনে । 

প্রশ্ন ২৫। আন্তর্জাতিক শিশুপুঁজি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত । 

উত্তৰঃ নিউইয়র্কে । 

প্রশ্ন ২৬। কোন সনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( World Health Organisation or the WHO ) প্রতিষ্ঠিত হয়েছিল ? 

উত্তৰঃ ১৯৪৮ সনে । 

প্রশ্ন ২৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয় কোথায় অবস্থিত ? 

উত্তৰঃ নিউইয়র্কে । 

প্রশ্ন ২৮। আন্তর্জাতিক খাদ্য ও কৃষিসংস্থা ( Food and Agriculture Organisation or the FHO ) কোন সনে গঠন করা হয় ? 

উত্তৰঃ ১৯৪৫ সনে । 

প্রশ্ন ২৯। কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় ? 

উত্তৰঃ ১৯৪৮ সনের ৭ ই এপ্রিল তারিখটি প্রতি বৎসর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় । 

প্রশ্ন ৩০। আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? 

উত্তৰঃ রোম নগরে ।

প্রশ্ন ৩১৷ আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? 

উত্তৰঃ জেনেভা শহরে ।

প্রশ্ন ৩২। সংক্ষিপ্ত UNESCO শব্দটিকে সম্পূর্ণ করে লেখো । 

উত্তৰঃ United National Educational Scientific and Cultural Organisation– আন্তর্জাতিক শিক্ষা , বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা । 

প্রশ্ন ৩৩। রাষ্ট্রসংঘের সনদ বলতে কী বুঝ ?  

উত্তৰঃ সনদ হল একটি চুক্তিপত্র । এতে রাষ্ট্রসংঘের সাংবিধানিক নীতি ও উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করা হয়েছে । 

প্রশ্ন ৩৪। কোন সনে রাষ্ট্রসংঘের সনদ গ্রহণ করা হয় ? 

উত্তৰঃ ১৯৪৫ সনের ২৪ শে অক্টোবর । 

প্রশ্ন ৩৫। রাষ্ট্রসংঘের সনদে মোট কয়টি অনুচ্ছেদ আছে ?

উত্তৰঃ ১১১ টি । 

প্রশ্ন ৩৬। রাষ্ট্রসংঘের দুটি প্রধান অঙ্গের নাম লেখো । 

উত্তৰঃ ( ১ ) সাধারণ সভা । ও

( ২ ) নিরাপত্তা পরিষদ । 

প্রশ্ন ৩৭। রাষ্ট্রসংঘের মানব অধিকার আয়োগ কখন গঠিত হয় ? 

উত্তৰঃ ১৯৪৬ সনে রাষ্ট্রসংঘের মানব অধিকার আয়োগ গঠন করা হয়েছে । 

প্রশ্ন ৩৮। মানব অধিকার আন্তর্জাতিক ঘোষণাপত্র কখন প্রকাশিত হয় ? 

উত্তৰঃ ১৯৪৮ সনের ১০ ই ডিসেম্বর তারিখে মানব অধিকারের আন্তর্জাতিক ঘোষণাপত্র প্রকাশিত হয় ।

প্রশ্ন ৩৯। ভারতবর্ষের মানব অধিকার আয়োগ কখন গঠিত হয় ?

উত্তৰঃ ১৯৯৩ সনে । 

প্রশ্ন ৪০। মানব অধিকার ঘোষণাপত্রে সন্নিবিষ্ট যে কোন একটি বিষয়ের নাম লেখো । 

উত্তৰঃ বেঁচে থাকার অধিকার , স্বাধীনতার অধিকার ও জীবনের নিরাপত্তার অধিকার । 

প্রশ্ন ৪১। সর্বভারতীয় মানব অধিকার আয়োগের সভাপতি কে হতে পারেন ? 

উত্তৰঃ উচ্চতম ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত একজন মুখ্য ন্যায়াধীশ এর সভাপতি হতে পারেন । 

প্রশ্ন ৪২। সর্বভারতীয় বা জাতীয় মানব অধিকার আয়োগের কার্য উল্লেখ করো । 

উত্তৰঃ ( ১ ) সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োগ করা কার্যব্যবস্থার পর্যালোচনা করতে পারে । 

( ২ ) মানব অধিকার ক্ষেত্রে করা কোনো আন্তর্জাতিক সন্ধি ইত্যাদির পর্যালোচনা করতে পারে । 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

প্রশ্ন ১। রাষ্ট্রসংঘের মূল উদ্দেশ্য কী কী ? 

উত্তৰঃ রাষ্ট্রসংঘের উদ্দেশ্যগুলি হল— 

( ১ ) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। 

( ২ ) পৃথিবীর জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন সাধন করা । 

( ৩ ) অর্থনৈতিক , সামাজিক , সাংস্কৃতিক এবং মানবীয় সমস্যা সমাধানের জন্য আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা সৃষ্টি করা এবং জাতি – ধর্ম – ভাষা – বর্ণ নির্বিশেষে সকল লোকে যাতে মানব অধিকার এবং মৌলিক স্বাধীনতা ভোগ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা । 

( ৪ ) উপরে উল্লেখ করা উদ্দেশ্যসমূহ কার্যকরী করার জন্য রাষ্ট্রসমূহের কাজের মধ্যে রাষ্ট্রসংঘের সমন্বয় রক্ষাকারী কেন্দ্র হিসাবে কর্ম সাধন করা ।

প্রশ্ন ২। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের তিনটি কার্য উল্লেখ করো। 

উত্তরঃ অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের তিনটি কার্য নীচে উল্লেখ করা হল— 

( ১ ) আন্তঃরাষ্ট্রীয় অর্থনৈতিক , সামাজিক , স্বাস্থ্য সংক্রান্ত ও অন্যান্য আনুষঙ্গিক সমস্যার সমাধান করবার জন্য চেষ্টা করতে হবে । 

( ২ ) সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার জন্য কাজ করা । 

( ৩ ) জনসাধারণের জীবন ধারণের মানদণ্ড উন্নত করার জন্য চেষ্টা করা । 

( ৪ ) বেকার সমস্যা দূর করার জন্য চেষ্টা করা , সামাজিক উন্নয়নের পথ সুগম করার জন্য চেষ্টা করা । 

( ৫ ) জাতি – ধর্ম – বর্ণ – ভাষা নির্বিশেষে সকল লোক মানব অধিকার ও মৌলিক অধিকার ভোগ করবার পরিবেশ সৃষ্টি করা । 

প্রশ্ন ৩। আন্তর্জাতিক ন্যায়ালয়ের তিনটি কার্য উল্লেখ করো । 

উত্তরঃ ( ১ ) বিবাদ লিপ্ত রাষ্ট্রসমূহ বিবাদ মীমাংসার জন্য আবেদন করলে এই ন্যায়ালয় এর বিচার করতে পারে । 

( ২ ) রাষ্ট্রসংঘের কোনো সদস্যরাষ্ট্র কোনো বিষয় বিচারের জন্য এই ন্যায়ালয়ে আবেদন করলে এই ন্যায়ালয়ের রায় রাষ্ট্রকে মেনে চলতে হয়। 

( ৩ ) সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ আইন সংক্রান্ত বিষয়ে এই ন্যায়ালয়ের পরামর্শ চাইলে , এই ন্যায়ালয় সেই বিষয়ে পরামর্শ দিতে পারে । 

প্রশ্ন ৪। ভেটো কাকে বলে ? কয়টি রাষ্ট্র ভেটো ক্ষমতার অধিকারী ? এই রাষ্ট্রগুলির নাম লেখো । 

উত্তরঃ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণের প্রতিরোধক ভোটদানকে ভেটো বলা হয় । ভেটো হল স্থায়ী সদস্য রাষ্ট্রের বিশেষ এক অধিকার বা ক্ষমতা যার মাধ্যমে নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত বাতিল করে দেওয়া যায়। কারণ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের সম্মতি ব্যতীত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। 

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি হল — আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন , ফ্রান্স , রাশিয়া ও চীন ।

প্রশ্ন ৫। সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের চারটি যুগ্ম কার্য উল্লেখ করো ।

উত্তরঃ ( ১ ) রাষ্ট্রসংঘের সচিব প্রধানকে নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে সাধারণ পরিষদ নিয়োগ করে । 

( ২ ) আন্তঃরাষ্ট্রীয় ন্যায়ালয়ের ন্যায়াধীশগণকে নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে সাধারণ পরিষদ নিযুক্ত করে । 

( ৩ ) কোনো রাষ্ট্রকে নতুন করে সদস্যভুক্তির জন্য সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের সম্মতির আবশ্যক । 

( ৪ ) কোনো সদস্য রাষ্ট্রকে রাষ্ট্রসংঘের সদস্য হতে বহিষ্কার করার ক্ষেত্রেও দুটি অনুষ্ঠানের সম্মতির আবশ্যক । 

প্রশ্ন ৬। আন্তর্জাতিক শিক্ষা , বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (UNESCO) চারটি উদ্দেশ্য লেখো । 

উত্তরঃ ( ১ ) এই সংস্থার মূল উদ্দেশ্য হল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের শিক্ষা ও বিজ্ঞানের উন্নতি সাধন করা । 

( ২ ) পৃথিবীর অনুন্নত দেশে শিক্ষা বিস্তার করা । 

( ৩ ) পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শিক্ষা , প্রশিক্ষণ ও বিদ্যালয় স্থাপন করা । 

( ৪ ) পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জন্য পাঠ্যপুস্তক রচনা ও প্রকাশ করা । 

প্রশ্ন ৭। রাষ্ট্রসংঘের এজেন্সিসমূহের নাম লেখো । 

উত্তরঃ রাষ্ট্রসংঘের এজেন্সিসমূহ হল— 

( ১ ) আন্তঃরাষ্ট্রীয় শ্রমিক সংঘ ( ILO ) ।

( ২ ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO ) ।

( ৩ ) রাষ্ট্রসংঘের উন্নয়ন পরিকল্পনা ( UNDP )। 

( ৪ ) রাষ্ট্রসংঘের মানব অধিকার আয়োগ ( UNHRC ) । 

( ৫ ) রাষ্ট্রসংঘের শিশু পুঁজি ( UNICEF ) ।

( ৬ ) রাষ্ট্রসংঘের শিক্ষা , বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠন ( UNESCO ) ।

( ৭ ) আন্তঃরাষ্ট্রীয় মুদ্রানিধি ( IMF ) । ও 

( ৮ ) খাদ্য ও কৃষি সংগঠন ( FAO ) ।

প্রশ্ন ৮। রাষ্ট্রসংঘের শিশুপুঁজি সংস্থার চারটি কার্যাবলী উল্লেখ করো । 

উত্তরঃ ( ১ ) পৃথিবীর অনগ্রসর দেশের শিশুদের ঔষধ যোগান দেওয়া । 

( ২ ) প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্দশাগ্রস্ত শিশুদের উপযুক্ত সাহায্য দান করা । 

( ৩ ) শিশুদের স্বাস্থের জন্য পুষ্টিকর আহার যোগান দেওয়া । 

( ৪ ) শিশুদের জন্য উন্নত ধরনের শিক্ষার ব্যবস্থা করা । 

প্রশ্ন ৯। মানব অধিকার ঘোষণাপত্রে উল্লেখ থাকা তিনটি বিষয় উল্লেখ করো । 

উত্তরঃ ( ১ ) সকল মানুষই মুক্ত অবস্থায় জন্মগ্রহণ করে । সুতরাং সকলেরই সমান অধিকার থাকতে হবে। 

( ২ ) সকল মানুষ নিজের জাতি , ধর্ম , বর্ণ নির্বিশেষে সকল ধরনের প্রয়োজনীয় অধিকার ভোগ করতে পারবে ।

( ৩ ) সকল মানুষের সঙ্গে সমান ব্যবহার করতে হবে ।

( ৪ ) সকল মানুষকে আইনের সুরক্ষা অর্থাৎ নিরাপত্তা দিতে হবে । প্রত্যেক মানুষকেই নিজ নিজ দেশের প্রচলিত আইনের দ্বারা সুরক্ষা এবং নিরাপত্তা পেতে হবে । 

প্রশ্ন ১০। “ মানব অধিকারের আন্তর্জাতিক ঘোষণাপত্র ” বলতে কি বোঝ ? 

উত্তরঃ বিশ্ব থেকে যুদ্ধ পরিহার অর্থাৎ দূর করা এবং সব রাষ্ট্রের মধ্যে শাস্তি ও মৈত্রী স্থাপন করাই সম্মিলিত জাতি সংগঠনের প্রধান উদ্দেশ্য । তাই ১৯৪৮ সালে ১০ ই ডিসেম্বর সাধারণ পরিষদ মানব অধিকারের ঘোষণাপত্র গ্রহণ করে এবং সমগ্র বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য প্রচার করা কিছু সংখ্যক মৌলিক অধিকারের কথা ঘোষণা করা হয়েছে।এখানে আরও বলা হয়েছে যে মানুষের এই অধিকারসমূহ রক্ষা করা সকল সদস্য রাষ্ট্রের মহান কর্তব্য । 

প্রশ্ন ১১। ছয়টি মানব অধিকার উল্লেখ করো ।

উত্তরঃ ছয়টি মানর অধিকার নীচে উল্লেখ করা হল— 

( ১ ) বাক্ ও মত প্রকাশের স্বাধীনতা ।

( ২ ) ধর্মীয় স্বাধীনতা ।

( ৩ ) অভাবের তাড়না হতে মুক্তি লাভ ।

( ৪ ) নির্ভয়ে বসবাস করার অধিকার ।

( ৫ ) স্বাধীনতার অধিকার । ও 

( ৬ ) সংস্থা গঠনের অধিকার । 

প্রশ্ন ১২। কোন দিনটি মানব অধিকার দিবস হিসাবে পালন করা হয় ? 

উত্তরঃ প্রত্যেক বৎসর ১০ ই ডিসেম্বর তারিখে মানব অধিকার দিবস হিসাবে পালন করা হয় । 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top